Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি টোয়েন্টিতে অংশ নিতে সাকিব-মোস্তাফিজকে ছাড়াই ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার জেট এয়ারলাইন্স যোগে সকাল ১০টায় দিল্লির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বাংলাদেশ টিম।

জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, উত্তরাখণ্ডের দেরাদুনে সরাসরি ফ্লাইট না থাকায় প্রথমে দিল্লি যাবে। সেখান থেকে দেরাদুনে যাবে টাইগাররা।

কিন্তু সদ্য আইপিএল খেলে ফেরা সাকিব দলের সঙ্গী হননি। তিনি দু দিনের ছুটি নিয়েছেন। দুদিন পর যাবেন তিনি। আর ইনজুরির কারণে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। অপরদিকে বৃহস্পতিবার লর্ডসে বিশ্ব একাদশের বিপক্ষে খেলবেন ওপেনার তামিম ইকবাল। তাই দলের সাথে পরে যোগ দেবেন তিনি। বাকী সদস্যরা সবাই এদিন দেরাদুনে রওনা হয়েছেন।

এই সিরিজে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ৩ জুন প্রথম ম্যাচের পর সিরিজের বাকি দুটি টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে ৫ ও ৭ জুন। সবগুলো খেলা হবে রাজীব গান্ধী স্টেডিয়ামে। যা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

মোস্তাফিজের বদলে কপাল খুলতে পারে অলরাউন্ডার আবুল হোসেন রাজু কিংবা সাঈফুদ্দিনের। কিন্তু বিষয়টি এখনো নিশ্চিত নয়।

সিরিজ শেষে ৮ জুন দেশের উদ্দেশে দেরাদুন ত্যাগ করবেন সাকিব-তামিমরা।

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে গেছেন ‘বৃক্ষ-মানব’ বলে পরিচিত আবুল বাজানদার। হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, তাদের রোগী কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল ছেড়েছেন, তার কোনো কারণ সম্পর্কে তিনি নিশ্চিত হতে পারছেন না। হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার টের পায় যে আবুল বাজানদারের নির্ধারিত কেবিনটি ফাঁকা পড়ে আছে।


দুই বছর চিকিৎসা নেওয়ার পর বাজানদার কেন হাসপাতালে থাকতে চাইছেন না- সে সম্পর্কে ড. সেন বলেন, ‘তার সঙ্গে কে বা কারা নাকি দুর্ব্যবহার করেছে এবং খাবার দিচ্ছে না। সেই জন্য তিনি হাসপাতাল থেকে চলে গেছেন।’


এ ব্যাপারে বাজানদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।


ডা. সামন্ত লাল সেন আরো বলেন, ‘কিন্তু কে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বা কে তাকে খাবার দিচ্ছে না- এই ব্যাপারটা সে আমাকে জানাতে পারতো।’ তিনি বলেন, ‘আমি দেখতাম কোন ডাক্তার বা নার্স এর জন্য দায়ী। কিন্তু সে কাউকে কিছু না জানিয়ে যে এভাবে চলে যাবে, তা মোটেও আশা করিনি।’


বাজানদার গত ১০ বছর ধরে হাত-পায়ে শেকড়ের মতো গজিয়ে ওঠা বিরল এক জেনেটিক রোগে ভুগছিলেন। গত দুই বছরে তার ওপর মোট ২৫ দফা অস্ত্রোপচার চালানো হয়েছে।


দীর্ঘ সময় হাসপাতালে আটকে থাকার আশঙ্কা থেকেই আবুল বাজানদার চলে যেতে পারেন কিনা- সে সম্পর্কে ডা. সেন বলেন, ‘তার রোগটি যে আবার ফিরে আসতে পারে এই কথাটি তিনি রোগীকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। নিয়মিত চিকিৎসা না হলে তাকে আগের মতো পরিস্থিতিতেও পড়তে হতে পারে বলে সতর্ক করা হয়েছে।’


ডা. সেন বলেন, সেই সম্ভাবনা মাথায় রেখেই আবুল বাজানদারের জন্য তারা হাসপাতালের চাকরির কথাও ভাবছিলেন তিনি।


খুলনার পাইকগাছার বাসিন্দা আবুল বাজানদারকে ২০১৬ সালের জানুয়ারি মাসে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সব খরচ রাষ্ট্রীয়ভাবে করার নির্দেশ দেন। তার সব অপারেশন বিনামূল্যে করা হয়।


হাসপাতাল কর্তৃপক্ষ বিনা খরচায় বাজানদার ও তার পরিবারের থাকা-খাওয়া এবং ওষুধপত্রের ব্যয় বহন করে।

বাংলাদেশি শান্তিরক্ষীদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ৩০ বছর পূর্তি হচ্ছে আজ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষী ১৯৮৮ সাল থেকে অংশ নেওয়া শুরু করে।


বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও যথাযোগ্য মর্যাদায় এ দিবস পালন করবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার পৃথক বাণী প্রদান করেন।


পৃথক বাণীতে তারা উল্লেখ করেন, ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে অদ্যাবধি বাংলাদেশি শান্তিরক্ষী সদস্যরা সর্বোচ্চ পেশাদারি মনোভাব, আনুগত্য ও সাহসিকতার পরিচয় দিয়ে চলেছেন। তাদের অনন্য অবদানের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

আর মাত্র কয়েকদিন বাকি রাশিয়া বিশ্বকাপের। সেই বিশ্বকাপের অন্যতম পোস্টার বয় নেইমার। তাই তাকে ঘিরে ইতোমধ্যেই হইচই শুরু হয়ে গিয়েছে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের ম্যাচে তার মাঠে নামা নিয়ে আশায় বুক বাঁধছেন কোটি কোটি ফুটবলভক্ত। যাকে নিয়ে এত আলোচনা, সেই নেইমার কিন্তু পুরোপুরি সুস্থ নন।


রবিবার নিজেই জানিয়েছেন সেকথা। নেইমার মেনে নিয়েছেন, আমি এখনো ফিট নই, পুরোপুরি ফিট হতে আরো কিছুটা সময় লাগবে।


বিশ্বকাপ অভিযানে নামার আগে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপ মহড়ার সেই ম্যাচ পাওয়া যাবে তো নেইমারকে? সেই প্রশ্নই এখন ব্রাজিল ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে।


রবিবার রিও থেকে ইংল্যান্ড রওনা দিয়েছে টিম ব্রাজিল। এয়ারপোর্টে ব্রাজিলের সংবাদমাধ্যমকে নেইমার জানিয়েছেন, শারীরিকভাবে আমি সুস্থ। পায়ের সমস্যাও সেরে গিয়েছে, কিন্তু কিছুটা হলেও এখনো অস্বস্তি রয়েছে। সেটাই এখনো আমায় ভোগাচ্ছে।


লিভারপুলে আগামী ৩ জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলেবে ব্রাজিল। চোট পাওয়ার পর মাঠে নামলে সেটাই হবে তার প্রত্যাবর্তন মঞ্চ। শেষবার ফেব্রুয়ারিতে পিএসজি’র হয়ে মার্সেইয়ের বিরুদ্ধে ফরাসি লিগের ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। অস্ত্রোপচারের পর দীর্ঘদিন বিশ্রামে থেকে সম্প্রতি ট্রেনিংয়ে যোগ দিয়েছেন, দলের সঙ্গে প্রস্তুতিতে দেখা গিয়েছে তাকে।


গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে পিঠে গুরুতর চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর নেইমারবিহীন ব্রাজিলকে সেমিফাইনালে জার্মানরা ৭-১ গোলে হারায়। সেই যন্ত্রণা এখনো ভোলেননি ব্রাজিলিয়ান। তাই নেইমার জুড়েছেন, বিশ্বকাপ খেলাটা আমার স্বপ্ন। আশা করি ফের স্বপ্নভঙ্গ হবে না।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরো দুই মামলায় জামিন আবেদনের ওপর শুনানি হবে আজ। মামলা দুটি হলো, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা অবমাননা করা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালন। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।

 সোমবারের কার্যতালিকায় থাকা দুটি মামলা উত্থাপন করা হলে আদালত শুনানির জন্য আজকের দিন ঠিক করেন।

এদিন আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা।

এদিকে গতকাল সকালে কুমিল্লার দুটি মামলায় ৬ মাসের জামিন পান খালেদা জিয়া। এ ছাড়া নড়াইলে মানহানির একটি মামলায় উত্থাপিত হয়নি মর্মে তার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

পরে দুপুরে রাষ্ট্রপক্ষের আইনজীবী আটর্নি জেনারেল মাহবুবে আলম চেম্বার আদালতে বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল করেছেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির অভিযোগে করা মামলায় সাবেক এ প্রধানমন্ত্রীকে গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই থেকে তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরান কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। ওই মামলায় আপিলের পর খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। যেটি গত বৃহস্পতিবার বহাল রেখেছেন আপিল বিভাগ। আইনজীবীরা জানান, খালেদার বিরুদ্ধে অন্তত আরও ছয়টি মামলা গ্রেপ্তার দেখানো রয়েছে। তাকে কারাগার থেকে মুক্তি পেতে ওই সব মামলায় জামিন পেতে হবে।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মুরহুম জিয়াউদ্দিন আহম্মেদ মজুদার জুয়েল এর প্রথম মৃত্যু বাষিকী উপলক্ষে সোমবার বৈকালে নওগাঁ জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল এর আয়োজনে নওগাঁ শহরের পার নওগাঁ মহিয়্যুস সুন্নাহ হাফেজিয়া ও এতিম খানা মাদ্রাসায় কোরান খানি, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহিয়্যুস সুন্নাহ হাফেজিয়া ও এতিম খানা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আতিকুর রহমান, সুলতানপুর দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার সভাপতি মাওলানা আকরাম হোসেন প্রমুখ। কোরান খানি শেষে দোয়া পরিচালনা করে করেন মহিয়্যুস সুন্নাহ হাফেজিয়া ও এতিম খানা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আতিকুর রহমান।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget