Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রাজশাহী: রাজশাহীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে নগরীর কর্ণহার থানার করমজা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।


র‍্যাব জানান, নিহতরা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে মাদক, পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে।


রাজশাহী র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদে রাত সোয়া ১১টার দিকে রাজশাহী র‌্যাবের একটি দল কর্ণহার থানার করমজা এলাকার একটি আম বাগানে অভিযান চালায়।


ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একদল মাদক ব্যবসায়ী র‌্যাবের ওপর গুলিবর্ষণ করতে থাকে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।


তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে গাঁজা, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় জমিতে বালি রাখাকে কেন্দ্র করে বিতণ্ডার জেরে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের টাঙ্গাইল, ভুয়াপুর ও সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদকে আটক করা হয়েছে।


নিহত জাহিদুল ইসলাম পিংনা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। তিনি পিংনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের ছেলে।


স্থানীয়রা জানায়, নরপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন যমুনা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করেন। সেই বালি রাখতে স্থানীয় শামীম নামে এক ব্যক্তির জমি ভাড়া নিয়েছেন তিনি। শামীমের জমির পাশেই পিংনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের জমি।


ফসলি জমিতে গেলে তার প্রতিবাদ করাকে কেন্দ্র করে তোফাজ্জলের নেতৃত্বে তার লোকজন দা, লাঠি, ফালা নিয়ে নিয়ে নুরুল ইসলামের পরিবারের উপর হামলা চালায়। এতে নুরুল, ছেলে জাহিদুল, স্ত্রী জরিনা বেগমসহ ১১ জন আহত হয় বলে জানান তারা। পরে ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুলের মৃত্যু হয়।


তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জোয়াহেরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে ইউপি সদস্য হারুনুর রশিদকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সিরাজগঞ্জ: দায়িত্বে অবহেলা ও কর্মক্ষেত্রে ফাঁকি দেয়ার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের তিন উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দেন। এরা হলেন- এসআই সামিউল ইসলাম, নওজেশ আলী ও আফজাল হোসেন।


শাহজাদপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম রাকিব মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে বলেন, দায়িত্ব অবহেলা ও কর্মক্ষেত্রে ফাঁকি দেয়ায় ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার তাদের প্রত্যাহারের নির্দেশ দেন।

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  গত বৃহস্পতিবার মালঞ্চি রেল স্টেশনের অদূরে রেল লাইনের ওপর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে রেল স্টেশনের দেড়শ গজ উত্তর দিকে রেল লাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান তারা। পরে খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের এসআই সুকুমার চন্দ্র বর্মন জানান, নিহত নারীর বয়স আনুমানিক ২৭ বছর। ট্রেনে কাটা পড়ে ওই নারীর মুখ মন্ডল বিকৃত হওয়ায় তাকে চেনার উপায় নেই। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

জয়পুরহাট: জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার প্রতিবাদে জেলাজুড়ে ৮ শতাধিক ওষুধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বুধবার বিকেলে জেলা প্রশাসনের এ জরিমানার পর রাত সাড়ে ৮টা থেকে অনির্দিষ্ট কালের জন্য ওষুধের দোকানগুলো বন্ধ ঘোষণা করা হয়।


ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা জানান, সওদাগর ফার্মেসি নামের দু’টি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে দোকান দু’টিকে মোট ৪০ হাজার টাকা জরিমান করা হয়।


জয়পুরহাট জেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল জানান, জয়পুরহাটসহ সারা দেশের ওষুধের দোকানগুলোতে বিভিন্ন কোম্পানির অগনিত ওষুধ মজুত রেখে ব্যবসা করতে হয়। এ সমস্ত ওষুধের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকা অস্বভাবিক নয়। তবে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো সংশ্লিষ্ট প্রস্তুতকারক কোম্পানিকে ফেরত দেয়ার জন্য প্রত্যেকটি দোকানের নির্দিষ্ট বাক্সে জমা রাখা হয়। সেখান থেকে ওই সব অব্যবহৃত ওষুধ জব্দ করে প্রায়ই ভ্রাম্যমাণ আদালত ওষুধ ব্যবসায়ীদের এ ধরনের শাস্তি দেন। এর প্রতিবাদে জরুরি সভা ডেকে অনির্দিষ্ট কালের জন্য জেলার সবকটি ওষুধের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 শেরপুর: ভিক্ষুকমুক্ত শেরপুর গড়ার প্রত্যয়ে ৭৩ জন ভিক্ষুককে পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ চত্বরে ৭৩ জন ভিক্ষুককে হাঁস-মুরগি, ছাগল ও ক্ষুদ্র ব্যবসার উপকরণ প্রদান করা হয়। পুনর্বাসন উপকরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম।


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা আক্তার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাছান, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রৌহা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মিজু, লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে আগামী ডিসেম্বরের মধ্যেই শেরপুর সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget