Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 630 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4823 দেশজুড়ে 42 ধর্ম 3454 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2824 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 86 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মহিলা কর্মউন্নয় সমিতির সদস্যদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে শহরের জনকল্যান নৈশ্য বিদ্যালয়ে মহিলা কর্মউন্নয় সমিতির উপদেষ্টা বিলকিস বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মহিলা কর্মউন্নয় সমিতির সদস্যদের সঙ্গে তাদের জীবন মান উন্নয়ন ও মাদক বাল্য বিবাহ বিষয়ে মতবিময় করেন নওগাঁর জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, বৈশাখী টিভির প্রতিনিধি এবাদুল হক, মহিলা কর্ম উন্নয় সমিতির সভাপতি ও সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সহ-সভাপতি নূর নাহার সুষমা সাথী, মানবিধিকার নওগাঁ জেলা কমিটির সহ সভাপতি মৌসুমি সুতানা শান্ত, অনলাইন সাহিত্যচর্চা সংগঠন “কথোপকথন” সদস্য ফারাহ দিবা বৃষ্টি প্রমুখ সহ অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ শাখার উদ্যোগে পরিচিতি সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে শহরের ফুড প্যালেসে আয়োজিত পরিচিতি সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো: কামরুজ্জামান।


এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ শাখার সভাপতি অ্যাডভোকেট সরদার সালাহউদ্দিন মিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, মানাধিকার কমিশনের আতাউর রহমান খোকা, উত্তম সরকার, সাধারণ সম্পাদক চন্দন দেব, সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুুদুন নবী বেলাল, মানবিধিকার নওগাঁ জেলা কমিটির সহ সভাপতি নূর নাহার সুষমা সাথী, মৌসুমি সুলতানা শান্ত প্রমুখ। এছাড়া মানবাধিকারের বিভিন্ন সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনলাইনে পণ্য বা সেবা কেনাবেচায় ৫ শতাংশ হারে ভ্যাট আরোপের যে প্রস্তাব নতুন অর্থবছরের বাজেটে করা হয়েছ, তা ভুলক্রমে ছাপা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। আজ শুক্রবার বিকেলে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


তিনি আরো বলেন, “আমরা ভার্চুয়াল বিজনেস যেমন ইউটিউব, ফেইসবুক এগুলোর ওপর ট্যাক্স ধার্য করার প্রক্রিয়া শুরু করেছি। কিন্তু অনলাইন বিজনেস আমরা আলাদা করেছি, এটার ওপর ভ্যাট বসাইনি।”

এ সময় উপস্থিত সাংবাদিকরা অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় অনলাইন কেনাকাটায় ৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাবের বিষয়টি তুলে ধরলে এনবিআর চেয়ারম্যান বলেন, “ছাপায় হয়ত ভুল হতে পারে।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, ইআরডি সচিব কাজী শফিকুল আজম, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম প্রমুখ।

দেশ থেকে তুরস্কের অর্থায়নে পরিচালত ৬০ ইমাম ও তাদের পরিবারকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে যাচ্ছে অষ্ট্রিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হার্বাট কিকলের বরাত দিয়ে এএফপি শুক্রবার এ তথ্য জানিয়েছে। অষ্ট্রিয়া সরকার এ ব্যবস্থা গ্রহণকে ‘রাজনৈতিক ইসলামের উপর কঠোর পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেছেন।


ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে অষ্ট্রিয়া জোট সরকারের অংশীদার ডানপনন্থী ফ্রিডম পার্টির কিকল আরও বলেন, আমরা ৬০ ইমাম ও তাদের পরিবারের সদস্যদের প্রতি ব্যবস্থা নিতে যাচ্ছি। সব মিলিয়ে দেড়শ ব্যক্তি দেশটিতে বসবাসের অধিকার হারাতে চলেছেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।


ধর্মীয় বিষয়ক কর্তৃপক্ষের তদন্তের পর সাতটি মসজিদও বন্ধ করে দেয়া হবে। সম্প্রতি একটি ছবি প্রকাশ হয়। ফল্টার উইকলিতে প্রকাশিত ছবিতে দেখা যায়, ছদ্মেবেশে কিছু যুবক কুচকাওয়াজ করছে, স্যালুট দিচ্ছে, তুরস্কের পতাকা নাড়ছে এবং মৃতদের নিয়ে খেলা করছে। মরদেহগুলো পরে সারিবদ্ধভাবে সাজানো হয় এবং সেগুলো পতাকা দিয়ে মুড়ে দেয়া হয়।


দেশটির রক্ষণশীল পিপলস পার্টির চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্জ হুঁশিয়ার দিয়ে বলেন, সমান্তরাল সমাজ, রাজনৈতিক ইসলাম ও মৌলবাদের ঠাঁই এদেশে হবে না। কিকল জানান, বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া ইমামদের বিরুদ্ধে তুর্কিশ ইসলামিক কালচারাল অ্যাসোসিয়েশনের (এটিআইবি) যোগসাজশ রয়েছে।


ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে অষ্ট্রিয়ার সাথে তুরস্কের সম্পর্ক তিক্ত। গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কার্যকে আক্রমণ করে বলেন, অসৎ চ্যান্সেলরের সাথে আমাদের একটা সমস্যা রয়েছে। তিনি চারপাশে তার গুরুত্ব ছড়িয়ে রেখেছেন এবং নাটক করছেন।

বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে মেজাজ হারালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সাংবাদিকদের প্রশ্নকে ‘গৎবাঁধা’ উল্লেখ করে ক্ষেপে গিয়ে তিনি বললেন, যারা পরিবর্তন স্বীকার করে না, তারা এসব কথা বলেন। অবশ্য সংবাদ সম্মেলনের শেষের দিকে এসে এজন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন।


শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী অর্থবছরের (২০১৮-১৯) প্রস্তাবিত বাজেট-উত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের প্রশ্ন ছিল, ব্যাংকিং খাতে কর্পোরেট কর কমানো, ছোট ফ্ল্যাটে রেজিস্ট্রেশন ব্যয় বাড়ানো ও দেশে আয় বৈষম্য বিষয়ে। জবাবে মুহিত বলেন, এই সংবাদ সম্মেলনটা একবারে ছিলি (সস্তা) বিষয়ে পরিণত হচ্ছে। এমন প্রশ্ন করা হচ্ছে যা মিনিংলেস (অর্থহীন)।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেশে এখন দারিদ্র্যের হার ২০ শতাংশ। আপনাদের যখন জন্ম হয়েছে কিংবা জন্মের আগে, দেশে দারিদ্র্যের হার ছিল ৭০ শতাংশ। বোঝেন, কোথায় ছিল বাংলাদেশ এবং এখন কোথায় এসেছে? এই কিছুদিন আগে দেশে ৩০ শতাংশ মানুষ ছিল গরিব। ৭ বছর আগে সাড়ে ৩০ শতাংশ দরিদ্র ছিল, আজ ২২ দশমিক ৪ শতাংশ। যারা চূড়ান্ত গরিব, তাদের সংখ্যা ছিল ১৮ শতাংশ। এখন ১১ শতাংশ। সেটা আপনাদের চোখে পড়ে না? তিনি বলেন, দেশে আয় বৈষম্য মোটেও বাড়েনি। যারা পরিবর্তনে বিশ্বাস করে না, তারাই এ ধরনের প্রশ্ন করেন। কোন মুখে আপনারা বলেন, এই দেশে গরিব মারার বাজেট হচ্ছে, ধনীকে তেল দেয়ার বাজেট হচ্ছে? বলেননি, কিন্তু বোঝাতে চাচ্ছেন দেশের উন্নয়ন কিছুই হয়নি।’


মুহিত আরও বলেন, ‘ইউ আর নট লুকিং ইনটু দ্য বাজেট। ইউ আর নট অ্যাট অল ক্রিটিসাইজিং দ্য বাজেট। ইউ হ্যাভ সাম সেট কোশ্চেনস, ইউ হ্যাভ কাম উইথ দ্যাট টু প্রেজেন্ট হিয়ার। (আপনারা বাজেট দেখেননি। আপনারা কোনোভাবেই এই বাজেটের সমালোচনা করতে আসেননি এখানে। আপনাদের কিছু গৎবাঁধা প্রশ্ন আছে। সেই প্রশ্ন করতেই আপনারা এখানে এসেছেন)।’


অবশ্য সংবাদ সম্মেলনের শেষের দিকে এসে এ নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এক সময় তলাবিহীন ঝুড়ি ছিলাম, এখন মধ্য আয়ের দেশে যাচ্ছি। একটু আগে যেজন্য ক্ষুব্ধ হয়েছিলাম, কারণ আমার কাছে এসব প্রশ্ন অমূলক ও বাস্তবতা বিবর্জিত মনে হয়েছে। পরে তিনি সেজন্য দুঃখ প্রকাশ করেন।


সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম প্রমুখ উপস্থিত রয়েছেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’স্লোগানে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। এর মাধ্যমে ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনকে সামনে রেখে সর্বশেষ লুটপাটের জন্যই এ বিশাল বাজেট পেশ করা হয়েছে। ফুলিয়ে ফাঁপিয়ে বাজেট বড় করা হয়েছে। বাজেটের আকার বড় করে জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করা হয়েছে। এ বাজেট বাস্তবায়ন অসম্ভব। এটা মানুষকে বোকা বানানোর বাজেট, এটা প্রতারণার বাজেট।


আজ শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বাজেট প্রসঙ্গে তিনি এই প্রতিক্রিয়া জানান।


এই বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না উল্লেখ করে তিনি বলেন, প্রস্তাবিত বাজেট গরীবকে আরো গরীব করবে, বাজেটে ধনীদেরকে আরো ধনী করার সুযোগ দেওয়া হয়েছে। এক কথায় বলা যায় প্রস্তাবিত বাজেট জনগণের রক্ত চোষার লুটের বাজেট।


রিজভী বলেন, বাজেটে যে বড় ঘাটতি রয়েছে তা পূরণ করা অসম্ভব। সেজন্য ঋণ ও সঞ্চয়পত্রের ওপর ঝুঁকতে হবে সরকারকে। প্রস্তাবিত বাজেট কর, ঋণ আর বিদেশি অনুদান নির্ভর। বাজেটে ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা, এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে কর হিসেবে দুই লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা আদায় করা হবে। যা জনগণের রক্ত চুষে আদায় করতে হবে।


রিজভী বলেন, ব্যাংক মালিকরা যা চেয়েছেন অর্থমন্ত্রী তাই করেছেন। ব্যাংক মালিকদের আরো বেশি লুটপাটের সুযোগ করে দেওয়ার বাজেট এটি। প্রস্তাবিত বাজেটে জনকল্যাণমূলক কাজে যেমন শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতে বরাদ্দ একেবারেই অপ্রতুল। ফলে শিক্ষা ও স্বাস্থ্যখাতে কোনো উন্নয়ন হবে না। পোশাক খাতসহ করপোরেট খাতে কর বাড়িয়ে দেওয়া হয়েছে। পোশাক খাতে বর্তমানে যে দুরাবস্থা চলছে তাতে সে খাতে দুরাবস্থা আরো বেড়ে যাবে।


তিনি বলেন, মূল্য সংযোজন করের ওপর নির্ভরশীলতা বাড়ছে। ভ্যাটের ব্যাপ্তি বৃদ্ধি পেলে মধ্য বিত্ত ও নিম্ন মধ্য বিত্তরাই কষ্ট পাবে বেশী। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা অগ্রাহ্যই থেকেছে। এর আগেও সার্বজনীন পেনশনের কথা বলা হলেও বাস্তবায়ন হয়নি, এবারো তাই।


এ সময় তিনি আরো বলেন, সিইসি সরকারের সাথে এক অলিখিত বশ্যতার আবদ্ধ। আগামী নির্বাচনের ফল ক্ষমতাসীনদের পক্ষে নিতে নানা কারসাজি ও নতুন নতুন ষড়যন্ত্র শুরু করেছে সিইসি। ইভিএম নিয়ে বিএনপিসহ বিরোধী দলগুলো এবং নানা শ্রেণি-পেশার মানুষ বিপক্ষে মত দিয়েছে। আর এর পক্ষে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ ও সমমনা কয়েকটি দল।


সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget