Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সহ দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

রিপোর্ট : ইমাম বিমান:: ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও তার  পরকিয়া প্রেমিকাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত।

ঝালকাঠি জেলার কাঠাঁলিয়া উপজেলাধীন দক্ষিণ চেচরী গ্রামের আলম খান (৪৫) ওরফে আলো খান ও তার পরকিয়া প্রেমিকা একই এলাকার প্রতিবেশী লাল মিয়ার স্ত্রীর পাখি বেগমকে আলমের স্ত্রী বিউটি বেগমকে হত্যার দায়ে তাদের উভয়কেই যাবজ্জীবন কারাদন্ড সহ পাখি বেগমকে আর্থিক ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদন্ডের আদেশ দেন। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ রায় ঘোষণা করেন।
 
মামলার বিবরণে জানা যায়, কাঠাঁলিয়া উপজেলার দক্ষিণ চেচরী গ্রামের লাল মিয়ার স্ত্রীর পাখি বেগমের সাথে তিন বছর যাবৎ পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল একই এলাকার প্রতিবেশী আলো খানের। পরকিয়া প্রেমের জেরধরে ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বির্তক শুরু হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে স্বামী আলো খান তার স্ত্রী বিউটি বেগমকে (৪০) গলাটিপে হত্যা করে বাড়ির পাশের একটি কচুক্ষেতে  স্ত্রীর লাশ ফেলে দেন। ঘটনায় নিহত বিউটি বেগমের ভাই ফোরকান বাদী হয়ে ৬ ফেব্রুয়ারি আলো খান ও তার পরকিয়া প্রেমিক পাখি বেগমকে আসামী করে কাঠাঁলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ সাত মাস তদন্ত শেষে ঐ বছরের ১০ অক্টোবর পুলিশ পরিদর্শক মো. ইউনুস মিয়া অভিযোগপত্র আদালতে দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ১২ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে মামলায় অভিযুক্ত আসামীদ্বয়ের দোষ প্রমানীত হওয়ায়  আদালতের বিজ্ঞ বিচারক আসমীদের উপস্থিতিতে আসামী আলো খানকে আমৃত্যু যাবজ্জীবন ও পাখি বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল এবং আসমী পক্ষে ছিলেন অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ।

নওগাঁয় বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মাসের সমাপনী ও আলোচনা সভা

রায়হান আলম, নওগাঁ : নওগাঁয় বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মাসের সমাপনী ও পেশাজীবিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে প্যারিমোহন লাইব্রেরী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যেন্যার মধ্যে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি জহুরা বেগম, সাধারন সম্পাদিকা নূর জাহান বেগম, সহ-সভাপতি সিদ্দিকা খাতুন, লিগ্যাল এইড সম্পাদিকা মমতাজ বেগম, সদস্য শম্পা ও উপমা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সমাজে মেয়েরা এখন আর অবহেলিত নয়। ছেলেদের পাশাপাশি মেয়েরা এখন গুরুত্বপূর্ন জায়গায় দায়িত্ব পালন করে থাকে। মেয়েদেরকে ছাড়া এ দেশ কখনো কোন কাজে উন্নতি করতে পারবে না। তাই মেয়েদেরকে ঘর থেকে বেরিয়ে এসে শিশু নির্য়াতন, নারী নির্যাতনসহ সকল বিষয়ে রুখে দাঁড়ানোর আহবান জানান বক্তরা। এসময় প্রায় শতাধিক নারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে মান্দায় বেসরকারি পর্যায়ে কর্মরত সার্ভেয়ারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: দেশে প্রথমবারের মতো উপজেলা ভূমি অফিস মান্দা, নওগাঁ ও উপজেলা আমিন সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো প্রশাসন, পুলিশ, সাব-রেজিস্টার এবং দলিল লেখকদের সাথে বেসরকারি পর্যায়ে কর্মরত সার্ভেয়ার দের মতবিনিময় সভা ও দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা। সোমবারে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার পাশাপাশি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
সহকারী কমিশনার (ভূমি) এস এম হাবিবুল হাসানের আমন্ত্রণে এবং মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়।
 
বিশেষ অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান স.ম জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মাহবুবা সিদ্দিকা রুমা, সাব-রেজিষ্টার শংকর চন্দ্র বর্মন, নওগাঁ জেলা আমিন সমিতির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান হাদী, মান্দা উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড মির্জা মাহবুব বাচ্চু।
 
এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা সার্ভেয়ার/আমিন সমিতির সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মাদ, সহ- সভাপতি দেলোয়ার হোসেন রানা, নূর-মোহাম্মদ, নাদের আলী, খয়বর আলী, লুৎফর রহমান, সাধারন সম্পাদক কাজী কামরুজ্জামান বাবুল, সদস্য বাচ্চু, আখতার হোসেন, মামুন, মকছেদ আলীসহ সকল সদস্য।
 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলার বে-সরকারী পর্যায়ে কর্মরত সকল সার্ভেয়ার/আমিন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
 
উল্লেখ্য, মতবিনিময় সভা এবং প্রশিক্ষণ কর্মশালার আয়োজক সহকারী কমিশনার (ভূমি) মান্দা, এস এম হাবিবুল হাসান জানান মূলত: মাঠ পর্যায়ে যে সকল আমিন/সার্ভেয়ার কাজ করেন তাদের ছোট্ট একটি ভূলের খেসারত দিতে একটি পরিবারকে অনেক সময় বছরের পর পর মামলায় ঝুলতে হচ্ছে। তাদের এই ছোট্ট ভূলগুলোকে এড্রেস করাই এই মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য।

নওগাঁ সদর হাসপাতালের পরিচালক ডা: রওশন আরা খানম এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

অন্তর আহম্মেদ, নওগাঁ : "কতোটা দায়িত্ব পালন করতে পেরেছি জানি না, তবে শ্রম ও বৃদ্ধিসত্যাকে পুঁজি করে চেষ্টা করেছি দায়িত্ব পালনে। রুগীদের সঠিক সেবা  প্রদান এর অনুরোধ ও বর্তমান নওগাঁ সদর হাসপাতালে সফলতার প্রত্যাশায় বিদায় নিচ্ছি "
নওগাঁ সদর হাসপাতালের পরিচালক ডা: রওশন আরা খানম এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
এমন বক্তব্যকে শাক্ষী করে বিদায় নিলেন নওগাঁ সদর হাসপাতালের পরিচালক "ডা: রওশন আরা খানম"
তিনি গত দু'বছর ধরে 'নওগাঁ আধুনিক সদর হাসপাতাল' এর পরিচালক হিসাবে ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন, তার পদক্ষেপ এর প্রায় সব গুলোই ছিলো স্যাফলের মূল মন্ত্র।

উধাহরন স্বরূপ - নওগাঁ সদর হাসপাতালে ১৫০ শয্যা থেকে ২৫০ শয্যাতে উন্নিত করনসহ রুগীদের সঠিক সেবা প্রদানে তার বিশেষ ভুমিকা ছিলো লক্ষণীয়।

এছাড়াও নওগাঁ মেডিকেল কলেজ ও হাসপাতাল বাস্তবায়নে তার প্রচেষ্টা ছিলো অকল্পনীয়।

গত রবিবার ২৯/০৯/২০১৯ইং বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বি.এম.এ এর সন্মানিত সভাপতি ডা: মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক ডা: মো. রেজাউল মামুদ, এছারাও উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসা পরিশোধ এর সভাপতি ডা: মো. আশেক হোসেন ও সাধারণ সম্পাদক ডা: মো. মাহাবুব আলম সিদ্দিকী। অনুষ্ঠানটিতে অংশ নেন হাসপাতালটির কর্মকর্তা বৃন্দসহ সাংবাদিক বৃন্দ।

উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, ডা: মো. মুক্তার হোসেন। পুরো অনুষ্ঠানটি নওগাঁ সদর হাসপাতালের অডেটিরিয়ামে অনুষ্ঠিত হয়।

ডা: রওশন আরা খানম এর বিদায় উপলক্ষে অতিথি বৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে অংশগ্রহণ করেন, এবং বক্তব্যের চুড়ান্ত পর্যায়ে  ঠায় পায় ড়া: রওশন আরা খানম এর সাফল্য।

অনুষ্ঠানটিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নওগাঁ সদর হাসপাতালের বিদায়ী এই পরিচালক ড়া: রওশন আরা খানম।

বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দুদকের সাবেক ডিডি আহসান আলীর বিরুদ্ধে বেনাপোলে ৭টি সংগঠনের মানববন্ধন

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ সিএন্ডএফ এজেন্টকে জড়িয়ে বেনাপোল কাস্টমস্ কমিশনারের বিরুদ্ধে বিভ্রান্তিকর অভিযোগে আমদানি-রফতানি বাণিজ্যে স্থবিরতায় দুদকের সাবেক (ডিডি) উপ-পরিচালক আহসান আলীকে আটকের দাবীতে বন্দর ব্যবহারকারী ৭টি সংগঠনের মানব বন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

রবিবার (২৯/৯/২০১৯ ইং) তারিখ বেলা ১১ টার দিকে এই কর্মসূচি শুরু হয়।বেনাপোল স্থল বন্দর এর ব্যবসায়িক সংগঠন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বন্দরের ৭ টি সংগঠনের সমন্বয়ে এই কর্মসূচি পালন করা হয়।
বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দুদকের সাবেক ডিডি আহসান আলীর বিরুদ্ধে বেনাপোলে ৭টি সংগঠনের মানববন্ধন

মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ- সভাপতি ও পদ্মা ট্রেডিং এর সত্ত্বাধিকারী আলহাজ্ব নুরুজ্জামান, সহ-সভাপতি, খায়রুজ্জামান মধু ও কামাল উদ্দিন শিমুল,সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা,
যুগ্ম -সাধারণ সম্পাদক,আলহাজ্ব মহাসিন মিলন ও আলহাজ্ব জামাল হোসেন, কাস্টম বিষয়ক সম্পাদক, নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,বন্দর বিষয়ক সম্পাদক ,শাহাবুদ্দিনসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন আমদানী -রপ্তানি কারক ব্যবসায়ী ও সাধারন নাগরিকবৃন্দ।

মানব বন্ধনে কর্মসুচির প্রতি সমর্থন জানিয়ে একাত্তত্ত্বা ঘোষনা করে  মানব বন্ধনে অংশ নেয় বেনাপোলের বন্দর ব্যবহারকারী সাতটি সংগঠন। এদের মধ্যে রয়েছে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ,সি এন্ড এফ ষ্টাফ এসোসিয়েশন, বন্দর হ্যান্ডলিং শ্রমিক সংগঠন ৯২৫ ও ৮২১,বোনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, বেনাপোল শার্শা, নাভারন,ট্রাংলরি শ্রমিক সমিতি। পরে কাস্টমস কর্মকর্তারা একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে যোগ দেয়।

কেবল উল্লেখ্য যে, সম্প্রতি প্রায় ২০০০ হাজার কোটি মূল্যের অধিক ৬৭ মন(২৭০০কেজি)ভায়াগ্রা পাউডার বেনাপোল কাষ্টমস হাউজ থেকে ছাড়পত্র না পাওয়াই দূর্নীতি দমন কমিশন দুদকের সাবেক উপরিচালক (ডিডি) উপ-পরিচালক আহসান আলী বেনাপোল কাষ্টমস কমিশনার এবং সি এন্ড এফ এজেন্টদের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্রে সহায়তায় দুদক কার্যালয় ঢাকা এবং কয়েকটি পত্র পত্রিকায় বির্ভান্ত মুলক কিছু কথাবার্তা তুলে প্রচার প্রচারনা চালায়। কেবল মাত্র হয়রানি শত্রুতামূলক প্রতিহিংসা চরিতার্থের জন্যে ডিডি আহসান আলী দুদকের মত প্রতিষ্ঠানের নাম পদবী ও প্রশাসনকে ব্যবহার করে নিজের উদ্দেশ্য হাসিল করতে চেয়েছেন। সাবেক দুদক কর্মকর্তার এহনো কার্যকলাপের কারণে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানিতে স্থবিরতা নেমে এসেছে।যার ফলে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট সহ বন্দর ব্যবহারকারী সাতটি সংগঠনের নেতৃবৃন্দ প্রতারক উপ-পরিচালক আহসান আলীকে আটকের জন্য জোর দাবি জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

ঝালকাঠিতে জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

রিপোর্ট : ইমাম বিমান:: ঝালকাঠিতে জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগষ্ট ২০১৯ মাসের অপরাধ সম্পর্কিত সকল তথ্য, জেলার সকল থানার মামলা অগ্রগিত, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়। সেই সাথে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন উপস্থিত জেলা পুলিশ কর্মকর্তাদের মাঝে দিক-নির্দেশনা প্রদান করেন।

উক্ত অপরাধ সভায় মাহমুদ হাসান (পিপিএম)বার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ঝালকাঠি, মোঃ সাখাওয়াত হোসেন, সহকারি পুলিশ সুপার রাজাপুর সর্কেল সহ জেলার সকল থানা ও তদন্তকেন্দ্রের অফিসার ইন-চার্জগণ উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget