Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


রাণীনগর (নওগাঁ): কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর রাণীনগরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ ও কারা মুক্তির দাবীতে উপজেলা বিএনপি’র উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিক্ষোভ সমাবেশটি রাণীনগর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে বাজারের কাপড়পট্টিতে মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফ মাহমুদ সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি এসএম আল ফারুক জেমস, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক একেএম জাকির হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো: মতিউর রহমান উজ্জ্বল, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো: মশিউর রহমান রাজু, মো: নাছির উদ্দিন টনি, মো: আজাদুল হক আজাদ, মো: আল-আমিন, শের-এ বাংলা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো: জাহিদ হাসান শিমুল প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘটনা ধামাচাপা দিতে মরিয়া তৃতীয় পক্ষ


এফ এম আবু ইউসুফ রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে কলেজ পড়–য়া এক ছাত্রীর স্থির ছবি দিয়ে পর্ণোগ্রাফী তৈরি করে ছাত্রীর বাবার কাছে টাকা দাবি করেছে এলাকার স্মৃতি স্টুডিও’র কর্মচারী গোবিন্দ। দাবিকৃত টাকা না দিলে মেয়ের নগ্ন ছবি ইন্টারনেট ও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকিও দেন ওই কর্মচারী। বিষয়টি কয়েক দিনের মধ্যে এলাকায় জানাজানি হলে ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে এক শ্রেণীর চালবাজরা।
জানা গেছে, উপজেলার কালীগ্রাম সিলমাদার গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে আবাদপুকুর মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী (১৮) তার মোবাইল ফোনে তোলা স্থির ছবি প্রিন্ট করার জন্য আবাদপুকুর বাজারে শ্রী বিপ্লবের স্মৃতি স্টুডিও’তে যায়। মোবাইল ফোন থেকে ছাত্রীর ছবি প্রিন্ট করার সময় ওই স্টুডিও’তে কর্মরত কর্মচারী একই উপজেলার রায়পুর গ্রামের সুরেন্দ্রনাথের ছেলে শ্রী গোবিন্দ মন্ডল কলেজ ছাত্রীর অজান্তে তার ফোন নাম্বার, ফোনে থাকা আরো ছবি ও ইমু নাম্বার নেয়। পরে ওই ছবি গুলো ফটোশপের মাধ্যমে পর্ণোগ্রাফী করে গত ৬ মে রবিবার সন্ধ্যায় ছাত্রীর ইমু নাম্বারে সেন্ট করে গোবিন্দ। তারপর গোবিন্দ ছাত্রীর বাবাকে ফোন করে মেয়ের ইমু খুলে দেখতে বলে। কিছু সময় পর গোবিন্দ আবার ফোন করে বলে ওই রকম আরো অনেক ছবি আছে। এমন কথা শুনে কলেজ ছাত্রীর বাবা মান-সম্মানের ভয়ে অসহায়ত্ব বোধ করলে চতুর গোবিন্দ তার কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে সব গুলো ছবি ইন্টারনেট ও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি কয়েক দিনের মধ্যে এলাকায় জানাজানি হলে চতুর গোবিন্দ তার মোবাইল ফোন বন্ধ রেখে গাঁ ঢাকা দিয়েছে বলে ছাত্রীর বাবা জানান। অপর দিকে গত সোমবার বিকেলে গোবিন্দর পক্ষ থেকে ঘটনাটি গোপনে মিমাংসার মাধ্যমে ধামাচাপা দিতে ময়িয়া হয়ে উঠছে এলাকার এক শ্রেণীর চালবাজ লোকজন।
কলেজ ছাত্রীর বাবা জানান, আমার মেয়ের ছবি গোবিন্দ নগ্ন করে ২০ হাজার টাকা দাবি করেছে এবং টাকা না দিলে ইন্টারনেট ও ফেসবুকে ছেড়ে দিবে বলে হুমকি দেয়। ঘটনাটি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করায় বিষয়টি জানাজানির এক পর্যায় গোবিন্দ গাঁ-ঢাকা দিয়ে কালীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলামের মাধ্যমে মিমাংসার প্রস্তাব দিয়েছে। কি করবো এখনো কোন সিদ্ধান্ত নেইনি।
গোবিন্দ মন্ডলের সাক্ষাত না পাওয়ায় ও তার মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভম না হলেও স্মৃতি স্টুডিও’র স্বত্তাধিকারী উপজেলার জলকৈ গ্রামের শ্রী বিপ্লব জানান, মেয়েটির ছবি দিয়ে গোবিন্দ কি করেছে তা আমার জানা নেই। তবে লোকজনের মাধ্যমে শুনেছি সে পর্ণোগ্রাফী করেছে। গোবিন্দর সাথে বেশ কয়েক দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্ত যোগাযোগ করতে পারিনি। সে যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হওয়া দরকার।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান, ঘটনাটি লোক মারফৎ শুনেছি। এখন পর্যন্ত মেয়ের কোন অভিভাবক থানায় বিষয়টি জানায়নি। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি।

এফ এম আবু ইউসুফ রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে ট্রাক্টর শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের দাবিতে অনিদিষ্টকালের জন্য শ্রমিকরা ধর্মঘট করেছে। ট্রাক্টর মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের দাবি না মানায়  মঙ্গলবার সকাল থেকে অনিদিষ্টকালের জন্য শ্রমিকরা ধর্মঘট পালন করছে। এতে বন্ধ হয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইটসহ বিভিন্ন মালামাল বহন বিশেষ করে চরম বিপাকে পড়েছে চলতি ইরি-বোরো মৌসুমের ধান ব্যবসায়ীসহ চাতাল ও অটো রাইস মিল মালিকরা।
জানা গেছে, নওগাঁ জেলা ট্রাক্টর, হিউম্যান হলার, ম্যাক্সি, রাইডার ও চ্যাম্পিয়ন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-৯১৬) এর রাণীনগর/আত্রাই উপজেলার ট্রাক্টর শ্রমিকদের নায্য মজুরী বৃদ্ধির জন্য রাণীনগর/আত্রাই ট্রাক্টর মালিক সমিতির নেত্রীবৃন্দের সাথে বহুবার আলোচনায় বসা হয় এবং চিঠি প্রেরণ করা হয়। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি হওয়ার পরও মালিকপক্ষ মজুরী বৃদ্ধি না করার কারণে গত ১ মে ২০১৮ইং তারিখে ওই দুই উপজেলার ৯০% ট্রাক্টর শ্রমিকগণ ধর্মঘট করার জন্য তাদের এক আলোচনা সভায় সিদ্ধান্ত গ্রহণ করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে রাণীনগরের প্রায় ১ হাজার ট্রাক্টর শ্রমিক অনিদিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে। এতে বন্ধ হয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইটসহ বিভিন্ন মালামাল বহন বিশেষ করে চরম বিপাকে পড়েছে চলতি ইরি-বোরো মৌসুমের ধান ব্যবসায়ীসহ চাতাল ও অটো রাইস মিল মালিকরা।
এব্যাপারে রাণীনগর/আত্রাই উপজেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহের চাঁদ জানান, আমরা মালিক পক্ষের সাথে দফায় দফায় আমাদের নিয়ে বসেছি কিন্তু তারা আমাদের দাবি মানছেন না। মঙ্গলবার থেকে আমরা অনিদিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছি। দাবি না মানা পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।
ট্রাক্টর মালিক সমিতির সভাপতি মো: আনোয়ার হোসেন হেলাল জানান, শ্রমিকরা আমাদের কাছে তাদের দাবিগুলো উল্লেখ করে একটি চিঠি দিয়েছে। তাদের সাথে কোন বৈঠক হয়নি তবে শীঘ্রই তাদের সাথে বৈঠক করে বিষয়গুলো সমাধান করা হবে।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় “পেশাভিত্তিক পরিবেশবান্ধব সমাজ উন্নয়ন সংগঠন” জেলা নার্সারী মালিক সমিতির মোস্তাক আহম্মেদ সভাপতি ও নাজমুল হক রনীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শহরের বালুডাঙ্গা বাসষ্টান রেজি নং ৮৭৩/০৭ এর অস্থায়ী কার্যলয়ে মঙ্গলবার দুপুরে এক সাধারণ সভায় নার্সারী মালিক সমিতির এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন দিপক কুমার সহ-সভাপতি, ফজলুর রহমান সহ-সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন অর্থ সম্পাদক, মোনায়েম চৌধুরী প্রচার সম্পাদক, আজমীর আলী, আব্দুল করিম ও ইউনুছ আলীকে সদস্য করে ২ বছর মেয়াদের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ): চলতি মৌসুমে ধান কাটার কাজে পুরুষ শ্রমিকের তীব্র সংকট দেখা দেওয়ায় আদিবাসী নারী কৃষি শ্রমিকদের কদর বেড়েছে। তবে কদর বাড়লেও দূর হয়নি মজুরী বৈষম্য। কৃষি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি এসব নারী শ্রমিক সমান কাজ করলেও মজুরী পাচ্ছেন প্রায় অর্ধেক। জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী উন্নয়ন কেন্দ্রের হিসাব মতে মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নে উড়াও, সাঁওতাল, মুরমু, মালী, মহালী, পাহানসহ বিভিন্ন স¤প্রদায়ের প্রায় ২০হাজার আদিবাসী বাস করে। এসব আদিবাসী পরিবারের প্রায় ৫-৭ হাজার নারী শ্রমিক কৃষি কাজের সাথে জড়িত রয়েছে। এ এলকায় বসবাসকারী আদিবাসীদের প্রায় সবাই হতদরিদ্র। হতদরিদ্র এসব পরিবারে মূলত নারী শ্রমিকরা কৃষি ক্ষেতে কাজ করে পরিবারের সদস্যদের জীবন যাপনের খরচ যোগায়। এদের নিজের জমি না থাকায় অন্যের জমিতে শ্রম বিক্রি করেন। এই শ্রম বিক্রি করতে গিয়ে তারা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। একজন পুরুষ শ্রমিকে একদিন ধান কাটা কাজের জন্য ৩৫০ থেকে ৪০০ টাকা মজুরী পেলেও আদিবাসী নারী শ্রমিককে দেওয়া হচ্ছে মাত্র ১২০ থেকে ১৫০ টাকা। ১৯৯৩ সালে জাতিসংঘ নারীর প্রতি সকল বৈষম্য বিলুপ্তির ঘোষনা দিলেও নারী শ্রমিকদের মজুরী দেওয়ার ক্ষেত্রে এ ঘোষনা মানা হচ্ছে না। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে যুগ যুগ ধরেই নায্য মজুরী প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে আসছে আদিবাসী নারী শ্রমিকরা। দওপাড়ার আদিবাসী নারী শ্রমিক শিখা পাহান জানান, তারা মাঠে পুরুষের পাশাপশি সমান ধান কাটা কাজ করেও মাজুরী পাচ্ছেন প্রায় অর্ধেক। ধর্মপুরের শবিতা পাহান জানান, শুধু মজুরী নয় নারী বলে একজন শ্রমিকের পাপ্য অন্যান্য সুবিধা থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়। পুরুষ শ্রমিকদের তিনবেলা খাবার দিলেও তাদেরকে দেওয়া হয় মাত্র এক বেলার জল খাবার। আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দিপংকর লাকড়া জানান, এ অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের মূলত নারী শ্রমিকদের রোজগারেই পরিবার চলে। আর নারী শ্রমিকরা নায্য মজুরী না পাওয়ায় অভাব তাদের পিছু ছাড়েনা।

মহাদেবপুর (নওগাঁ): নওগাঁর মহাদেবপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী নিয়োগে মুক্তিযোদ্ধা কোঠা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে গত ৫ এপ্রিল উপজেলার ২৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৭ জন দপ্তরী কাম প্রহরী নিয়োগ করা হলেও এই নিয়োগ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা কোঠা অনুসরণ না করায় নিয়োগ বঞ্চিত হয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা। চলতি বছরের ২৭ মার্চ ২৮ মার্চ ও ৪ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং গত ৫ এপ্রিল ২৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৭ জন দপ্তরী কাম প্রহরী নিয়োগ দেওয়া হয়। তবে মুক্তিযোদ্ধ পরিবারের কেউই নিয়োগ পাননি। মুক্তিযোদ্ধা কোঠা অনুসরণ না করায় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা নিয়োগ বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এদিকে সকল চাকুরীতে মুক্তিযোদ্ধ কোঠা অনুসরণের দাবীতে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে স্থানীয় বাসষ্ট্যান্ডে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম বলেন, নিয়োগ নীতি মালায় মুক্তিযোদ্ধার সন্তানদের বয়সের ব্যাপারে নির্দেশনা থাকলেও কোঠা সংরক্ষনের কোন নির্দেশনা না থাকায় কোঠা সংরক্ষন করা হয়নি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget