Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তায় ঈদের আগের কয়েকদিন যেন কোনো খোঁড়াখুঁড়ি না হয়। এই খোঁড়াখুঁড়ির জন্য দেশের মানুষ যে আজ ভীষণ কষ্টে আছে। কাজেই জনজীবনকে আর দুর্বিসহ না করে আপাতত সব ধরণের খোঁড়াখুঁড়ি বন্ধ করতে হবে। শুক্রবার সকালে রাজধানীর ডেমরা এলাকায় ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে ঝটিকা অভিযানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


সেতুমন্ত্রী বলেন, ওয়াসা, ডেসাসহ সংশ্লিষ্ট সবাইকে আমি ডিটিসিএ’র চেয়ারম্যান হিসেবে অনুরোধ করছি, জনগণের দুভোর্গ কমাতে ঈদের আগে রাস্তায় খোঁড়াখুঁড়ির কাজ করবেন না।


এ সময় বিএনপি সম্পর্কে তিনি বলেন, আগামী একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি জিতবে না, এই আশঙ্কায় তারা নিজেরাই সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে।


মন্ত্রী এ সময় বিআরটিএ ও পুলিশকে নানা বিষয়ে নির্দেশ দেন।

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ। এই বিচার বিভাগের কাছেই বিএনপি ধর্ণা দিয়েছিল, আদালত ও বিচারক পরিবর্তন করেছিল। পরবর্তীতে তাদের পছন্দমত বিচারপতির আদালতে খালেদা জিয়া দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন।শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


ইনু বলেন, যখন বিচার বিভাগ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন তখন তারা মিষ্টি খান, আর যখন জামিন স্থগিত করেন তখন সরকারকে গালি দেন। এই দ্বৈত নীতি গণতন্ত্রের জন্য ভালো খবর নয়। কার্যত বিএনপি আদালতের ধার ধারে না। বিএনপি দুর্নীতিবাজদের বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চক্রান্ত করছে।


এ সময় কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উন্মুক্ত বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। বাজেট ঘোষনা শেষে সকল ইউপি সদস্য ও চেয়ারম্যানের ৭ মাসের বেতন ভাতা প্রদান করা হয়।


তিলকপুর ইউনিয়নের ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য মোট ১৭ লাখ ৭৫ হাজার ৭৫৪ টাকার সম্ভাব্য বাজেট ঘোষনা করা হয়। উল্লেখ্য, গত ২০১৭-২০১৮ অর্থ বছরের ১৬ লাখ ৮৫ হাজার ৪৮০ টাকার সম্ভাব্য বাজেট ঘোষনা করা হয়েছিল।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মহীউদ্দীন আরাফাত, ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মাসুমা আক্তার, ৬ নং ওয়ার্ড সদস্য মো: আব্দুল লতিফ, গণ্যমান্য ব্যক্তি ডিএম আওয়াল আতা, মো: আব্দুর রহমান ও অন্যান্য সকল ইউপি সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বাজেট ঘোষনা শেষে ১২ জন ইউপি সদস্যদের প্রতি জনকে ৪ হাজার ৪শত টাকা করে ৭ মাসের ৩০ হাজার ৮ শত টাক করে ও চেয়ারম্যানের ৫ হাজার ৫শত টাকা করে ৭ মাসের বেতন ৩৮ হাজার ৫শত টাকা করে সর্বমোট ৪ লাখ ৮ হাজার ১ শত বেতন ভাতা প্রদান করা হয়।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে রাণীনগর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি এসএম আল ফারুক জেমস।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু।


এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক প্রভাষক একেএম জাকির হোসেন, উপজেলা যুবদলের সভাপতি এমদাদ হোসেন, সাধারন সম্পাদক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহŸায়ক শরীফ মাহমুদ সোহেলসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শুক্রবার (১ জুন) সকালে তাদের আটক করা হয়।


আটকরা হল, সদর উপজেলার পয়না গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী সাবিনা (৩৫) এব মান্দা উপজেলার দেলুয়াবাড়ি গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে আহসান হাবিব (৪০)।


জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামসুদ্দিন বাংলানিউজকে জানান, এরা পুলিশের তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী । শুক্রবার সকালে গোপণ সংবাদের ভিত্তিতে শহরের বালুডাঙ্গা বাস টার্মিনালে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে ২৬ গ্রাম হিরোইন এবং ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।


ওসি আরও জানান, আটকের পর তাদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি: বেশ কয়েক বছর ধরে ধান, গমসহ অন্যান্য ফসলে বার বার লোকসান গুনছেন ঠাকুরগাঁওয়ে চাষিরা। এ কারণে সেসব ফসল থেকে মুখ ফিরিয়ে নিয়ে এখন আম বাগান করার দিকে ঝুঁকে পড়েছেন। আম্রপালি আমের চাহিদা ও দাম ভালো থাকায় কৃষকেরা লিচু বাগান কেটেও আম বাগান স্থাপন করছেন।


জেলায় ৫ বছরে আবাদি জমি কমে গিয়ে আম বাগান হয়েছে প্রায় দ্বিগুণ। ঠাকুরগাঁও জেলার মাটি তুলনামূলক উচু। এ মাটিতে ধান, গম, পাট ও আলুসহ বিভিন্ন ফসলের আবাদ করে আসছেন এ জেলার প্রান্তিক চাষিরা। কিন্তু ওইসব ফসল উৎপাদন করে নায্যমূল্য না পেয়ে চাষিরা প্রতি বছর লোকসান গুনছেন।


এ কারণে চাষিরা খাদ্যশস্য উৎপাদন থেকে ক্রমেই সরে আসছেন। সেক্ষেত্রে চাষিরা জমিতে আম বাগান স্থাপন শুরু করেছে। ফল বিক্রি করে মোটা অংকের টাকা লাভবান হওয়ায় চাষিরা দিনদিন আমের বাগান স্থাপনে ঝুঁকে পড়ছেন। আমের বাগান হতে বিষমুক্ত আম ও সাথী ফসল হিসেবে বিভিন্ন ফসল চাষ করে কৃষকেরা দুদিক দিয়ে লাভবান হয়ে আসছেন।


এ জেলায় সুর্যাপুরী, আম্রপালি, গোপালভাগ, হিমসাগর, ফজলী, হাড়িভাঙ্গা, মল্লিকা, খিরসাপাতি, আশ্বিনা, বান্দিগড়, লেংড়া ও মিশ্রিভোগ আম উৎপন্ন হয়। তবে সবার শেষে বাজারে আসে আম্রপালি জাতের আমটি। যাদের নিজস্ব জমি-জমা নেই, তারাও অন্যের জমি ১০/১২ বছরের জন্য লিজ নিয়ে সেখানে আম্রপালি জাতের রুপালি আমের চাষ করে আসছেন।


পীরগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের মনোয়ার হোসেন জানান, তিনি ৩৫ একর জমিতে আম্রপালি জাতের আমবাগান স্থাপন করেছেন। একই গ্রামের আব্দুর রাজ্জাক নামে অপর একজন চাষি জানান, এক বিঘা জমিতে আম্রপালি জাতের গাছ লাগানো যায় কমপক্ষে ১৬০টি।


৩ বছরের মাথায় প্রতিটি গাছ থেকে এক ক্যারেট (২০ কেজি) আম পাওয়া যায়। প্রতি কেজি ৫০ টাকা হারে এক ক্যারেটের দাম ১ হাজার টাকা। সে হিসেবে একবিঘা জমিতে প্রাপ্ত আম বিক্রি হয় ১ লাখ ৬০ হাজার টাকা। আর প্রথম বছর যে আম পাওয়া যায় পরের বছর পাওয়া যায় তার দ্বিগুণ। এভাবে প্রতি বছর আম ও লাভের পরিমাণ বাড়তে থাকে ৯ বছর পর্যন্ত। পরবর্তীতে টপ অরকিং করা হলে আমের ফলন আবারও বাড়ানো সম্ভব।


শাহ আলম নামে একজন বাগান মালিক বলেন, আম্রপালির আম গাছ বেশি বড় না হওয়ায় গাছের মাঝামাঝি ফাঁকা জায়গায় ধান গম পাট, আলু, মরিচসহ বিভিন্ন ফসল সাথী ফসল হিসেবে চাষ করা যায়। ফল মৌসুমে নিজেরাও বিষমুক্ত মিষ্টি আম ভোগ করতে পারি। এমনকি নিকট আত্মীয় ও বন্ধু-বান্ধবকে বাগানের আম দিতে পারলে তারা বেশ খুশি হয়।


আব্দুর রাজ্জাক নামে আরেক চাষি বলেন, আগে তার বেশ কয়েকটি লিচুর বাগান ছিল। কিন্তু লিচুতে মাঝে মাঝে পোকা দেখা গেলে দামের বিপর্যয় ঘটে বলে লোকসান দিতে হয়। তাই আমি আমার লিচুর বাগান কেটে আমের বাগান করেছি।


ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সারা জেলার মধ্যে একমাত্র পীরগঞ্জ উপজেলায় আম বাগান করার নিবর বিপ্লব শুরু হয়েছে। ওই উপজেলায় ৫ বছর পূর্বে আমের বাগান ছিল ৫৫০ হেক্টর। বর্তমানে আম বাগানের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮০ হেক্টর।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আফতাব হোসেন জানান, ঠাকুরগাঁও জেলার ৫ বছর পূর্বে যে আম বাগান ছিল বর্তমানে হয়েছে দ্বিগুণ। বর্তমানে জেলায় ১ হাজার ৫১৪টি আমবাগান রয়েছে যার জমির পরিমাণ ৮ হাজার ২৯ হেক্টর।


তিনি আরো জানান, এ জেলার বিখ্যাত আম সুর্যাপুরী। কিন্তু আম্রপালি জাতের আমটি যখন বাজারে উঠে তখন দেশের বেশিরভাগ এলাকায় আম থাকে না। তাই এখানকার আম্রপালি জাতের আম বিক্রি করে বেশি লাভবান হতে পারে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget