Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দুইদিন ব্যাপী পেশাজীবি গাড়ি চালকদের (নবায়ন প্রার্থী) পেশাগত ‘দক্ষতা ও সচেতনতা’ বৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে বাংলাদেশ রোড ট্রান্সপোার্ট অথরিটী নওগাঁ সার্কেল এর আয়োজরে ও জেলা প্রশাসনের সহযোগীতা নওগাঁ পল্লী বিদ্যুৎ অফিসের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় নওগাঁ সহকারী পরিচালক ইঞ্জি: (বিআরটিএ) এটিএম ময়নুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন প্রতিনিধি ডা: শরিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) রাজিবুল ইসলাম, সহকারী মোটরযান পরিদর্শক মিনহাজ উদ্দিন, নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়ন সড়ক সম্পাদক দেলোয়ার হোসেন সহ প্রমূখ।


প্রশিক্ষন কর্মশালায় বাস, ট্রাক ও মাইক্রোবাসের প্রায় ১৫০ জন চালক অংশ নেয়।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে বায়জিদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার জামগ্রাম গ্রামে খালে পড়ে ওই শিশুর মৃত্যুর ঘটনাটি ঘটেছে। নিহত শিশু বিায়জিদ উপজেলার জামগ্রাম গ্রামের মো: রফিকের ছেলে।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত বায়জিদের দাদি মঙ্গলবার সকালে তার সাথে বাদাম তুলতে বায়জিদকে নিয়ে বাদামের ক্ষেতে যায়। বাদাম তোলার এক পর্যায়ে শিশু বায়জিদকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে বাদাম ক্ষেতের পাশে থাকা খালের পানিতে শিশু বায়জিদকে ভাসতে দেখতে পেয়ে তারা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজিব হোসেন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত রাজিব হোসেন উপজেলার শাহাগোলা গ্রামের মৃত. মোজ্জাফর হোসেনের ছেলে।

এব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন জানান, গত সোমবার রাত ৮ টার দিকে একটি চায়ের দোকানে এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিতিত্তে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক শ’ গ্রাম গাঁজা সহ রাজিব হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে গতকাল মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা সদরের গোডাউনপাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, নওগাঁ গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ওসমান গণী, নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক একেএম মুরশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী, জেলা পরিষদের সদস্য মন্মত সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ শাহজাহান হোসেন প্রমুখ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে নির্মাণে ব্যায় ধরা হয়েছে ৩ কোটি ১৫ লাখ ২৪ হাজার ৪১৪ টাকা।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশার আমকে দেশে-বিদেশে জনপ্রিয় এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জাতের আম সংগ্রহে উদ্বুদ্ধ করণ ও ব্যাপক প্রচারের লক্ষে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম এ সময় বলেন, পোরশা উপজেলায় প্রায় ৯হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এতে প্রতি হেক্টরে লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১০.৭১ মেট্রিকটন। বর্তমানে জাত ভেদে আম গুলি পরিপক্ক পর্যায়ে চলে এসেছে। এ উপজেলার আম স্বাধে-গন্ধে-মানে-মিষ্টিয়তায় অতুলনীয়। তার পরেও আমরা দেশ-বিদেশে কাংখিত মাত্রায় জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। আমি আশা করি পোরশার আমকে ব্রান্ডিং করতে আমাদের সাথে আপনারা সাংবাদিকগণ লিখনির মাধ্যমে সহযোগীতা করবেন। তিনি আরও বলেন, এর ব্যাপক প্রচার ও বিভিন্ন তথ্য প্রদানের জন্য আমরা “ উপজেলা কৃষি অফিস পোরশা” নামে একটি ফেসবুক আইডি ও “পোরশার আম” নামে একটি ফেসবুক পেজ খুলেছি। যে কেউ আইডি গুলি থেকে পোরশার আমের বিভিন্ন তথ্য পেতে পারেন। এ সময় তিনি এ উপজেলার বাগানগুলি হতে গোপালভোগ আম ২৫মে, খিরসাপাত/হিমসাগর ১জুন, ল্যাংড়া ৬জুন, ফজলি ১৫জুন, আ¤্রপালি ২০জুন ও আশ্বিনা ১জুলাই গাছ থেকে নামানো যাবে বলে তারিখ ঘোষনা করেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

নওগাঁর বরেন্দ্র রেডিও’তে কেটে গেলো রিফাতের ৭টি বসন্ত


ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বরেন্দ্র কমিউনিটি রেডিও’র প্রধান অনুষ্টান প্রযোজক রিফাত হোসাইন সবুজ কমিউনিটি রেডিও’র যাত্রাকাল থেকেই যুক্ত এ গনমাধ্যমে। কেটে গেছে ম্যাধ্যমে জীবনের ৭টি বসন্ত। কিন্তু আজও ঘোরেনি ভাগ্যের চাকা। প্রতিনিয়তই নানা প্রতিকূলতায় আকড়ে ধরে তার জীবন খেয়ার পথ। অর্থনৈতিক দুর্ন্যতায় মাঝে মধ্যেই হোচট খেতে হয় তাকে। রিফাত হোসাইন সবুজের জন্ম ১৯৯০ সালের ১মে জেলার রাণীনগর উপজেলার মালশন গ্রামে পিতা মো: জহুরুল হক সরদার ও মাতা শামসুন নাহার হক শিরিনের ঘরে জন্মগ্রহন করেন। ২০০৮ সালে স্থানীয় স্কুল থেকে এস,এস,সি- ২০১০ সালে রাজশাহী শাহমখদমু কলেজ থেকে এইচ,এস,সি, ২০১০-২০১১ সেশনে ভর্তি হয়ে ২০১৬ সালে সরকারি তিতুমির কলেজ থেকে ¯তক করেন । রিফাত হোসাইন সবুজ স্কুল জীবনে বিশ্ববার্তা পএিকায় শিশু সাংবাদিকতার মধ্যে দিয়ে মিডিয়া জগতে পথচলা শুরু করেন, তারই ধারাবাহিকতায় ২০১২ সালের ২৬ মার্চ যুক্ত হন বরেন্দ্র রেডিওর সাথে,২০১৩ সালে ব্রডকাষ্টিং সার্পোট, ২০১৪ সালে নিউজ এডিটর , ২০১৫ সালে সহকারি অনুষ্টান প্রযোজক এবং ডিসেম্বর ২০১৫ সাল থেকে প্রধান অনুষ্টান প্রযোজক হিসেবে কর্মরত আছেন।মন চাইলেও একটি ভালো পোশাক কেনার টাকা থাকে না


রেডিও’র ক্লান্তি লগ্ন থেকে নওগাঁ বাসীর জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে প্রতিদিন নানা ধরনের অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের মাধ্যমে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন। তারই ধারাবাহিকতায় নওগাঁর প্রায় ৮লক্ষ শ্রোতাদের কাছে প্রিয় একজন রেডিও কর্মী হিসেবে গ্রহন যোগ্যতা পেয়েছেন। মাত্র ২৬ বছর বয়সে এতগুণে গুণান্নিত এই তরুণ অর্থনৈতিক সমস্যা ও ব্রেণের এভিআই সমস্যা নিয়ে দিনাতিপাত করছেন। এত সমস্যার পরও সদা হাস্যজ্বল থেকেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন নওগাঁর সমস্যা ও সম্ভাবনা নিয়ে। এত প্রতিকূলতার মধ্য দিয়েও কেন তিনি হাড় ভাঙা শ্রম দিয়ে যাচ্ছেন বিষয়টি নিয়ে জানতে চাইলে রিফাত হোসাইন সবুজ বলেন, কমিউনিটি রেডিও এমন একটি প্রচার মাধ্যম যার মাধ্যমে খুব সহজেই বিষয় ভিওিক অনুষ্টান নির্মানের মাধ্যমে মানুষের কাছে পৌছে দেয়া যায় ভালো কিছু মেসেজ। ভালো লাগা আর ভালোবাসা থেকেই কাজ করে যাচ্ছি কিন্তু আমার অর্থনৈতিক ও মাথার সমস্যা মাঝে মধ্যেই আমাকে খুব অসহায় করে ফেলে। এমনও কিছু দিন যায় মাথার ওষুধ কেনার টাকা পর্যন্ত থাকে না। ডাক্তার আমার উন্নত চিকিৎসার জন্য ভারতের এ্যাপোলো হসপিটালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন কিন্তু অর্থঅভাবে আজও যেতে পারিনাই। যখন মাথার সমস্যা বেড়ে যায় শুয়ে থেকে একা একাই কান্নাকাটি করি নিরবে । অনেক সময় ভালো কিছু কিনে খাবো সেই টাকাও কাছে থাকে না। নিরবে চোখের পানি ফেলি তবুও কাউকে বুঝতে দেইনা।


রেডিও’র কাজ ছেড়ে অন্য পেশা কেন গ্রহন করছেন না জানতে চাইলে তিনি জানান, আমার জন্ম একটি মধ্যবিত্ত পরিবারে, অনেক কষ্টে পড়াশুনা করেছি । বার বার পরিবার থেকে আমাকে রেডিও’র কাজ ছেড়ে দিতে বলা হয়েছে আর আমি নিজেও ছেড়ে দিতে চেয়েছি। এখান থেকে যে সামান্য সন্মানী পাই তা দিয়ে নিজের জন্য একটি ভালো পোষাকও কিনতে পারিনা। রেডিও’র প্রতি ভালো লাগা এবং শ্রোতাদের অনুরোধ আমাকে আজও আকড়ে ধরে আছে। সরকার যদি কমিউনিটি রেডিওগুলোতে কিছু র্দীঘ মেয়াদি প্রকল্প দেয় এবং স্থানীয় সরকারি বিভন্ন দপ্তর থেকে কিছু কাজ রেডিও’র জন্য বরাদ্দ দেয় তবে রেডিও’তে সফলতার সাথে কাজ করা সম্ভব। নইলে আমার মত বাংলাদেশের শত-শত কমিউনিটি রেডিও কর্মী মাঝ পথে ঝড়ে যাবে, যারা নিশ্বার্থভাবে শ্রম দিয়ে যাচ্ছেন কমিউনিটি বাসীর জীবনমান উন্নয়নে। বর্তমান সরকারের একটি মহৎ উদ্যেগ কমিউনিটি রেডিও তাই আমার আকুল আবেদন আমাদের দিকে সুদৃষ্টি দিবেন।
বরেন্দ্র রেডিও’র স্টেশন ম্যানেজার সুব্রত সরকার জানান, অর্থনৈতিক সমস্যার কারনে মাঝে মধ্যেই রেডিও’র অনেক কর্মীকে আমরা ধরে রাখতে পারিনা। তাছাড়া অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ করে অন্যত্যে চলে যায় বা চাকুরীতে যোগদান করে। তাই ইচ্ছা থাকলেও আমরা রেডিও’র জন্য নিবেদিত কর্মীদের হারাচ্ছি। সরকার যদি কমিউনিটি রেডিও’র দিকে সুদৃষ্টি দেয় তবে এসব সমস্যা থেকে উওরণ সম্ভব। বাংলাদেশে বর্তমানে ১৭টি কমিউনিটি রেডিও সম্প্রচারে আছে। স্থানীয় উন্নয়মূলক বিজ্ঞাপন এবং দাতা সংস্থা থেকে প্রাপ্ত কিছু প্রকল্প দিয়ে সম্প্রচার কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে স্ত্রীকে উত্ত্যাক্ত করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে আহত করেছে এক বখাটে। সোমবার উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহত শহিদুলকে উদ্ধার করে সোমবার রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হরিশপুর গ্রামের বড় মাতবর আব্দুল মজিদের বড় ভাই বখাটে হাফিজার তার স্ত্রী সন্তান রেখে দীর্ঘদিন ধরে একই গ্রামের শুকুরের ছেলে শহিদুলের স্ত্রীকে রাস্তা ঘাটে বিভিন্ন ভাবে উত্ত্যাক্ত করে আসছে। গত ১৫/২০ দিন আগে শহিদুলের বাড়ির পাশ দিয়ে যাবার সময় বখাটে হাফিজার শহিদুলের স্ত্রীকে বিভিন্ন বাজে কথা বলে ও কুপ্রস্তাব দিয়ে উত্ত্যাক্ত করার সময় শহিদুলের স্ত্রী বখাটে হাফিজারকে ঘটনাস্থলে ঝাড়– পেটা করে এবং এর প্রতিকার চেয়ে গ্রামের মাতবরদের কাছে বিচার দাবী করে। ঘটনার দুই দিন পর হাফিজারের আপন বড় ভাই হরিশপুর গ্রামের মাতবর ঘটনাটি ধামাচাপা দেয় এবং শহিদুলকে বলে গ্রামের কোন মানুষ তোমার বিচার করবে না।
এ ঘটনার পর সোমবার প্রতিদিনের মত শহিদুল হরিশপুর গ্রামের মছিরের ছেলে সাইদুলের ধান কাটার জন্য মাঠে যায়। দুপুর অনুমান ১২টার দিকে ধান নিয়ে সাইদুলের বাড়ির নিকটে আসলে আগে থেকে ওৎ পেতে থাকা হাফিজার তার স্ত্রী মিলে শহিদুলকে এলোপাতারীভাবে মারপিট করতে থাকে। এক পর্যায়ে শহিদুল জ্ঞান হারালে তারা শহিদুলকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আহত অবস্থায় শহিদুলকে উদ্ধার করে বিকেলে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এই ঘটনার পর থেকে বখাটে হাফিজার ভুক্তভুগি শহিদুলসহ তার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। এতে করে শহিদুলের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
হাফিজার রহমান বলেন, শহিদুল আমার সামনে আমার স্ত্রীকে স্পর্শ করে তাই আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। এই বিষয়টি আমি গ্রামের মাতবর ও গন্যমান্য ব্যক্তিদের জানাবো। তারা গ্রামে বসে যে সমাধান করে দেবে তা আমি মেনে নিব।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে কোন পক্ষই এখনো আমাকে কোন অভিযোগ দেয়নি। যদি তারা আমাকে অভিযোগ দেয় তাহলে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget