Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

বুধবার ভেনিজুয়েলার দুই শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। এর আগে, দুই মার্কিন শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছিল ভেনিজুয়েলা। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ওয়াশিংটন ডিসিতে ভেনিজুয়েলা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও হিউস্টনের কনসুলেটের ডেপুটি কনসাল জেনারেলকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।


এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কারাকাসের মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ডেপুটি কনসাল জেনারেলকে ‘পার্সন নন গ্রাটা’ ঘোষণার পাল্টা জবাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এর আগে, গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন।


এদিকে, যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার পাল্টাপাল্টি দূত বহিষ্কারের এ ঘটনাকে দেশ দুটির সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির নতুন নিদর্শন হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।


প্রসঙ্গত, সম্প্রতি ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নিকোলাস মাদুরো এ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। কিন্তু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে দাবি করছেন সমালোচকরা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মাদকের বিরুদ্ধে সামাজিক অবস্থান সুদৃঢ় করার আহবান জানিয়েছেন।


তিনি আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফার্মগেইটে আনন্দ সিনেমা হলের সামনের পুলিশ বক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্নভাবে চেষ্টার পরও রাজধানীতে মাদকের বিস্তার রোধ করা যাচ্ছে না।


ঢাকা মেট্রোপলিটন এলাকাতে কোনও মাদক ব্যবসায়ীর স্থান নেই এবং তাদের স্থান হবেও না এ কথা উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন বলেন, আমরা এ কথা সবাইকে জানিয়ে দিচ্ছি।


মাদক ব্যবসায়ীদের উদ্দেশে হুঁশিয়ারি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। তালিকা অনুযায়ী সকল মাদক-ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে।


তিনি বলেন, ডিএমপি রাজধানীজুড়ে আগে থেকেই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। তবে, আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরু করা হলো।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ সব গোয়েন্দা সংস্থার সমন্বয়ে আমরা একটি তালিকা তৈরি করেছি। গত কয়েকদিন ধরে সেই অনুযায়ী দেশে অভিযান চলছে। এই তালিকা অনুযায়ী মাদক ব্যবসায়ীদের বিচারের আওতায় আনা হবে। যারা মাদক ব্যবসায়ী তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।


অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া রাজধানী থেকে মাদক নির্মূল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকার সব মাদক স্পট গুড়িয়ে দেয়া হবে। পহেলা রমজান থেকে মাদকের বিরুদ্ধে আমাদের চিরুনী অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


মাদক যে কোনও অপরাধের চেয়ে ভয়াবহ উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রত্যেককে ধরে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন, জনগণের সহযোগিতা নিয়ে পাড়া-মহল্লার মাদক স্পটগুলো গুড়িয়ে দেয়া হবে। কারণ, মাদক যেকোনো অপরাধের চেয়ে ভয়াবহ।


মাদকবিরোধী কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ডিবির অতিরিক্ত কমিশনার দেবদাশ ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়, যুগ্ন কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নওগাঁ, প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।


জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানার এসআই শহিদুল ইসলাম ও এসআই হুমায়ন কবির বুধবার দুপুরে উপজেলার খট্টেশ্বর ঈদগাহ মাঠ এলাকা থেকে ৫৬ পুরিয়া হেরোইন সহ আবুল হোসেন (৫৮) নামের একজনকে গ্রেফতার করে। গ্রেফতার আবুল হোসেন খট্রেশ্বর গ্রামের মৃত বাহার আলীর ছেলে। এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় এসআই মাবুদুর রহমান উপজেলার চকাদিন এলাকায় ভ্যান যাত্রীদের তল্লাশীর সময় ৫১ পুড়িয়া হেরোইনসহ খলিলুর রহমান (৩৬) নামের একজনকে গ্রেফতার করা হয়। খলিল উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের জসমত আলীর ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক ভাবে মাদক মামলা রুজু করা হয়েছে বলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান।

নওগাঁ, প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক বিধবার গোয়াল ঘর থেকে লক্ষাধীক টাকা মূল্যের দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মৃত সাদেকুল ইসলামের স্ত্রী বিধাব রেহেনা বেওয়া সোমবার দিন রাতে গোয়াল ঘরে গরু দুইটি তুলে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরে। সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখে গরু দুইটি চুরি করে নিয়ে গেছে চোরেরা। রেহেনার নিকট আতœীয় সবুজ হোসেন জানান, গোয়াল ঘরের টিনের দরজা খুলে চোরেরা গরু দুটি চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য লক্ষাধীক টাকা হবে বলে জানান তিনি।


এব্যাপারে রাণীনগর থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক জানান, গরু চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে অঞ্জলী জুয়েলার্সে চুরির প্রকৃত ঘটনা উদঘাটনের লক্ষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির আত্রাই শাখার উদ্যোগে উপজেলা সমিতির হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।


জানা যায়, উপজেলা সদরে সাহেবগঞ্জ বাজারে অবস্থিত শ্রী ময়না কর্মকারের অঞ্জলী জুয়েলার্সে গত ১৬ মে রাত্রিতে সিঁদ কেটে দোকানের ২৩ লাখ ৭০ হাজার টাকার গহনা চুরি হয়েছে এ মর্মে শ্রী ময়না কর্মকার থানায় একটি অভিযোগ করেন। অভিযাগের প্রেক্ষিতে আত্রাই থানা পুলিশ প্রাথমিক তদন্তে জিজ্ঞাসা ও তল্লাশীর মাধ্যমে উক্ত দোকানের কর্মচারি শ্রী নয়ন কুমার পালের বাড়ীতে থেকে কিছু সোনার গহনার প্যাকেট উদ্ধারসহ শ্রী নয়ন কুমারকে আটক করে তাকে গত ১৮ মে তারিখে কোটে চালান করে। এদিকে অভিযোগকারী শ্রী ময়না কর্মকার জব্দকৃত মালামাল তার নয় বলে দাবি করেছে এবং আটককৃত শ্রী নয়ন কুমার পালকে তিনি চোর হিসাবে সন্দেহ করে নাই বলেও জানান।


প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চুরির প্রকৃত ঘটনা উদঘাটন না হলে, এভাবে চলতে থাকলে এবং প্রশাসন যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করে তাহলে তাদের ব্যবসা করা মুশকিল হয়ে পড়বে। তারা অবিলম্বে অঞ্জলী জুয়েলারি দোকান চুরির ঘটনা রহস্য উদঘাটন পুনরায় তদন্ত পূর্বক চুরি যাওয়া মালামাল উদ্ধার করে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।


বাংলাদেশ জুয়েলার্স সমিতি, আত্রাই শাখার সভাপতি এ,কে,এম কবিরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শামসুল হক, শহিদুল ইসলাম, আফাজ উদ্দিন, উত্তম কুমার প্রমুখ। পরে তারা আত্রাই থানা অফিসার্স ইন চার্জ (ওসি) বরাবর একটি লিখিত আবেদন করেন।

আবু রায়হান রাসেল, নওগাঁ: বহুল প্রচারিত জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার অনলাইন পোর্টাল নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার (২৪ মে) দুপুর ১২ টায় উদ্বোধন করা হয়েছে। নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েশ উদ্দীনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথী নওগাঁ সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক (এমপি) এন্টার কী ক্লিক করে পত্রিকাটির অনলাইন পোর্টালের উদ্বোধন করেন।


জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার অনলাইন পোর্টাল (ওয়েবসাইট) চালু করায় পত্রিকার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।


বিশেষ আতিথী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুজিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন প্রমুখ।


এ সময় দৈনিক আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি আবু রায়হান রাসেলসহ স্থানীয় কমিউনিটি বরেন্দ্র রেডিও’র স্টেসন ম্যানেজার সূব্রত সরকার, জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget