Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আব্দুর রউফ রিপন, নওগাঁ: নওগাঁর রাণীনগরে খাদ্য বিভাগ কর্তৃক বোরো সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্যগুদাম (এলএসডি) প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরো সংগ্রহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।


চলতি মৌসুমে উপজেলায় সরকারি ভাবে বোরো ধান ও চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২৪ মেট্রিক ট্রন বেধে দেওয়া হয়েছে। তবে এবার উপজেলার ছোট ছোট ঝিমিয়ে পড়া ও বন্ধ চাতালগুলোকে সচল করার জন্য উপজেলার সকল চাতাল মিলগুলোকে বোরো চাল সংগ্রহের বরাদ্দ দেওয়া হয়েছে। এতে করে উপজেলার চাতালগুলো আবার নতুন করে সচল হয়ে উঠবে বলে আশা করছেন চাতাল ব্যবসায়ীরা। তবে ধান ও চাল উৎপাদনে শীর্ষে থাকা জেলার উপজেলাগুলোতে এবার সরকারি ভাবে বরাদ্দ কম দেওয়ায় অনেকটাই লোকসানের আশংঙ্কা করছেন উপজেলার ধান ও চাল উৎপাদনকারী মিল মালিকরা। উদ্বোধনী দিনে মায়ের দোয়া রাইস মিলের মালিক মো: আব্দুর রাজ্জাক ও মোসাদেক ৮ মেট্রিকট্রন, মন্ডল চাউল কল (৫) ১০.৪শ কেজি, বড় মন্ডল ৮.২শ ৫০ কেজি চাল দিয়ে এই সংগ্রহের শুভ উদ্বোধন করেন।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: দুলাল উদ্দীন খান, খাদ্য পরিদর্শক ফাহমিদা খানম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন খাঁন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক মো: সাহাদত সায়েম, চালকল মালিক গ্রæপের সদস্য প্রমুখ।



নওগাঁ জেলার সব সংবাদ দেখতে এখানে ক্লিক করুন

মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেট ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মঈন উদ্দীন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, ইউপি সদস্য আশরাফ হোসেন, আতিকুর রহমান প্রমুখ। এবার আলমপুর ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ও সরকারী উন্নয়ন অনুদানসহ মোট ৩ কোটি ১৯ লাখ ৯৩ হাজার ৩২ টাকা আয় ও রাজস্ব ব্যয় ও সরকারী উন্নয়ন ব্যয় বাবদ ৩ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৩২ টাকা ব্যয় হিসেবে বাজেট ঘোষনা করেন ইউপি সচিব আবু বক্কর সিদ্দিক।



নওগাঁ জেলার সব সংবাদ দেখতে এখানে ক্লিক করুন

সুমন, নওগাঁ: নওগাঁয় প্রায় দুই লাখ টাকা মুল্যমানের এক বিঘা ১৫ কাঠা জমির পাট ও শাকসবজি বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার মাগুড়া গ্রামের মাঠে ফসল বিনষ্টের এই ঘটনাটি ঘটেছে।
বিনষ্ট করে ফেলা ফসলের মধ্যে রয়েছে ১০ কাঠা জমির পটল, ১০ কাঠা জমির পাট, ১০ কাঠা জমির মিষ্টি লাউ এবং ৫ কাঠা জমির কাঁচা মরিচ। ঐ জমির মুল মালিক পার্শ্ববর্তী বর্ষাইল গ্রামের জনৈক জনাব আলী মন্ডল। মাগুড়া গ্রামের এহসান আলী তা বন্ধকী নিয়ে চাষবাস করে আসছিলেন।
ঘটনায় জানা গেছে, জনাব আলী মন্ডলের পিতা আরিফ উদ্দিন মন্ডল এবং চাচা অরিপ উদ্দিন মন্ডল আপন দুই ভাই। তাদের মধ্যে অরিপ উদ্দিন ছিলেন তখন নিঃসন্তান। সেই সুবাদে ভাই আরিফ উদ্দিনের ছোট ছেলে আমজাদ হোসেনকে পালিত পুত্র হিসেবে গ্রহন করেন। কিন্তু পরবর্তীতে অরিপের সন্তান হলে আমজাদ তার পিতার নিকট ফিরে যান এবং মৃত্যু বরন করেন। কিন্তু পালিত হওয়ার সময় কোন কোন কাগজে পিতার নাম হিসেবে চাচা অরিপের নাম লিখা রয়েছে। সেই বলে আমজাদ হোসেনকে নিজের ভাই দাবী করে অরিপের নিজ পুত্র আজিজুল হক মুকুল তার সম্পত্তির অংশিদার দাবী করে। এই নিয়ে ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের হয় যা এখনও চলমান রয়েছে।
এরই এক পর্যায়ে শুক্রবার ভোর রাতে এসব ফসল কেটে বিনষ্ট করা হয়। বিনষ্ট হয়ে যাওয়া ফসলের আনুমানিক মুল্য ২ লাক্ষ টাকা। এ ব্যাপারে জনাব আলীর পুত্র সাখাওয়াত হোসেন নওগাঁ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

প্রতিনিধি, নওগাঁ: আইনি সহায়তা চাইতে থানায় গেলে সাধারণ মানুষের কাছে উৎকোচ দাবি করা এবং এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া সহ বিভিন্ন অভিযোগ উঠেছে নওগাঁর নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেনের বিরুদ্ধে।অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে ওসির অপসারণ দাবি


ওসির বিরুদ্ধে এসব অভিযোগ এনে উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা গত ২০ মে তাঁর অপসারণের দাবিতে রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি)কাছে লিখিত আবেদন জানিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওসি আকরাম হোসেন এই থানায় যোগদান করার পর থেকে থানায় আইনি সহায়তা চাইতে আসা সাধারণ মানুদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। সম্প্রতি দাবি অনুযায়ী উৎকোচের টাকা দিতে না পারায় উপজেলার নাকইল গ্রামের আইজুল হক ও উপজেলার রাজাপুর দরগাপাড়া গ্রামের সোহেল রানা নামের দুই ব্যক্তিকে মারধর করেন ওসি। এসব ঘটনা ছড়িয়ে পড়ায় স্থানীয় জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়া ওসির অসহযোগিতার কারণে গ্রাম আদালত কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে মাদক ব্যবসায়ীদের তালিকা নিয়ে তাঁদের কাছ মোটা অংকের টাকা নিয়ে তাঁদের ব্যবস্থা না নিয়ে বরং তাঁদের ব্যবসা চালিয়ে যাবার নির্দেশ দেন। এতে উপজেলায় মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। এ অবস্থায় সরকারের ভামমূর্তি অক্ষুন্ন রেখে নিয়ামতপুরবাসীকে হয়রানি ও দুর্ভোগ থেকে রক্ষার জন্য ওসি আকরাম হোসেনের অপসারণের দাবি জানান জনপ্রতিনিধিরা।


অভিযোগের পরিপ্রেক্ষিতে খোঁজ নিয়ে জানা যায়, স্ত্রী অপহরনের ঘটনায় একটি মামলা করতে গত ১৬ এপ্রিল থানায় যান ভাবিচা ইউনিয়নের নাকইল গ্রামের বাসিন্দা আইজুল। এসময় আইজুলের কাছ মোটা অঙ্কের টাকা উৎকোচ দাবি করেন ওসি আকরাম হোসেন । টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি। অন্যান্য পুলিশ সদস্যের উপস্থিতিতেই ওসি চড়-থাপ্পর ও কিল ঘুষি মারেন। মামলা গ্রহণের পরিবর্তে নির্যাতন চালিয়ে গলা ধাক্কা দিয়ে আইজুলকে থানা থেকে বের করে দেওয়া হয়।
ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উৎকোচ না পেয়ে আইজুলকে অন্যায়ভাবে নির্যাতন করেছেন ওসি। এ ঘটনা জানার পর সঙ্গে সঙ্গে আমি প্রতিবাদ করেছি। বিষয়টি স্থানীয় সাংসদকেও অবহিত করেছি। ওসির এ ধরণের কর্মকাণ্ডে সাধারণ মানুষ আইনি সহায়তা চাইতে থানায় যেতে এখন ভয় পাচ্ছেন।’
একটি জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের সূত্র ধরে পুলিশের কাছে আইনি সহায়তা চাইতে গেলে সোহেল রানা নামে এক যুবকের কাছে উৎকোচ দাবি করেন বলে অভিযোগ রয়েছে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সোহেল রানা নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা।


শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, ‘ছোট-খাটো যে কোন ঘটনায় দু’পক্ষের কাছ থেকে ওসি নিজেই উৎকোচ বা ঘুষের টাকা গ্রহণ করেন। না দিলেই নিরীহ মানুষকে ডেকে নিয়ে মারপিট করে। নির্যাতন চালায়। পুলিশী হয়রানীর ভয়ে কেউ ওসির বিরুদ্ধে কোথাও অভিযোগ করার সাহস পাচ্ছেন না। আবার প্রতিকার নিতে সাধারন মানুষ থানায় যাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। বাধ্য হয়ে ওসির অপসারণ দাবিতে উপর মহলে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি আকরাম হোসেন বলেন, ‘বে-আইনীভাবে সুযোগ না দেওয়ায় কিছু ব্যাক্তি আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা শুরু করেছেন এবং আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। আমি দোষী না নির্দোষ এটা তদন্তেই বের হয়ে আসবে।’


এ ব্যাপারে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, ‘ডিআইজি স্যারের নির্দেশে এ অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই-এক দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা। তদন্ত অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ: নওগাঁয় এক গ্রামীণ ব্যাংকের স্টাফের মটরসাইকেল ভাড়াটিয়া বাসা হতে চুরি যাওয়ার ঘটনার অভিযোগ উঠেছে। ভুক্তভোগি ও স্থানীয় এলাকাবাসী সুত্রে প্রকাশ, জেলার সাপাহার উপজেলায় রাতের আঁধারে একটি ডিসকভার কালো রঙের ১০০ সিসি জয়পুরহাট-হ-১২২৪৮০ মটরসাইকেল সাপাহার সরকারি কলেজ এর পাশে উনারবি মডেল টাউন এলাকা হতে চুরি যায়। ২৪ মে বৃহস্পতিবার গভীর রাতে সবার অজান্তে আব্দুর রশিদের বাড়ির ভাড়াটে গ্রামীণ ব্যাংক সাপাহার শাখার ক্যাশিয়ার মিজানুর রহমান প্রতিদিনের ন্যায় তার গাড়িটি তার বাসার সিড়ির নিচে রেখে ঘুমাতে যায়। গভির রাতে চোরেরা এক তলা বাসার ছাদে উঠে ছাদের দরজা দিয়ে বাসায় প্রবেশ করে গেটের তালা ভেঙ্গে গাড়িটি চুরি করে নিয়ে যায়। এর পর সকালে ঘুম থেকে জেগে গেটের তালা ভাঙ্গা ও তার মটর সাইকেলটি দেখতে নাপেয়ে খোজা খুঁজি শুরু হয়। এর পর মিজানুর রহমান স্থানীয় থানায় জিডি করার জন্য গেলে অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ তাকে একটি মামলা দায়েরের পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য, চলতি মাসে উপজেলা সদরের সাহা পাড়ায় ১১মে দিবাগত রাতে সাংবাদিক প্রদীপ সাহার বাসায় একটি বিয়ের অনুষ্ঠান চলায় বাসার মানুষ কমিউনিটি সেন্টারে ব্যস্ত থাকার সুযোগে চোরেরা ফাঁকা বাসায় ঢুকে ঘরে থাকা প্রায় ১২ভরি স্বর্নলংকার যার আনুমানিক মূল্য ৬লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এর পর ১৫মে রাতে উপজেলা সদর সংলগ্ন মানিকুড়া গ্রামের জৈনক আজাদ চৌধুরীর বাড়ীতে একদল মুখোশধারী চোর প্রবেশ বাসার মালিক আজাদ চৌধুরীর বড় ছেলেকে বেঁধে জিম্মি করে বাসার মালিককে জাগানোর চেষ্টা করে। কৌশলে বাসার মালিক আজাদ চৌধুরী বিষয়টি জানতে পেরে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে মোবাইলে ফোন করে। চেয়ারম্যান বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনা স্থলে পুলিশের উপস্থিতি ও বাসার মালিক আজাদ চৌধুরী এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে চোরেরা তার ছেলেকে ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে যায়। এর পর ২২মে সদর সংলগ্ন কুচিন্দা গ্রামের ফল ব্যাবসায়ী মোঃ খায়রুল ইসলামের বাড়ীতে চোর প্রবেশ করে বাসায় থাকা একটি মোটর সাইকেলের লক ভাঙ্গার সময় বাসার লোকজন টের পেলে চোরেরা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। বর্তমানে উপজেলা সদর সহ এলাকায় চোরের উৎপাত বৃদ্ধি পাওয়ায় উপজেলাবাসী চরম আতংকে দিনাতিপাত করছে বলে একাধিক বাসামালিক জানান। সাপাহার থানার ওসি শামসুল আলম এর সাথে কথা হলে তিনি জানান, মটরসাইকেল চুরির বিষয়ে প্রাথমিকভাবে একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলার প্রক্রিয়াধীন রয়েছে।।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের স্কুলছাত্রী শ্যামলী খাতুনকে (১৬) হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।


বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বহলাবাড়ি মোড়ের ছাইতনতলায় সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


কর্মসূচিতে রশিকনগর গ্রামসহ পাশের গ্রামের কয়েকশ নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়। এ সময় কাঠ ফেলে মহাসড়ক অবরোধ করে। ঘণ্টব্যাপী অবরোধ ও মানববন্ধনের কারণে উভয় দিকে প্রায় দেড় কিলোমিটারজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।


মানববন্ধনে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেয়া হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের এসআই ইকবাল ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে কাঠ সরিয়ে ফেলে যানবাহন চলাচল স্বাভাবিক করে।


উল্লেখ্য, গত রোববার রাতে একদল সন্ত্রাসী কবির হোসেনের বাড়িতে প্রবেশ করে। প্রথমে কবির হোসেনের স্ত্রী আলিয়ারা বেগম, বড় মেয়ে চাম্পা খাতুন ও শ্যামলী খাতুনের ঘরে প্রবেশ করেই আলিয়ারা বেগম ও চাম্পার মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে। এরপর তাদের গলায় থাকা তিনটি চেইন ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। যাওয়ার সময় শ্যামলী খাতুন সন্ত্রাসীদের চিনে ফেলায় সন্ত্রাসীরা শ্যামলীকে জোর করে পাশের রুমে নিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। যাওয়ার সময় বাড়ির প্রধান ফটকে শিকল আটকিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মা আলিয়ারা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।


এ ঘটনায় বুধবার একই এলাকার মফিজুলের ছেলে নিহতের মামাতো ভাই টুটুল আলী (২২), নাজমুল হকের ছেলে নিহতের চাচা দুরুল (২৩), রশিকনগর উচুডিহির বিলায়েতের ছেলে মুকুল (২৭) ও বিনোদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহাগকে (২৫) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget