Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রাজশাহী: রাজশাহীতে পৃথক অভিযানে ৪৫ হাজার লিটার দেশি মদ জব্দের পর ধ্বংস করেছে র‌্যাব। এছাড়া ২২ মাদকসেবী এবং ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে রাজশাহী নগরীর গুড়িপাড়া ও জেলার চারঘাট উপজেলায় এই অভিযান চালায় র‌্যাব।


বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ জানায়, রাতে চারঘাট উপজেলার ভায়া লক্ষ্মীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এ সময় ৪৫ হাজার লিটার দেশি মদ জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া মদ প্রস্তুতের অপরাধে আটক করা হয় ছয়জনকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।


এর আগে সন্ধ্যায় নগরীর গুড়িপাড়া এলাকায় আলাদা অভিযানে ১৬ জনকে আটক করে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দো হয়। আইনি প্রক্রিয়া শেষে ওই রাতেই দণ্ডপ্রাপ্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক উপজেলার বানাইল মহাশ্মশানে ব্যানার টাঙিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।


বুধবার বিকেলে মহাশ্মশানে ব্যানার টাঙিয়ে জনগণের কাছে ক্ষমা চান তিনি। তিন ফুট বাই দুই ফুট মাপের ব্যানারে তিনি লিখেছেন, ‘বানাইল মহাশ্মশানের সভাপতি এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে আর কোনো বিরোধ নেই। আমরা একে অপরের সহযোগিতার ভিত্তিতে সহঅবস্থান করবো এবং শান্তিময় পরিবেশের অঙ্গীকারবদ্ধ।’


এর আগে হিন্দু ধর্মাবলম্বীদের শতবর্ষী শ্মশানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ চেষ্টার অভিযোগে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হককে ভর্ৎসনা করে হাইকোর্ট।


একই সঙ্গে ওই অপকর্মের জন্য স্থানীয় জনগণের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন আদালত। এ বিষয়ে আগামী রোববার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।


অজিজুল হক বুধবার বিকেল ৪টার সময় দিলেও প্রায় সোয়া ঘণ্টা পর শ্মশানস্থলে আসেন। এদিকে আজিজুল হক জনগণের কাছে ক্ষমা চাইবেন এ খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকে সাধারণ মানুষ সনাতন ধর্মের নারী-পুরুষরা এবং গণমাধ্যমের কর্মীরা শ্মশান স্থলে এসে ভিড় জমান।


ক্ষমা চাওয়ার অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক বলেন, শ্মশান দখল নিয়ে শুরু থেকেই মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। কারণ জায়গাটি আমি কিনেছিলাম। পরে জানতে পারি এটি শ্মশানের। তখন চুপ ছিলাম।


তিনি বলেন, যা হয়েছে ভুল হয়েছে। এই জায়গা আমার নয়। এখন থেকে এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন যা করার করবে। আমি তাদের সহযোগিতা করবো।


এ সময় উপস্থিত ছিলেন- শতবর্ষী বানাইল বারোয়ারি শিব মন্দির এবং শ্মশান সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ মোহন্ত, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সরকার, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ণ কানু, সাধারণ সম্পাদক শিশির সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রহল্লাদ সরকার, সাধারণ সম্পাদক দুলাল অধিকারি, বাবু রতন কুমার রায়, নিশিকান্ত সাহা, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ মির্জারুল আলম চৌধুরি শাহাজাদা, বর্তমান সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর মান্নান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা ও ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ রিজু প্রমুখ।


শতবর্ষী বানাইল বারোয়ারি শিবমন্দির এবং শ্মশান সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সভাপতি শ্রীকৃষ্ণ মোহন্ত, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সরকার বলেন, হাইকোর্ট ব্যানারে লিখতে বলেছিল, ‘শ্মশানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ চেষ্টা করে আমি ভুল করেছি। এ ধরনের কাজ আর কোনো দিন করব না।’


কিন্তু ব্যানারে তা লেখা ছিল না। এছাড়া ব্যানারটি শ্মশানে টাঙানোর কথা থাকলেও তা করা হয়নি। ফটোসেশনের পর তিনি ব্যানার নিয়ে চলে যান।


শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ন কানু বলেন, মঙ্গলবার রাতে সিদ্ধান্ত নেন বিকেল ৪টায় শ্মশানে দাঁড়িয়ে তিনি ক্ষমা চাইবেন। বিষয়টি আমাদের জানালে আমরা কমিটির লোকজন নিয়ে যথাসময়ে অপেক্ষা করি। পরে তিনি ৫টার দিকে এসে পুরো ঘটনা ব্যাখ্যা করে শত শত মানুষের সামনে ভুল স্বীকার করেন। এখন থেকে শ্মশানের এই জায়গায় আমরা কোনো কিছু করলে তিনি সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।


উল্লেখ্য, শ্মশান দখল করা নিয়ে ২০১৬ সালের ২৬ জুন জাগো নিউজে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদ মাধ্যমের প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট করে।


এ রিট আবেদনে ওই বছরের ৩১ জুলাই হাইকোর্ট রুল জারি করেন এবং স্থাপনা নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পাশাপাশি বিষয়টি তদন্ত করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন।


এ নির্দেশে জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এ অবস্থায় ২০১৬ সালে জারি করা রুলের ওপর শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।


এ রুলের ওপর শুনানির সময় গত ১৩ মে উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে তলব করেন বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ।


গত ২০ মে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে গেলে আদালত বলেন, স্থানীয় জনগণের কাছে ওই অপকর্মের জন্য শ্মশানে ব্যানার লাগিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে আগামী রোববার দখল চেষ্টা ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইলে বিষয়টি আদালত ফয়সালা করবেন।

গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলায় বৈদ্যুতিক পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বেলাল মিয়া (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র ও আইজল মিয়া (৪২) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে।


সোমবার দুপুরে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে। বেলাল ওই গ্রামের শফিউল ইসলামের ছেলে ও মিয়া ধানঘড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আর আইজল মৃত আজিম উদ্দিনের ছেলে।


ইউপি সদস্য ফিরোজ কবির লাজু জাগো নিউজকে বলেন, আইজল মিয়ার বাড়িতে নতুন বিদ্যুতের সংযোগ নেয়া হয়েছে। আইজল মিয়া বেলাল মিয়াকে ডেকে ঘরে বৈদ্যুতিক পাখা লাগাচ্ছিল। এসময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে বেলাল ও আইজল মিয়া দুজনেই মারা যান। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের সংগঠন নীলদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জুবায়ের ইবনে তাহের সাধারণ সম্পাদক করা হয়েছে।


বুধবার বিকেলে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনটির সাধারণ সভায় ১৫ সদস্যের ২০১৮-১৯ মেয়াদের এ কার্যকরী নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


কমিটিতে সহ-সভাপতি পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ পদে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. বেলাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম মনোনীত হয়েছেন।


এছাড়া সদস্য পদে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিক আশরাফ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. আমির শরীফ, একই বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ ও প্রভাষক মো. রাসেল উদ্দীন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম রব্বানী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান মনোনীত হয়েছেন।

রংপুর: রংপুরে এক ক্লিনিকে প্রসূতির অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে ওটি ইনচার্জ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর ধাপ এলাকার নর্থ স্টার ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্র জানায়, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নিয়ামত কদমতলা এলাকার শারমিন আক্তার মঙ্গলবার সকালে রমেক হাসপাতালে সন্তান প্রসব করেন। বিকেলের দিকে শারীরিক সমস্যা হলে তিনি নগরীর ধাপ এলাকার নর্থ স্টার ক্লিনিকে যান।


এ সময় শারমিনের অশ্লীল ভিডিও ধারণ করে ওই ক্লিনিকের ওটি ইনচার্জ মামুন। বিষয়টি টের পেয়ে শারমিন আক্তার প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখানো হয়। পরে তিনি কোতোয়ালি থানায় অভিযোগ করলে ক্লিনিক থেকে মামুনকে গ্রেফতার করে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করে রংপুর কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোকতারুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে মামুনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

জামালপুর: জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎ লাইনের সংস্কার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামালপুরের হাসান (৩২), গাইবান্ধার সাঘাটা উপজেলার হলুদিয়া গ্রামের তাহের আলী (৩০) ও ওবায়দুর (৩২)।


স্থানীয়রা জানান, ইসলামপুর উপজেলার মধ্যদরিয়াবাদ এলাকায় বোরো ধানখেতে পানির মধ্যে দাঁড়িয়ে বিদ্যুৎ লাইনের সংস্কার কাজ করছিল পল্লীবিদ্যুতের নিযুক্ত ঠিকাদারের শ্রমিকরা।বিকেল সোয়া ৪টার দিকে একটি বৈদ্যুতিক খুঁটি ছিটকে সঞ্চালন লাইনের তার মাটিতে পড়লে ওই তিনি শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় আহত হন আরও পাঁচ শ্রমিক। এদের মধ্যে- হেলাল, জুয়েল, শফিকুল, মিঠুন নামে চার শ্রমিককে জামালপুর জেনারেল হাসপাতাল ও রুবেল নামে এক শ্রমিককে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


পল্লীবিদ্যুৎ সমিতির ইসলামপুর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম ভজন কান্তি বর্মণ বলেন, ওই এলাকায় পল্লী বিদ্যুতের ঠিকাদার বায়েজিদের শ্রমিকরা কাজ করছিলেন। নিয়ম অনুযায়ী ঠিকাদার কাজ করার সময় আমাদের অবহিত করলে আমরা ওই এলাকায় বিদ্যুৎ বন্ধ রাখতাম। কিন্ত ঠিকাদার কাজ করার বিষয়টি আমাদের অবহিত না করায় সেখানে বিদ্যুৎ লাইন চালু ছিল।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget