Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 657 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4850 দেশজুড়ে 42 ধর্ম 3481 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2851 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় রোধে জেলা সিএসও-র সভা অনুষ্ঠিত


ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁয় জলবায়ু পরিবর্তন পরিবেশগত অবক্ষয় রোধে সুশীল সমাজ সংগঠনের (সিএসও) ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় শহরের প্যারিমোহন পাবলিক লাইব্রেরী অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। ডাসকো ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।


'এনগেজ' প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ডাসকো ফাউন্ডেশনের জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন ডাসকো ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার তামান্না জেমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া অফিসার মো. তুহিন ইসলাম।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বরেন্দ্র অঞ্চলে খরা বাড়ছে এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সেই সাথে অবৈধ ইটভাটার কারণে ফসলি জমির মাটি পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বক্তারা জলবায়ুর এই বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।

নওগাঁয় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় রোধে জেলা সিএসও-র সভা অনুষ্ঠিত

একই সাথে নওগাঁ গাঁজা উৎপাদনকারী পুনর্বাসন সমবায় সমিতির (গাঁজা সোসাইটি) পড়ে থাকা বিপুল জমি বহুতল ভবনগুলো সরকারি তদারকিতে এনে লিজ বা বাণিজ্যিক ব্যবহারের দাবি জানানো হয়। এতে একদিকে যেমন সরকারের বিপুল রাজস্ব আয় সম্ভব, অন্যদিকে এর অংশীদার সাধারণ মানুষ স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হবে বলে বক্তারা উল্লেখ করেন।

সভায় স্থানীয় সিএসও প্রতিনিধি, পরিবেশকর্মী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নওগাঁয় মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেফতার

ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁর পত্নীতলায় মাদক আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত (৬ জুন) আনুমানিক ১:০০ টার দিকে পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তারা গ্রেফতার হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হলাকান্দর গ্রামের মোঃ সলেমানের দুই ছেলে, মোঃ আব্দুর রহমান এবং মোঃ আজাহার। তারা সম্পর্কে আপন ভাই।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জের সরাসরি নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ওই দুই আসামি মাদক মামলার সাজা হওয়ার পর থেকে আইনি প্রক্রিয়া ও গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে ও কৌশলে আত্মগোপন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে শনিবার ভোররাতে তাদের নিজ এলাকা থেকেই গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিদের যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে অতিসত্ত্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

চিকিৎসা সেবা নিতে ক্লিনিকে নয়, সরকারি হাসপাতালে আসুন: এমপি ফজলে হুদা

ফয়সাল আহম্মেদ, নওগাঁ: বেসরকারি ক্লিনিকে বাড়তি টাকা খরচ না করে সাধারণ মানুষকে সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন নওগাঁ- আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হুদা বাবুল। গতকাল শুক্রবার বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শ্রীরামপুর বাজারে এক সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

এমপি বলেন, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সেখানে জন নতুন চিকিৎসক যোগদান করেছেন এবং আগামী - মাসের মধ্যে শিশু, বক্ষব্যাধি হাড়জোড় বিশেষজ্ঞ আনার চাহিদা দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে তিনি জানান, শীঘ্রই এই ৫০ শয্যার হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করাসহ আধুনিক যন্ত্রপাতি বসানো হবে। একই সাথে আগামী বছরের মধ্যে এলাকার সব রাস্তা পাকা করার এলাকাকে মাদকমুক্ত করার ঘোষণা দেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২০২৬ অর্থবছরে কোটি ১৬ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যয়ে বদলগাছী মথুরাপুর ইউনিয়নে মোট হাজার ৫০০ মিটার গ্রামীণ রাস্তা টেকসইকরণ (এইচবিবি) প্রকল্পের আওতায় এই নির্মাণ কাজ চলছে।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিনের উপস্থিতিতে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

নওগাঁয় ৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁ সদর মডেল থানা পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল জুন ২০২৬ তারিখ শুক্রবার বেলা ১২টা ১০ মিনিটের দিকে নওগাঁ সদর থানাধীন খিদিরপুর মুন্সিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার একটি চৌকস দল খিদিরপুর মুন্সিপাড়া গ্রামের মামুনের মুদি দোকানের সামনে বিশেষ অভিযান চালায়। এসময় স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতায় মাদক ব্যবসায়ী মোঃ চাঁন মিয়াকে (৬০) আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। গ্রেফতারকৃত চাঁন মিয়া ওই এলাকারই মৃত আঃ রহমানের ছেলে।

এই ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, চোলাই মদসহ সব ধরণের মাদক প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। সমাজ থেকে মাদক নির্মূলে এবং যুবসমাজকে রক্ষা করতে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget