Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 657 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4850 দেশজুড়ে 42 ধর্ম 3481 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2851 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


সাপের লেজে পা দিয়ে ছেড়ে দেবেন না; ফলোআপ সংবাদ প্রকাশে সাংবাদিকের গুরুত্বারোপ

ঢাকা, শনিবার, মে, ২০২৬ খ্রী: সাপের লেজে পা দিয়ে ছেড়ে দেবেন না। ছেড়ে দিলে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। এদের ছেড়ে দিতে নেই। আপনারা সাংবাদিক, প্রতিনিয়ত অন্যায় -অপরাধের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। অপরাধীদের বিরুদ্ধে কলম চালিয়ে বন্ধ করা যাবেনা। স্পর্শকাতর এবং আলোচিত ঘটনা গুলো ফলোআপে রাখতে হবে। বিচারের কাঠগড়ায় এনে বিচার না হওয়া পর্যন্ত সংবাদের সাথে লেগে থাকতে হবে। প্রায় দেড় যুগের বেশি সময় ধরে ফলোআপ সংবাদ চোখে পড়েনা। অপরাধীদের বিচারের আওতায় আনতে ফলোআপ সংবাদের দিকে পেশাদার সাংবাদিকদের আগ্রহ বাড়াতে হবে। সংবাদের ফলোআপ না থাকায় অপরাধীদের সাহস বাড়ছে বলে মন্তব্য করেছেন সাংবাদিকদের জাতীয় জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন-এ্যাবজার আহবায়ক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ফেনী সমিতির হলরুমে দৈনিক স্বদেশ বিচিত্রার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ ১৪ দফা দাবির পক্ষে সরকারের ভূমিকা সম্পর্কে জানতে চান। 



দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধরের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে মুক্ত গণমাধ্যম বেশি গুরুত্বপূর্ণ। যারা সত্য প্রকাশ করবে তাদের উপর কোন ধরনের চাপ সৃষ্টি করা যাবেনা। রাজনৈতিক দল বা কোন ধরনের সরকারি সংস্থা হোক অথবা অন্য যে কেউই হোক তা থেকে বিরত থাকা উচিত। বিভিন্ন সময় সাংবাদিকদের প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাশে থেকে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছি। মুক্তিযুদ্ধ দিয়ে আমাদের শুরু মুক্তিযুদ্ধে আমাদের সবকিছু। আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী যারা এখনো অনেক সময় মুক্তিযুদ্ধকেই অস্বীকার করার মত দৃষ্টতা দেখাচ্ছে। এটার জন্য দায়ী সকলে এবং সার্বিকভাবে সকল রাষ্ট্রনৈতিক দলকে কমবেশি দায়ভার নিতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং মুক্তিযুদ্ধকে মানবিক মর্যাদায় জাগিয়ে তোলা। 

মাননীয় প্রধানমন্ত্রী একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। তার কারণ আমাদের অবস্থান আপনারা সকলেই জানেন। দেশের অস্তিত্বকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।  

সম্মেলনের উদ্বোধন করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। 

বিশেষ অতিথি প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, গ্রীণ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক . মো: অলিউর রহমান, পিআইবির সাবেক পরিচালক মিজানুর রহমান, এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের আহবায়ক আহমেদ আবু জাফরএডিটরস ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, সুপ্রিম কোর্টের আইনজীবী মুনসুরুল হক সোহান, এডভোকেট .আবু তাহের, বাংলাদেশ মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, জাগ্রত বাংলাদেশের রিফাত শিহাব উদ্দিন, মানবাধিকার খবরের সম্পাদক রোটা: রিয়াজ উদ্দিন।

প্রশিক্ষণ সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার প্রতিনিধি, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত

ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আনন্দঘন সৌহার্দ্যপূর্ণ পরিবেশেসম্প্রীতি উৎসবঅনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা ডাকবাংলো হলরুমে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন নওগাঁ- (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য একটি বৈষম্যহীন ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি সাম্য মানবিক সমাজ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ সমাজব্যবস্থা বিনির্মাণে লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত

আলোচনা সভায় বক্তারা বদলগাছী উপজেলার সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোকপাত করেন। তারা বিশ্ব ঐতিহ্যের অংশ পাহাড়পুর সোমপুর বিহার, হলুদ বিহার এবং জিআই স্বীকৃত পণ্য ঐতিহাসিকনাক ফজলিআমের কথা উল্লেখ করেন। এছাড়া অঞ্চলের বিভিন্ন জাতের সুগন্ধি ধান, চাল, প্রচুর কাঁঠাল উৎপাদন এবং এখানকার বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশের গুরুত্ব দেশবাসীর কাছে আরও জোরালোভাবে তুলে ধরার ওপর জোর দেন।

জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের অধ্যাপক . মোহাম্মদ হারুন অর রশীদ, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরি টিপু। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী রেজাউন নবী স্যান্ডো।


বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত

সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক কায়েস উদ্দিন, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ বেতার যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, কবি সাহিত্যিক আশরাফুল নয়ন।

সভার দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে স্থানীয় জ্যেষ্ঠ শিল্পীরা কাওয়ালি, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত এবং কবিতা আবৃত্তি পরিবেশন করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget