Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় নির্মাণাধীন মৎস হ্যাচারীর সেফটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রফিকুল ইসলাম ও রমজান আলী। নিহত দুই নির্মাণ শ্রমিকের বাড়ী দীঘিনালার বেতছড়ি বলে জানা যায়। এ ঘটনায় নিহতদের উদ্ধার করতে গিয়ে সাইফুল ইসলাম নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।


আহত নির্মাণ শ্রমিক সাইফুল ইসলাম জানান, সকালে সাড়ে ১১টার দিকে সেফটিক ট্যাঙ্কে কাজ করতে নামে রফিকুল ইসলাম। দীর্ঘ সময়ে তার কোন সাড়া শব্দ না পেয়ে রমজান আলী ট্যাঙ্কে নামে। এক পর্যায়ে তার কিছুক্ষণ পরে তাদের পড়ে থাকতে দেখে অন্যান্যরা ট্যাঙ্কের পাশের দেয়াল ভেঙ্গে মুর্মূষ অবস্থায় তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক জানান, ধারণা করা হচ্ছে অক্সিজেনের অভাবে ট্যাঙ্কের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু ঘটতে পারে। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম মৎস চাষ উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ সচিব) আ: রহমান বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা। আমি খাগড়াছড়ি জেলা পরিষদের মিটিংএ ছিলাম। খবর পেয়ে হাসপাতালে এসে দুজনকে মৃত অবস্থায় দেখতে পাই। শ্রমিকরা কাউকে কিছু না বলে সেফটিক ট্যাঙ্কের কাজ করতে নেমে তাদের মৃত্যু হয় বলে তিনি জানান।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের স্বার্বভৌমত্বকে দুর্বল করে ট্রানজিটসহ ভারতকে সবকিছু উজাড় করে দিয়েছেন শেখ হাসিনার সরকার। কিন্তু বিনিময়ে কিছুই পায়নি বাংলাদেশ। তবে প্রতিদান হিসেবে ক্ষমতা ধরে রাখতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন। রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, গণমাধ্যমের খবরে এটা পরিষ্কার শেখ হাসিনা দেশের স্বার্থে ভারত যাননি, তিস্তার পানির জন্য যাননি, সীমান্তে বাংলাদেশীদের হত্যার রক্তক্ষরণ বন্ধ করতে যাননি, তিনি গেলেন ক্ষমতায় টিকে থাকার দেনদরবারে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, তিনি (শেখ হাসিনা) বুঝতে পেরেছেন তাদের দুঃশাসনের জবাব দিতে মানুষ প্রস্তুত হয়ে আছে। শেখ হাসিনার বিদায় ঘণ্টা বেজে গেছে। গণতন্ত্র হত্যা করে, দেশের বিচার বিভাগকে ধ্বংস করে, আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করে বন্দুকের জোরে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না।


সরকার সারাদেশকে লাশের মিছিলে পরিণত করেছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি আর দলীয়করণের মাধ্যমে গোটা দেশকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছেন শেখ হাসিনা।


বেগম খালেদা জিয়াকে দিন উল্লেখ করে তিনি বলেন, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করুন। বাংলাদেশের জনগণের ক্ষমতা ফিরিয়ে দিয়ে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা নিশ্চিত করুন। নইলে জনগণের অধিকারের পক্ষে আমাদের উচ্চারণকে কখনোই থামাতে পারবেন না।


তিনি বলেন, ইসির কার্যকলাপে জনগণ মনে করে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে দিয়ে বাংলাদেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ সিইসি এখন পর্যন্ত তার কার্যকলাপে জনগণের আস্থা অর্জন করতে পারেননি।


এ সময় বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আব্দুর রউফ রিপন, নওগাঁ: নওগাঁর রাণীনগরে সরকারি পুকুরের মালিকানা ও দখল করাকে কেন্দ্র করে দু’গ্রæপের মধ্যে সংঘর্ষে আজিম উদ্দিন (৩০) নামের এক আ’লীগ কর্মী নিহত হয়েছে এবং আরো ৬জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার করজগ্রামে।ওই গ্রামে চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। আজিম উদ্দিনের হত্যার বিচারের দাবীতে গ্রামবাসীরা রাণীনগর-আবাদপুকুর মহাসড়ক অবরোধ করে রেখেছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ মাসুম, আজিজ, রাহিম ও আলমকে ঘটনাস্থল থেকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা।


সূত্রে জানা , ওই গ্রামে ৩টি সরকারি পুকুর আছে। যে পুকুরগুলো সরকারি ভাবে ৩বছর পর পর টেন্ডারের মাধ্যমে লিজ দেওয়া হয়। এই পুকুরগুলোর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সরকারি টেন্ডারের মাধ্যমে পুকুরগুলো উপজেলার লোহাচ’ড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিজ পায়। কিন্তু প্রায় দু’মাস অতিবাহিত হয়ে গেলেও গ্রামবাসীরা সেই পুকুর হস্ততান্তর না করায় এদিন পুকুরের মালিকরা ওই পুকুরে মাছ ছাড়তে গেলে গ্রামবাসীরা বাধা দিলে দুই গ্রæপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে ওই গ্রামের সৌখিন পাড়ার মৃত- সৌখিন উদ্দিনের ছেলে আ’লীগ কর্মী আজিম উদ্দিন নিহত হয়। অপরদিকে সংঘর্ষে ওই গ্রামের আলিম উদ্দিন, মিজানুর রহমান, শহীদ, বুলু, ল²ণ, নজরুল গুরুত্বর আহত হলে তাদেরকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পার্শ্ববর্তি আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।


অপরদিকে গ্রামবাসীরা জানান, এই পুকুরগুলো দীর্ঘদিন যাবত ওই গ্রামের মসজিদ ভোগদখল করে আসছে। কিন্তু হঠাৎ করে কতিপয় ব্যক্তিরা পুকুরগুলোর মালিকানা দাবী করে জোবর-দখল করার চেষ্টা করে। আমরা গ্রামবাসীরা সেই দখলদারকে প্রতিহত করার চেষ্টা করেছি।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৪জনকে আটক করা হয়েছে। তবে সবকিছুই পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। তবে হত্যার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন নামে ৫ম শ্রেনীর শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র আনোয়ার হোসেন উপজেলার লালচান্দা গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, রবিবার দুপুরে সাইকেল নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিল আনোয়ার। এ সময় উপজেলার খঞ্জনপুর মোড়ে রাস্তা পার হবার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। আইনের সহায়তা চাইতে আসা মানুষের কাছে ঘুষ দাবি করা এবং ঘুষ না পেলে মারধর সহ মাদকব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া সহ নানা অভিযোগ রয়েছে ওসি আকরামের বিরুদ্ধে।


নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাঁকে নিয়ামতপুর থানা থেকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।


গত ২৫ মে প্রথম আলোতে ‘ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, আকরাম হোসেন গত ১৬ মার্চ নিয়ামতপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন। কিন্তু মাস দুয়েকের মধ্যেই তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণ, ঘুষ না দিলে আইনের সহায়তা চাইতে আসা মানুষজনকে মারধর, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া সহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। ওসি আকরামের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে গত ২০ মে নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাঁর অপসারণের দাবি জানিয়ে রাজশাহী রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শকের কাছে লিখিত আবেদন জানান।

নওগাঁ প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত ভর্তি ফি জরিমানা বাতিলের দাবীতে নওগাঁয় মানব বন্ধন কর্মসূচি পালন করেছে সাধারন শিক্ষার্থীরা।


রবিবার (২৭ মে) দুপুরে নওগাঁ সরকারী কলেজ চত্বরে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। প্রানীবিদ্যা বিভাগের মাষ্টার ১ম বর্ষের ছাত্র মহিবুল্লাহ পলকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউল, সাধারন শিক্ষার্থী জাকির হোসেন শাকিল, বিশাল আহমেদ, জাহাঙ্গীর আলম, রিফাত, নাসির হোসেনসহ প্রমুখ ছাত্ররা বক্তব্য রাখেন।


বক্তরা অবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বৈত ভর্তি ফি জরিমানা বাতিলের দাবী জানান। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষকের কাছে স্মারক লিপি প্রদান করে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget