Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁ পৌর আওয়ামীলীগের উদ্যেগে প্রায় ৯ হাজার দরিদ্র পরিবারকে শাড়ী লুঙ্গী বিতরন করা হয়েছে। সোমবার বেলা ১০ টা থেকে নওগাঁ পৌর আ’লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এই শাড়ী লুঙ্গী বিতরন করেন।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ্, যুগ্ন সাধারন সম্পাদক কাজী জিয়াউল হক বাবলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুর রহমান বাবু, ৫নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক মজনু।

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দা উপজেলার রাজশাহী -নওগাঁ মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নানা ও নাতনি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই গাড়ির চালকসহ তিনজন। সোমবার (১১ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলো- উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের ইব্রাহীম হোসেন (৫৬) ও তার নাতনি রোকাইয়া আক্তার মিতা (১৪)।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, সকালে বাবা ও নানার সঙ্গে রাজশাহী থেকে অটোরিকশায় করে নওগাঁ আসছিল মিতা। পথে অটোরিকশাটি উপজেলার চেয়ারম্যানের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকাআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মিতা ও তার নানা।


ঘটনাস্থল থেকে দুই গাড়ির চালক ও মিতার বাবা আলমগীর হোসেনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঈদ উদযাপনের জন্য ঢাকা থেকে রাজশাহী হয়ে নওগাঁ আসছিল ওই পরিবারটি।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ১ সপ্তাহের ব্যবধানে এলপি গ্যাসের বোতল ১শত থেকে ১শত ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে খুচরা ব্যবসায়ীরা। রমজানের শেষে ভাগে সরকারী কোন ঘোষনা ছাড়াই এ মূল্য বৃদ্ধিতে গ্রাহকগণ বিপাকে পড়েছেন। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবী জানিয়েছেন ভুক্তভোগিরা।


জানা গেছে, উপজেলার সর্বত্র এলপি গ্যাস (লিকুয়েন্ট পেট্রোলিয়াম গ্যাস) প্রতি বোতল ১ সপ্তাহ আগে খুচরা পর্যায়ে প্রকার ভেদে ৮শত ৮০ টাকা থেকে ৯শত টাকা দরে বিক্রি হতো। কিন্তু বাজেট ঘোষনার সাথে সাথে প্রত্যেক কোম্পানী প্রতি বোতল গ্যাসের মূল্য ৮০টাকা করে বৃদ্ধি করেছে। ফলে খুচরা বাজারের বর্তমানে ৯শত ৮০ টাকা থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ বাজেটে এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়নি। পবিত্র রমজানের শেষভাগে কোন কারণ ছাড়াই গ্যাসের মূল্য বৃদ্ধিতে গ্রাহকরা বেকায়দায় পড়েছেন। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যারা পবিত্র রমজান মাসে খড়ি ও খড় কুটোতে রান্না না করে একটু আরাম ও স্বাচ্ছন্দে রান্নার উদ্যোগ নিয়েছিল। কিন্তু গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার তাদেরকে আবারও কষ্ট করে খড়ি ও অন্যান্য খড় কুটো দিয়ে রান্না করতে হচ্ছে। এব্যাপারে উপজেলা সদরের দক্ষিণ চকযদু গ্রামের বাসিন্দা কাজল সরকার বলেন,কষ্ট করে হলেও রমজান মাসে ১ বোতল গ্যাস কিনেছিলাম। বর্তমানে গ্যাস শেষ হলেও আকস্মিক মূল্য বৃদ্ধির ফলে আবারও তার পরিবারকে খড় ও খড়ি দিয়ে রান্নার কাজ করতে হচ্ছে। এব্যাপারে এলপি গ্যাসের ডিলার উপজেলা সদরের সরকার ট্রেডাসের স্বত্বাধিকারী মো. নাজমুল সরকার বলেন, বসুন্ধরা, যমুনা, ওমেরা, নাভানা, জি গ্যাসসহ বিভিন্ন কোম্পানীর প্রতি বোতল এলপি গ্যাস তাদেরকে ৮০ টাকা বেশি দরে কিনতে হচ্ছে। এই সুযোগে খুচরা ব্যবসায়ীরা প্রকারভেদে ১শত থেকে ১শত ২০ টাকা বাড়িয়ে গ্রাহক পর্যায়ে গ্যাস বিক্রি করছে। এদিকে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় গ্যাস বিক্রেতারা ইচ্ছেমত গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগিরা।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল: যশোরের শার্শার পাঁচভুলোটে সন্ত্রাসীর হামলায় আহত হয়েছে কাইয়ুম(৩৮) নামে এক যুবক। শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে পাঁচভুলোট গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে সুলায়মান ও একই গ্রামের মৃত ইমাম আলীর ছেলে মুজিদ আলী মদ্য পান অবস্থায় কাইয়ুম ও রমজানকে চার্জার লাইট দিয়ে এলো পাতাড়ী মারধোর করে।


এসময় গ্রামের লোক জন ঘটনা স্থানে পৌছালে সেখান থেকে ওই দুই যুবক পালিয়ে যাই। পরের দিন বিকালে কাইয়ুম ও রমজান গোগা বাজরের ইফতার কিনতে যাওয়ার পথে সুলায়মান ও মুজিদ আলী রাস্তায় দা ও পিস্তল নিয়ে অবস্থান করে কাইয়ুমের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং রমজানকে পিস্তল নিয়ে তাড়া করে। এলাকার মানুষ ঘটনা স্থানে উপস্থিত হয়ে কাইয়ুমকে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যাই সেখান থেকে ফেরত দিয়ে নাভারন হাসপাতালে পাঠালে সেখান থেকেও ফেরত পাঠিয়ে যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত কাইয়ুমের পিতা বলেন, শার্শা থানায় এবিষয়ে একটি মামলা করা হয়েছে।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহার পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার শহরের মাইক্রো স্টান্ডে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ্ব এস.এম জাহিদুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কছিম উদ্দীন আহম্মেদ, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্মসম্পাদক সাজেদুল ইসলাম চম্পা,মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আনছার আলী,উপজেলা শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক ফিরোজ হোসেন চন্দন, যুগ্মসম্পাদক জামিল হোসেন, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জয়নাল আবেদীন,সাধারন সম্পাদক রেজাউল ইসলাম রকি,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ,সান্তাহার পৌর ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান মুন্না, সাধারন সম্পাদক মেহেদী হাসান রিগান,ছাত্রলীগ নেতা মারুফ হাসান রবিন, আরিফুল ইসলাম রিপন, তনু প্রমূখ। ইফতার পূর্বে দেশের সুখশান্তি ও সম্বৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার বেলা ১২টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাইলো রোডে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে ট্রাক্টর চালক নয়ন হোসেন (২২) নিহত হয়েছেন। নিহত ট্রাক্টর চালক নয়ন নওগাঁ সদরের রজাকপুর গ্রামের এরফান হোসেনের ছেলে । জানা গেছে, ড্রাইভার নয়ন সিমেন্ট নিয়ে নওগাঁর রানীনগরের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রাক্টরটি চালু রেখে সে পাশের একটি চাল কলে খালি বস্তা নেয়ার জন্য যায়। বস্তা নিয়ে ফিরে হঠাৎ সামনের দিকে ট্রাক্টরটি গড়িয়ে যেতে থাকে।এসময় গাড়ীটি নিয়ন্ত্রন করতে সে দৌড়ে যাবার সময় তার নিজের ট্রাক্টরের চাকার নিচে পরে সেখানেই মারা যান। এসময় সান্তাহার ফাঁড়ি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধারকৃত লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget