Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

অপেক্ষা ও আকাঙ্ক্ষার প্রহর পেরিয়ে পবিত্র রমজান আমাদের দরজায় কড়া নাড়ছে। সুস্বাগত মাহে রমজান। ইবাদতের মাস ‘রহমতের সওগাত’ রমজান, হাদিসের ভাষায় ‘শাহরুন আজিম’, ‘শাহরুম মুবারাকাহ’। রমজান মাসের বিশেষ চারটি বৈশিষ্ট্য রয়েছে। (ক) এ মাসে কোরআন নাজিল হয়েছে, (খ) এ মাসেই রয়েছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ‘লাইলাতুল কদর’, (গ) এ মাসে শয়তান বন্দি থাকে, (ঘ) এ মাস মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমায় সমুজ্জ্বল।


রমজান মানুষের আত্মোপলব্ধি জাগ্রত করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘উঠুক তুফান পাপ-দরিয়ায়’ কবিতায় এমনই অনুরণন ধ্বনিত হয়েছে : ‘উঠুক তুফান পাপ-দরিয়ায়/আমি কি তায় ভয় করি।/পাক্কা ঈমানের তক্তা দিয়ে গড়া যে আমার তরী।/লা-ইলাহা ইল্লাল্লাহুর পাল তুলে/ঘোর তুফানকে জয় করে ভাই যাবই কূলে,/আমার মোহাম্মদ মোস্তফা নামের গুণের রশি ধরি।/খোদার রাহে সঁপে দেওয়া ডুববে না মোর এ তরী,/সওদা করে ভিড়বে তীরে সওয়াব-মানিক ভরি।/দাঁড় এ তরীর নামাজ রোজা হজ ও যাকাত,/উঠুক না মেঘ, আসুক বিপদ—যত বজ্রপাত,/আমি যাব বেহেশত-বন্দরেতে এই সে কিশতীতে চড়ি।’


রমজানের সব মুহূর্ত মহাপ্রভুর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিবেদন করা মুমিন বান্দার একমাত্র কর্তব্য। এ মাসের শিক্ষণ-প্রশিক্ষণ, পরিশীলন ও অধ্যাত্ম জাগরণে মানুষ প্রমাণ রাখে তার শ্রেষ্ঠত্ব ও মহান স্রষ্টার ‘প্রতিনিধিত্বে’র যোগ্যতার। কেননা এ মাসে ঘোষণা করা হয়—‘হে ভালোর অন্বেষী অগ্রসর হও, মন্দের অন্বেষী থামো।’ (তিরমিজি)


বিস্ময়কর সম্মোহনী শক্তি নিয়ে পবিত্র রমজানে আল-কোরআন অবতীর্ণ হয়েছে যে ‘আল কোরআনের সতর্কবাণী অবলোকন ও অনুধাবন করলে সুকঠিন মানবাত্মাও প্রকম্পিত না হয়ে পারে না। কোরআনের আশ্বাসবাণী অনুধাবন করে অন্ধ মনের বন্ধ দুয়ার খুলে যায়, রুদ্ধ কর্ণকুহর প্রত্যাশার পদধ্বনি শুনতে পায়। আর মৃত অন্তরাত্মা ইসলামের অমীয় সুধা পানের জন্য ব্যাকুল হয়ে ওঠে। এসব মিলে হৃদয়রূপ বেতারযন্ত্রে বেজে ওঠে ঐশী প্রেমের মন মাতানো সুমধুর সুরলহরি।’ (তাফসিরে ইবনে কাসির প্রথম খণ্ড : ই. ফা. বা)


রমজানে আকুল-ব্যাকুল হয়ে পাপমোচন এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও ইবাদতের কল্যাণে পরিশুদ্ধ হয় সবাই। এভাবেই মানুষের মধ্যে ‘তাকওয়া’ বা ধর্মভীরুতা সৃষ্টি হয়। মহান আল্লাহ বলেন ‘…লা-আল্লাকুম্ তাত্তাকুন’। That ye (you) may (learn) self-restraint. অর্থাৎ যেন তোমরা ধর্মভীরুতা অর্জন করতে পারো। (সুরা : বাকারা, আয়াত : ১৮৩)


অনাচার, অসভ্য, অসত্যের নিকষ অন্ধকারের অবসান ঘটাতে মহাসত্যের চিরন্তন জ্যোতিষ্ক মহাগ্রন্থ আল কোরআন পবিত্র রমজানের শ্রেষ্ঠতম রজনী ‘লাইলাতুল কদরে’ নাজিল হয়। মহান আল্লাহ বলেন, ‘মহিমান্বিত রমজান মাস, এতে মানবজাতির পথপ্রদর্শক এবং সৎপথের সুস্পষ্ট নিদর্শন ও সত্য-মিথ্যার পার্থক্যকারী কোরআন অবতীর্ণ হয়েছে।’ (সুরা : বাকারা, আয়াত : ১৮৫)


‘রমজ’ শব্দমূল থেকে বিকশিত ‘রমজান’ দহন, জ্বালিয়ে-পুড়িয়ে নিখাদ-নিষ্কলুষ ও বক্রতা-বিকৃতিমুক্ত খাঁটি, পবিত্রকরণের মূলগত ও তাৎপর্যগত অর্থ বহন করে। ইসলামের অনন্য স্তম্ভ ‘সাওমে’র বহুবচন ‘সিয়াম’ অর্থ বিরত থাকা, বর্জন করা ইত্যাদি। এর ফারসিরূপ ‘রোজা’। সিয়াম হলো পানাহার, কামাচার ও পাপাচার থেকে বিমুক্ত হওয়া। খাদ্যাভ্যাসে কৃচ্ছ্রের মাধ্যমে রোজা মানুষের জৈবিক লালসা নিবৃত্ত করে। ফলে এক অধ্যাত্ম আবেগ-অনুভূতি জেগে ওঠে। এভাবেই বান্দা আত্মশুদ্ধি ও ইবাদতের মহিমায় সারা বছর পরিশীলিত জীবনবোধের যোগ্যতা অর্জন করে। আল্লামা আশরাফ আলী থানভি (রহ.) ‘আহকামে ইসলাম আকল কি নজর মে’ গ্রন্থে রোজার কয়েকটি উপকারিতা বর্ণনা করেন : (১) রোজা দ্বারা প্রবৃত্তির ওপর আকলের (জ্ঞান) পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, (২) অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, (৩) স্বভাবে বিনয়-নম্রতা সৃষ্টি করে, (৪) মানুষ ফেরেশতা চরিত্রের কাছাকাছি পৌঁছে যায়, (৫) মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও ভালোবাসা সৃষ্টি করে।


অন্যদিকে ধর্মভীরুতা দ্বারা মুমিন বান্দা ‘সিফাতে রব্বানি’ বা আল্লাহর গুণে গুণান্বিত হয়, তার মধ্যে আল্লাহর ভালোবাসা জেগে ওঠে। আর রোজা পালন করা আল্লাহর প্রতি গভীর মহব্বতের অন্যতম নিদর্শন। কেননা কারো প্রতি মহব্বত জন্মিলে, তাকে লাভ করার জন্য প্রয়োজনে প্রেমিক পানাহার বর্জন করে এবং সব কিছু ভুলে যায়। ঠিক তেমনিভাবে রোজাদারও আল্লাহর মহব্বতে দেওয়ানা হয়ে সব কিছু ছেড়ে দেয়। এমনকি পানাহার পর্যন্ত ভুলে যায়। তাই রোজা হলো আল্লাহর মহব্বতের অন্যতম নিদর্শন।’ (ফতওয়া আলমগীরী, প্রথম খণ্ড, পৃষ্ঠা ২০২)


রমজানে মানুষ আত্মসংযমের মাধ্যমে নিজেকে মহান আল্লাহর খাঁটি বান্দা হিসেবে গড়ার সুবর্ণ সুযোগ লাভ করে। রমজানে মুমিন বান্দার সব তৎপরতা উচ্চ মর্যাদার ইবাদত হিসেবে গণ্য হয়। রমজানে সিয়াম সাধনার তাৎপর্য প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ‘হে বিশ্বাসীরা! তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে…।’ সুরা বাকারার ১৮৩ নম্বর আয়াতের মূল পাঠ—‘কুতিবা আলাইকুম…..’ এর ইংরেজি Fasting is prescribed to you এমন বক্তব্য প্রমাণ করে রোজার মহিমা, এ তো মহাপ্রভুর লিখিত বা prescribed আদেশ এবং তা অবশ্য পালনীয়। কেননা আরবি ‘কুতিবা’ শব্দের বাংলারূপ ‘লিখে দেওয়া হলো’। আর সুরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে বর্ণিত ‘তোমাদের মধ্যে যে এ মাস পায়…’ এর ইংরেজি Who is present during that month should spend it in fasting. এতেই বোঝা যায়, এ মাসের সব ইবাদতের মূল্য কত বেশি। আর prescribed, present, should, self-restraint ইত্যাদি শব্দ বক্তব্যের গাম্ভীর্য ও গভীরতা প্রমাণ করে।


অন্যদিকে ‘এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা’ গ্রন্থে আছে—‘প্রাচীন মিসরীয় ধর্ম, এমনকি গ্রিক ও পারসিক ধর্মে উপবাস প্রথা প্রচলিত ছিল…; পৃথিবীর এমন কোনো ধর্মমত খুঁজে পাওয়া যাবে না, যাতে উপবাসরীতির প্রচলন নেই।’ কেননা ‘ভোজনে কৃচ্ছ্রসাধন’ আবহমান ঐতিহ্যে সব ধর্মে স্বীকৃত। অথচ আমরা বাস্তবতায় দেখি—‘রোজায় বাড়ে ভূরিভোজ/‘দিনকে রাত করে’ চলে—/সব খাবারের মৌজ।/‘জীবনে যাদের হররোজা’।/আমরা রাখি না তাদের খোঁজ।/স্বয়ং ‘যম’ পাল্টে দেয়,/সংযমের সাজগোজ। শয়তানিতে নাচায় মানুষ—‘বন্দি শয়তান’ সারা রোজ।। (স্বরচিত)।

আগামী ১৭ মে বৃহস্পতিবার থেকে আরবি ১৪৩৯ হিজরির রমজান মাস শুরুর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এ্যাস্ট্রোনোমিকেল সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্ভবনার কথা জানানো হয়েছে।


সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১৫ মে মঙ্গলবার বিকাল ৫টা ৪৮ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। চাঁদটি ওই দিন সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ২ ডিগ্রি নিচে ২৮৬ ডিগ্রি দিগংশে অবস্থান করবে। ফলে ওই দিন চাঁদের কোনো অংশ দেখা যাবে না। চাঁদটি পরদিন ১৬ মে, বুধবার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১১ ডিগ্রি উপরে ২৮৪ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ৫৬ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ২৮৯ ডিগ্রি দিগংশে অস্ত যাবে। এই সময় চাঁদের ২% অংশ আলোকিত থাকবে এবং দেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে বেশ স্পষ্টভাবেই দেখা যাবে। ওই সন্ধ্যায় উদিত চাঁদের বয়স হবে ২৪ ঘণ্টা ৪৬ মিনিট এবং সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে।


সুতরাং, ইসলামী নিয়ম অনুযায়ী আগামী ১৬ মে সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেক্ষে আগামী ১৭ মে বৃহস্পতিবার থেকে আরবি ১৪৩৯ হিজরির ‘রমজান’ মাসের গণনা শুরু হবে।

নওগাঁ প্রতিনিধি: চাকরি জাতীয়করণের দাবিতে নওগাঁ সরকারি কলেজ বেসরকারি কর্মচারীদের নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে নওগাঁ সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের এই কর্মসূচী ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয়েছে।


পরিষদের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন, সদস্য দুলাল হোসেন, ফজলে এলাহী, মৌসুমী আখতার প্রমুখ।


বক্তারা বলেন, দৈনিক মজুরি ভিত্তিতে নওগাঁ সরকারি কলেজ কর্তৃপক্ষ তাঁদেরকে নিয়োগ দেন। কেউ কেউ ১৫-২০ বছর ধরে নামমাত্র মজুরিতে কাজ করে আসছেন। নির্দিষ্ট বেতন স্কেল না থাকায় পরিবার-পরিজন নিয়ে এসব কর্মচারীদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। তাঁদের পদগুলোকে সরকারের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত করে সরকারি কর্মচারী হিসেবে বেতন স্কেলের আওতায় আনার দাবি জানান তারা। নওগাঁ সরকারি কলেজে বর্তমানে বিভিন্ন পদে বেসরকারিভাবে নিয়োগ পাওয়া ৭৬ জন কর্মচারী কাজ করছেন।

এবাদুল হক, নওগাঁ: নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় শৈলগাছি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উন্মুক্ত বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান মো. আব্দুল গফুর সরদার।


শৈলগাছি ইউনিয়নের ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য রাজস্ব বাজেট ১৩ লাখ ৬৯ হাজার ৫৮০ টাকা, উন্নয়ন বাজেট ৪৬ লাখ ৮১ হাজার ৩৬১ টাকা, বাজেটে উদ্বৃত্ত ৫ লাখ ৪ হাজার ২৪৫ টাকা, মোট বাজেট ৬০ লাখ ৫০ হাজার ৯৪১ টাকার সম্ভাব্য বাজেট ঘোষনা করা হয়।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সচিব কোহিনুর আক্তার, প্যানেল চেয়ারম্যান সেকেন্দার আলী, ২ নং ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম রেজা, ৩ নং ওয়ার্ড সদস্য জালাল, খন্দকার ৪ নং ওয়ার্ড সদস্য বাদল, ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক, ৬ নং ওয়ার্ড সদস্য আবু জাফর, ৭ নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান, ৮ নং ওয়ার্ড সদস্য সেকেন্দার আলী, সংরক্ষিত মহিলা সদস্য পারুল বেগম, আকলিমা ও মিনাসহ বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য গত ২০১৭-২০১৮ অর্থ বছরে ৪৮ লাখ ৮৬ হাজার ৩৫৫ টাকার বাজেট ঘোষনা করা হয়েছিলো।

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাণীনগর থানা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।


রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা (অপরাধ) অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রকিবুল আক্তার।


এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসআই (সিপিও) মো: আইনাল হক, নওগাঁ জেলা পরিষদ সদস্য মো: আব্দুল মান্নান, রাণীনগর থানার (তদন্ত) ওসি মো: আব্দুল মালেক, কাশিমপুর ইউপি চেয়ারম্যান ও কাশিমপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা মো: মোখলেছুর রহমান বাবু, কাশিমপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা মো: আলমগীর আলম রবি, ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দয়ারাম সাহা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুল মান্নানসহ শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক ও গুন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়েছে। এবারে বাজেট ঘোষনায় ৪ কোটি ২৯ লক্ষ ২৫ হাজার ৩৮৮ টাকা আয়, ৪ কোটি ২২ লক্ষ ৫৫ হাজার ৭৬৬ টাকা ব্যায় এবং ৬ লক্ষ ৬৯ হাজার ৬২২ টাকা স্থিতি দেখানো হয়েছে।


সদর ইউনিয়ন পরিষদ হলরুমে মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টায় বাজেট ঘোষনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। সদর ইউপি চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে এ সময় সেখানে বাজেট ঘোষনা করেন ইউপি সচিব মহিদুল হক লিপু। এ সময় সেখানে সকল ইউপি সদস্য, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget