Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 649 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4842 দেশজুড়ে 42 ধর্ম 3473 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2843 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য রোড শো ক্যাম্পেইন

নওগাঁ প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নওগাঁর মহাদেবপুর উপজেলায় দিনব্যাপী এক বর্ণাঢ্য সচেতনতামূলক ক্যাম্পেইন রোড শো অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ জুন বুধবার সকালে মহাদেবপুর উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা বৃক্ষরোপণের মাধ্যমে এই বিশেষ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ। ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িতএনগেজ প্রকল্পের আওতায় পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।

নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য রোড শো ক্যাম্পেইন

এবারের ক্যাম্পেইনে পরিবেশগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে একটি ভিন্নধর্মী প্রচারণার আয়োজন করা হয়। প্লাস্টিকের উৎপাদন ব্যবহার কমানো, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মানবাধিকার রক্ষা এবং পরিবেশ ন্যায়বিচার বিষয়ক সচেতনতামূলক ফেস্টুন, প্ল্যাকার্ড পোস্টার দিয়ে ১৫টি সুসজ্জিত অটো ভ্যান সাজানো হয়। মাইক বাদক দলসহ এই সুসজ্জিত ভ্যানগুলো উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রোড শো চলাকালীন পুরো সময়জুড়ে প্রাকৃতিক পরিবেশ পরিবেশগত মানবাধিকার বিষয়ক বিশেষ অডিও রেকর্ডকৃত বার্তা মাইকে প্রচার করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হোসেন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী, পরিবেশবাদী সংগঠন 'নিরাপদ নওগাঁ' চেয়ারম্যান জেলা সিএসও সদস্য এম সাখাওয়াত হোসেন। এছাড়াও ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার মো: তুহিন ইসলাম, টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন, ফিল্ড ফেসিলেটেটর শুক্লাদেব এবং মিলিতা মূর্মূসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এই রোড শোতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় সরকারের প্রতিনিধি, সাংবাদিক, সিএসও সদস্য, শিক্ষার্থী ফোরামের সদস্য এবং নারী যুব প্রতিনিধিসহ সর্বমোট ১২০ জন উৎসাহী মানুষ অংশগ্রহণ করেন। সুসজ্জিত এই সচেতনতামূলক বহরটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ৬টি ইউনিয়ন প্রদক্ষিণ করে। প্রচারণাশেষে বিকেলে পুনরায় উপজেলা চত্বরে এসে ১১১টি ফলজ বনজ বৃক্ষ বিতরণের মাধ্যমে এই সফল রোড শো ক্যাম্পেইনের সমাপ্তি ঘটে।

নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে এসপির মতবিনিময়: মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রুখতে সচেতনতার আহ্বান


ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে স্কুল শিক্ষার্থীদের মাঝে মাদক, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত জুন ২০২৬ খ্রি. নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে কম্পিউটার প্রজেক্টরের মাধ্যমে আকর্ষণীয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।


অনুষ্ঠানে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ একটি বড় সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখার পাশাপাশি সমাজের অন্য সবাইকে সচেতন করা অত্যন্ত জরুরি। মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব তুলে ধরে তিনি এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে বাল্যবিবাহকে একটি শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে তিনি বলেন, এটি কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে এসপির মতবিনিময়: মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রুখতে সচেতনতার আহ্বান

টিনেজ সাইবার ক্রাইম প্রসঙ্গে তিনি বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। অপরিচিত কোনো ব্যক্তির সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা থেকে দূরে থাকা এবং যেকোনো সন্দেহজনক বা সাইবার হেনস্থার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য তিনি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সভার শেষাংশে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে পুলিশ সুপার অত্যন্ত চমৎকার তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন। সময় উপস্থিত দুই শতাধিক শিক্ষার্থী করতালির মাধ্যমে সায় দিয়ে ভবিষ্যতে নিজেদের সচেতন, দায়িত্বশীল আইন মেনে চলা নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে।

নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের মঙ্গলে এমন সময়োপযোগী সচেতনতামূলক আয়োজন করার জন্য জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে তিনি উপস্থিত সকল শিক্ষার্থীকে পুলিশ সুপারের দেওয়া মূল্যবান দিকনির্দেশনাগুলো বাস্তব জীবনে অক্ষরে অক্ষরে অনুসরণ করার আহ্বান জানান।

নওগাঁয় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় রোধে জেলা সিএসও-র সভা অনুষ্ঠিত


ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁয় জলবায়ু পরিবর্তন পরিবেশগত অবক্ষয় রোধে সুশীল সমাজ সংগঠনের (সিএসও) ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় শহরের প্যারিমোহন পাবলিক লাইব্রেরী অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। ডাসকো ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।


'এনগেজ' প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ডাসকো ফাউন্ডেশনের জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন ডাসকো ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার তামান্না জেমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া অফিসার মো. তুহিন ইসলাম।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বরেন্দ্র অঞ্চলে খরা বাড়ছে এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সেই সাথে অবৈধ ইটভাটার কারণে ফসলি জমির মাটি পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বক্তারা জলবায়ুর এই বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।

নওগাঁয় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় রোধে জেলা সিএসও-র সভা অনুষ্ঠিত

একই সাথে নওগাঁ গাঁজা উৎপাদনকারী পুনর্বাসন সমবায় সমিতির (গাঁজা সোসাইটি) পড়ে থাকা বিপুল জমি বহুতল ভবনগুলো সরকারি তদারকিতে এনে লিজ বা বাণিজ্যিক ব্যবহারের দাবি জানানো হয়। এতে একদিকে যেমন সরকারের বিপুল রাজস্ব আয় সম্ভব, অন্যদিকে এর অংশীদার সাধারণ মানুষ স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হবে বলে বক্তারা উল্লেখ করেন।

সভায় স্থানীয় সিএসও প্রতিনিধি, পরিবেশকর্মী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget