Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ব্র্যাকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার নিজ কার্যালয়ে এ ইফতারের আয়োজন করা হয়। ব্র্যাক আত্রাই শাখার ব্যাবস্থাপক মো: আনোয়ার হোসেনর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার আমানুল্লাহ আমান, ইউপি চেয়ারম্যান জানবক্স সরদার, আফছার আলী প্রামানিক, শফিকুল ইসলাম বাবু, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, ব্র্যাক ওয়াস কর্মসূচির মাঠসংগঠক মুনজুরে মাওলা, মোখলেছুর রহমান, শ্যামলী আক্তার, আবুল ফফল, রবিউল আওয়াল প্রমূখ।

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে হারুন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ি নিহত হয়েছে। জেলায় এর পুর্বে আরো তিন জন বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। এটি চতুর্থ বন্দুক যুদ্ধ।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার শীতলপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন হরিপুর উপজেলার শীতলপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে বলে জানা যায়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার শীতলপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় হারুনসহ কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশ মাদক ব্যবসায়িদের লক্ষ্য করে পাল্টাগুলি চালায়। উভয় পক্ষের পাল্টাপাল্টি গুলি বর্ষনের ফলে হারুন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠায়।


হরিপুর থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যবসায়িরা হামলা করলে পুলিশও পাল্টা হামলা করে ও হারুন নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়। হারুনের বিরুদ্ধে হরিপুর থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। এটি ঠাকুরগাও মাদক বিরোধী অভিযানের চতুর্থ বন্দুক যুদ্ধ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে পবিত্র রমজান উপলক্ষে দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ইসলামী এইড বাংলাদেশের সহায়তায় ৪০জন প্রত্যেক কে ১৫কেজি চাল,৪লিটার তেল,৩কেজি মসুর ডাল,২কেজি চিনি ও ১কেজি খেজুর বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.মঈন উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া,তুরস্কের আইএইচএইচ প্রতিনিধি দলের আইয়ুব হোসেন এর নেতৃৃত্বে ৬জন তুর্কী,সাংবাদিক হারুন আল রশীদ প্রমুখ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে সরকারীভাবে চাল ক্রয় সংগ্রহ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ধামইরহাট খাদ্য গুদামে এ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সিদ্দিকা। এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা,ইউপি চেয়ারম্যান মো.ফজলুর রহমান,বিশিষ্ট মিল ব্যবসায়ী থানা আ’লীগের যুগ্ম সম্পাদক মো.ওবায়দুল হক সরকার,উপসহকারী খাদ্য পরিদর্শক তাপস পাল প্রামানিক,সাংবাদিক হারুন আল রশীদ প্রমুখ। উল্লেখ্য এবার চলতি বোরো চাল সংগ্রহ মওসুমে উপজেলার ধামইরহাট,রাঙ্গামাটি ও আগ্রাদ্বিগুন খাদ্য গুদামে সরকারীভাবে ৩৮ টাকা কেজি দলে ৩৫জন চুক্তিবদ্ধ মিলারের কাছ থেকে ৬শত মে.টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পতœীতলা উপজেলার নিরমইল ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। এবারে বাজেটে ১ কোটি ৭ লক্ষ ১৭ হাজার ৯৭০ টাকা আয়, ১ কোটি ৭ লক্ষ ১৭ হাজার ৬৭০ টাকা ব্যায় এবং ৩০০ টাকা স্থিতি দেখানো হয়েছে।
ইউনিয়ন পরিষদ হলরুমে সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বাজেট ঘোষনায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বাজেট পেশ করেন ইউপি সচিব ফরহাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ইউপি আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রমেন চন্দ্র বর্মন অবিলাশ, অবস্বরপ্রাপ্ত শিক্ষক সাদেকুল ইসলাম, সমাজসেবক আলহাজ্ব আইজুল হক, মহিলা ইউপি সদস্য জয়নুব বেগম, ফরিদা বেগম প্রমুখ। এ সময় সেখানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নিলয় মটরস্ লিমিটেডের ডিলার পল্লী এন্টারপ্রাইজের শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের দয়ালের মোড় মোকাই চোধুরীর বিল্ডিংয়ে পল্লী এন্টারপ্রাইজের নিজস্ব কার্যালয়ে শো রুমের উদ্বোধন করেন মো. আব্দুস সবুর।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী কামরুল হাসান, নিলয় মটরস্ লিমিটেডের রিজিওনাল ম্যানেজার পার্থ সরকার, টেরিটরি ম্যানেজার কামরুল ইসলাম, টেরিটরি ম্যানেজার সার্ভিস মোকাররম হোসেন, চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে, জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শো রুম উদ্বোধন উপলক্ষে ঈদকে সামনে রেখে নিলয় মটরস্ লিমিটেডের সকল মটরসাইকেলের উপর সর্বোচ্চ ১৬ হাজার ১১০ টাকা পর্যন্ত ছাড় দেয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ছাড় ঈদের আগের দিন পর্যন্ত প্রযোয্য হবে বলে জানান তারা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget