Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

এম এম হারুন আল রশীদ হীরা, (মান্দা) নওগাঁ: নওগাঁর মান্দার পরানপুর ইউপি কৃষকলীগের সভাপতি হাফিজ আল আসাদকে (৩১) ৫বোতল ফেন্সিডিলসহ মহাদেবপুরে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার চান্দাস বাজার হইতে কাঞ্চনঘাট পাকা রাস্তার উপর থেকে তাকে পাঁচ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। আটক হাফিজ আল আসাদ জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এবং জিওল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।


মহাদেবপুর থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, সম্পূর্ণ গোপন খবরের উপর ভিত্তি করে থানা পুলিশ আগে থেকে চান্দাস বাজারে অপেক্ষা করছিল। এসময় চান্দাস বাজার থেকে কাঞ্চনঘাট যাবার সময় পথে সন্দেহ মূলক হাফিজ আল আসাদকে চ্যালেঞ্জ করে থামিয়ে তার শরীর তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে পাঁচ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হবে বলেও তিনি জানান।

এম এম হারুন আল রশীদ হীরা, (মান্দা) নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় এবারেও এসএসসি পরীক্ষার ফলাফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ ৫এর ছড়াছড়ি লক্ষ্য করা গেছে। তবে কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয় ৫২জন জিপিএ ৫ পেয়ে শীর্ষ স্থান লাভ করেছে।
কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমান জানান, ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ ৫ লাভ করেছে ৫২ জন পরীক্ষার্থী। কশব উচ্চ বিদ্যালয় থেকে ৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছে ২৪ জন। নুরুল্লাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৫৯ পরীক্ষার্থীর শতভাগ পাসসহ ১৮ জন জিপিএ ৫ পেয়েছে, আইওর পাড়া উচচ বিদ্যালয় ৭২ জনের শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছে, ১৪ জন,এছাড়া সতিহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ ৭৪ পরীক্ষার্থীর শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছে ৭জন, ছোটমল্লুক বালিকা উচ্চ বিদ্যালয় ২১ জনের শতভাগ পাসসহ জিপিএ৫ পেয়েছে, ৬ জন, জি,এস মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৬২ জনের শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছে ৪ জন, জোতবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ৪৩ জনের শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছে ২ জন, রামনগর উচ্চ বিদ্যালয় ২২ জনের শতভাগ পাসসহ জিপিএ৫ পেয়েছে ২ জন ।
মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ১৩০জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২৭জন,অকৃতকার্য হয়েছে ৩জন, জিপিএ ৫ লাভ করেছে ৪১ জন, গোয়ালমান্দা উচ্চ বিদ্যালয় থেকে ৯৪ পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে একজন, জিপিএ ৫ লাভ করেছে ২৬ জন, তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় ২৫জন, দক্ষিন মৈনম উচ্চ বিদ্যালয় ২৫জন, সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়ে ২১ জন, পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় ১৪ জন, গোটগাড়ী শহীদ মামুন হাইস্কুল ও কলেজে ১২ জন, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে ১২ জন, মান্দা এস সি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজে ১১জন, বুড়িদহ উচ্চ বিদ্যালয়ে ১০ জন, পরানপুর উচ্চ বিদ্যালয় ৮ জন, পি কে এ উচ্চ বিদ্যালয় ৮ জন, কয়াপাড়া কামাড়কুড়ি উচ্চ বিদ্যালয় ৬জন, কোচড়া বাদলঘাটা উচ্চ বিদ্যালয় ৬জন, বিলকরিল্যা উচ্চ বিদ্যালয় ৬জন, কাঞ্চন কাঞ্চন বিএল উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬ জন, তুডুক বাড়িয়া উচ্চ বিদ্যালয় ৫ জন জিপিএ ৫ পেয়েছে ।
এছাড়া মাদরাসা পর্যায়ে শুধুমাত্র পরানপুর কামিল মাদ্রাসা থেকে ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩জন, অকৃতকার্য হয়েছে ৮জন, জিপিএ ৫ লাভ করেছে ২ জন।

দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়ছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের চার বেঞ্চে এই শুনানি চলছে। এতে দুদকের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী খুরশীদ আলম খান।

রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর মামলার নথি পেতে দেরি হওয়ায় ২০ ফেব্রুয়ারি ওইরায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। হাইকোর্ট বিষয়টি শুনানি নিয়ে নথি তলব করে আদেশ দেন। নিম্ন আদালত থেকে নথি আসার পরগত ১২ মার্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন হাইকোর্ট।

একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে রয়েছেন বিএনপি নেত্রী।

বিএমএসএফ: দেশে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন হচ্ছে। আন্দোলনের মাধ্যমে এ থেকে মুক্তি পাওয়া জরুরী। মফস্বল সাংবাদিকরা বেশি ক্ষতিগ্রস্থ। বিএমএসএফ’র ১৪ দফা দাবি সময়োপযোগি এবং যুক্তিযুক্ত বলে মন্তব্য করে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।’ সমৃদ্ব উন্নত দেশ গড়তে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে। তিনি বলেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করা উচিত। এ সময় তিনি বলেন, কিন্তু ক্ষমতার স্বার্থে সবকিছু করা যায়না। দেশ উন্নয়নের চিন্তা থাকলে সরকারকে গণতন্ত্র পূণ:প্রতিষ্ঠার আহবান জানান। গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভুমিকা অপরিসীম।

সোমবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আয়োজিত জাতীয় প্রেসক্লাব কনফারেন্স রুমে স্বাধীনতার ৪৭ বছর ও আমাদের গণমাধ্যম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্না উপরোক্ত বক্তব্য রাখেন।
প্রধান বক্তা ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।

সংগঠনের সহ-সভাপতি শামসুল আলম নিক্সনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নতুনধারা বাংলাদেশের আহবায়ক মোমিন মেহেদী, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারন সম্পাদক মোশারেফ হোসেন।বিএমএসএফ

বক্তব্য রাখেন আইন উপদেষ্টা এ্যাডভোট কাওসার হোসাইন, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,এসএম রেজাউল করিম ও রবিউল ইসলাম, ঢাকা জেলার আহবায়ক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী কামাল হোসেন, রংপুর বিভাগ সমন্বয়কারী শাহ আলম শাহী, ফজলুর রহমান, কালকিনির নির্যাতিত সাংবাদিক শহিদুল ইসলাম ও দৈনিক যুগান্তরের তাহিরপুরের ষ্টাফ রিপোর্টার নির্যাতিত সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, ফেনী জেলা কমিটির সভাপতি জসিম মাহমুদ, সাধারণ সম্পাদক সিদ্দিক আল মামুন, ঝালকাঠি জেলা কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, ভান্ডারিয়া কমিটির আহবায়ক সামসুল ইসলাম ,আমিরুল প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বিএমএসএফ’র সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর তার বক্তৃতায় ২১ জুলাই কাউন্সিলের তারিখ ঘোষণা করে কাউন্সিলকে সফল করতে উপস্থিত সকল সদস্যের প্রতি আহবান জানান। সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশে বিএমএসএফকে শক্তিশালী করতে সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

আজ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি উদযাপন করা হবে।


কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, আলোচনা সভা, রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড প্রদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও চিকিৎসাধীন রোগীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ।


বিশ্বব্যাপী রেড ক্রস আন্দোলনের ভূমিকাকে গুরুত্ব দিয়েই চলতি বছর ‘বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস’ উদযাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে ‘সবর্ত্র, সবার জন্য’।


বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।


দিবসটির কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০ টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং একই দিন একই স্থানে সদস্য এবং তহবিল সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হবে।


বিকাল ৪ টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ মিলনায়তনে আলোচনা সভা, রেড ক্রিসেন্ট এ্যাওয়ার্ড প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মাননীয় খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার।


এ ছাড়াও বাংলাদেশের সকল জেলা সদরে রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট জেলা ইউনিটসমূহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উদ্যাপন করবে।

দেশের সব সরকারি-বেসরকারি কলেজে আগামী ১৩ মে থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। জুনের মধ্যে ভর্তির কাজ শেষ করে আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে। আজ সোমবার ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নীতিমালায় বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। অনলাইনের (www.xiclassadmissionbd.com) পাশাপাশি টেলিটক মোবাইল থেকে এসএমএস করে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে।

আগামী ১৩ থেকে ২৪ মে পর্যন্ত অনলাইন ও টেলিটক মোবাইল থেকে এসএমএস করে আবেদন করা যাবে। ২৫ থেকে ২৭ মের মধ্যে শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে। পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তারা ৫ থেকে ৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ১০ জুন প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ২৭ থেকে ৩০ জুন শিক্ষার্থী ভর্তি শেষে আগামী ১ জুলাই ক্লাস শুরু হবে।

নীতিমালায় বলা হয়েছে, অনলাইনে ১৫০ টাকা ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করা যাবে। প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি দিয়ে সর্বোচ্চ ১০টি কলেজে অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget