Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আবু রায়হান রাসেল, নওগাঁ:: নওগাঁয় সুবিধাভোগী ভেড়া খামারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের হল রুমে এই দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: উত্তম কুমার দাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রানিসম্পাদ কর্মকর্তা ডা: মো: হেলাল উদ্দিন খান, উক্ত প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা: মো: রাজু আহমেদ এবং ভেটেরিনারি সার্জন ডা: মো: রায়হান নবী। বাংলাদেশ প্রানিসম্পদ গবেষনা ইনষ্টিটিউট এর উদ্যোগে সমাজ ভিত্তিক ও বানিজ্যিক খামারে দেশী ভেড়ার উন্নয়ন ও সংরক্ষন প্রকল্পের অধিনে এই কর্মসুচী পরিচালিত হচ্ছে।
কর্মসুচীতে ভেড়া খামারীদের মাঝে ভেড়ার উন্নত জাত সমুহের পরিচিতি, উন্নত খামার ও খাদ্য ব্যবস্থাপনা ও ভেড়ার বিভিন্ন রোগ সমুহের পরিচিতি ও প্রতিকার, ভেড়ার মাংসের গুনগত মান , উপকারিতা, দারিদ্র্যতা দুরীকরনে ভেড়া পালনের গুরুত্ব সম্পর্কে খামারীদের উদ্বুদ্ধকরন করা হয়। এ ছাড়াও প্রশিক্ষনে অংশ গ্রহনকারী ৩০জন খামারীকে দুই শত টাকা ভাতা এবং প্রতি খামারীকে ৫ কেজি করে ভেড়ার খাবার বিতরণ করা হয়।

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে। নওগাঁ জেলা সদরে অবস্থিত ১৬ বিজিবি পরিচালিত সীমান্ত পাবলিক স্কুলের চলতি বছর অনুষ্ঠিত পিএসসি ও জেএসসি পরীক্ষায় এসব কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়। সোমবার সকালে সীমান্ত পাবলিক স্কুল মিলনায়তনে আয়োজিত এ সম্বর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ। ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল খাদেমুল বাশারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক দেওয়ান গোলাম রসুল সাকলায়েন বক্তব্য রাখেন। চলতি বছর সীমান্ত পাবলিক স্কুল থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ২৬৪ জন শিক্ষার্থীকে সম্বর্ধনা প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথি সেক্টর কমান্ডার কর্ণেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ স্কুল চত্বরে গাছের চারা রোপন করেন। একই সাথে ১৬ বিজিবি অধিনায়ক, স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকবৃন্দ একযোগে গাছের চারা রোপন করেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা বুধবার সকালে গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ১০০বোতল ফেনসিডিল সহ আকাশ মাতব্বর (২১)নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে।সে বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে।


বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান , গোপন সংবাদে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে গাতিপাড়া মাঠে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে সহ সঙ্গী ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১০০বোতল ফেনসিডিলসহ আকাশ মাতব্বর কে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


এস রহমান সোহেল,ভোলা জেলা প্রতিনিধিঃঃ ৬দিনে ও খোঁজ মিলেনি দুলার হাট থানার আহাম্মদপুর গ্রামের ২২ জেলের। চরফ্যাসনের দক্ষিণ সাগরে ঝড়ে যাওয়া ২টি  ট্রলারডুবির ৬ দিন পরও নিখোঁজ স্বজনদের কোনো খবর না পাওয়ায় জেলেদের জীবন নিয়ে অজানা আশঙ্কায় জেলে পরিবারগুলোতে এখন শোকের মাতম।


ডুবে যাওয়া ট্রলারে নিখোঁজ জেলে নুরনবী ও সোহরাব-সোমবার সন্ধ্যায় গ্রামে ফিরে এসেছেন। তাদের ফিরে আসার ঘটনা নিখোঁজ থাকা জেলে পরিবারগুলোর শোককে উসকে দিয়েছে।


জানা গেছে, জলিল কোম্পানির এফবি সোনার মদিনা এবং মানিক মাঝির এফবি মানিক ট্রলার গত ১৮জুলাই গভীর সাগরে মাছ ধরতে যায়। দুটি ট্রলারে ৪৮ জন জেলে ছিল। সাগরে উত্তাল ঢেউয়ের তোপে শুক্রবার রাতে এফবি সোনার মদিনা ও এফবি মানিক ট্রলার দুটি ডুবে যায়। ঢেউয়ের তোপে ভেসে যায় সব জেলে।


ঘটনার পরপর বিভিন্ন ট্রলারের সহায়তায় এফবি মানিক ট্রলারের ২৪ জেলে উদ্ধার হয়ে নিজ নিজ বাড়িতে ফিরলেও নিখোঁজ ছিল ২৪ জেলে। তাদের মধ্যে সোমবার সন্ধায় নুরনবী ও সোহরাব বাড়ি ফিরলেও এখনো নিখোঁজ আছেন ট্রলারমাঝি হোসেনসহ ২২ জেলে।


ট্রলারডুবির ৫ দিন পর ঘরে ফেরা জেলে নুর নবী ও সোহরাব জানান, জলিল মাঝির মালিকানাধীন এফবি সোনার মদিনা ট্রলারটি একটু পুরানো ছিল। হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠে। সাগরে সিগন্যাল উঠেছে-এমনটা নিশ্চিত হয়ে নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে ফেরার সময় শুক্রবার রাতে ভয়ংকর ঢেউয়ের তোপে তাদের ট্রলার (এফবি সোনার মদিনা) ডুবে যায়। বাংলাদেশ ভারত বর্ডার চালনা এলাকায় সীমানায় ঘটে এই দুর্ঘটনা ঘটে।


একই রাতে ঢেউয়ের তোপে চালনা সীমান্ত অতিক্রম করে ভারতের কেদুয়াখারী সীমান্তে ঢুকে যায় একই এলাকার অপর একটি ট্রলার। ভারত সীমান্ত থেকে ফেরার পথে সাগরে ভাসতে দেখে নুরনবী ও সোহরাবকে উদ্ধার করে সোমবার সন্ধ্যায় নিজ গ্রামে নিয়ে আসেন ওই ট্রলারের জেলেরা।


ফিরে আসা জেলেদের বাড়িতে গেলে দেখা হয় শোকাহত ষাটোর্ধ্ব বৃদ্ধা আনোয়ারা বেগমের সঙ্গে। শোকস্তব্ধ শক্তিহীন আনোয়ারা বেগম এসেছেন তার নিখোঁজ তিন ছেলে আলমগীর, মালেক এবং আবদুল আলীর খোঁজ নিতে। কিন্ত নিখোঁজ সন্তানদের কোনো খবর না পেয়ে মাটিতেই বসে নির্বাক দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে থাকেন আনোয়ারা বেগম।


এই বাড়িতে নিখোঁজ স্বামীদের জীবনের অজানা আশঙ্কায় শোকের মাতম করতে দেখা গেছে রাজিয়া, আমিরন ও সুরমাদের।


এফবি সোনার মদিনা ট্রলারের জেলে নুর হোসেন, জাহাঙ্গীর,ফারুক, জাকির, লোকমান, নুরুল ইসলাম, জাফর, নুর হোসেন, আলমগীর মিজি, কবির, রাসেল, ছাদেকসহ নিখোঁজ ২২ জেলের পরিবারের শোকের মাতম গ্রামের আকাশ-বাতাসকেও ভারি করে তুলেছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় ‘বদলগাছী প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়’ এর নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা সদরে ছোট যমুনা নদীর তীরে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্থর ফলকের উন্মোচন করেন, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম আলী বেগ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজার রহমান, স্বেচ্ছাসেবক লীগ ফেরদৌস হোসেন বাবু, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মালিহা ইয়াসমিনসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ যশোরের নাভারন হাইওয়ে পুলিশ যশোর - বেনাপোল মহাসড়কের কলাগাছি থেকে ভারতীয় উন্নতমানের ৭৮ পিছ শাড়ী সহ দুইজন চোরাচালানি ১ জন গাড়ির ড্রাইভার সহ একটি পিকআপ আটক করেছে ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার সময় এ পন্য ও চোরাচালনী সহ পিআপ আটক হয়।
আটককৃতরা হলো ঃ যশোরের ওভায়নগর থানার বনগাও গ্রামের মাসুদুর রহমানের ছেলে মাহফুজ আলম (৩২) একই গ্রামের মোতাহার মোল্যার ছেলে উজ্জল হোসেন বিপ্লব (২৮) ও বুইকরা গ্রামের আমিরুলের ছেলে রিয়াদ মাহমুদ (৩২)।
চোরাচালানি মাহফুজ বলেন, আমরা বিজিবির সোর্স । গতকাল বিজিবিকে চোরাচালানি পন্যর ব্যাপারে তথ্য দিলে বিজিবি সেই পন্য আটক করে আমাদের শাড়ী গুলি দেয়।
নাভারন হাইওয়ে পুলিশের সার্জেন্ট পলিটন মিয়া বলেন গোপন সংবাদের ভিত্তিতে সকালে পিকআপটি থামলে তার ভিতর ২ বস্তা ভারতীয় শাড়ী পাওয়া যায়। শাড়ী সহ পিকআপটি আটক করে থানায় এনে গুনলে ৭৮ পিছ শাড়ী পাওয়া যায়।
আটককৃতদের চোরাচালানি মামলা দিয়ে জেল হাজতে পাঠানা হবে বলে তিনি জানান।
বিজিবি উক্ত শাড়িগুলো দিয়েছে কিনা জানতে চাইলে বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার মনির হোসেন বলেন আমরা কোন শাড়ী কাউকে দেই নাই। যা ধরেছি তা আমরা জমা করেছি। তিনি আরো বলেন ওরা এক সময় সোর্সের কাজ করত এখন করে না। ওরা এখন চোরাচালানি ব্যবসা করে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget