Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 667 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4860 দেশজুড়ে 42 ধর্ম 3490 নওগাঁ 15 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 4 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2861 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 892 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় জুয়ার টাকা জোগাড়ে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই, ব্যাংক কর্মীসহ গ্রেপ্তার ৬

ফয়সাল আহম্মেদ, নওগাঁ: অনলাইন জুয়ায় হেরে গ্রাহকের জমানো টাকা খোয়ান ব্যাংক কর্মীরা। সেই ঘাটতি মেটাতে নিজেদের সহযোগীদের দিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজান তারা। আজ শুক্রবার (৯ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের টাকা ছিনতাইয়ের এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ব্যাংকের তিন কর্মীসহ চক্রের ৬ জনকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকার মধ্যে ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গত ৬ অক্টোবর দুপুরে ক্যাশিয়ার নাজমুল ও অফিস সহায়ক রাসেল বাবু ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে অফিসে ফিরছিলেন। পথে পারইল বাজার এলাকায় আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাদের পথরোধ করে। এ সময় তারা প্রকৃত ভুক্তভোগী ক্যাশিয়ার নাজমুলকে পিটিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। অন্যদিকে অফিস সহায়ক রাসেল বাবু নিজেই ছিনতাইকারীদের প্রতি মুহূর্তে অবস্থান জানিয়ে সহায়তা করেন এবং হামলার শিকার হওয়ার মিথ্যা নাটক সাজান।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ সুপার সংবাদ সম্মেলনে আরও জানান, এজেন্ট ব্যাংকের অফিস সহায়ক রাসেল বাবু, লোন কর্মকর্তা সুজন ও আবু তালেব দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। গ্রাহকদের জমানো প্রায় ৭-৮ লাখ টাকা তারা জুয়ায় হেরে যান। এই ঘাটতি ঢাকতেই তারা স্বপন ও হাসান নামের দুই সহযোগীর সঙ্গে মিলে এক মাস ধরে ডাকাতির পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ছিনতাইকারী স্বপন ও হাসানকে প্রাথমিকভাবে দেড় লাখ টাকা দিয়ে নওগাঁ থেকে পালিয়ে যেতে বলা হয়।

ঘটনার পরপরই জেলা গোয়েন্দা (ডিবি) ও রাণীনগর থানা পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জয়পুরহাট ও দিনাজপুরে টানা অভিযান চালিয়ে মূল ছিনতাইকারী স্বপন, হাসান ও মোটরসাইকেল মালিক রাব্বিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার হয় ব্যাংকের ওই তিন অসাধু কর্মী।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ১ লাখ ৪২ হাজার টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বাকি টাকা উদ্ধার এবং পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার


ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁ জেলার নিয়ামতপুর এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ১৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার ও ছাতড়া বিল এলাকায় এসব অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ডিবির একটি আভিযানিক দল ছাতড়া বাজারের একটি স্যানিটারী কারখানার সামনে অভিযান চালিয়ে মোঃ আমিনুল ইসলাম (৪৩) ও মোঃ বাবুল ইসলাম ওরফে বাবুকে (৩৮) আটক করে। পরে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালিয়ে আমিনুলের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। আসামি বাবুল উক্ত মাদক বিক্রয়ে তাকে সহায়তা করছিলেন।

একই দিনে দ্বিতীয় অভিযানে ছাতড়া বিলের যাত্রী ছাউনীর সামনে থেকে মোঃ হাফিজুল ইসলাম (৩০), মোঃ দেলোয়ার হোসেন (৩৬) ও মোঃ রনি হাসানকে (২৪) আটক করা হয়। এ সময় হাফিজুলের কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। অন্য দুই আসামি দেলোয়ার ও রনি তাকে ট্যাবলেটগুলো বিক্রিতে সহায়তা করছিলেন বলে জানায় পুলিশ।

এ দুই পৃথক ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget