Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘুল্লা ও ক্ষিদ্রমাটিয়া গ্রামে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওলিউজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামান জানান, দীর্ঘদিন ধরে বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে বাবলু বিশ্বাস ও ক্ষিদ্রমাটিয়া গ্রামে মুকুন্দগাতি গ্রামের মৃত আজিজ প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম যমুনা নদী থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিলেন। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ঝালকাঠি সংবাদ দাতা: ঝালকাঠিতে স্ত্রী ও শিশু সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় করা মামলায় কমলকৃষ্ণ শীল নামে এক স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত কমলকৃষ্ণ শীল সদর উপজেলার রামপুর গ্রামের অতুল চন্দ্র শীলের ছেলে।

জানা গেছে, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে কমল কৃষ্ণ শীল তার স্ত্রী রিতা রানী শীল ও সাত বছরের শিশু কন্যা বৃষ্টি রানী শীলকে গলাকেটে হত্যা করে। পরে ঝালকাঠি থানায় গিয়ে স্ত্রী ও কন্যা সন্তানকে হত্যা করার কথা স্বীকার করে আত্মসমর্পণ করে কমল কৃষ্ণ শীল।

এ ঘটনায় নিহত রিতা রানী শীলের মা প্রিয় রানী শীল বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা করেন। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় কমলের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন বিচারক।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অতীতের সামরিক-সাম্প্রদায়িক সরকারগুলো দেশকে অন্ধকারের অতলে ঠেলে দিয়েছিল, সংস্কৃতি ও নৈতিকতা মার খেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আবারো গণতন্ত্র ও বিস্ময়কর উন্নয়নের পথে হাঁটছে, সংস্কৃতি ও নৈতিকতার ঘাটতি পূরণ করছে। আর চলচ্চিত্র হচ্ছে সেই ঘাটতি পূরণের অন্যতম অনন্য হাতিয়ার।


তিনি আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী ৮ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রস্তুতিসভায় আয়োজক পরিষদের প্রধান উপদেষ্টার বক্তৃতায় এসব কথা বলেন।


আয়োজক পরিষদের বিশেষ উপদেষ্টা তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে সভাটি পরিচালনা করেন তথ্যসচিব আবদুল মালেক।


এবারের পুরস্কারটি এমন সময় দেয়া হচ্ছে যখন বাংলাদেশ উন্নয়নশীলদের কাতারে পা রেখেছে এবং বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের মধ্যে দিয়ে দেশের মহাকাশ যুগ শুরু হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এবারের অনুষ্ঠান হবে অনন্য। প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রীর উপস্থিতি অনুষ্ঠানকে সার্থক করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘ব্যতিক্রমী, আধুনিক, রুচিসসম্মত ও মানসম্পন্ন আয়োজনই আমরা প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই।’


তথ্যসচিব বলেন, ‘সকল উপ-কমিটি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কাজটি সুন্দরভাবে সম্পন্ন করবে।’


বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুয়াল হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো. আজহারুল হক, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আমীর হোসেনসহ তথ্য মন্ত্রণালয়ের ও এর আতাভূক্ত বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ মে) বিকেল ৫টার দিকে আব্বাসকে ফোন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।


প্রেস উইং জানায়, অসুস্থ মাহমুদ আব্বাসের স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী।


সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে ৮২ বছর বয়সী মাহমুদ আব্বাসকে রামাল্লাহর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, তিনি নিউমোনিয়ায় ভুগছেন।

বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, যা টেকসই উন্নয়ন লক্ষ্য ২০৩০ অর্জনের পথকে সুগম করেছে।


ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি’র (ডব্লিউএফডি) এশিয়া ও লাতিন আমেরিকার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডেভিড এ ট্রিবলি আজ তার সাথে সংসদ ভবনে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।


সাক্ষাৎকালে তারা সংসদীয় গণতন্ত্র, সংসদীয় কার্যক্রম ও উন্নয়ন, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করেন।


ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পর্যায়ে প্রবেশ করেছি।


তিনি বলেন, সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সকল সূচকে বাংলাদেশ এখন শক্ত ভীতের উপর অবস্থান করছে। অসমতা দূরীকরণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনি ও নারীর ক্ষমতায়নে অর্থ বছরের বাজেটে বিশেষ বরাদ্দ থাকছে।


সংসদ সদস্যদের সক্ষমতা বাড়াতে ডব্লিউএফডি’র সহযোগিতার আগ্রহে ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। ডব্লিউএফডি সংসদীয় চর্চা উন্নয়নের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে যা প্রশংসনীয়।


এ সময় তিনি সংসদীয় গবেষণা, নারী সংসদ সদস্যদের উন্নয়ন ও জলবায়ুর পরিবর্তন বিষয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।


এ সময় ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি’র প্রকল্প সমন্বয়ক কাজী শহীদুল হক ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা: ঢাকা আদালতে মাজিস্ট্রেটের কাছে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথের নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) শেখ তৌহিদুল ইসলাম নুরুন্নবীকে হত্যার বিবরণ দিল রাসেল শেখ ওরফে নয়ন (১৯)।

ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সে জানায়, গত বছর নিহতের হাতে মার খাওয়ার প্রতিশোধ নিতে ছুরি মেরে খুন করার পর মৃত্যু নিশ্চিত করে সে পালিয়ে যায়।

আদালতে তার দেওয়া জবানবন্দি থেকে জানা গেছে, গত বছরের জুলাইয়ে খুলনার বাগেরহাটের একটি নৌকাবাইচ অনুষ্ঠান দেখতে গিয়ে নিহত তৌহিদুলের গায়ে অসাবধানবশত রাসেলের সাইকেল লাগে। এ নিয়ে দুইজনের মধ্যে চরম তর্কাতর্কি হয়। ফেরার পথে রাসেলকে মারধর করে তৌহিদুল।

চলতি বছর ঢাকায় এসে রাসেল আইকন ফর সিকিউরিটি সার্ভিসে রিক্রুটিং এজেন্ট হিসেবে কাজ নেয়। গত ২০ মে সে ঢাকার বিভিন্ন এলাকায় লোক নিয়োগের পোস্টারিং করার সময় ক্যান্টনমেন্ট এলাকায় ওই বুথে তৌহিদুলকে দেখতে পায়। পুরোনা ক্ষোভ রাসেলের ভেতর চাড়া দিয়ে উঠে। ওই ঘটনা নিয়ে ফের দুইজন ঝগড়ায় লিপ্ত হয়। সে সময় হাতাহাতি শুরু হলে উপস্থিত লোকজন তাদের সরিয়ে দিলে রাসেল চলে যায়। আনুমনিক ভোর প্রায় ৪ টার দিকে ফিরে এসে ছুরি নিয়ে আক্রমণ চালায়। এতে গুরুতর জখম হয় তৌহিদুল। পরে মৃত্যু নিশ্চিত করে বুথের লাইট বন্ধ করে হত্যায় ব্যবহৃত ছুরিটি পাশের ড্রেনে ফেলে দিয়ে খুলনা চলে যায়।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদারের কাছে রাসেল এ ভাবেই বর্ণনা দেয় নির্মম ওই হত্যাকাণ্ডের। স্বীকারোক্তি দেওয়ার পর তাকে কারাগারে পাঠিয়ে দেন বিচারক।

চলতি বছরের ১ মে থেকে ‘গ্লোব সিকিউরিটি সার্ভিস’ নামে একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের অধীনে সেনানিবাসের ইবিএল বুথে নিরাপত্তা কর্মীর কাজ শুরু করে তৌহিদুল। গত সোমবার সকালে ক্যান্টনমেন্টের পোস্ট অফিসের পাশের ইবিএল বুথের নিরাপত্তাপ্রহরী শেখ তৌহিদুলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইরাতেই নিহতের বাবা শেখ আবু বক্কর সিদ্দিক অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় হত্যা মামলা করেন।

সিসিটিভির ভিড়িও ফুটেজ দেখে সনাক্ত করার পরেরদিন র‌্যাব-১ এর একটি দল মঙ্গলবার দিবাগত রাতে খুলনার সোনাডাঙ্গা থেকে রাসেলকে গ্রেপ্তার করে। পুলিশের কাছে হস্তান্তর করার পর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আসাদুজ্জামান আদালতে হাজির করে আসামি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিতে চায় বলে প্রতিবেদন দাখিল করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget