Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঝালকাঠিতে ক্যান্সারে আক্রান্ত ওয়ার্ড কৃষকলীগ সভাপতি রুস্তুম বেপারীর খোজ নিচ্ছে না কেউ

রিপোর্ট : ইমাম বিমান ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন নবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম একনিষ্ঠ কর্মী দূরদিনে একসময় ইউনিয়ন আওয়ামীলীগের হাতেগনা কয়েকজন সদস্যের মধ্যে একজন ছিলেন রুস্তম বেপারি। বর্তমানে সে ৫নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি পদে আছেন। একবছর পূর্বে তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পরে। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ একবছরের বেশি সময় ধরে বিছানায় শয্যাশয়ী এই আওয়ামীলীগ কর্মী। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর বাড়ী এবং এলাকাবাসীর সহযোগীতায় তাকে প্রতিমাসে তিনব্যাগ রক্ত দেয়া হতো। বর্তমানে সংসারের একমাত্র কর্মক্ষম রুস্তুমের পারিবারিক অবস্থা খুবই খারাপ।

এ বিষয় রুস্তুমের বাড়ী গিয়ে শতবর্ষ বয়সী মা আমিরনের সাথে কথা বলে জানাযায়, তার একমাত্র সন্তানের এই করুন অবস্থায় প্রথম প্রথম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, ইউনিয়ন কৃষক লীগ সাধারন সম্পাদক ও ইউপি সদস্য লস্কর হাদিসুর রহমান দিপু দেখে গেছেন এছাড়া আজও পর্যন্ত কেউ দেখতে আসেননি। আমার সামনে আমার একমাত্র সন্তান রুস্তুমের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। আমার ছেলে ছোট্ট বেলা থেকেই আওয়ামীলীগ করে আসছে কই আজ একবারের বেশি হলো আমার ছেলেকে সাহায্য তো দূরের কথা কোন নেতা পর্যন্ত দেখতে আসেনি। আমার সামনে একমাত্র সন্তান এভাবে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি মা হয়েও তার কোন উপকারে আসতে পারছি না। রুস্তুমের তিন মেয়ের মধ্যে মেঝ মেয়েটি আগামীতে এসএসসি পরীক্ষার্থী এবং ছোট মেয়েটি ৭ম শ্রেনীর ছাত্রী আজ তাদের লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। সামনে মেঝ মেয়েটির এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ কিভাবে কি করবো আমি ভেবে পাচ্ছি না। আমি এমপি আমু ভাইয়ের কাছে বলতে চাই আমার সন্তানের এ অবস্থায় যদি তিনি পাশে এসে দাঁড়াতেন তাহলে আমার একমাত্র সন্তান ও তার পরিবার বাঁচতে পারবে।

এ বিষয় ইউনিয়ন কৃষক লীগ সাধারন সম্পাদক ও ইউপি সদস্য লস্কর হাদিসুর রহমান দিপুর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, রুস্তম ভাই আমাদের ইউনিয়ন আওয়ামীলীগের দূরদিনের কন্ডারী। তিনি আওয়ামীলীগের দূর দিনে কখনোই পিছু হটেননি। প্রায় এক বছর ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশায়ী অবস্থায় আছেন। এক বছরের বেশি সময় দরে ক্যান্সারে আক্রান্ত হয়ে কিছুদিন ঢাকা ও বরিশালে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের অস্বচ্ছলতার কারনে আজ তার পরিবারের সদস্যরা দিশাহারা তার মা আমাকে দেখলেই একমাত্র ছেলের কথা বলে কান্না করে। আমি আমাদের দক্ষিন অঞ্চলের কর্নধর মাননীয় এমপি আমির হোসেন আমু ভাইয়ের দৃষ্টি আকর্ষন করছি।

নবগ্রাম ইউনিয়নস্থ খাদৈক্ষিরা গ্রামের প্রয়াত মোতাহার বেপারির বড় ছেলে বীর মুক্তি যোদ্ধা হেমায়েত উদ্দীন হিমুর মৃত্যুর পর থেকে তিনিই বর্তমানে বাড়ীর বড় ছেলে। তার দুই ছেলে ও তিন মেয়ে সংসারে রয়েছে শতবর্ষ বয়সী মমতাময়ী মা। বৃদ্ধ মায়ের দেখা শুনার জন্য তার একমাত্র ছেলে রুস্তম আজ ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দিশাহারা বৃদ্ধ মা।

নওগাঁর আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নাহিদুল ইসলাম: “পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শনিবার সকাল ১০টায় থানা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, উপজেলা আ”লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সেন্টু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, এসআই হাইদার আলী, কামরুজ্জামান, শরিফুল ইসলাম, ডিএসবি নুরুল ইসলামসহ উপজেলার সকল ইউনিয়ন, ওয়াডের্র কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্য ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল যুবকের

হারুনুর রশিদ: নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎপৃষ্ঠে এক যুবক মারা গেছে। জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার আমাইতাড়া বাজারস্থ মেসার্স সোবহান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর স্বত্বাধিকারী আব্দুল সোবহান (৪১) নিজ দোকানে ওয়েলডিং মেশিনের লাইনে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এ সময় সে বিদ্যুতের লাইনে জড়িয়ে পড়ে। তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। সে উপজেলার গাংরা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম বলেন, আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে পালিত

রায়হান আলম:“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি“ এই প্রতিপাদ্য নিয়ে ফেষ্টুন ও পায়রা উড়িয়ে, বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। বর্ন্যাঢ্য র‌্যালীর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিদুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি। শনিবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয় চত্বর থেকে ফেষ্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। সেখান থেকে  বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। পুলিশ লাইন্সের ড্রিল সেডে জেলা পুলিশ আয়োজিত জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইসরাফিল আলম এমপি, সলিম উদ্দিন তরফদার এমপি, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সমাজ থেকে অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং এর গুরুত্বপূর্ন অবদান ও কর্মকান্ড তুলে ধরেন। একইসাথে মাদক সন্ত্রাস, জঙ্গীবাদ ও বাল্য বিয়েসহ সমাজের বিভিন্ন অপরাধ  প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহবান জানান তারা।

নওগাঁর রাণীনগরে গুজবে কান না দিতে পুলিশের সচেতনতা মূলক সভা

নওগাঁর রাণীনগরে গুজব না ছড়াতে ও কোন গুজবে কান না দিতে  সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক জানান, সম্প্রতি ইন্টারনেট অপব্যবহার (গুজব) না ছড়াতে ও কোন গুজবে কান না দিতে এবং সম্পিতি রক্ষারতে কুজাইল খ্রিষ্টীয় চার্জের সামনে খ্রিষ্টান ও সনাতন ধর্মাবলম্বী লোকজনদের সাথে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে এই সচেতনতা মূলক সভা করা হয়। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, দফাদারের সাথে এই সভা করা হয়েছে। কোন অপ্রিতিকর ঘটনায় না জড়িয়ে তাক্ষনিক ভাবে থানা পুলিশকে জানাতে ও থানা পুলিশকে সহযোগীতা করতে আহব্বান জানিয়েছেন তিনি।
বুধবার রাণীনগর থানা পুলিশের উদ্দ্যোগে উপজেলার কুজাইল খ্রিষ্টীয় চার্জের সামনে খ্রিষ্টান ও সনাতন ধর্মাবলম্বী লোকজনদের সাথে এ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, এসআই সেলিমসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

নওগাঁয় শীতকালীন সবজি নিয়ে বিপাকে চাষিরা

‘শীতকালীন আগাম জাতের সবজি ক্ষেতে ভাইরাস দেখা দেয়ায় ফলন বিপর্যয়ে দুশ্চিন্তায় রয়েছেন নওগাঁর চাষিরা। শিমক্ষেতের পাতা হলদে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে গাছ। ফসল রক্ষায় বিভিন্ন কীটনাশক ব্যবহার করলেও ফল পাচ্ছেন না তারা। কৃষি বিভাগ এমন অবস্থায়
কৃষকদের ওইসব কীটনাশক কোম্পানির প্রতারণার ফাঁদে পাঁ না দেয়ার পরামর্শ দিয়েছেন। জানা যায়, জেলার কৃর্তিপুর, বর্ষাইল, চোকগরীসহ অন্তত শতাধিক গ্রামে বিপুল পরিমাণ জমিতে আগাম জাতের সবজি চাষ করেন কৃষকেরা। ইতোমধ্যে তারা শিম, লাউ, বেগুন, পটল সহ বিভিন্ন জাতের সবজি ক্ষেত থেকে তুলে হাটে নিয়ে যাচ্ছেন। ভালো দামও পাচ্ছেন । তবে এবার শিমক্ষেতে ভাইরাস জনিত পচন ও পাতা হলদে রোগে, মড়ক দেখা দেয়ায় দুশ্চিন্তায় কৃষকেরা। চাষিরা বলছেন, শিমের ফুল ফোঁটার পর গাছে পচন ধরে পাতা হলদে হয়ে গাছ মরে যাচ্ছে। এ অবস্থায় বিভিন্ন কোম্পানির বালাইনাশক প্রয়োগ করে কোনো ফল পাওয়া যাচ্ছে না। কৃষকরা জানান, গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি পরিশ্রম ও খরচও বেশি করছি। কোনো কাজই হচ্ছে না। কৃষকরা বলছেন, বিভিন্ন সংস্থা থেকে চড়া সুদে ঋণ নিয়ে লাভের আশায় আবাদ করে হঠাৎ মড়ক দেখা দেয়ায় লোকসানের মুখে পড়তে হচ্ছে। এনজিও থেকে টাকা নিয়ে আবাদ করেছি। কিন্তু এখন তো এনজিওর টাকা পরিশোধ করতে পারবো না। এদিকে সবজি ক্ষেতের অধিক রোগবালাইকে পুঁজি করে মানহীন কিছু কীটনাশক কোম্পানির তৎপরতা বেড়েছে বলে জানিয়েছেন নওগাঁর কীটনাশক বিক্রেতা মো. জিয়াউল হাসান। তিনি জানান, ওষুধে কাজ না হওয়ায় আমরাও আর্থিক ক্ষতির শিকার হচ্ছি। মানহীন কোনো বালাইনাশক ফসলে প্রয়োগ না করে তাদের পরামর্শ নেয়ার তাগিদ দিযেছেন নওগাঁ সদরের কৃষি কর্মকর্তা মো. মফিদুল ইসলাম।
 তিনি আরও জানান, ডিলারে না গিযে কৃষি কর্মকর্তার পরামর্শ নিযে ওষুধ ব্যবহার করলে ক্ষয়ক্ষতি কমে আসবে। চলতি মৌসুমে নওগাঁয় সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হযেছে। যার মধ্যে আগাম জাতের শিম আবাদ হয়েছে ১২০০ হেক্টর জমিতে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget