Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে একটি করে গাছ লাগানোর আহবান জানিয়েছেন অতিথিরা ।


মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ১১টায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. সফিকুল ইসলাম।


"অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা" এ স্লোগানকে প্রতিপাদ্য করে বৃক্ষ মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


পরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী ।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় টাঙ্গন নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে শুক্রবার বেলা সাড়ে ১২টার পর উপজেলার সালন্দর ইউনিয়নের জামুরিপাড়া এলাকায় টাঙ্গন নদীতে ডুবে যায় বুলবুল (১৪) নামের ওই কিশোর। বুলবুল উপজেলার জামুরিপাড়া এলাকার সুরুজ উদ্দীনের ছেলে।


জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মফিদার রহমান বলেন, বুলবুল বেলা সাড়ে ১২টার দিকে মামা বাবুর সঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়েছিল। এক সময় ডুবে যায়।


খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের ওপর আক্রমণ করলে আত্মরক্ষায় তারা গুলি করতে বাধ্য হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেলে ২১ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো সতর্কবার্তায় এ হুঁশিয়ারি দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার (২৪ জুলাই) ২১ বিজিবি ব্যাটালিয়ন ও ৬৪ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে ফ্ল্যাগ বৈঠক হয়। বৈঠকে এ ধরনের সিদ্ধান্তের কথা বিএসএফ জানিয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ২১ বিজিবি ব্যাটালিয়ন ও ৬৪ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে ফ্ল্যাগ বৈঠক হয়। সেখানে বিএসএফ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু দুষ্কৃতিকারী কর্তৃক অগ্রভুলোট সীমান্তে বিএসএফ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে বিএসএফ কর্তৃক গুলি বর্ষণ করা হতে পারে বলে সতর্ক করা হয়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মদ স্থানীয় জনসাধারণের সহায়তা কামনা করে বলেন, বিওপি ক্যাম্প এলাকা সমূহে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় সভা করা হয়েছে। সেখানে গরু আনার জন্য বাংলাদেশ থেকে যেন কোনো ব্যক্তি সীমান্ত অতিক্রম না করে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। এছাড়া অতি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর সীমান্তের শূন্যরেখা বরাবর চলাচলে সাবধানতা অবলম্বন করতে বলা হয়।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পতাকা উত্তোলন, শান্তির পায়রা উড়ানো এবং বেলুন ও ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জ অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মাসুদুর রহমান ভ‚ঞা। গত বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ এর আয়োজন করে।বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ
নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেনে সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, বিজিবি-১৬ লে. কর্ণেল খাদেমুল বাসার, পুলিশ সুপারের সহধর্মিনী ও পুনক সভানেত্রী মাহফুজা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ও রকিবুল আকতার, সাংবাদিক ইউনিয়ন নওগাঁ এর আহবায়ক এ্যাড. শহীদ হাসান সিদ্দিক স্বপনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সুধিজন উপস্থিত ছিলেন। বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পরে প্রধান অতিথি পুরষ্কার তুলে দেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নওগাঁ জেলা যুবদলের উদ্যোগে "বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা যুব দলের সভাপতি বায়জিদ হোসেন পলাশের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।


জেলা যুবদলের সভাপতি বায়জিদ হোসেন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি দেওয়ান ফারুক,সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন,যুগ্ন সাধারন সম্পাদক জেড এইচ খান মানিক,জেলা যুবদলের,সাংগঠনিক সম্পাদক মাসুদ হায়দার টিপু,সহ উজ্জল, শামীম, সঞ্জয় প্রমূখ।
অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য লে: ক: অবসরপ্রাপ্ত আব্দুল লতিফ খাঁন, নওগাঁ জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সফিউল আযম রানা, যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম টুকু ও আমিনুল ইসলাম বেলাল এবং ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন ,সাধারন সম্পাদক দোহা, স্বেচ্ছাসেবকদলের সভাপতি শামীম হোসেন, সাধারন সম্পাদক শফিউল আযম টুটুল।


এছাড়া উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের যুবদল,ছাত্রদল সহ সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তরা অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবী জানান।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ইয়াবাসহ এক মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত হলো উপজেলার ভরতেতুঁলিয়া গ্রামের মজিবর আকন্দর ছেলে আকরাম আকন্দ (৫৮)।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই প্রদীপ গত বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় ৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget