Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নাটোর: নাটোরে গাছ থেকে পাকা আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় আম সংগ্রহের এই সময়সীমা নির্ধারণ করা হয়।


জেলা প্রশসাক শাহিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় আগামী ২৫ মে থেকে গোপালভোগ, ৫ জুন থেকে রাণী পছন্দ, খিরসাপাত, হিমসাগর, ১০ জুন থেকে ল্যাংড়া, লকনা, নাক ফজলি, ৩ জুলাই থেকে আমরুপালি, এবং ১০ জুলাই মল্লিকা ও ফজলি আম সংগ্রহের সময় নির্ধরণ করা হয়। এছাড়া ১৫ জুলাই থেকে বারি আম-৪ এবং ২৫ জুলাই আশ্বিনা আম সংগ্রহের সময় নির্ধরণ করা হয়।


সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, জেলা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আ.স.ম. মেফতাহুল বারী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বেলাল উদ্দিনসহ বাগান মালিকরা।


এ সময় নির্ধারিত সময়ের আগে কেউ গাছ থেকে অপরিপক্ক আম পাড়লে আইনগত ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।

বগুড়া: বগুড়ার শাজাহানপুরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার সকাল ৯টার দিকে বগুড়া-নাটোর সড়কের উপজেলার পারতেকুর কৃষি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের মধ্যে ২ নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়া সদরের কুকরুল দক্ষিণপাড়ার আব্দুল হামিদের ছেলে আরিফুল ইসলাম সুমন (৩২) এবং নন্দিগ্রাম উপজেলার নিমগ্রাম পূর্বপাড়ার আনোয়ার হোসেনের ছেলে মোকলেছার রহমান (৫২)।


থানার এসআই মাসুদ রানা জানান, বুধবার সকাল ৯টার দিকে বগুড়া-নাটোর সড়কের উপজেলার পারতেকুর কৃষি কলেজের সামনে বগুড়াগামী মিনি ট্রাক (বগুড়া-ড-১৪-৬৩৪৯) এবং বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার (বগুড়া-ছ-১১-০৩৪৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লেগুনার যাত্রীরা গুরুতর আহত হন।


এদের মধ্যে ঘটনাস্থলে ২ জন এবং বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ৩ জন মারা যান। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি আটক করেছে।

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার নারায়ণপাড়া গ্রাম থেকে শারমিন আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শারমিন উপজেলার নারায়ণপাড়া গ্রামের আলামিন হোসেনের স্ত্রী ।


স্থানীয়দের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, বিকেলে শারমিন শোবার ঘরের দরজা বন্ধ করে দেন। পরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যায় প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ঠিক কী কারণে শারমিন আত্মহত্যা করেছেন সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি বলে জানান ওসি।

কাঁচা ও অপরিপক্ক ফলকে কেমিক্যাল দিয়ে পাকানো হয় এটা লোক চোখে পড়েছে অনেক আগেই। তবে তাপ দিয়ে ফল পাকানোর কথা অনেকেরই অজানা। যে পদ্ধতিটি এখন জনপ্রিয় হয়ে উঠেছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে। এতে ফলের স্বাদ যেমন কমেছে, একই সঙ্গে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। যেকোনো উৎসবকে পুঁজি করে বেশি দামে ফল বিক্রির লোভে তাপ দেওয়ার পদ্ধতিটি হাতে নেন অসাধু ব্যবসায়ীরা। এতে ভোক্তার স্বাস্থ্যের ঝুঁকি থাকলেও ব্যবসায়ীদের পকেট ভরছে নিয়মিত।

সরেজমিন ঘুরে দেখা গেছে, এ পদ্ধতি রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীদের মধ্যে বেশ জনপ্রিয়। প্রতিটি ফলের আড়তেই এখন দেখা মিলছে এভাবে ফল পাকানোর দৃশ্য। ফলভেদে পাকানোর সময়ও ভিন্ন। কোনো কোনো ফল এভাবে পাকাতে দুই দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়।

কারওয়ান বাজারের ফল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অপরিপক্ক যেকোনো ফলই তাপ দিয়ে পাকানো সম্ভব। এ তাপ পদ্ধতিতে আম পাকাতে তিন দিন সময় লাগে। পেঁপে দুই দিন, কলা চার দিন। এভাবে ফল পাকানোর পর এখান থেকেই পাইকারি দরে বিক্রি হয়। পরে খুচরা ক্রেতাদের মাধ্যমে তা চলে যায় রাজধানীর বিভিন্ন বাজার বা অলি-গলিতে।

এ বিষয়ে মায়ের দোয়া ফল ভাণ্ডারের মালিক আলমগীর বাংলানিউজকে বলেন, হিট দিয়ে ফল পাকানো হলেও কোনো রাসায়নিকের ব্যবহার নেই। এক্ষেত্রে ফলটি নিরাপদ। যদিও পুষ্টিবিজ্ঞানীরা বলছেন হিট দিয়ে পাকানো ফলে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।

আল আমিন আজাদ নামে এক ভোক্তা বাংলানিউজকে বলেন, হিট দিয়ে ফল পাকানোর কারণে ফলের স্বাদ আগের মতো পাওয়া যায় না। আগে একটি পেঁপে যেমন মিষ্টি লাগত, এখন সেটা মনে হয় না। তবে এতে প্রশাসনের নজরদারি থাকলে হয়ত এভাবে ফল পাকাতে পারতেন না ব্যবসায়ীরা।

বাজারে যেসব পাকা ফল দেখা যায় সেগুলো গাছে পাকা ফল বলে বিক্রি করেন ব্যবসায়ীরা। কিন্তু এই পাকা ফলটিই হিট দিয়ে পাকানো হয় কারওয়ান বাজারের বিভিন্ন আড়তে।

যেভাবে হিট দিয়ে ফল পাকানো হয়: কারওয়ান বাজারের প্রায় প্রতিটি ফলের আড়তের মধ্যেই রয়েছে ইট দিয়ে তৈরি বিশেষ ধরনের ছোট ছোট ঘর। এই ঘরের মধ্যে একটি

আব্দুর রউফ রিপন, নওগাঁ: নওগাঁর রাণীনগরে দীর্ঘ ৯বছর পর ৭নং একডালা ইউনিয়ন বিএনপি’র আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২০০৯ সালে গঠিত কমিটি বিলুপ্ত ঘোষনা করে আগামীতে দলের কার্যক্রমকে ত্বরানিত ও গতিশীল করার লক্ষে আগামী ৩মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষে এই আহŸায়ক কমিটি গঠন করা হয়। আলহাজ্ব আমজাদ হোসেনকে কমিটির আহŸায়ক ও মো: মঞ্জুর হোসেনকে সদস্য সচিব করে ৫৪ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষনা করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলা বাসষ্ট্যান্ডে উপজেলা বিএনপি’র কার্যালয়ে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে কমিটি ঘোষনা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নওগাঁ-৬ আসনের (আত্রাই-রাণীনগর) বিএনপি নেতা আনোয়ার হোসেন বুলু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এসএম আল ফারুক জেমস,যুগ্ন সম্পাদক প্রভাষক একেএম জাকির হোসেন, খন্দকার মোস্তাক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবদলের সভাপতি এমদাদ হোসেন, সম্পাদক মোজাক্কির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন মন্ডলসহ উপজেলা বিএনপি’র নীতি নির্ধারক কমিটির সকল সদস্যবৃন্দ।

নাজমুল হক নাহিদআত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গত মঙ্গলবার রাত ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও রানীনগর সোনিয়া বিনতে তাবিব এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন নাটোর ক্যাম্প, র্যাব-৫ এর মেজর শিবলী মোস্তফা ও এএসপি আজমল হোসেনসহ সঙ্গী ফোর্স। এসময় ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান জান বক্স উপস্থিত ছিলেন।
আসামিরা হল উপজেলার শিমুলিয়া গ্রামের ইনজাহেরের পুত্র আব্দুল ইউসুফ (৮২)কে ২ মাস, কাশিয়াবাড়ী গ্রামের মৃত কাদের প্রামানিকের পুত্র হাসেম (৪২) কে ৩ মাস, মৃত শমসের কালুর পুত্র ভোলা (২৭)কে ১ মাস, মৃত হাসান আলীর পুত্র নূরুল ইসলাম শাহিন (৩০) কে ৩ মাস ও খোলাপাড়া গ্রামের মৃত বিনেশ্বরের পুত্র কামদা প্রসাদ সাহা (৬০)কে ৩ মাস জেল প্রদান করেন।
একই দিনে রাত্রি ১১টার দিকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন নিমতলী দি বিনেশ্বর হোমিও ফার্মেসীতে এক অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকার বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তোজক ঔষধ জব্দ করে এবং তা আগুনে পোড়ানো হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget