Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ জেলা প্রতিনিধি: ২৩ রমজান ০৮ জুন ২০১৮ শুক্রবার বিকেলে স্থানীয় হোটেল আয়োজনে কমিটির আহবায়ক কেন্দ্রীয় জাপার যুগ্ম মহাসচিব ও নওগাঁ জেলা জাপার সভাপতি এ্যাড. মো. তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এই আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিটির আহবায়ক এ্যাড. মো. তোফাজ্জল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো. রফিকুল ইসলাম (রফিক), সিনিয়র আইনজিবী ও সরকারী পিপি মো. আব্দুল খালেক, আইনজিবী মো. আতিকুর রহমান (আতিক), সাংবাদিক মো. মোফাজ্জল হোসেন প্রমুখ, ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতি ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। এই অনুষ্ঠান সঞ্চালন করেন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মো. আব্দুর রহমান, আলোচনা শেষে ইফতার মাহফিলে বিশ্বের মুসলেম উম্মাহ ও দেশ-জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শামছুল আলম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা সদরের লিচু বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত শামছুল আলম মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের মৃত ওসমান গণির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শামছুল আলম গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে যোগে উপজেলা সদরে আসছিলেন। অপরদিকে মহাদেবপুর থেকে নওগাঁ গামী একটি ট্রাক যাচ্ছিল। পথিমধ্যে উপজেলা সদরের লিচু বাগান এলাকায় ট্রাকটি নিয়ন্ত্র হারিয়ে মোটরসাকেলের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে শামছুল আলম ট্রাকের নিচে চাপা পড়ে রাস্তার পাশে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে জাকা ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের উদ্যোগে গরীব, অসহায় ও দরীদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পারসোমবাড়ী বাজার সংলগ্ন হেড অফিস- হেভেন লজ ভবনে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাকা ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জয়নাল আবেদীন, জেডসাস এর প্রেসিডেন্ট এবং কাজলবিবি মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কায়েম উদ্দীন মন্ডল, জাকা ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সি.ই.ও এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান নওগাঁ জেলা শাখার আহŸায়ক মেহেদী হাসান রিমন, বাংলাদেশ পুলিশ সিআইডিতে কর্মরত এএইচএম কামরুল হাসান, বদলগাছী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জাকা ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পিএসটু সি.ই.ও মেহেদী হাসান সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সহ জাকা ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রায় পাঁচ শতাধিক গরীব, অসহায় ও দরীদ্রদের মাঝে লাচ্ছা, চিনি ও দুধ বিতরণ করা হয়।

আঁধার ঘরে চাঁদের আলো


হারুন আল রশীদ হীরা,মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় উপজেলার মান্দা সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামের এক হত-দরিদ্র পরিবারে জন্ম ও বেড়ে ওঠা অদম্য মেধাবী ছাত্রী মোছাঃ শারমিন আক্তার মিমের। চলতি ২০১৮ সালের অর্নাস ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের (খধি ভধপঁষঃু ড়ভ ষধহফ সধহধমবসবহঃ ধহফ ষধ)ি আইন ফ্যাকাল্টি অব ভূমি ব্যবস্থাপনা এবং আইন শাখায় ৩৯৬ মেধা তালিকায় ভর্তির সুযোগ পেয়েও অর্থের অভাবে মেধাবী ছাত্রী শারমিন আক্তার মিমের উচ্চ শিক্ষা নিয়ে এখন তার রিক্সাচালক পিতা ও পরিবার রয়েছে চরম সংশয়ে। হত-দরিদ্র পরিবারের পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছে না তার এ উচ্চ শিক্ষার জন্য হাজার হাজার টাকার যোগান দেওয়া। কারণ নুন আনতে যে সংসারে পানতা ফুরায়। তাদের আবার লেখাপড়া! দু’বেলা যে পরিবারের খাবার জোটানোই সবচেয়ে বড় সমস্যা ও চ্যালেঞ্জ। এতদিন অনেক কষ্টে ধার-দেনা করে মেয়ের লেখাপড়া চালিয়ে এসেছেন। সেখানে ঢাকায় রেখে তাকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবেন সে চিন্তায় তার দরিদ্র পিতা-মাতার রাতের ঘুম হারাম হয়ে গেছে। কে নেবে অসহায় ও অভাবী হত-দরিদ এক পরিবারের মেয়ে মিমের লেখাপড়ার এ গুরু দায়িত্ব? কিভাবে সম্ভব উচ্চ শিক্ষার জন্য তার অদম্য মেধার মূল্যায়নের। এত সুযোগের পরও কি তার উচ্চ শিক্ষার পথ চিরতরে বন্ধ হতে চলেছে এ প্রশ্ন মিম ও তার পরিবারের।


মিমের মা মোর্শেদা খাতুন জানান, তার দু’ মেয়ে। বড় মেয়ে মোছাঃ শারমিন আক্তার মিম এবং ছোট মেয়ে শাহারা আফরীন। দু’ মেয়ের মধ্যে মিম ছোটবেলা থেকেই মেধাবী। শাহারা আফরীন মান্দা এসসি পাইলট স্কুল ও কলেজে বর্তমানে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত। তাদের কোন জমি বা অর্থ-সম্পদ নেই। জমি বলতে তার স্বামীর পৈতৃক সুত্রে পাওয়া ঘরভিটাসহ মাত্র ৪শতক জমি রয়েছে। ঘর বলতে একটি। তাও ভাঙ্গাচোরা, টিন ও বনের বেড়া দিয়ে তৈরি ঝুপড়ি ঘর। এ ঘরেই তাদের বসবাস। তার স্বামী জামাল হোসেন বর্তমানে ঢাকায় রিক্সা চালায়। তিনিও এক সময় চট্রগামে এক গার্মেন্টসে কর্মী হিসেবে কাজ করতেন। সে সময় তার স্বামী রিক্সা চালিয়ে কোন রকমে জীবিকা নির্বাহ করতেন। এরপরও অভাবের সংসারে বড় মেয়ে মিম ২০০৯ সালে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় মান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫১০ নম্বর পেয়ে বৃত্তিলাভ করে। পরে মান্দা এসসি পাইলট স্কুল ও কলেজ থেকে ২০১২ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) এ-প্লাসসহ বৃত্তিলাভ করে। অভাব ও দরিদ্র তাকে দমাতে পারেনি কখনো। একই প্রতিষ্ঠান থেকে ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় এ-প্লাস অর্জন করে। তবে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় নওগাঁ বিএমসি মহিলা কলেজ থেকে ৪.২৫ অর্জন করায় তার এ ফলাফলের জন্য মিমের মনে একটু কষ্ট রয়ে গেছে। অর্থের অভাবে এবং নানা চিন্তায় চিন্তায় তার এ অবস্থা হয়েছে বলে তিনি মনে করেন। তবুও একেবারের জন্যও দমে যায়নি মিম তা না বললেই চলে। অধ্যয়ন, সাধনা এবং কঠোর পরিশ্র্রমে চলতি ২০১৮ সালের অর্নাস ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের (খধি ভধপঁষঃু ড়ভ ষধহফ সধহধমবসবহঃ ধহফ ষধ)ি আইন ফ্যাকাল্টি অব ভূমি ব্যবস্থাপনা এবং আইন শাখায় ভর্তির সুযোগ সে অর্জন করেছে। এছাড়া মিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট এ ও ই’তে এবং চট্রগাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট বি ও ডি’তে ও ভর্তি সুযোগ পেয়েছিল। বর্তমানে সে প্রথম সেমিষ্টারে ভর্তি হয়ে অধ্যয়ন করছে। কিন্তু ঢাকা শহরে রেখে আমাদের মতো অসহায় ও হত-দরিদ্র পরিবারে পক্ষে মেয়ের লেখাপড়া চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি দেশ বিদেশে অবস্থারত সমাজের উচ্চ বিত্তদের কাছে মেয়ে মিমের উচ্চ শিক্ষার জন্য অর্থ সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ মোছাঃ শারমিন আক্তার মিম, পিতাঃ জামাল হোসেন, গ্রামঃ ঘাটকৈর, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ। বিকাশ নম্বরঃ ০১৭৩৬৭৫৩৫৪৪।

যশোর প্রতিনিধি: বিশ্ব বাবা দিবস যশোরে তৃতীয়বারের মত উদযাপন উপলক্ষে উদযাপন পরিষদের উদ্যোগে শনিবার দুপুরে যশোর ইনস্টিটিউটের শিশু চিত্ত বিনোদন কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক তারাপদ দাস। এ সময় বক্তব্য রাখেন বিশ্ব বাবা দিবস উদযাপন পরিষদের আহবায়ক প্রণব দাস,কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, সনাক যশোরের সভাপতি অধ্যাপক সুকুমার দাস,সুরধুনী যশোরের সভাপতি হারুণ অর রশীদ,জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান,সহসভাপতি তরিকুল ইসলাম তারু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এড.মাহমুদ হাসান বুলু, সাংবাদিক হাবিবুর রহমান মিলন,শরিফুল ইসলাম,রফিকুল ইসলাম,কাজী ইসরাত সাহেদ টিপ,নূর ইমাম বাবুল,সোমেশ মুখার্জী,শওকত শাহী,সৈয়দ আহসান কবীর,চঞ্চল কুমার রায়,বিমল সরকার প্রমুখ।

হাসেম আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: জেলা সদরের শুখানপুকুরী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার বিকাল ৫ টায় কার্তিকতলা বাজার হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি'র সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক ইউনিয়ন সাধারন সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানা বিএনপি'র সাধারন সম্পাদক আব্দুল হামিদ।



এ সময় আরো বক্তব্য রাখেন, থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নাজিমুল ইসলাম (লাল), জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহিবুল্লাহ আবু নূর, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুহিন, সদর থানা যুবদল সভাপতি আশরাফুল ইসলাম, সদর থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ সাজেদুল ইসলাম সাজু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রমুখ।



দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, আগামী একাদশ নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের পরাজয়ের কথা জেনেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোনো নির্বাচনে জনগণ মেনে নেবে না
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণকে পাহারা দিতে হবে যেন আওয়ামী লীগ ভোট চুরি করতে না পারে। অবিলম্বে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং কেয়ারটেকার সরকারের মাধ্যমে দেশে একটি অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠ্য নির্বাচন দিতে হবে, তা না হলে এদেশের জনগণ ১৯৭১ সালের মত দূর্বার আন্দোলন গড়ে তুলবে এবং আওয়ামী স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget