Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ইমাম বিমান, ঝালকাঠি: ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায আবুল হোসেন (৬৫) গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে। গত ১৭মে ভোরে আনুমানিক ৬টার সময় সদর উপজেলাধীন গাভারামচন্দ্রপুর ইউনিয়নের কাচাবালিয়া গ্রামের পুরাতন খান বাড়ি গোড়স্থান সংলগ্ল রাস্তার উপরে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় আহত আবুল হোসেনের মেয়ে নাছরিন আক্তার রোজিনা বাদী হয়ে ঘটনার দিন সকালে ৫জনকে আসামী করে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করে যার নম্বর ১৩।


এজাহার সূত্রে জানাযায়, নাছরিন আক্তার রোজিনার বাবার সাথে দীর্ঘদিন ধরে একই বাড়ির মৃত আজিজ হাওলাদারের ছেলে ছাইদুল ইসলাম (৩৫) ও তার শশুর হারুন হাওলাদারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। জমিজমা নিয়ে বিরোধের এক পর্যায় আমার বাবাকে চিরতরে শেষ করে দেয়ার প্রয়াশে গত ৭মে ভোর আনুমানিক ৬টার সময় আমার দাদার পুরাতন বাড়িতে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিত ভাবে ছাইদুল ইসলাম(৩৫) পিং- মৃত আজিজ হাওলাদার, ছাইফুল ইসলাম (৩০) পিং- মৃত আজিজ হাওলাদার, হারুন হাওলাদার (৫০) পিং মৃত রশিদ হাওলাদার, মোজাম্মেল হাওলাদার(৪৫) মৃত আব্দুল আলী হাওলাদার ও ছাইদুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম (২৫) একত্রিত হয়ে আমার বাবাকে চিরতরে শেষ করার লক্ষ্যে তার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী কোপ দিয়ে আমার বাবাকে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে আমি দৌড়ে গেলে আমাকেও তারা এলোপাথারি কিল ঘুসিসহ লাথি মারতে থাকে। আমি চিৎকার করিলে আশেপাশের লোকজর আসিয়া আমাকে এবং আমার বাবাকে উদ্ধার করে আমাদেরকে গুরুতর জখম অবস্থায় গাড়ী যোগে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমার বাবার অবস্থায় গুরুতর দেখায় তাকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে স্থানানন্তর করেন।


এ বিষয আবুল হোসেনের স্ত্রী শেফালী বেগম জানান, হারুন হাওলাদারের ভাই রত্তন হাওলাদারের বসত ভিটায় কেউ না থাকায় হারুন ঐ জায়গায় গোয়ালঘর এবং আমাদের বসত ঘর সংলগ্ন ১টি সৈচাগার করায় র্দূগন্ধে আমাদের পরিবারের সদস্যদের ঘরে বসবাস করতে সমস্যার সৃষ্টি হয়। এ জন্য হারুনের কাছে বহুবার বলা হলেও সে কর্নপাত করত না বরং আমি এখান থেকে কিছুই সরাবোনা, তোর যা পারিস তাই করিস। বিগত ৬ মাস আগে রত্তন তার বসত ভিটা আমার স্বামী আবুল হোসেনের কাছে বিক্রি করে। বিক্রির পরে রত্তন তার ভাইকে গোয়ালঘর ও সৈচাগার উঠিয়ে নিতে বলে। হারুন তার ভাই রত্তন ও আবুল হোসেনের কথা না শোনলে তারা স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের ডেকে শালীশির কথা বলে। শালিশীর কথা একই বাড়ির আজিজ হাওলাদারের ছেলে এবং হারুন হাওলাদারের জামাতা সাইদুল ইসলাম কোন শালিশী হবে না বলে তারা তাদের অবস্থানে অনড় থাকে। শশুরের সাথে জামাই ছাইদুল এক হয়ে আমাদের গালমন্দ করতে থাকে। ঘরের পাশে সৈচাগার থাকায় তার দূগর্ন্ধে প্রায় দিনই তাদের সাথে কথার কাটাকাটি হতো। আর এই সৈচাগার অপসারনের এবং জমি নিয়ে বিরোধের জের ধরে আমার স্বামীর উপরে তারা একত্রিত হয়ে মেরে ফেলার জন্য হামলা করে।

রাহাদ হাসান মুন্না তাহিরপুর, (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মদিনা আক্তার (১২) নামের এক কিশোরী গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে সে উপজেলা বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত জবেদ আলীর মেয়ে,


সোমবার বিকেলে উপজেলার শিমুলতলা গ্রামে এই ঘটনা ঘটে,নিজ বসত ঘরের তীরের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে কিশোরী মদিনা আক্তার,পারিবারিক সুত্রে জানাযায় এই কিশোরী আরো কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে ।


তাহিরপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্দার করে,ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয় কিশোরী মদিনা আক্তারকে।

বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের ১০ দিন পর এটি তার নিজস্ব অবস্থানে (অরবিট স্লট) পৌঁছেছে।


বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম আজ সোমবার কালের কণ্ঠকে বলেন, আমাদের স্যাটেলাইট তার অবস্থান নিয়েছে এবং স্বাভাবিকভাবেই কাজ শুরু করেছে। এটি ১১৮ পয়েন্ট ৯ দ্রাঘিমাংশে পৌঁছে গেছে।


গত ১১ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বিএস-১ সফলভাবে উৎক্ষেপণ করা হয়। স্পেসএক্স-এর সর্বাধুনিক রকেট ফ্যালকন-৯ এর মাধ্যমে স্যাটেলাইটটি ১১৯.১ দ্রাঘিমাংশে পৌঁছার জন্য এটি উৎক্ষেপণ করা হয়।


বিসিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, তারা এখন বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করার আগে আরো বেশকিছু পরীক্ষা চালাবেন। তিনি বলেন তিন মাসের মধ্যে আমরা বাণিজ্যিক অপারেশনে যাবো।


সরকারি সূত্র জানায়, বিএস-১ প্রতি ২৪ ঘণ্টায় একবার ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় একবার পৃথিবী পরিক্রমণ করবে। ফ্যালকন-৯ এর ব্লক-৫ থেকে উৎক্ষেপণের অব্যবহিত পরই বিএস-১ ৩৫ হাজার ৭শ’ কিলোমিটার পথ পাড়ি দেয়। এরপর ১০ দিনে আরো ৩শ’ কিলোমিটার অতিক্রম করে বর্তমান অবস্থানে যায়।


গাজীপুর গ্রাউন্ড স্টেশনের অপারেশন ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম ইতোপূর্বে বাসসকে বলেন, বিএস-১ গ্রাউন্ড স্টেশনে সংকেত পাঠাতে শুরু করেছে। তিনি বলেন, গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ার গ্রাউন্ড স্টেশন থেকে বিএস-১-এর পূর্ণ নিয়ন্ত্রণ পেতে প্রায় দুই মাস সময় লাগবে।


প্রসঙ্গত, গত ১১ মে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিট) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে স্যাটেলাইটটির সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়। স্যাটেলাইটটি নিয়ে মহাকাশে রওনা হয় যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কম্পানি স্পেসএক্সের ফ্যালকন-৯ ব্লক-৫ রকেট। এ স্যাটেলাইটে ২৬ কেইউ ব্যান্ড ও ১৪ সি-ব্যান্ড ট্রান্সপন্ডার রয়েছে। এটি পরিচালনা করবে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কম্পানি লিমিটেড (বিসিএসসিএল)। বাংলাদেশ ও আশপাশের এলাকায় সেবা দিতে পারবে এ স্যাটেলাইট।


বাংলাদেশ ও বঙ্গোপসাগরের জলসীমা এর কেইউ-ব্যান্ডের অধীনে থাকবে। এর সঙ্গে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সেবা দিতে পারবে। কমপক্ষে ১৫ বছর এর মিশন অব্যাহত থাকবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সারাদেশে ২০ হাজার মাদরাসা ভবন নির্মাণ করা হবে। দেশের মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত রাজধানীর মহাখালী মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষার উন্নয়নে অনেক পরিবর্তন আনা হয়েছে। শুধু ইসলামী শিক্ষা নয়, এর সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় করা হয়েছে।

তিনি বলেন, দেশের ৫০টি মাদরাসায় অনার্স কোর্স চালু হয়েছে। উচ্চশিক্ষার জন্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষা অধিদফতর, শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষকদের বেতন বৈষম্য দূর, সাধারণ শিক্ষকদের সমান মর্যাদা দেয়া হয়েছে। মাদরাসা শিক্ষায় এখনও যে সমস্যা রয়েছে তা আলেমদের সঙ্গে পরামর্শ করে সমাধানের চেষ্টা চলছে।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, সিয়াম সাধনার মাসকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে হবে। এ মাসে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। তাই এ মাসে বেশি বেশি ইবাদত করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব শাব্বীর আহমদ মোমতাজী বলেন, মাদরাসার পাঠ্যপুস্তক, সিলেবাস ও কারিকুলাম তৈরির দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবে। এ ব্যাপারে অন্য কারো হস্তক্ষেপ আমরা মেনে নেব না। মাদরাসা শিক্ষা নিয়ে কেউ উস্কানিমূলক বক্তব্য দিলে আমরা বসে থাকবো না।

জমিয়াতুল মোদর্রেছীনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কারিগরি ও মাদরাসা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সংসদ সদস্য বজলুল হক হারুন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহবুবুর রহমান প্রমুখ।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, গত কয়েকমাসে দেশে ৭২টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অথচ প্রতিটি মানুষের বিচার পাওয়ার অধিকার রয়েছে। জাতি জানতে চায় কেন এ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।


সোমাবার রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাপা ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।


এরশাদ বলেন, রমজান আসলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পায়। অতি মুনাফার জন্য ব্যবসায়ীরা মানুষের রক্ত শোষণ করে। অথচ পৃথিবীর সব রাষ্ট্রেই রমজানে সরকারসহ সব ব্যবসায়ীরা ভর্তুকি দিয়ে থাকে। শুধু এ দেশেই ব্যতিক্রম।


তিনি বলেন, দেশের নো ম্যানস ল্যান্ডে এখনও সাড়ে চার লাখ রোহিঙ্গা মানবেতর জীবন-যাপন করছে। তারা ইফতার ও সেহরি ঠিকমতো করেছে কি-না তার খোঁজ কেউ রাখে না। তাদেরকেও দেশে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান এরশাদ।
সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ব্যাংকে টাকা নেই। এর হিসেবও নেই। টাকাগুলো গেলো কোথায়? কে দেবে এর হিসেব! অনেকেরই বিদেশে ৪-৫টা বাড়ি। অথচ দেশের মানুষ ঠিকমতো খেতে পারছে না। দেশের সর্বত্রই এ বৈষম্য। এ বৈষম্য দূর করতে হলে জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় বসাতে হবে।


জাপা দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে ইফতার মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল। সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।

আগামী ২৪ মে পর্যন্ত দেশের স্বাভাবিক ইন্টারনেট সেবা ব্যাহত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান। বঙ্গোপসাগরের তলদেশে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় এই সমস্যা চলছে। শুক্রবার থেকে ডেটা সার্ভিসে সমস্যা দেখা দিতে শুরু করেছে। ভারতের চেন্নাই অংশে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কাজ চলায় এ ঘটনা ঘটছে।


তিনি বলেন, ইন্টারনেট সেবা যাতে ব্যাহত না হয় সে জন্য বিকল্প উপায়ে ব্যান্ডউইথ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তার পরও বিঘ্ন ঘটতে পারে। আমাদের ব্যান্ডউইথের রুট কক্সবাজার-চেন্নাই-সিঙ্গাপুর থেকে কক্সবাজার-ব্যাংকক-সিঙ্গাপুরে পরিবর্তন করা হয়েছে। আর এ জন্যই হালকা সমস্যা তৈরি হয়েছে।


তিনি বলেন, সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হওয়ার পর দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলে কিছু ব্যান্ডউইথ স্থানান্থর করেছে বিএসসিসিএল। ওই কেবলের ব্যান্ডউইথ ব্যবহার এখন ১৪০ জিবিপিএস থেকে বেড়ে ১৮০ জিবিপিএস হয়েছে। রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি বর্তমানে ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করছে। আর বাংলাদেশে ব্যান্ডউইথের চাহিদা ৫৫০জিবিপিএস। বাকি আড়াইশ জিবিপিএস ভারত থেকে আমদানি করা হচ্ছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget