Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত ভর্তি ফি জরিমানা বাতিলের দাবীতে নওগাঁয় মানব বন্ধন কর্মসূচি পালন করেছে সাধারন শিক্ষার্থীরা।


রবিবার (২৭ মে) দুপুরে নওগাঁ সরকারী কলেজ চত্বরে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। প্রানীবিদ্যা বিভাগের মাষ্টার ১ম বর্ষের ছাত্র মহিবুল্লাহ পলকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউল, সাধারন শিক্ষার্থী জাকির হোসেন শাকিল, বিশাল আহমেদ, জাহাঙ্গীর আলম, রিফাত, নাসির হোসেনসহ প্রমুখ ছাত্ররা বক্তব্য রাখেন।


বক্তরা অবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বৈত ভর্তি ফি জরিমানা বাতিলের দাবী জানান। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষকের কাছে স্মারক লিপি প্রদান করে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দুঃস্থ মহিলাদের মধ্যে বিনামুল্যে সেলাইমেশিন প্রদান করা হয়েছে। নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মালেকের ব্যক্তিগত বরাদ্দ থেকে নওগাঁ সদর ্উপজেলার ৫ জন মহিলার মধ্যে এই সেলাইমেশিনগুলো বিতরন করা হয়।


রবিবার দুপুর ১টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাইমেশিনগুলো বিতরন করেন জাতীয় মহিলা সংস্থা নওগাঁ’র চেয়ারম্যান শাহনাজ বেগম।


জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত সেলাইমেশিন বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান পারভীন আকতার, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, পোরশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আকতার, নবদিগন্ত মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী মমতাজ বেগম এবং মহিলা কর্ম উন্নয়ন সংস্থার সভানেত্রী নুর নাহার সুষমা সাথী


যেসব দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাইমেশিন বিতরন করা হয়েছে তারা হলেন নওগাঁ শহরের মাষ্টারপাড়া এলাকার তহমিনা আকতার, করনেশনপাড়া এলাকার ইফফাত আরা, সদর উপজেলার আতিথা গ্রামের মোছাঃ সুরাইয়া পারভীন, ফতেপুর গ্রামের মোছাঃ নাছরিন আকতার এবং গাংজোয়ার গ্রামের মোছাঃ হাসিনা বেগম।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ- ৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম বলেছেন, ধর্মীয় রীতি-নীতি প্রতিটি মানুষকে সঠিক পথ দেখায়। কোন ব্যক্তি ইসলামের আলোকে জীবন গড়ালে তিনি কখনোই জঙ্গিবাদ মাদক সেবী ও ব্যবসায়ীদের সহযোগীতা করতে পারে না। রাণীনগরকে মাদক মুক্ত করে আগামী প্রজন্মের জন্য নিরাপদ সমাজ গঠন করে বর্তমান সরকারের চলমান মাদক বিরোধী অভিযান সফল করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে সহযোগীতা করতে হবে। এলাকার শান্তি শৃংখলা উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাদক ব্যবসায়ীদের চিরতরে বিদায় জানাতে হবে। কেন না জঙ্গিবাদ ও মাদক ব্যবসায়ীদের কোন ধর্মেই স্থান নেই। তাই রমজানের তৎপর্য অনুযায়ী আমরা জীবন গড়ি, তাহলেই সমাজ থেকে সব রকমের অপরাধ মূলক কর্মকান্ড এমনিতেই বিলিন হয়ে যাবে। শনিবার বিকেলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ’র আয়োজনে থানা চত্ত¡রে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মো: ইকবাল হোসেন। তিনি বলেন, ইসলাম নারী পুরুষের সমান অধিকার দিয়েছে। নারীরা পোশাক খ্যাতে শ্রম দিয়ে দেশের সিংহ ভাগ উন্নয়নে ভূমিকা রাখছে। সেই দিকে লক্ষ্য না রেখে এক শ্রেণীর তথাকথিত অজ্ঞ লোকেরা ইসলামের নামে অপব্যাখ্যা দিয়ে দেশের অব্যহত উন্নয়নে বাধা সৃষ্টিসহ নারী সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করতে হবে। সারা দেশের ন্যায় নওগাঁ জেলাতেও মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। নওগাঁর মাটিতে কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জঙ্গিবাদের স্থান হবে না। এদের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের জিরো ট্রলারেন্স নীতি অব্যহত থাকবে। আর এই অভিযানকে সফল করতে সমাজের সর্বস্তরের জনগণকে সহযোগীতা করার জন্য আহবান জানান তিনি। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায়, নওগাঁ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সিনিয়র পুলিশ সুপার মোছা: ফারজানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মো: আশরাফুল ইসলাম প্রমুখ।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাত্র ২০০ গজ রাস্তা পাকা করণের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। সামনে পাকা পশ্চাতে পাকা মাঝে মাত্র ২০০ গজ রাস্তা পাকা না থাকায় বর্ষা মৌসুমে যারপর নাই দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীসহ পথচারীদের।


আত্রাই-নাটোর ভায়া বাঁকিওলমা খাজুরা রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তাদিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন চলাচল করে থাকে। এ ছাড়াও সিএনজি, অটোচার্জার, রিক্সাভ্যানসহ ছোট বড় বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। নাটোরের নলডাঙ্গা ও নওগাঁর আত্রাই এ দুই থানা ও জেলার মধ্যে সেতুবন্ধনে আত্রাই নদীর উপর বাঁকিওলমাতে একটি ব্রিজ নির্মাণ করা হয়। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হলেও এর সুফল থেকে বঞ্চিত রয়েছে এলাকাবাসী।


সরেজমিনে দেখা যায়, আত্রাই হতে নাটোরের সাথে রেলপথের বিকল্প হিসেবে এ একটি মাত্র সড়ক পথ ছাড়া আর কোন যোগাযোগের পথ নেই। এদিকে এ রাস্তাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে বেশ কয়েক বছর আগে আত্রাই হতে বাঁকিওলমা পর্যন্ত পাকা করণ করা হয়। বাঁকিওলমাতে ব্রিজ নির্মাণের পর ২০০ গজ রাস্তা পাকা করে ব্রিজের সাথে যোগাযোগ করে দেয়ার কথা থাকলেও প্রায় দুই বছরেও এ রাস্তা পাকা করণ করা হয়নি। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই কর্দমক্ত হয়ে যায় রাস্তাটি। ফলে যানবাহনতো নয়ই পায়ে হেঁটে চলাও সম্ভব হয়না এ রাস্তা দিয়ে।


উপজেলার গোপালবাটী গ্রামের জালাল উদ্দিন বলেন, সামান্য একটু বৃস্টি হলে এরাস্তা দিয়ে চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়ে। এমনকি আমরা এ রাস্তা দিয়ে কৃষি পণ্য নিয়ে যেতে পারিনা।


উপজেলার সাহেবগঞ্জ গ্রামের আব্দুল মুমিন বলেন, বৃষ্টির পর মোটরসাইকেল নিয়ে নাটোর থেকে এ রাস্তা দিয়ে আত্রাই আসার সময় ব্রিজ পার হওয়ার পর চরম দুর্ভোগে পড়ে যাই আমি। আমার মোটরসাইকেলও চলে না, পায়েও হাঁটা যায় না। স্থানীয় কয়েকজন লোক সহযোগিতা করে কোন রকমে এ ২০০ গজ রাস্তা আমাকে পার করে দেয় তার পর আমি আত্রাইয়ে আসি। তারা সহযোগিতা না করলে মোটরসাইকেল রেখেই আমাকে চলে আসতে হতো।


স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন বলেন, সামান্য একটু রাস্তার জন্য হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাবে এটা হয় না। বৃহত্তর জনস্বার্থে দ্রæত অসমাপ্ত কাজ সমাপ্ত করা প্রয়োজন।


ইউপি চেয়ারম্যান আফছার আলী বলেন, আমিও জানি এখানে লোকজনের চরম দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাটি পাকা করণের কাজ প্রথমে বরেন্দ্র বহুমুখী উন্নয়র কর্তৃপক্ষ ও পরে এলজিইডি করেছে। তারা কেন এতটুকু কাজ অবশিষ্ট রেখেছে তা আমার বোধগম্য নয়। তবে অবশ্যই আমি দ্রæত কাজটুকু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো।

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ): ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বড়গাছা ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বড়গাছা ইউনিয়ন আ’লীগের আয়োজনে ভাটকৈ বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়।


এদিন বড়গাছা ইউনিয়নের ভাদালিয়া, লক্ষীগোলা, আমিরপুর, ভাটকৈ, বড়গাছা, গহেলাপুর, কাটরাশইন, গ্রিরিগ্রাম, দৈউলা গ্রামে শতভাগ ৪ শত ২৫ ঘরে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।


বড়গাছা ইউনিয়ন আ’লীগের সভাপতি মো: সামছুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।


এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: সাহাদত সায়েম, কার্য নির্বাহী সদস্য মো: আসাদুজ্জামান নুরুল, রাণীনগর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো: আসাদুজ্জামান, বড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম শফু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম বাবলু, বড়গাছা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো: মহসিন মল্লিকসহ ইউনিয়ন আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী থেকে মাদকসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।



রবিবার (২৬ মে) রাত ১১ টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হল,উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আব্দুর রশিদ (৩৫) এবং একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এমদাদুল হক (২৮) ।


জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামসুদ্দিন জানান, এরা দির্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। শনিবার রাতে গোপণ সংবাদের ভিত্তিতে উপজেলার বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে ৩০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এবং তাদের  বিরুদ্ধে নিজ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget