Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ইমাম বিমান, ঝালকাঠি: অবৈধ ম্যাগনেট ও স্বর্ন ব্যবসায়ের সাথে চুয়াডাঙ্গা জীবননগর হাসাদা রোড কাজী টাওয়ার এন এইচ ফ্যাশনের মালিক জড়িত থাকার ঘটনা মুঠোফোনে জানতে চাওয়ায় সম্পাদককে প্রাননাশের হুমকির প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক বান্ধব সংগঠন "বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম" (বিএমএসএফ)। ২৩মে সোমবার সন্ধ্যায় বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর কমিটির পক্ষ থেকে রাত ১০টায় এক বিবৃতিতে জানান, অনলাইন সংবাদ জনতার টিভি সম্পাদককে তার পেশাগত দায়িত্ব পালনের সময় ১০ লক্ষ টাকা ব্যয় করে হত্যা করার হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন। সেই সাথে সংগঠনের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অবিলম্বে হুমকি দাতাদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতারের দাবী জানান। এ সময় নেতৃবৃন্দ আরো বলেন, যারা একজন সাংবাদিক অথবা একজন সম্পাদককে টাকা খরচ করে মেরে ফেলার হুমকি দিতে পারে তারা নি:সন্দেহে সন্ত্রাসী প্রকৃতির তাই তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবী জানাচ্ছি। এ সময় নেতৃবৃন্দ আরো উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতিনিয়ত দেশের কোন না কোন স্থানে সাংবাদিককে নির্যাতন, নিপিড়ন অথবা প্রাননাশের হুমকি দেয়া হচ্চছ। তাই সাংবাদিক নির্যাতন বন্ধে অবিলম্বে সরকারকে যুগোপযোগি আইন প্রণয়নের দাবী করেন।


চুয়াডাঙ্গা জীবননগর হাসাদা রোড কাজী টাওয়ার এন এইচ ফ্যাশনের মালিক ম্যাগনেট ব্যবসার সাথে জড়িত। গার্মেন্টস ব্যবসার আড়ালে অবৈধ ম্যাগনেট ও স্বর্ন ব্যবসায়ী হুসাইন ও নজরুলের অবৈধ ম্যাগনেট ব্যবসায় জড়িত। অবৈধ ব্যবসার খবর গোপন ভাবে তথ্য সংগ্রহ করে জনতার টিভি কতৃপক্ষ। হুসাইন ও নজরুলের অবৈধ ম্যাগনেট ও স্বর্ন ব্যাবসার বিষয় সম্পাদক সোহেল রানা তার মুঠোফোন দিয়ে তাদের ব্যবহারিত মুঠোফোনের দুটি নম্বরে ০১৯৫৩৩৮৭৭২৬ এবং ০১৭৮৪২৮২৮১৪ কল দেয়। ফোনে কল দিয়ে তাদের কাছে এ বিষয় সম্পাদক সোহেল রানা ম্যাগনেটের বিষয় জানতে চাইলে সম্পাদক সোহেলকে প্রাননাশের হুমকি দেয়। শুধু প্রান নাশের হুমকি দিয়েই তারা ক্ষান্ত হননি তারা প্রশাসনের লোকের কাছে গেলে কোন লাভ হবে না বলে জানায় যে তাদের সাথে চুয়াডাঙ্গা জেলা সহ অনেক প্রশাসন এবং অনেক নামি দামি ব্যক্তি জড়িত আছে । তোকে মারতে ১০ লক্ষ টাকা খরচ হলেও দেবো বলে হুমকি দেয়।

রিপোর্টার, ইমাম বিমান: গাইবান্ধা জেলার আলোচিত শাওতালপল­ী থেকে উচ্ছেদ হওয়া নিপিড়িত আদীবাসী শাওতালদের "পূর্নবাসনের নামে প্রতারনা " শীর্ষক সংবাদ প্রকাশের জের ধরে জাতীয় "দৈনিক সমকাল" পত্রিকার গোবিন্দগঞ্জ প্রতিনিধির উপর হামলা। ২১মে সোমবার গোবিন্দগঞ্জ তালুক কানুপুর ইউনিয়নে ভিজিডির চাল বিতরণে অনিয়মের সংবাদ পেয়ে সাংবাদিক এনামুল সেখানকার দূর্নীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। চাল বিতরনের সময় ঘটনা স্থল থেকে সাংবাদিক এনামুল সংবাদ সংগ্রহ করতে শুরু করলে ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক তার লোক দিয়ে এনামুল হককে ডেকে নিয়ে একটি কক্ষে দুইঘন্টা আটকে রেখে বেধরক মারধর করে রক্তাক্ত যখম করে। মারধরের এক পর্যায় এনামুলের একটি কান থেকে রক্ত বের হয।


এ বিষয় সাংবাদিক এনামুল হক মুঠোফোনে তার সহকর্মিদের জানান, তালুক কানুপুর ইউনিয়নে ভিজিডির চাল বিতরণে অনিয়মের সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহ করতে শুরু করলে ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক তার লোক দিয়ে এনামুলকে ডেকে নিয়ে একটি কক্ষে দুইঘন্টা আটকে রেখে বেধরক মারধর করে রক্তাক্ত যখম করে। মারধরের এক পর্যায় এনামুলের বাম কান থেকে রক্ত বের হয। ঘটনাটি গোবিন্দগঞ্জ এলাকায় ছড়িয়ে পরলে স্থানীয় সাংবাদিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রতিবাদের ঝড় বইছে। সাংবাদিক এনামুলকে আটকে রেখে নির্যাতন করার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে বভিন্ন সংবাদিক সংস্থার বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানান হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এক বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ঘটনার সাথে জড়িত চেয়ারম্যান ও তার দোসরদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনেরও হুমকি দিয়েছে বিএমএসএফ।


এনামুলের অপরাধ তিনি 'সাঁওতাল পল্লীতে আগুন- পুনর্বাসনের নামে প্রতারণা' শীর্ষক খবরটি দৈনিক সমকালে প্রকাশ করেছেন, যা ২১ মে সমকালে প্রকাশিত হয়েছে। অবশ্য এনামুল সাঁওতাল পল্লীতে আগুনের পর থেকেই আছেন নিপীড়িত সাঁওতালদের সঙ্গে। এনামুল গিয়েছিলেন ভিজিডির চাল বিতরণে অনিয়মের খবর সংগ্রহ করতে। মূলত সোমবার সমকালে প্রকাশিত সাঁওতাল পল্লী থেকে উচ্ছেদ হওয়া আদিবাসীদের নিয়ে 'পুনর্বাসনের নামে প্রতারণা’ শীর্ষক প্রতিবেদনের কারণে ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান এ মারপিট করেছেন। গোবিন্দগঞ্জের সাংসদ থেকে শুরু করে তৃণমূলের সব জনপ্রতিনিধিই সাঁওতাল পল্লীতে আগুনের ঘটনায় 'সব রসুনের গোড়া এক জায়গায়'। তাছাড়া এনামুল বিভিন্ন সময় এই চেয়ারম্যানের অনেক অনিয়ম নিয়ে প্রতিবেদন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) অনিয়ম, টেন্ডার ছাড়া গাছ কাটা, ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়া ইত্যাদি। মারপিট করার সময় চেয়ারম্যান এসব কথাও উলে­্যখ করেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সড়ক দূর্ঘটনায় অনিক হোসেন (২৭) ও সোয়েব (২৮) নামে মটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে শহরের বাইপাস সড়ক সংলগ্ন কোমাইগাড়ী শহর রক্ষা বাঁধে ট্রাক্টরের সাথে মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে এই দূর্ঘটনাটি ঘটেছে।সড়ক দূর্ঘটনায় নিহত-২
নিহত সোয়েব শহরের দপ্তরীপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে ও অনিক হোসেন চকআতিথা গ্রামের রেজাউন নবীর ছেলে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন জানান, জিক্সার মটরসাইকেল যোগে অনিক ও সোয়েব জেলা শহর থেকে কোমাইগাড়ী হয়ে বাইপাস সড়কের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে কোমাইগাড়ী ঈদগাঁহ সংলগ্ন পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখী সংঘর্ষে বাধে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতের মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তবে ট্রাক্টরটি আটক করা সম্ভব হয়নি।

বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ইসলামি অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৮ জুলাই ধার্য করেছেন আদালত। বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আরশেদ আলী মন্ডল প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর মাজহারুল হক নতুন করে এ দিন ধার্য করেন।

২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বরের নিজ বাড়িতে খুন হন মাওলানা নুরুল ইসলাম ফারুকী। ওইদিন এশার নামাজের পর আনুমানিক ছয় থেকে সাতজন যুবক ফারুকীর বাসায় প্রবেশ করে এবং কিছু সময় পর তার স্ত্রী ও এক ছেলেসহ তিন স্বজনের হাত-পা বেঁধে পৃথক কক্ষে ফারুকীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ওই ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী বাদি হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত ফারুকী চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’, মাই টিভির লাইভ অনুষ্ঠান ‘সত্যের সন্ধানে’র উপস্থাপক ছিলেন। এ ছাড়া তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদক এবং সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ছিলেন।

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম তবে এর বিপরীতে বেড়েছে ডলারের দাম। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ বন্ধ ঘোষণায় বিশ্ববাজারে এই পরিবর্তন হয়েছে। সোমবার স্বর্ণের দাম কমে গত পাঁচ মাসে সর্বনিম্ন হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্টেভেন মুচিন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ স্থগিত করা হয়েছে। এ খবরে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে চাহিদা কমায় দামও কমে যায়।


বিশ্ববাজারে গতকাল সোমবার স্পট স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে হয় আউন্সপ্রতি এক হাজার ২৮৩ ডলার। যুক্তরাষ্ট্রের স্বর্ণের দাম ০.৭ শতাংশ কমে হয় আউন্সপ্রতি এক হাজার ২৮২ ডলার। এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ শিথিল হওয়ার ঘোষণায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। গতকাল ব্রেন্ট তেলের দাম ৩৫ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি হয় ৭৮.৮৬ ডলার। গত সপ্তাহে ব্রেন্টের দাম ৮০ ডলারে ওঠেছিল। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ২৯ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি হয়েছে ৭১.৫৭ ডলার।

বিরল রোগ হেমানজিওমায় আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনি মারা গেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকালে না ফেরার দেশে চলে যায় সে।


মুক্তামনির নানা ফকির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কামারবায়সা গ্রামে অবস্থিত নিজ বাড়িতে মারা গেছে মুক্তামনি।’


২০১৭ সালের জুলাই মাসে মুক্তামনিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।


মুক্তামনির চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনসহ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করে ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। দীর্ঘ ছয় মাস চিকিৎসার পর হাতের অবস্থা কিছুটা ভালো হলে তাকে এক মাসের জন্য গ্রামের বাড়িতে আসার অনুমতি দেওয়া হয়। বাড়িতে ফেরার পর আর ঢাকায় নেওয়া হয়নি তাকে। তবে চিকিৎসকের পরামর্শে সেখানেই তার চিকিৎসা চলছিল।


বাড়ি ফিরে যাওয়ার পর গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হয় মুক্তার। তার অস্ত্রপচার করা সেই ডান হাতটি ফের ফুলে যায়। কিছু জায়গায় ফুলে গিয়ে ফেটে যায়। আবারো আগের মতো জন্মাতে থাকে পোকা। অস্ত্রোপচার করা স্থানে ফুটো হয়ে রক্ত ঝরতে থাকে।


এরই মধ্যে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে এবং দেশের মানুষের ভালোবাসার মায়া কাটিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল মুক্তামনি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget