Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে চোরাইকৃত ৩৬ ভরি স্বর্ণালংকারসহ শ্রী নয়ন কুমার পাল (৩০) নামের এক স্বর্ণ কারিগরকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত নয়ন কুমার উপজেলার পাঁচুপুর পালপাড়া গ্রামের মৃত রাম চন্দ্র পালের ছেলে।
গত বুধবার দিবাগত রাতে উপজেলা সদর সাহেবগঞ্জ নিউ মার্কেটের অঞ্জলী জুয়েলার্সের দেয়াল কেটে ৪৮ ভরি স্বর্ণলংকার চুরি হয়ে যায় এই মর্মে জুয়েলার্সের মালিক শ্রী ময়না কর্মকার থানায় একটি অভিযোগ দেয়। অভিযোগ পাওয়ার পর তদন্ত করতে গিয়ে চোরের সন্ধান পায় পুলিশ। সেই অনুযায়ী শুক্রবার ৩৬ ভরি স্বর্ণালংকারসহ ওই দোকানের কর্মচারি শ্রী নয়ন কুমার পালকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন বলেন, চোরাইকৃত ৩৬ ভরি স্বর্ণালংকারসহ শ্রী নয়ন কুমার পালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গতকাল শুক্রবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে নিত্য পণ্য সামগ্রীর মূল্য বেড়েই চলছে। শুক্রবার প্রথম রমজানের উপজেলার সর্বত্র মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য প্রকার ভেদে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। শুক্রবার স্থানীয় আমাইতাড়া হাে বেগুন ৬০ টাকা,করলা ৬০ টাকা,পটল ৫০ টাকা,ঢেঁড়শ ৫০ টাকা,শসা ৪০ টাকা,সজিনা (রাইখনজন) ১শত,কচুর লতি ৬০টাকা,পেঁয়াজ দেশি ৪৫ টাকা,ভারতের ৩৫ টাকা দরে কেনা বেচা হয়েছে। অপরদিকে সরু চাউল (জিরাশাইল) ৪৫-৫২ টাকা এবং মোটা ৪০ টাকা,১কেজি ওজনের রুই,কাতল মাছ ২শত থেকে ২শত ৩০ টাকা,গরুর মাংস ৪শত ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। এদিকে সোয়াবিন তেল ৯০ টাকা,মসুর ডাল মোটা ৬০ টাকা চিকন ৯০ টাকা,সোলা ৭০ টাকা,চিনি ৫৮ টাকা,মুড়ি ৬৫ টাকা দরে কেনা বেচা চলছে। রমজানের প্রথম দিনে নিত্য পণ্য সামগ্রীর মূল্য বেড়ে যাওয়ার নি¤œ আয়ের মানুষদের কে চরম ভোগান্তি পড়তে হচ্ছে।

নওগাঁ প্রতিনিধি: জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িক ও আদর্শবাদি সাংবাদিকতার মুখপত্র দৈনিক সংবাদ’র ৬৮তম প্রতিষ্ঠাবাষির্কী নওগাঁর রাণীনগরে আনন্দঘন ও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে উদ্যাপন করা হয়েছে। দৈনিক সংবাদ গৌরবের ৬৮তম বছরে পদাপর্ণ উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যার প্রাক্কালে রাণীনগর প্রেস ক্লাব থেকে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রাণীনগরে দৈনিক সংবাদ’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন


র‌্যালী শেষে প্রেস ক্লাব ভবনে দৈনিক সংবাদ’র নওগাঁর রাণীনগর উপজেলা প্রতিনিধি সাইদুজ্জামান সাগর’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাঙ্গালী জাতির ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে সংবাদ’র ভূমিকা বিষয়ক বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টু, রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান, দৈনিক সংবাদ’র নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কেএম আবু তালেব জলসা, রাণীনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি ওহেদুল ইসলাম মিলন, সাবেক সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, বরেন্দ্র রেডিও’র সিনিয়র রিপোর্টার রিফাত হোসেন সবুজ, শের-এ বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক আবু হাসান মন্ডল, রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসার সুপার মো: হারুনুর রশিদ, সাংবাদিক অরুন বোস, এ বাশার (চঞ্চল), মামুনুর রশিদ, আবু ইউসুফ প্রমুখ। আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশের মুখপত্র দৈনিক সংবাদ’র ৬৮তম জন্মদিন’র কেক কাটা হয়।

রোজার ইফতারিতে খেজুরের উপস্থিতি থাকাটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আর সেটাই স্বাভাবিক, কারণ এই মরু ফলটিতে রয়েছে প্রচুর মাত্রায় আঁশ, উপকারী তেল, ক্যালসিয়াম, সালফার, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, কপার এবং আরও নানাবিধ খনিজ। রয়েছে উপকারী ভিটামিনও। ভারতীয় লাইফস্টাইল পোর্টাল বোল্ডস্কাই অবলম্বনে আমরা আজ জানবো খেজুরের নানাবিধ উপকারিতা সম্পর্কে।

দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়
খেজুরে তো পুষ্টি আছেই, তবে এটা খাওয়ার পাশাপাশি এই ফলের পাতা খেলে দৃষ্টিশক্তির উন্নতি ঘটে। রাতকানা রোগীসহ অন্যান্য চোখের সমস্যা প্রশমনে ও সহায়তা করে।

শরীরে শক্তি যোগায়
খেজুরের মধ্যে থাকা সুগার শরীরে একটা চনমনে ভাব আনে। মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে।

হার্ট সবল থাকে
ডায়েটারি ফাইবারে সমৃদ্ধ হওয়ার কারণে খেজুর খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। তাই এতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের আশঙ্কা হ্রাস পায়।

কোষ্ঠকাঠিন্য কমায়
প্রচুর পরিমাণে আঁশ থাকার কারণে নিয়মিত এই ফলটি খেলে এটি হজমে সহায়তা করে। কোষ্ঠকাঠিন্য কমানোর পাশাপাশি এতে বদ-হজম, কোলাইটিস এবং হেমোরয়েডের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়।

অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ
খেজুরে প্রচুর মাত্রায় প্রকৃতির অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা একাধিক রোগকে দূরে রাখার পাশাপাশি শরীর গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

সবল রাখে হাড়
খেজুরে আছে সেলেনিয়াম, কপার এবং ম্যাগনেসিয়ামের মতো উপকারী খনিজ এবং ভিটামিন যা হাড়কে খুবই সবল রাখে। এছাড়াও বয়সী ব্যক্তিরা নিয়মিত খেজুর খেলে অস্টিওপোরোসিসের মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে।

ওজন বাড়াতে সাহায্য করে
যাদের ওজন মাত্রাতিরিক্ত হারে কমে যেতে শুরু করেছে তারা খেজুর খেলে ওজন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

ব্রেইন ভালো রাখে
খেজুরে থাকা বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ পদার্থ বিশেষ করে পটাশিয়াম নার্ভ ও ব্রেইনের কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে।

রক্তশূন্যতা দূর করে
খেজুর নিয়মিত খেলে আয়রনের ঘাটতি পূরণ করার পাশাপাশি শরীরে রক্ত তৈরি করতে সহায়তা করে।

অ্যালার্জি থেকে বাঁচায়
খেজুরে থাকা সালফার অ্যালার্জির মতো রোগ থেকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সঙ্গে গাজীপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ার দুই গ্রাউন্ড স্টেশনের সংযোগ স্থাপন ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আজ শুক্রবার (১৮ মে) বাংলাদেশে আসছেন নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসের বিজ্ঞানীরা। বাংলাদেশি ১৮ তরুণ বিজ্ঞানীকে সঙ্গে নিয়ে এক নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছেন তারা।


শুরুতে আগামী কয়েকদিন দুই গ্রাউন্ড স্টেশনে চলবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনের ‘আইওটি’ (অবকাঠামোর সঙ্গে ডিভাইসের সংযোগ) কাজ।


বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন সংস্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।


সূত্র জানায়, মহাকাশে পাড়ি দেয়ার পর পর বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ নিয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি এবং কোরিয়ার তিনটি গ্রাউন্ড স্টেশন। এই তিন স্টেশন থেকে স্যাটেলাইটটিকে নিয়ন্ত্রণ করে এর নিজস্ব কক্ষপথে (১১৯.১পূর্ব দ্রাঘিমাংশে অরবিটাল স্লট) নিয়ে যাওয়া হচ্ছে। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট তার গন্তব্যে পৌঁছাতে আরও অন্তত দুই দিন সময় নেবে।


স্যাটেলাইটটি তার কক্ষপথে পৌঁছানোর পর শুরু হবে বাংলাদেশের গাজীপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় স্থাপিত দুই গ্রাউন্ড স্টেশনে সঙ্গে সংযোগ স্থাপনের কাজ। এ কাজ সরাসরি তদারকি করবেন স্যাটেলাইট নির্মাণে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসের বিজ্ঞানীরা। গাজীপুর ও বেতবুনিয়ায় দুই দলে ভাগ হয়ে তারা কাজ করবেন। তাদের পাশে থেকে সহায়তা করবেন বাংলাদেশের ১৮ তরুণ।


বিষয়টি ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসের ওয়েবসাইট সূত্রেও নিশ্চিত হওয়া গেছে। তারা বলছেন, ‘উপগ্রহটি ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশের কক্ষপথে পৌঁছানোর জন্য সাত থেকে দশ দিন সময় লাগবে। এরপর কয়েক দিন ধরে পরীক্ষার (আইওটি) মধ্য দিয়ে যাওয়ার পর উপগ্রহটিকে পর্যায়ক্রমে বেতবুনিয়া ও গাজীপুর গ্রাউন্ড স্টেশনের সঙ্গে সংযুক্ত করা হবে।’


বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে পূর্ণ নিয়ন্ত্রণে এনে কাজ শুরু করতে প্রায় তিন মাস সময় লাগবে। স্যাটেলাইটটি সম্পূর্ণ চালু হওয়ার পর এর নিয়ন্ত্রণ বাংলাদেশের গ্রাউন্ড স্টেশনে হস্তান্তর করবে ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া। এরপর থেকে স্যাটেলাইটের নিয়ন্ত্রণের মূল কাজ হবে গাজীপুর স্টেশনেই। তবে কখনও যদি গাজীপুর স্টেশন স্যাটেলাইট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তখন বেতবুনিয়ার গ্রাউন্ড স্টেশন-২ কাজ শুরু করবে। অনেক ক্ষেত্রে দুই গ্রাউন্ড স্টেশনেই সমানতালে কাজ হবে।


এদিকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে গাজীপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ার দুই গ্রাউন্ড স্টেশন। এ লক্ষ্যে শিগগিরই গ্রাউন্ড স্টেশন দুটি উদ্বোধন করা হবে বলে জানা গেছে। তবে এ নিয়ে গ্রাউন্ড স্টেশন সংশ্লিষ্ট কর্মকর্তরা কেউই প্রকাশ্যে মুখ খুলছেন।


তারা বলছেন, বিটিআরসির অনুমতি ছাড়া কোনো তথ্য দেয়া তাদের পক্ষে সম্ভব নয়। তবে স্টেশন দুটি শিগগিরই উদ্বোধন করা হবে। এজন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে।


এর আগে বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশনে কর্মরত প্রকৌশলীরা জাগো নিউজকে জানিয়েছিলেন, স্টেশনটি ব্যাকআপ স্টেশনে হিসেবে তৈরি করা হলেও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে পাড়ি দেয়ার পর বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্যাটেলাইটের নিয়ন্ত্রণ নেবে রাঙ্গামাটির বেতবুনিয়ায় অবস্থিত বঙ্গবন্ধু স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন-২। স্যাটেলাইটটি পূর্ণ নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ দিন সময় লাগবে।


ইন্দোনেশিয়ার আকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট :
স্যাটেলাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান স্টাফ ল্যায়ার জানিয়েছে, ঠিক পথ ধরেই এগুচ্ছে ‘বঙ্গবন্ধু-১’। বর্তমানে আজ শুক্রবার (১৮ মে) বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি ইন্দোনেশিয়ার আকাশে রয়েছে। যার বর্তমান (বাংলাদেশ সময় ১০টায়) দেশটির অবস্থান পূর্ব কালিমান্তান প্রদেশর ওপর। এর আগে গতকাল বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে ইন্দোনেশিয়ার সুমবা দ্বীপের ওপর দিয়ে নিজ কক্ষপথের দিকে এগুচ্ছিল স্যাটেলাইটটি। এটি আগামী দুই দিনে ভারত মহাসাগরের ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনির ওপর দিয়ে ফিলিপাইন হয়ে তার কক্ষপথে প্রবেশ করবে।

মাদারীপুর: নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, শুধু জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলেই হবে না, কারাগার থেকে খালেদা জিয়ার মুক্তির জন্য অন্য সব মামলায়ই জামিন পেতে হবে। শুক্রবার (১৮ মে) সকালে মাদারীপুর সার্কিট হাউসে অসহায় ও দুস্থদের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


খালেদা জিয়ার বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, আইনগতভাবে সেসব মামলায় জামিনের পর তিনি মুক্তি পাবেন। এছাড়া খালেদা জিয়া কখনওই কারাগার থেকে মুক্ত হতে পারবেন না।


খালেদা জিয়া অনেক অপরাধ করেছেন বলেই বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একদিকে, যেমন এতিমদের টাকা আত্মসাৎ করেছেন, অন্যদিকে, মানুষ পুড়িয়ে পিটিয়ে হত্যা করেছেন। এমনকি গাড়িতে পেট্রোল বোমা মেরেও সাধারণ মানুষকে হত্যা করেছেন। এসব মামলায়ও তাকে জামিন নিতে হবে, যোগ করেন মন্ত্রী।


এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুর রহমান কালু খান, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান পল্লবী হাসান প্রমুখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget