Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ধামইরহাটে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

মো.হারুন আল রশীদ: নওগাঁর ধামইরহাটে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ধামইরহাট পৌর ভবনে দুদিন ব্যাপী এ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র মো.আমিনুর রহমান। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো.সাজ্জাদ হোসেন,উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.নুরুজ্জামান,পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মো.মুক্তাদিরুল হক মুক্তা,পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সহকারী প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেন,প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বাচ্চু,প্রধান শিক্ষক আলহাজ্ব আবু সালেহ,ধামইরহাট পৌর সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.ফারুক হোসেন,স্বাস্থ্য পরিদর্শক মো.মোস্তাফিজুর রহমান। প্রথম দিনে পৌরসভার ১ থেকে ৪ নং ওয়ার্ডের প্রায় ৬শত জন ভোটারের ছবিসহ হালনাগাদ করা হবে। আজ শুক্রবার ৫ থেকে ৯ নং ওয়ার্ডেও ভোটারদের হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ পড়া ভোটারদের আগামী ১৬ নভেম্বর শনিবার উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।


মো.হারুন আল রশীদ:
নওগাঁর ধামইরহাটের অমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ মুক্ত সুস্থ সমাজ বিনির্মাণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায়  অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অমরপুর গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো হারুন অর রশীদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা,উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা,প্রধান শিক্ষক মো.তরিকুল ইসলাম,সাবুবুর রহমান সাবু,ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি আনোয়ার পারভেজ,ঝিলিক রাণী বর্মণ,সঙ্গীত প্রশিক্ষক এমকে চৌধুরী জিন্নাহ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদক,বাল্য বিবাহ দেশ ও জাতির জন্য বড় অভিশাপ। সামাজিক অবক্ষয়রোধে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের এসব বিষয়ে সচেতন থাকতে হবে। পড়াশুনার পাশাপাশি অবরাপধমূলক বিষয়ে নিজেকে সর্তক থাকা এবং প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান।

নওগাঁর রাণীনগরে কৃষকদের মাঝে উপকরন বিতরন

আব্দুর রউফ রিপন:
নওগাঁর রাণীনগরে ধান চাষ করে বছরের পর বছর লোকসান হওয়ার কারণে বর্তমানে উপজেলার কৃষকরা অধিক লাভজনক বিভিন্ন রকমের ফসল চাষের দিকে ঝুঁকছেন। তারই ধারাবাহিকতায় রাজস্ব প্রকল্পের আওতায় উন্নত মানের সরিষা বীজ উৎপাদনের লক্ষে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরন বিতরন করা হয়েছে। কৃষকরা তাদের নিজের জমিতে সরিষা চাষ করার মাধ্যমে বীজ উৎপাদন করে নিজেরাই সংরক্ষন ও বাজারজাত করবেন। এই লক্ষ্যেই বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা প্রাঙ্গনে উপজেলার ৮টি কৃষক দলের ৩০জন কৃষকের মাঝে উন্নত মানের বারি সরিষা-১৪ ও ১৫ জাতের সরিষার বীজ, সার, বালাইনাশক, চালনী, ড্রামসহ অন্যান্য উপকরন বিনামূল্যে বিতরন করা করেছে। কৃষক পর্যায়ে রাজস্ব প্রকল্পের আওতায় প্রদর্শনী খেতের জন্য এই উপকরনগুলো বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, উপ-সকারি কৃষি কর্মকর্তা আহসান হাবিব রতন প্রমুখ।

 আমন ধানের দাম নিয়ে শঙ্কায় চাষিরা

আব্বাস আলী: নওগাঁয় শুরু হয়েছে আমন ধান কাটা-মাড়াই। সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত চাষিরা। আবহাওয়া অনুক’লে থাকায় গত বছরের মতো এবারও আমনের ফলন ভালো হয়েছে। এদিকে সরকার ২৬ টাকা কেজি দরে আগাম ধান কেনার ঘোষণা দিলেও বাজারে দাম নিয়ে শঙ্কায় রয়েছে চাষিরা।
চাষিরা জানান, বাজারে কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় ফসল উৎপাদন করতে খরচ কিছুটা বেশি পড়েছে। উপকরণের দাম কম হলে উৎপাদনে খরচ কমবে। ধানের ন্যায্য দাম পেলে খরচ মিটিয়ে লাভবান হবেন তারা।
জানা যায়, গত সপ্তাহ থেকে আমন ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। আবহাওয়া ভালো থাকায় মাড়াইয়ের আগে কাটা ধান জমিতে শুকানো হচ্ছে। ধান গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গত বছরের ন্যায় এ বছরও ফলন ভালো হয়েছে। বিঘা প্রতি প্রায় ১৮-২০ মণ হারে ফলন হচ্ছে। তবে ফলন ভালো হলেও চাষিরা বাজারে ভালো দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন।
কৃষকেরা জানায়, জমিতে রোপণ থেকে শুরু করে সার, ওষুধ ও কাটা-মাড়াই করে ধান ঘরে তুলতে প্রায় ৮-৯ হাজার টাকা খরচ হয়। এবছর বিঘাপ্রতি প্রায় ১৮-২০ মণ হারে ফলন হয়েছে। বাজারে নতুন ধান ৫৫০-৬০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। দাম ৮০০ টাকা মণের নিচে হলে তেমন কিছুই থাকবে না।
কৃষক সাইদুর রহমান ও উৎপল কুমার জানান, প্রথমে কারেন্ট পোকার আক্রমণ হলেও কীটনাশক প্রয়োগে রক্ষা পাওয়া গেছে। তবে উৎপাদন খরচ বেশি পড়েছে। সরকার ২৬ টাকা কেজি দরে আগাম ধান কেনার ঘোষণায় তারা খুশি। তবে খোলা বাজারে দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘চলতি রোপা-আমন মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ৯৭ হাজার হেক্টর জমিতে আবাদ করা হয়েছিল। সেখানে প্রতি হেক্টরে ৩ মেট্রিন টন হিসেবে প্রায় ৬ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ হবে।’

নওগাঁর রাণীনগরে হেলমেট ব্যবহারে উপজেলা প্রশাসনের অভিযান

আব্দুর রউফ রিপন: সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে নতুন প্রণয়নকৃত সড়ক ও পরিবহন আইনে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিতকরণে চলছে উপজেলা প্রশাসনের অভিযান। প্রতিদিনই উপজেলার বিভিন্ন সড়কে স্থানীয় প্রশাসন ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বুধবার উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ লক্ষ্যে এক জনসচেতনতা মূলক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের নেতৃতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার প্রমুখ। অভিযানের সময় কয়েকজন মোটরসাইকেল চালকের হেলমেট থাকা সত্ত্বেও ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনসচেতনতামূলক ২শত টাকা করে আর্থিক জরিমানা আদায় করা হয়। এছাড়া যাদের হেলমেট নেই তাদের কয়েকজন মোটরসাইকেল চালক ও আরোহীদের তাৎক্ষণিক ভাবে হেলমেট কিনে এনে পড়িয়ে দেওয়া হয়
নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন নতুন সড়ক ও পরিবহন আইনে জোরালো গুরুত্ব দেওয়া হয়েছে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের উপর। যদি মোটরসাইকেল চালক ও আরোহীরা নিরাপদে পথ চলার তাগিদে হেলমেট ব্যবহার না করেন তাহলে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হবে যা সবার জন্য কষ্টসাধ্য। তাই আমরা যদি এই বিষয়ে নিজেরাই সচেতন হই তাহলে নিরাপদে যেমন পথচলা নিশ্চিত হবে তেমন ভাবে দেশের আইনের প্রতি শ্রদ্ধা করা হবে। তাই যতক্ষন না পর্যন্ত পুরো উপজেলায় মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিত হচ্ছে না ততক্ষন পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও ইতিপূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো উপজেলায় হেলমেট ব্যবহারের উপর জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইক দিয়ে প্রচারনা চালানো হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে ইসরাফিল আলম এমপি ফুটবল টুর্নামেন্টের চ’ড়ান্ত খেলা অনুষ্ঠিত

নাজমুল হক নাহিদ: নওগাঁর আত্রাইয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য পতিসর কুঠিবাড়িতে অনুষ্ঠিত হয়েছে ইসরাফিল আলম এমপি ফুটবল টুর্নামেন্টের চ’ড়ান্ত খেলা। এলাকার যুব সমাজকে মাদক ছেড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহি ফুটবল খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করে পতিসর গ্রামবাসী। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রবীন্দ্রস্মৃতি সংগ্রাহক ও গবেষক এম মতিউর রহমান মামুন। মঙ্গলবার বিকেলে বিশ্বকবির পতিসর কাচারীবাড়ি ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পতিসরের বিশিষ্ট ব্যবসায়ী মাসুম রানার সভাপত্বিতে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরন করেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক সামসুন্নাহার (রনি) প্রমুখ। অক্টোবর মাসের ৬তারিখে টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। চ’ড়ান্ত খেলায় আত্রাইয়ের খরশতি ফুটবল একাদশ ২-১ গোলে নাটোর জেলার সিংড়া উপজেলার মির্জাপুর ফুটবল একাদশকে হারিয়ে বিজীয় হয়। খেলা দেখতে হাজার হাজার দর্শক মাঠে ভির করে। এমনকি মাঠে জায়গা না পাওয়ায় পাশে বিভিন্ন গাছে চড়ে ফুটবল প্রেমীরা ফুটবল খেলা দেখেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget