Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আব্দুর রউফ রিপন, নওগাঁ: নওগাঁ জেলা হ্যান্ডবল লীগের চূড়ান্ত খেলা বুধবার অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় অলিম্পিক ক্রীড়া সংসদ ৬-৫ গোলে নবতরুণ সংসদ হাজিপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এদিন বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে এই চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে টুর্নামেন্ট কমিটির আহŸায়ক ইকবাল শাহরিয়ারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ শিল্প ও বণিক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির আহŸায়ক সাজ্জাদ হোসেন প্রমুখ।
গত ২৮ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টে জেলার ১৬টি হ্যান্ডবল দল অংশ নেয়। ৪টি গ্রæপে বিভক্ত হয়ে লীগ ভিত্তিতে এই খেলা অনুষ্ঠিত হয়।

আশরাফুল নয়ন, নওগাঁ: মাদকের পরপর কয়েকটি বড় চালান আটক, চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এ চক্রের সদস্যের আটকসহ বিভিন্ন দু:সাসিক অভিযানের পুরুস্কার পেলেন নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দু:সাসিক এ অভিযানের জন্য গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজসহ তিন জনকে স¤œাননা ক্রেস্ট প্রদান করা হয়। বুধবার সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের “মাসিক কল্যাণ সভায়” সভাপতি হিসেবে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার ইকবাল হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুরস্কার প্রাপ্তরা হলেন, মাদকদ্রব্য উদ্ধার, আসামী গ্রেফতার ও অন্যান্য ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ আব্দুর রফিক (বিশেষ পুরষ্কার) এসআই শামীম হোসেন (শ্রেষ্ঠ গ্রেফতারকারী), এএসআই হারেজ আলী (শ্রেষ্ঠ গ্রেফতারকারী)।
Naogaon-District-Detective-Policeএসময় মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, পতœীতলা থানার এসআই আরিফুল ইসলামকে শ্রেষ্ঠ গ্রেফতারকারী ,সদর ট্রাফিকের সার্জেন্ট রমজান আলীকে শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার,নওগাঁ সদর মডেল থানার এএসআই আহসান হাবীবকে শ্রেষ্ঠ গ্রেফতারকারী হিসেবে স¤œাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
এছাড়া পিআরএল কনস্টেবল মতিউর রহমান, কনস্টেবল আকসাদ আলী, কনস্টেবল আব্দুস ছাত্তার সরদার ও কনস্টেবল বেলালুল রহমানদেরকে সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী প্রদান করেন। এবং
পরিশেষে জেলা পুলিশ সদস্যদের সন্তান, যারা ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ ৫ প্রাপ্ত হয়েছে তাদের ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং পুলিশ সদস্যদের সন্তানদের পড়ালেখার মধ্য দিয়ে সফলতার এ ধারাবাহিকতা বজায় রেখে উজ্জল ভবিষ্যৎ গড়ার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার ইকবাল হোসেন।
সবশেষে পুলিশ সুপার, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
সভায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইনসার্ভিস রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার পতœীতলা সার্কেল তারেক জোবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সনিয়র সহকারি পুলিশ সুপার, ডিএসবি ফারাজানা হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল সামিউল আলম, সিনিয়র সহকারি পুলিশ সুপার, মান্দা সার্কেল হাফিজুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (প্রশাসন) মতিয়ার রহমান, ডিআইও-১, মোসলেম উদ্দিন, ডিএসবি এবং সকল থানার অফিসার ইনচার্জ ও তদন্ত, নওগাঁসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ আব্দুর রফিক, বলেন এমন একটি পুরুস্কার পেয়ে আমি অভিভ’ত। এজন্য পুলিশ সুপার স্যারের প্রতি আমি কৃতঙ্গ। চেষ্টা করব আগামীতে আরও ভাল কাজ করে আমাকে এই স¤œাননার মর্যাদা রাখতে।


পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, যারা ভাল কাজ করে তারা যেন আরও ভাল কাজকে সেজন্য এই স¤œœননা প্রদান করা হয়। ফলে যারা পুরস্কার পায়না তাদের কাজের গতি বাড়ে।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রসাদপুর শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমানের বিরুদ্ধে অনৈতিক দাবী (উৎকোচ), দুর্নীতিসহ নানা অনিয়মের কারণে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন এ অভিযোগের ভিত্তিতে গত ২রা এপ্রিল দৈনিক রাজবার্তা পত্রিকায় প্রকশিত সংবাদসহ বিভিন্ন পত্রিকায় ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসে। এ বিষয়ে ২ সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান ছিলেন রাকাব প্রধান কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক রনজিত কুমার সেন এবং নওগাঁ জোনাল ব্যবস্থাপক মেজবাহুর রহমান। গত সোমবার বেলা ১টার দিকে ঐ তদন্ত কমিটি প্রসাদপুর শাখা অফিসে উপস্থিত লোকজনের সামনে তদন্ত কাজ সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতিবাজ শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, সিনিয়র অফিসার রতন কুমার, ফিল্ড সুপারভাইজার রেজাউল ইসলাম, অভিযোগকারি ব্যাংক গ্রাহক “রায়হান ডেইরী ফার্মের” সত্তাধিকারী এমদাদুল হক এবং হয়রানির শিকার হারুন অর রশিদ, অছিম উদ্দিনসহ আরো অনেকে। শাখার নিচে আরো অনেক গ্রাহক উপস্থিত ছিলেন। এ সময় শাখা ব্যবস্থাপক টালবাহানা করে তার দুর্নীতি ঢাকার চেষ্ঠা করেন বলে অভিযোগ রয়েছে।
ফিল্ড সুপারভাইজার রেজাউল ইসলাম জানান, তিনি একজন ঋণ পাওয়ার যোগ্য গ্রাহক বলে আমি তার ঋণ ফাইলে সুপারিশ করেছি। কিন্তু নতুন শাখা ব্যবস্থাপক এসে ঐ ঋণ বন্ধ করে দেন।
নওগাঁ জোনাল ব্যবস্থাপক মেজবাহুর রহমান জানান, প্রসাদপুর শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ অনেকাংশে সত্য বলে প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে। অচিরেই তদন্ত রিপোর্ট দাখিল ও প্রকাশ করা হবে।
রাকাব প্রধান কার্যালয়ের সহকারি মহা ব্যবস্থাপক ও প্রধান তদন্ত কর্তকর্তা রনজিত কুমার সেন গ্রাহক এদদাদুল হকের ঋণের ফাইল দেখে বলেন, দলিল সম্পাদন এবং পে-টু ক্যাশ লেখার পরেও কেন ঋণ বিতরণ করা হয়নি, তা তার বোধগম্য হচ্ছে না। এ কারণে অভিযোগের সত্যতা কিছটা হলেও পাওয়া যায়। তবে তদন্ত রিপোর্ট আগামী ৭/৮ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করা হবে। তার আগে কিছু বলা যাবে না বলেও তিনি কৌশলে এড়িয়ে যান।


উল্লেখ্য, গত ২০১৭ সালের ভয়াবহ বন্যায় মান্দা উপজেলার অধিকাংশ গ্রাম বন্যা কবলিত হয়ে ফসলসহ গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়। বন্যার কারণে ক্ষতি পুষিয়ে নিতে সরকার ব্যাংকগু–লোকে ঋণ দিতে বিশেষ নির্দেশনা দেন। চলতি বছর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রসাদপুর শাখার জন্য প্রায় ৮ কোটি টাকা ঋণ বিতরণের জন্য বরাদ্দ আসে। কিন্তু ওই কর্মকর্তা গত ২১ জানুয়ারী প্রসাদপুর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। অনেক কৃষক চলতি ইরি-বোরো মৌসুমে জমির দলিলপত্রসহ যাবতীয় কাগজপত্র সংযুক্ত করে নিয়ম ও বিধি মোতাবেক আবেদন করে কোন ঋণ পাননি। তার দাবীকৃত মোটা অংকের টাকা না দেওয়ায় সব ফাইল আটকে দেওয়া হয়েছে। অনেকে বাধ্য হয়ে বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হেেয়ছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল চেয়ে করা আপিলের শুনানি দ্বিতীয় দিনের মতো চলছে। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের চার বেঞ্চে এ শুনানি চলছে। খালেদা জিয়ার পক্ষে বক্তব্য উপস্থাপন করছেন এ জে মোহাম্মদ আলী।


এর আগে  মঙ্গলবার শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। মঙ্গলবার সকাল থেকে জামিনের পক্ষে খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী এবং জামিনের বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরে শুনানি করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।


মঙ্গলবার সকালে এ প্রশ্নে প্রথমে শুনানি করেন দুদকের পক্ষে খুরশিদ আলম খান। পরে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও শুনানি করেন। এরপর খালেদার পক্ষে এজে মোহাম্মদ আলী শুনানি শুরু করলেও অসমাপ্ত থেকে যায়। সেখান থেকেই সকালে শুনানি শুরু করেন তিনি। গত ৮ ফেব্রুয়ারি মামলাটিতে খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ড হয়। একই সঙ্গে খালেদাপুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে দণ্ড দেওয়া হয়।


রায় ঘোষণার ১১ দিন পর ১৯ ফেব্রুয়ারি বিকেলে রায়ের সার্টিফায়েড কপি বা অনুলিপি হাতে পান খালেদা জিয়ার আইনজীবীরা। এরপর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ২০ ফেব্রুয়ারি এ আবেদন দায়ের করেন। ১২ মার্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া ওই জামিন স্থগিত চেয়ে পরদিন ১৩ মার্চ আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুদক।


পরে আপিল বিভাগের চেম্বার আদালত এ দুই আবেদনের শুনানির জন্য ১৪ মার্চ দিন ধার্য করেন। এরপর ১৪ মার্চ আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ ও দুদককে জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে) দায়ের করতে বলে চার মাসের জামিন ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করেন। এ আদেশ অনুসারে পরের দিন ১৫ মার্চ রাষ্ট্রপক্ষ ও দুদক লিভ টু আপিল দায়ের করেন।


এ লিভ টু আপিলের ওপর শুনানি হয় ১৮ মার্চ। শুনানি শেষে আবেদনের ওপর আদেশের জন্য ১৯ মার্চ সোমবার দিন ধার্য করেন আপিল বিভাগ। পরে ১৯ মার্চ আদালত লিভ টু আপিল মঞ্জুর করেন। একইসঙ্গে আপিল শুনানির জন্য ৮ মে দিন ধার্য করেন।

মালয়েশিয়ায় পার্লামেন্ট নির্বাচনে আজ লাখো ভোটার ভোট দেবেন। এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (৯২)। মাহাথির দেশটির ইতিহাসে সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী।


নাজিব রাজাকের এক সময়কার রাজনৈতিক গুরু ছিলেন মাহাথির। দুজনের জন্যই এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নাজিবের বিরুদ্ধে


রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ আত্মসাতের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এই নির্বাচনে জয় কিংবা পরাজয়ই গড়ে দেবে তার রাজনৈতিক ভবিষ্যৎ।


প্রবীণ রাজনীতিক মাহাথির মোহাম্মদ বিরোধী শিবিরের আইকন আনওয়ার ইব্রাহিমের সঙ্গে হাতে হাত রেখেছেন। ২০১৪ সালে সমকামিতার অভিযোগে আনওয়ার ইব্রাহিমকে জেলে দেওয়া হয়। তবে জেল থেকেই বিরোধী শিবিরকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
এদিকে, মাহাথির প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ক্ষমতায় গিয়ে আনওয়ারকে ক্ষমা করবেন। তার হাতেই তুলে দেবেন প্রধানমন্ত্রিত্ব।
নির্বাচনে প্রধান খেলোয়াড়দের অন্যতম শাসক দল বারিসান ন্যাশনাল জোট। নির্বাচনী পূর্বাভাসে বলা হচ্ছে, রাজিব নাজাকের নেতৃত্বাধীন শাসক দল সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পাবে। বিরোধী দলগুলোর জোট হলো পাকাতান হারাপান, যার নেতৃত্বে আছেন মাহাথির।


১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশ শাসন করা মাহাথিরের শিষ্য ছিলেন নাজিব। বিরোধী দলীয় নেতা কারান্তরীণ আনওয়ার ইব্রাহিমও ছিলেন তার শিষ্য। এক সময় মাহাথিরের উত্তরসূরি ভাবা হতো আনওয়ারকে। আনওয়ার একপর্যায়ে মাহাথিরের রোষে পড়েন, যেতে হয় কারাগারে। আনওয়ার গড়ে তোলেন নতুন দল। আনওয়ার জেলে থাকাবস্থায় মাহাথিরের পছন্দের তালিকায় শীর্ষে উঠে আসেন নাজিব। মাহাথির অবসরে গেলে নাজিব হন বারাসান ন্যাশনাল দলের প্রধান।

যশোর: যশোরের শার্শা উপজেলায় গরু হাটের খাটাল থেকে ১০টি জেব্রা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তবে এসময় জোব্রার মালিককে আটক করা সম্ভব হয়নি। উদ্ধাররের সময় ১০ জেব্রার মধ্যে একটি জেব্রার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অন্য দেশ থেকে জেব্রাগুলো বাংলাদেশে আনা হলেও পরে এগুলো ভারতে পাচারের জন্যই যশোরের শার্শার সাতমাইলে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।


মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাতমাইল এলাকার ওই গরুর হাট থেকে জেব্রাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেব্রাগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। আজ বুধবার সকালে জেব্রাগুলোকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। ডিবির উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, শার্শার সাতমাইল গরু হাটের খাটালে ১০টি জেব্রা খুঁটির সঙ্গে বেঁধে রাখা ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেব্রাগুলো উদ্ধার করে পুলিশ। তবে জেব্রাগুলোর মালিককে খুঁজে পাওয়া যায়নি। অন্য দেশ থেকে জেব্রাগুলো বাংলাদেশে আনা হলেও পরে এগুলো ভারতে পাচারের জন্যই যশোরের শার্শার সাতমাইলে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনের দৃষ্টি এড়াতে ঢাকা থেকে জেব্রাগুলোকে কার্টনে ভর্তি করে আনা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget