Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

৮ দফা দাবিতে নওগাঁ পলিটেকনিকের শিক্ষার্থীদের মানববন্ধন

নওগাঁ জেলা প্রতিনিধি: পলিটেকনিক ইনিস্টিটিউটের সামনে দুর্ঘটনার কারন, সঠিক তদন্ত, অনভিজ্ঞ গেষ্ট টিচার দিয়ে ক্লাশ পরিচালনা এবং ল্যাব পরিচালনা বন্ধ করা, শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের খারাপ ব্যবহারসহ মোট ৮ দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে নওগাঁ পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার তারা এই মানববন্ধন করে। এসময় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
৮ দফা দাবিতে নওগাঁ পলিটেকনিকের শিক্ষার্থীদের মানববন্ধন

নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউলসহ পলিটেকনিক ইনিস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তব্য রাখেন।
 
রোববার বিকেলে নওগাঁ পলিটেকনিক ইনিস্টিটিউটে কম্পিউটার ডিপার্টমেন্টের ল্যাব ক্লাসে রাসায়নিক বিক্রিয়ার ফলে বিস্ফোরণে ৭ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের নওগাঁ সদর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। নওগাঁ সদর হাসপাতালে বার্ন ইউনিট না থাকায় গুরুতর আহত তিন শিক্ষার্থীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
দূর্ঘটনার পর পুলিশ এবং প্রসাশনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুষ্ঠ তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে প্রতিষ্ঠান থেকে জানানো হয়।


নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ল্যাবে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী আহত
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ল্যাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার বিকেলে ওই প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলার সময়  দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহতরা হলেন, কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান, রাকিবুল ইসলাম, মো. রাফি, শফিকুল ইসলাম শাফি, নিয়ামুল ইসলাম, তৌহিদ শাহরিয়ার সাদিকুল ইসলাম শাফি।

পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা যায়, রোববার বিকেলে নওগাঁ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলছিল। বিকেল ৫টার দিকে পরীক্ষা চলার সময় রসায়ন ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করার বিস্ফোরণে শিক্ষার্থী আহত হন। শিক্ষক-শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ল্যাবে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী আহত

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুনীর আলী আকন্দ জানান, ল্যাবে বিস্ফোরণে জন আহত রোগী ভর্তি হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক ওই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানান এই কর্মকর্তা।

নওগাঁয় বিশ্ব এইডস দিবস পালিত

তন্ময় ভৌমিক : “এইডস নির্মূলে প্রয়োজন, জনগনের অংশগ্রহন” এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় বিশ^ এইডস দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হারুন-অর রশীদ।  রবিবার সকালে সিভিল সার্জনের আয়োজনে অফিস চত্বর থেকে র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিস মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা: মুমিনুল হকের সভাপতিত্বে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারী, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: রেজাউল করিম, ডেপুটি সিভিল সার্জন বক্তব্য রাখেন।
প্রতিনিধি নওগাঁ:

নওগাঁয় মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

রাসেল রানা: নওগাঁয় দেশ ও জনগনের অনন্ত্র প্রহরী, ডিসেম্বর  মহান মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ ইউনিট কমান্ড এর আয়োজনে মুক্তিযোদ্ধার সংসদ পুরাতুন ডিসি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যারীবের শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় শেখানে গিয়ে শেষ হয়েছে। এসময় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার নেত্রীত্বদেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা হারুন-আর-রশিদ, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানী, সাবেক ডেপটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবজাল হোসেনসহ প্রমুখ্য উপস্থিত ছিলেন।

নওগাঁয় পেট্রলপাম্প ও ট্যাংকলরী মালিক শ্রমিক এক্য পরিষদের ডাকে ধর্মঘট শুরু হয়েছে

রাসেল রানা: পেট্রল পাম্পের মালিকদের কমিণ ৭ দশমিক ৫ ভাগ বৃদ্ধি এবং তাঁরা কমিশন এজেন্ট নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান তা নিশ্চিতকরনসহ ১৫ দফা দাবীতে খুলনাসহ রাজশাহী ও রংপুর বিভাগের সাথে নওগাঁ জেলাতেও  রবিবার সকাল থেকে প্রেট্রলপাম্প ও ট্যাংক লরী মালিক, শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে। এই ধর্মঘটের আওতায় জেলার সকল পেট্রলপাম্প বন্ধ রয়েছে। কোন যানবাহনে জ্বালঅনী সরবরাহ করা হচ্ছেনা। এর ফলে মোটরসাইকেলসহ সকল যানবাহন মালিকরা প্রেটøল সরবরাহ না পেয়ে বিপাকে পড়েছেন।



চাঁদপুরে গ্রাম আদালত পরিদর্শনে স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান



বিশেষ প্রতিবেদক: ২১ নভেম্বর ২০১৯ স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান মতলব-উত্তর উপজেলার অন্তর্গত ফতেপুর-পূর্ব ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গ্রাম আদালত বিষয়ক জেলা কর্মকর্তা (ডিএফ) নিকোলাস বিশ্বাস। ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী উপপরিচালক সহ অন্যান্যদের স্বাগত জানান। এ সময় ইউপি সচিব দেওয়ান আব্দুল ওহাব ও গ্রাম আদালত সহকারী মোঃ আল কামাল হাসান উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান গ্রাম আদালতের বিভিন্ন নথি ও রেজিস্টার পরিবীক্ষণ করেন। মামলার নথি সংরক্ষণের ব্যবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। কিন্তু বেশীর ভাগ মামলা বিধি-৩১ এ নিস্পত্তি হওয়ায় কিছুটা উস্মাভাব প্রকাশ করেন। তিনি বলেন, আদালত গঠনের মাধ্যমে এজলাসে বসে মামলাগুলো নিস্পত্তি করা না হলে গ্রাম আদালতের উপর মানুষের আস্থা ধরে রাখা কঠিন হবে। মামলার গুণগত মান বজায় রাখতে হলে যথানিয়মে আদালত গঠন করে এজলাসে বসে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হবে যাতে মানুষ উপলদ্ধি করতে পারে যে, এটা একটা আদালত।

তিনি আরো বলেন, গ্রাম আদালতের বিচারিক-সেবার সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর সংযোগ স্থাপনে ইউপি সচিব এবং গ্রাম আদালত সহকারীকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। গ্রাম আদালতের সেবাপ্রার্থীকে তার সমস্যার পরিপ্রেক্ষিতে গ্রাম আদালত আইনের আলোকে সঠিক পরামর্শ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করাই হবে আমাদের অন্যতম লক্ষ্য। সর্বোপরি আইনি ও বিচারিক-সেবা বিষয়ক প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সেবাপ্রার্থীদের আইনি সুরক্ষা লাভের অধিকার নিশ্চিত করতে হবে।

উপপরিচালক আরো বলেন, আমাদের প্রতিটি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের নাগরিক হিসেবে ইউনিয়ন পরিষদে আগত নারী-পুরুষ প্রত্যেকের জন্য সমমানের সেবা নিশ্চিত করতে হবে। নারীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করুন। ব্যাক্তিগত পরিচয় এবং সম্পর্কের উর্ধ্বে থেকে নিরপেক্ষ আচরণ করুন। সেবাপ্রার্থী আপনার কাছে এলে আন্তরিকতার সাথে তাকে গ্রহণ করুন এবং তার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনুন। এখন দিন বদলের সময়। আমাদেরও বদলাতে হবে এবং জনসেবায় সর্বোচ্চ গুণগত মান বজায় রাখতে হবে। জনগণের পাশে আমাদের দাঁড়াতে হবে।

ফতেপুর-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী বলেন, আমাদের গ্রাম আদালতে জুলাই-২০১৭ হতে অক্টোবর-২০১৯ পর্যন্ত মোট ২২৪ টি মামলা দায়ের এবং ২২০ টি মামলা নিস্পত্তি হয়েছে। এখানে মাসে গড়ে ৭.৭ টি মামলা দায়ের এবং ৭.৬ টি নিস্পত্তি হয়েছে। গত দুই বছর পাঁচ মাসে এ আদালতে মোট ৯,৬০,২১৬ (নয় লক্ষ ষাট হাজার দুই শত ষোল) টাকা ক্ষতিপূরণ বাবদ আদায় করা হয়েছে যা মামলার ক্ষতিগ্রস্থ পক্ষদের যথানিয়মে বুঝিয়ে দেওয়া হয়েছে। চলতি নভেম্বর মাসে মোট ১০ টি মামলা দায়ের হয়েছে। তিনি আরো বলেন, এখন উচ্চ আদালত হতেও গ্রাম আদালতে মামলা রেফার হয়ে আসছে।।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget