Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 657 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4850 দেশজুড়ে 42 ধর্ম 3481 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2851 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অর্থ ও হিসাব বিভাগে অটোমেশন সফটওয়্যার চালুর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অর্থ হিসাব বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে নিজস্ব অটোমেশন সফটওয়্যারের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে গতকাল ২৩ জুন ২০২৬ তারিখ সকাল ১১:০০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই আধুনিক সফটওয়্যার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর . মোহাঃ হাছানাত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাতিষ্ঠানিক হিসাব বিভাগের কাজে শতভাগ স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই অটোমেশন প্রক্রিয়ায় বিশ্বমানের 'Tally Prime' সফটওয়্যার ব্যবহার করা হয়েছে এই নতুন প্রযুক্তির ছোঁয়ায় বিশ্ববিদ্যালয়ের অর্থ হিসাব বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ এখন থেকে আরও সহজ, দ্রুত নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে যার মধ্যে উল্লেখযোগ্য হলো, শিক্ষার্থীদের ফি ব্যবস্থাপনা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রক্রিয়াকরণ, নির্ভুল হিসাব সংরক্ষণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, তথ্য অনুসন্ধান এবং ফাইল বা নথি ব্যবস্থাপনা নতুন এই ব্যবস্থা চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে কাগজ নির্ভরতা অনেকাংশে হ্রাস পাবে এবং সেবাগ্রহিতারা অত্যন্ত স্বল্প সময়ে কাঙ্ক্ষিত সেবা লাভ করতে পারবেন

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর . মোহাঃ হাছানাত আলী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান যুগে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রযুক্তি নির্ভর আধুনিক প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন করা সময়ের দাবি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অর্থ হিসাব বিভাগে এই অটোমেশন সফটওয়্যার চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক দক্ষতা, কাজের জবাবদিহিতা এবং স্বচ্ছতা আগের চেয়ে আরও বহুলাংশে বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার . মো. আলাউদ্দিনের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ হিসাব বিভাগের পরিচালক মো: সায়েম বিন সোলায়মান এফসিএমএ, পরিকল্পনা উন্নয়ন বিভাগের পরিচালক খোন্দকার শাহরিয়ার রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আব্দুর রহিম মুন্সি এবং প্রশাসনিক কর্মকর্তা তৌফিকুজ জামান এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশ নেন

3-members-of-devils-breath-gang-arrested-in-naogaon


ফয়সার আহম্মেদ, নওগাঁ: নওগাঁয়শয়তানের নিঃশ্বাসবা স্কোপোলামিন (Scopolamine) নামক বিশেষ কেমিক্যাল ব্যবহার করে বয়স্ক নারীদের সম্মোহিত করে সর্বস্ব লুটে নেওয়া আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ (২১ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন,নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মোঃ আবু হাসান, মোঃ বাবু মোঃ সবুজ। ইতিপূর্বেই নওগাঁ জেলায় এই চক্রের শিকার হওয়া কয়েকজন ভুক্তভোগী (ভিকটিম) গ্রেফতারকৃতদের দেখে শনাক্ত করেছেন।


সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত কয়েক মাসে নওগাঁ শহরের বিভিন্ন স্থানে একদল অপরাধী সুকৌশলে বয়স্ক নারীদের টার্গেট করে আসছিল। চক্রের সদস্যরা এক অভিনব কায়দায় অপরাধ সংঘটন করে। প্রথমে একজন সদস্য এসে ভুক্তভোগী নারীর কাছে কোনো বিষয়ে সাহায্যের অভিনয় করে কথা বলার চেষ্টা করে। ঠিক পরপরই অন্য সদস্যরা এসে ওই নারীর নাকে বা মুখে বিশেষ কেমিক্যাল (স্কোপোলামিন) স্প্রে করে বা ঘ্রাণ শুকিয়ে দেয়। এই কেমিক্যালের প্রভাবে আক্রান্ত ব্যক্তি মুহূর্তের মধ্যে সাময়িক স্মৃতিভ্রম হয়ে পড়েন এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে অপরাধীদের কথামতো কাজ করতে বাধ্য হন। অনেক ক্ষেত্রে দেখা গেছে, ভুক্তভোগীরা সম্মোহিত হয়ে নিজের কানের দুল, স্বর্ণালংকার টাকা-পয়সা স্বেচ্ছায় অপরাধীদের হাতে তুলে দিয়েছেন, এমনকি বাসায় গিয়ে আলমারি খুলেও মূল্যবান জিনিসপত্র ডাকাতদের হাতে সঁপে দিয়েছেন।


পুলিশ আরও জানায়, নওগাঁ থানায় সংক্রান্ত মোট তিনটি মামলা দায়ের হওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে নামে। তদন্তের অংশ হিসেবে ডিবি পুলিশ বেশ কয়েকবার নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালায়। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তি ডেটাভিত্তিক অ্যানালাইসিস ব্যবহার করে ডিবি জানতে পারে যে, এই চক্রটি ২০ জুন টাঙ্গাইলে একই ধরনের অপরাধ ঘটানোর পরিকল্পনা করছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের একটি শক্তিশালী দল দ্রুত টাঙ্গাইলে পৌঁছায় এবং টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তাদের মূল আস্তানা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায়। এই চক্রের অধীনে প্রায় থেকে ১০টি আলাদা গ্রুপ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তারা অভিনব এই কেমিক্যাল প্রয়োগ করে পর্যন্ত নারায়ণগঞ্জ, নওগাঁ, খুলনা ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় কমপক্ষে ১০টি বড় ধরনের অপরাধ সংঘটিত করেছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ভুক্তভোগী সাধারণ মানুষকে অপরিচিত ব্যক্তিদের ব্যাপারে আরও সতর্ক থাকার আহ্বান জানান। একই সাথে তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই ধরনের অভিনব স্পর্শকাতর অপরাধ দমনে এবং চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক কঠোর অবস্থান বজায় রাখবে।




ফয়সাল আহম্মেদ, নওগাঁ : নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ জুন, ২০২৬ রাত আটটায় শহরের মুক্তির মোড়ে পার্ক ভিউ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। 


অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য আশরাফুল নয়ন এর সঞ্চালনায় আয়োজিত এই সভায় নওগাঁ জেলায় কর্মরত বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনের প্রতিনিধি এবং নিয়োগপ্রাপ্ত ক্যামেরা পারসনরা উপস্থিত ছিলেন।


সভার একপর্যায়ে আহ্বায়ক কমিটির উপস্থাপনায় এবং উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি মো. কায়েস উদ্দিনকে।


কমিশনের অন্য দুই সদস্য হলেন, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নেক্সাস টেলিভিশনের জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরফদার এবং জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি রিফাত হোসেন সবুজ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, বর্তমান আহ্বায়ক কমিটির সাথে সমন্বয় করে এই নির্বাচন কমিশন আগামী ১৫ জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget