Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে আম ব্যবসায়ী ও বাগান মালিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় ইউএনও’র সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, আম ব্যবসায়ী সমিতির সভাপতি কার্তিক সাহা, সাধারণ সম্পাদক জুয়েল রহমান, ইউপি সদস্য মিজানুর চৌধুরী প্রমুখ।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বান্ধাইখাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে লাচ্চা ফ্যাক্টরীতে নগদ অর্থ জরিমানা করেন ভোক্তা অধিকার আইন অধিদপ্তরের সহকারি পরিচালক কাজি রাকিবুল হাসান।


জানা গেছে, উপজেলার বান্ধাইখাড়া সরদারপাড়া এলাকার সরদার মামুনুর রশিদের লাচ্চা ফ্যাক্টরীতে অপরিচ্ছন্ন পরিবেশে লাচ্চা তৈরির দায়ে মালিক মামুনুর রশিদকে ১০ হাজার টাকা ও মেসার্স মনমথ এন্ড সন্স লাচ্চা ফ্যাক্টরীর মালিক শ্রী কানাই লাল শাহ্ কে ১০ হাজার নগদ অর্থ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, আত্রাই থানা এস আই প্রদিপ কুমার সরকার, সাংবাদিক সাবেদ আলী, বান্ধাইখাড়া বণিক সমিতির সভাপতি মো: লবাব আলী, সাধারণ সম্পাদক মো: আজম সরকার প্রমূখ।

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় রুপালী ব্যাংক শিওরকাশের মাধ্যমে উপবৃত্তির টাকা প্রদান শুরু করা হয়েছে। নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় রুপালী ব্যাংক শিওরকাশের মাধ্যমে প্রাথমিক উপবৃত্তি প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম ২০১৭ সালের ১লা মে প্রধান মন্ত্রী শেখ হাসিনা রুপালী ব্যাংক শিওরকাশের মাধ্যমে উপবৃত্তির টাকা প্রদানের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এর ধারা বাহিকতায় নওগাঁ সদর উপজেলায় আনুষ্ঠানিক উদ্ধোধনের মাধ্যমে এই কার্যক্র প্রতিটি উপজেলায় প্রদান করা হচ্ছে। রুপালী ব্যাংক শিওরকাশের রাজশাহী এরিয়া’র এরিয়া সেলস ম্যানেজার রাউফুর রহিম জানান দেশে প্রায় কোটি ৩০লক্ষ মায়েদের মোবাইলে রসাসরি বাচ্ছাদের উপবৃত্তির টাকা প্রদান করা হচ্ছে যা বিশ্বে ডিজিটালাইজেরশনের এক অনন্য নজির।


এছাড়া নওগাঁ সদর, মান্দা আত্রাই রানীনগর ও বদলগাছী উপজেলার ডিস্টিবিউটর সাকলাইন মাহমুদ রকি এই সরকারের ডিজিটাল কার্যক্রমের প্রশংসা করে বলেন আমার ৫টি উপজেলায় এই কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার জন্য মাঠ প্রর্যায়ে প্রায় ১৯/২০ জন ফিল্ড অফিসার ও কর্মী সব সময় তৎপর আছে।


অপরদিকে নওগাঁ জেলার টেরিটরি ম্যানেজার শহীদুল্লাহ আহম্মদ বলেন প্রাথমিক উপবৃত্তির টাকাউত্তোলন করতে শিশুদের অভিভাবকদের কোন প্রকার হয়রানি বাড়তি টাকার প্রয়োজন হয় না বা কোন টাকা কর্তন করা হয় না।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক দিনমজুরের বাড়ী থেকে প্রায় দেড় কেজি ওজনের একটি পুতুল উদ্ধার করেছে রাণীনগর থানাপুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের খাগড়া গ্রামের দিনমজুর রতন ইসলাম ভুট্টু এলাকার হাটগাড়ী নামক খাসপুকুর থেকে মাটি কেটে একই গ্রামের মইদুল ইসলামের জমি ভরাট করার কাজ করছিলেন। মাটি কাটার সময় হঠাৎ করেই একটি পুতুল দেখতে পেয়ে বাড়ীতে নিয়ে যায়। দিনমজুর রতন ‘সোনার পুতুল’ পেয়েছে এমনটি জানাজানি হলে পুতুলটি দেখতে গ্রামের লোকজন তার বাড়িতে ভির জমায়। পুতুল ব্যাপারে থানাপুলিশকে খবর দিলে পুতুলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এব্যাপারে পুতুল উদ্ধারকারী কর্মকর্তা এসআই মাবুদুর রহমান জানান, পুতুলটি উদ্ধারের পর প্রাথমিক ভাবে স্থানীয় স্বর্ণকারের নিকট পরীক্ষা করা হলে, স্বর্ণকারের পরীক্ষায় এটি পিতলি পুতুল বলে জানা যায়।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে থানাপুলিশের বিশেষ অভিযানে চুরি, মাদক, গ্রেফতারী পরোয়ানাসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। অভিযান চলার সময় উপজেলার রাজাপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে আসলাম সরদার (৪২), বিষœপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নাজির উদ্দীন (৩০) কে মোট ৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। একই দিন পশ্চিম বালুভরা গ্রামের জাহান আলীর ছেলে কাজী আসলাম (৬০) কে একটি মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়। এছাড়া চলমান অভিযানে চুরির ঘটনায় জড়িত সন্দেহে পূর্ব বালূভরা গ্রামের এনামুল হকের স্ত্রী খাদিজা বিবি (২৪) ও একই গ্রামের মকবুল হোসেন (২০) কে আটক করা হয়।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেনের নির্দেশক্রমে সারাদেশ ব্যাপী মাদক বিরোধী উদ্ধার অভিযান কার্যক্রমের অংশ হিসেবে ২৯-০৫-১৮ মঙ্গলবার জেলার সকল থানায় সকাল ১১ টা থেকে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ অভিযানের পরিপ্রেক্ষিতে মান্দা ও নিয়ামতপুর সার্কেল অফিসার হাফিজুল ইসলাম ও অফিসার ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত) নাজমুল হক এর নেতৃতে ও সার্বিক সহযোগীতায় নিয়ামতপুরে বিপুল পরিমান চোলাই মদ সহ ৫ (পাঁচ) জনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।এ বিষয়ে নিয়ামতপুর মান্দা সার্কেল অফিসার হাফিজুল ইসলাম জানিয়েছেন মাদকের সাথে কোন আপোষ নয়।তিনি আরোও বলেন মাদক নির্মুলে জোরালো ভূমিকা সহ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget