Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 662 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4855 দেশজুড়ে 42 ধর্ম 3486 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2856 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

নওগাঁয় ৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁ সদর মডেল থানা পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল জুন ২০২৬ তারিখ শুক্রবার বেলা ১২টা ১০ মিনিটের দিকে নওগাঁ সদর থানাধীন খিদিরপুর মুন্সিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার একটি চৌকস দল খিদিরপুর মুন্সিপাড়া গ্রামের মামুনের মুদি দোকানের সামনে বিশেষ অভিযান চালায়। এসময় স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতায় মাদক ব্যবসায়ী মোঃ চাঁন মিয়াকে (৬০) আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। গ্রেফতারকৃত চাঁন মিয়া ওই এলাকারই মৃত আঃ রহমানের ছেলে।

এই ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, চোলাই মদসহ সব ধরণের মাদক প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। সমাজ থেকে মাদক নির্মূলে এবং যুবসমাজকে রক্ষা করতে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

নওগাঁয় রিকশাযাত্রীকে আটকে ছিনতাই, চাকু ও রিকশাসহ দুই ছিনতাইকারী গ্রেফতার


ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নে পুলিশ স্থানীয় জনগণের যৌথ তৎপরতায় দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চার্জার রিকশা, ধারালো চাকু এবং ছিনতাই হওয়া টাকা মোবাইল ফোন জব্দ করা হয়। আজ শনিবার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়,  শুক্রবার রাতে মহাদেবপুর থানার হাতিমনডোলা গ্রামের মোঃ আতোয়ার রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান (২৩) নওগাঁ সদর থানার দুবলহাটি মোড়ে তার মামার সাথে দেখা করতে আসেন। সাক্ষাৎ শেষে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে তার মামা সাগর তাকে হাপানিয়া যাওয়ার উদ্দেশ্যে একটি চার্জার রিকশা ভাড়া করে দেন। রিকশাটি দুবলহাটি ইন্টিতলা মোড় এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি যাত্রী হিসেবে রিকশায় ওঠার চেষ্টা করে। মেহেদী হাসান আপত্তি জানালে রিকশাচালক ওই ব্যক্তিকে নিজের বন্ধু পরিচয় দেয় এবং কিছু দূর গিয়েই নেমে যাবে বলে আশ্বস্ত করে।

তবে রিকশাচালক সোজা রাস্তা দিয়ে না গিয়ে কৌশলে রিকশাটি ঘুরিয়ে অন্য একটি রাস্তা দিয়ে চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর চালক রিকশা থামিয়ে তার ওই বন্ধুর সাথে ফিসফিস করে কথা বলতে থাকলে মেহেদী হাসানের মনে সন্দেহের দানা বাঁধে। একপর্যায়ে রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে হাপানিয়া ইউনিয়নের শতপুর পুটিমারী পাকা রাস্তার ওপর মেহেদী হাসান প্রস্রাব করার কথা বলে রিকশা থেকে নামেন। ঠিক তখনই রিকশাচালক তার বন্ধু মিলে তাকে জাপটে ধরে।

এসময় রিকশাচালক তার সিটের নিচ থেকে একটি ধারালো চাকু বের করে মেহেদীকে প্রাণে মেরে ফেলার ভয় দেখায়। পরে তারা জোরপূর্বক মেহেদীর ওয়ালেটে থাকা নগদ হাজার টাকা এবং একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভুক্তভোগী মেহেদী হাসান তাৎক্ষণিকভাবে চিৎকার শুরু করলে আশেপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে চারপাশ থেকে ছিনতাইকারীদের ঘেরাও করে ফেলেন এবং নওগাঁ সদর থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি চৌকস দল রাত ১১টা ২০ মিনিটের দিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতা কর্তৃক অবরুদ্ধ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ সদর থানার দেওয়ানপাড়া কুশাডাঙ্গা গ্রামের দেওয়ান মাহবুব আলমের ছেলে মোঃ সুলতান শাহরিয়ার ওরফে দেওয়ান সিফাত (২০) এবং কুশাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের মোঃ হামিদ মোল্লার ছেলে মোঃ আঃ ওয়াহেদ (২৪) ঘটনার মূল পরিকল্পনাকারী রিকশাচালক ছিল এই সুলতান শাহরিয়ার।

পুলিশ গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ছিনতাই হওয়া সমুদয় টাকা, মোবাইল ফোন এবং অপরাধে ব্যবহৃত ধারালো চাকু চার্জার রিকশাটি জব্দ করেছে। নওগাঁ সদর থানা পুলিশ জানিয়েছে, ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

নওগাঁয় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও উসকানিমূলক প্রচারণার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক, নওগাঁনওগাঁয় মিছিল বের করে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ( জুন) গতরাতে জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার ( জুন) দুপুরে নওগাঁ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেননওগাঁ সদর থানার শেখপুরা এলাকার মঞ্জু ফকিরের ছেলে মানিক ওরফে পাইলট (৩২), মোঃ হারুনের ছেলে মোঃ সাজু (৪০) এবং মোজাম্মেল হক মুজার ছেলে হাবিব হোসেন মুন্না (২৮) পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে নওগাঁ সদর থানাধীন বাইপাস সড়ক সংলগ্ন শেখপুরা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী আকস্মিক একটি মিছিল বের করেন। সময় তারা সড়কে বাস চলাচলে বাধা সৃষ্টি করেন এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালান। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করে।

মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতরা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কতিপয় সদস্য বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন। তারা সাইবার জগৎ ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর কার্যক্রম প্রচার করছিলেন। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে পুলিশের তদন্ত অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁ সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন এবং সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও মিডিয়া সেল থেকে জানানো হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget