Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে সাপের কামড়ে এক গৃহবধু মারা গেছে। জানা গেছে, উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রুপনারায়ণপুর গ্রামের মাজেদ রহমানের স্ত্রী লিপি খাতুন (২৮) প্রতিদিনের ন্যায় গত বুধবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ৩টার দিকে একটি বিষধর সাপ লিপি খাতুনের বাম কানে কামড় দেয়। তাৎক্ষনিক লিপি ও তার স্বামী সাপটিকে মেরে ফেলে। রাতে স্থানীয় ওঝা দ্বারা ঝারা ফুক দিয়ে রোগির শরীর থেকে বিষ নামিয়ে দেয়া হয়েছে বলে জানানো হয়। পরবর্তীতে রোগির অবস্থা খারাপ হলে ভোরে রোগিকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়া হলেও ওই সাপের ঔষধ না থাকায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। লিপি খাতুন ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী ছিলেন।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ হাসপাতালে বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভদের (বিক্রয় প্রতিনিধিদের) দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগের সামনে রোগীদের প্রেসক্রিপশন নিয়ে তাদের কোম্পানির ওষুধ লেখা আছে কি না তা দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন তারা।


প্রতিদিন একের পর এক রিপ্রেজেনটেটিভকে প্রেসক্রিপশন দেখাতে দেখাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন রোগীরা। কখনো কখনো নারীরাও হচ্ছেন বিব্রত।

এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসকদের রাউন্ড শুরু হওয়ার আগেই ওয়ার্ডগুলোতে গিয়ে হাজির হন রিপ্রেজেনটেটিভরা। সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে সাক্ষাৎ শেষ করে বের হন। বিভিন্ন ওষুধ কোম্পানির বেশির ভাগ বিক্রয় প্রতিনিধি এসব কর্মকান্ডে জড়িত।

অভিযোগ রয়েছে, যখন কোনো চিকিৎসক রোগী দেখায় ব্যস্ত থাকেন, মাঝে মধ্যে তখনো বিক্রয় প্রতিনিধিরা চিকিৎসকের সাথে বিভিন্ন অজুহাতে সাক্ষাৎ করছেন অনায়াসে। ফলে রোগী দেখা বাদ দিয়ে কিছু চিকিৎসক ওষুধ কোম্পানির বিক্রিয় প্রতিনিধিদের বেশি সময় দিয়ে থাকেন।


সরেজমিন হাসাপাতালে গিয়ে দেখা গেছে, চিকিৎসকের চেম্বার থেকে কোনো রোগী বেরিয়ে এলেই তাকে ঘিরেধরছেন বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। রোগীদের প্রেসক্রিপশন নিয়ে তাদের কোম্পানির ওষুধ লেখাআছে কি না তা দেখতে কাড়াকাড়ি শুরু করেন। শুধু একজন নয়, একাধিক বিক্রয় প্রতিনিধি প্রেসক্রিপশননিয়ে টানাহেঁচড়া করছেন। এ সময় তারা মোবাইল ফোনে প্রেসক্রিপশনের ছবি তুলে নিচ্ছেন।


এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তারা কিছুই জানেন না।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ৪ জন জাল বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে ৮ হাজার টাকা জরিমানা ও প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া বিনতে তাবিব ও সহকারী কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার বুধবার বিকেলে উপজেলার আবাদপুকুর হাটে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান ও কারেন্ট জাল পুড়িয়ে ফেলেন।


অর্থদন্ড প্রাপ্তরা হলেন, নাটোর জেলার নলডাঙ্গার মীরপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো: দুলাল (৩৬), একডালা গ্রামের ময়েন উদ্দিনের ছেলে মো: মিলন (২৫), খাজুরা গ্রামের তায়েব আলীর ছেলে মো: মুনির (২১), মেহের আলীর ছেলে মো: মোমিন (২৮)। তাদের ৪ জনকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এদিন উপজেলার আবাদপুকুর হাটে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির সময় প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।


রাণীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাকসুদুর রহমান জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহিত কর্মসূচির অংশ হিসাবে এই ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। তবে আগামীতেও এই রকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ সরকারী কলেজে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে একই সাথে সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর এ এইচ এম এ ছালেক-এর বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে।
কলেজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: মোস্তাফিজার রহমান।
এ অনুষ্ঠানে কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, বিদায়ী অধ্যক্ষ প্রফেসর এ এইচ এম এ ছালেকসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং ছাত্রনেতৃবৃন্দ।
এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য মো: আব্দুল মালেক কলেজের ইংরাজী ল্যাংগুয়েজ ক্লাব এবং কলেজ লাইব্রেরীতে পাঠচক্রের উদ্বোধন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিনিধি নওগাঁ: নওগাঁর পত্নীতলা থানার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে পত্নীতলা থানা চত্বরে মোবাইলে ফোনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন এমপি।


এসময় নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, যুগ্ন সাধারন সম্পাদক ইসরাফিল আলম এমপি, মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি, বিজিবি-১৪ কম্পানি কমান্ডার লে. কর্ণেল খিজির খান।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. একেএম ফজলে রাব্বী বকু, সাবেক এমপি শাহিন মনোয়ার হক, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, বিজিবি-১৬ কম্পানি কমান্ডার লে. কর্ণেল খাদিমুল বাশার, গণপূর্ত প্রকৌশলী ওসমান গণি, নওগাঁ সিভিল সার্জন ডা: মুনিমুল হকসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পত্নীতলা থানার ৬ষ্ঠ তলা ভিতের ভিতসহ দ্বিতীয় তলা থানা ভবন প্রায় চার কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৪২ টাকা ব্যায়ে নির্মাণ করা হবে। কাজটি করছেন নওগাঁ শহরের বিশিষ্ট ঠিকাদার মেসার্স মাসুমা বেগম এর স্বত্ত¡াধিকারী মোস্তাফিজুর রহমান টুনু।

প্রতিনিধি নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে ধান বোঝায় ট্রাক্টর চাপা পড়ে আছমা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  বুধবার সকাল ১১টার দিকে উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছমা উপজেলার ঘোষপাড়া গ্রামের লাল মোহাম্মদ লাল্টুর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে আহসানগঞ্জ হাট থেকে ধান বোঝায় একটি ট্রাক্টর আত্রাইয়ের আসছিল। পথের মধ্যে জাত আমরুল ব্রিজে ওঠার সময় ট্রাক্টরটি লোড টানতে না পেরে পেছন দিকে নেমে আসে। ওই সময় পেছন থেকে আসা একটি যাত্রী বোঝায় ভ্যানের ওপর উঠে পরে ট্রাক্টরটি। এতে ভ্যানে থাকা যাত্রী গৃহবধূ আছমা খাতুন ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget