Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

একুশ মানে মাথা নিচু না করা, মাথা উচু করা। প্রতিটি মানুষের জন্য যেন সত্য হয়  --নওগাঁয় এ্যাড: সুলতানা কামাল
আবু রায়হান রাসেল, নওগাঁ : সাবেক তত্বাবধায়ল সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী এ্যাড: সুলতানা কামাল বলেছেন, একুশ আমাদেরকে শিখিয়েছে, প্রতিটি মানুষ তার নিজ পরিচয়ে, নিজ স্বত্তায়, সম অধিকারে, সম মর্যাদায় ও সম সম্মানে মাথা উচু করে বাচবে। একুশ মানে মাথা নিচু না করা, মাথা উচু করা। প্রতিটি মানুষের জন্য যেন সত্য হয়।
 
তিনি নতুন প্রজন্মের নিকট বলেন, ২১ ফেব্রুয়ারীতে আমরা ভাষা শহীদদের বরন করি, বিশেষ পোশাকে বিশেষ ভাবে, বিশেষ জায়গায় যেয়ে ফুল দিয়ে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন করি। তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁয় কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের আয়োজনে সাতদিন ব্যাপী বইমেলা ও অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মুখ্য আলোচক হিসাবে ছিলেন বরেন্য বুদ্ধিজীবি ও কথা সাহিত্যক হাসান আজিজুল হক।
 
সংগঠনের সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা ও সাবেক সাংসদ মুক্তিযোদ্ধ ওহিদুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, কবি সাবেক অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, সাবেক অধ্যাপক তৌহিদ ইসলাম, হেক্স্র এন্ড এফ কান্ট্রিডিরেক্টর অনিক আসাদ, সাধারন সম্পাদক এমএম রাসেল।পরে ২জন গুনী ব্যক্তিকে একুশের পদক প্রদান করেন। মেলায় প্রায় অর্ধশতাধিক স্টল অংশ নেয়।

নওগাঁয় ৬জন ভাষা সংগ্রামী ও গুনী ব্যক্তিকে একুশের পদক প্রদান
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ৬জন ভাষা সংগ্রামী  ও গুনী ব্যক্তিকে একুশের পদক প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে একুশের পদক তুলে দেন, ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন এমপি। গত বৃহস্পতিবার রাতে শহরের পিটিআই স্কুল মাঠে জেলা প্রশাসন আয়োজন করেন।
 
পদক প্রাপ্তরা হলেন, ভাষা সংগ্রামী ও সাবেক প্রধান শিক্ষক শিক্ষাবিদ আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম,এ রকিব, ডা: আমজাদ হোসেন তরফদার (মরোনত্তর) এর পুত্র সাংবাদিক ফরিদুল করিম তরফদার, সাবেক ডেপুটি স্পীকার এম বয়তুল্লাহ (মরোনত্তর) এর পুত্র বীরমুক্তিযোদ্ধা সামসুল আলম, এ্যাড: রেজাউন নবী (মরোনত্তর) এর পুত্র সাবেক অধ্যক্ষ মোর্তুজা রেজা, মোমিনুল হক ভুটি (মরোনত্তর) এর পুত্র মাহমুদুল হক সোহেল। এর আগে জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে শহীদ দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, শিক্ষাবিদ আলতাফ হোসেন ও সাংবাদিক ফরিদ্যুল করিম তরফদার প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  ও নৃত্য পরিবেশিত হয়।

নওগাঁয় ডিবি পুলিশ ক্রেতা সেজে কুক্ষাত দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার
আতাউর শাহ্, নওগাঁ:  নওগাঁয় মাদক নির্মূল করন চলমান অভিযানে সূকৌশলে ডিবি পুলিশ ক্রেতা সেজে কুক্ষাত দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছেন। মাদক নির্মূল করনে পুলিশ সুপারের দিক নির্দেশনায় এসআই মিজানুর রহমানের সংগীয় এএস আই বাশির, এএস আই সোহেল, এএস আই মামুন অফিসার ফোর্সসহ একটি চৌকষ দল, অভিযান পরিচালনা করে পৃথক পৃথক স্থানে ২৫০ পিচ ইয়াবা টাবলেটসহ কুক্ষাত দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

শুক্রবার বেলা ১১টায় সাপাহার ও মহাদেপুর উপজেলার  থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রফতারকৃতরা হলেন নওগাঁর সাপাহার উপজেলার পশ্চিম বিরামপুর গ্রামের মৃত ছাত্তার হোসেনের ছেলে রুহুল আমিন (৪২) ও মহাদেবপুর উপজেলার মোল্লাপাড়ার শ্রী খোকা রবিদাসের ছেলে জতিশ রবিদাস (৩৫)। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের।

‘বৈষম্যের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর লড়াই করতে হবে’ -নওগাঁয় আলোচনা সভায় সুলতানা কামাল
নওগাঁ প্রতিনিধি: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, সরকার বলছে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ রোল মডেল। সমাজের কিছু লোক কোটি কোটি টাকার মালিক বনে যাচ্ছেন। অন্যদিকে দলিত ও আদিবাসীদের মতো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ দিন দিন আরও দুর্বল হয়ে পড়ছে। সমাজে বৈষম্যের এই চিত্র আরও প্রকট হচ্ছে। সমাজ থেকে এই বৈষম্য দূর করতে এবং অধিকার আদায়ে এখন প্রয়োজন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা। লড়াইটা দৃশ্যমান ও কার্যকর করতে হবে।
গতকাল শুক্রবার বেলা ১১টায় নওগাঁ শহরের প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠী দলিত ও আদিবাসীদের অধিকার আদায়ের সংগঠন এনএনএমসির নওগাঁ জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম এই সভার আয়োজন করে। বেসকারি উন্নয়ন সংস্থা হেকস-ইপার আর্থিক সহযোগিতায় এনএনএমসি ২০১৩ সাল থেকে রাজশাহী ও রংপুর বিভাগের ১০টি জেলায় দলিত ও আদিবাসীদের অধিকার আদায়ে কাজ করছে।
জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে ও উন্নয়ন সংস্থা হেকস-ইপার বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মোজাহেদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হেকস-ইপার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ, বেসরকারি সংস্থা পল্লী সহযোগী বিষয়ক সংস্থার (আরকো) নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী প্রমুখ।
সুলতানা কামাল বলেন, ‘সংবিধানে সবার সমান অধিকারের কথা বলা আছে। অথচ স্বাধীনতার ৫০ বছর হতে চললেও সমধিকার ও বৈষম্য নিয়ে লড়াই-সংগ্রাম করতে হচ্ছে। সমাজের সব ধর্ম-বর্ণের মানুষের সমধিকার প্রতিষ্ঠার জন্য বৈষম্য বিলোপ আইন হওয়ার কথা ছিল। সেটির খসড়াও ছয়-সাত বছর আগে হয়ে রয়েছে। আমরা দেখছি, কত আইন পাস হচ্ছে কিন্তু সেই আইনটি আর পাস হচ্ছে না। দেশের অধিকাংশ মানুষ চায় না, এমন আইনও হামেশাই পাস হয়ে যাচ্ছে।’ 
দেশে একটা তোষামোদের সংস্কৃতি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা খুবই ভালোভাবে দেশ পরিচালনা করছেন, তাতে কোনো সন্দেহ নেই। খুবই শক্তিশালী নেত্রী হয়েছে। তারপরেও মানুষের এত কষ্ট কেন? যে জায়গায় আমরা ব্যর্থ হয়েছি। সমাজে যাঁরা নিপীড়িত বঞ্চিত মানুষ রয়েছে তাঁদের কষ্টের কথা নেত্রীর কানে পৌঁছে না। কারণটা হচ্ছে মানুষের সব কথা নেত্রীর কানে পৌঁছে না। বাংলাদেশে যত নেত্রীর বন্দনা হয়, পৃথিবীর অন্য কোথাও এত হয় না। নেত্রীর চারপাশের লোকজন তাঁকে অন্ধ করে রাখছে। তাঁরা সব সময় তাঁর কানে বলে চলেছে, সব কিছু ঠিক চলছে। মানুষের কোনো কষ্ট নেই, কেউ পিছিয়ে নেই। আমাদের আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই অপসংস্কৃতি।’
মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘খালি মধ্যম আয়ের দেশ হয়ে গেলাম, উন্নতি করে ফেললাম, রোল মডেল হয়ে গেলাম, সবচেয়ে শক্তিশালী নেতাদের দশজনের একজন হয়ে গেলাম তাহলেই কি সব হয়ে গেলাম। শুধু কি উন্নয়নের মানদ- হয়, আর সভ্যতার মানদ-ের কি প্রয়োজন নেই? এত এত উন্নয়নের মধ্যেও দেশের কিছু জনগোষ্ঠীর মানুষ দিন দিন দুর্বল থেকে দুর্বল হয়ে পড়ছে, আরও প্রান্তিক হয়ে পড়ছে। দলিত, হরিজনদের মতো আরও অনেক সম্প্রদায়ের মানুষ সমাজে এখনও অচ্যূত। এখনও তাঁরা সমাজের মূল ¯্রােতের সঙ্গে মিশতে পারে না। আজকে একবিংশ শতাব্দিতে এই কথাগুলো বলতে আমার লজ্জা লাগে। আমরা উন্নত হচ্ছি, কিন্তু সভ্য তো হচ্ছি না।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নয়ন নীতিগুলোতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুবিধা ও অসুবিধাগুলো বিবেচনায়  নেওয়া হচ্ছে না। ফলে তারা স্বাচ্ছন্দ্যে বসবাস বা চলাচল করতে পারছে না। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সমাজের মূলধারা থেকে তাঁরা পিছিয়ে পড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন দরকার।
বিকেলে নওগাঁ জেলা প্রেস ক্লাবে দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সুলতানা কামাল।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সাহিত্য পরিষদ এর আয়োজনে একুশের  কবিতা পাঠ, সদ্য প্রয়াত কবি আল মাহমুদ স্মরণ সভা ও বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত ভাজপত্র - বৈকুন্ঠ- এর পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃস্পতিবার বিকেলে শহরের মুক্তিরমোড় জেলা পরিষদ পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
এসময় নওগাঁ সাহিত্য পরিষদ এর আহবায়ক সাংবাদিক ও তরুন কথা সাহিত্যিক আশরাফুল নয়ন এর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সচিব কবি ও সহিত্য ছোটকাগজ সলক সম্পাদক অনিন্দ্য তুহিন, যুগ্ম আহবায়ক পালকি সম্পাদক কবি অরিন্দম মাহমুদ, কবি প্রনব কুমার, কবি তানভির আহম্মেদ রিপন, কবি আয়েশা সিদ্দিকা জোস্না, বরেন্দ্র রেডিওর সহকারী প্রোগ্রাম প্রডিউসার কবি সুস্মিতা সাহা, কবি জেসমিন নূর জেমি প্রমূখ।
 
এসময় জেলার বিভিন্ন উপজেলা হতে আগত কবিদের হাতে সাহিত্য পরিষদ কতৃক প্রকাশিত ভাজপত্র “বৈকুন্ঠ” তুলে দিয়ে পাঠ উন্মোচন করা হয়। পরে  কবি আল মাহমুদ স্মরনে সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে তার লেখা বিভিন্ন ধরনের ভাষার কবিতা পাঠ করা হয়।

নওগাঁয় কিটনাশকের দোকানে দু:সাহসীক চুরি
জি,এম মিঠন, নওগাঁ : নওগাঁয় কিটনাশকের দোকানে তালা ভেঙ্গে দু:সাহসীক চুরি সংঘঠিত হয়েছে। অজ্ঞাত চোরের দল দোকানের সাটারিং ঝাপের তালা ভেঙ্গে আনুমানিক ২ লাখ টাকার কিটনাশক চুরি করে নিয়েগেছে। এ চুরির ঘটনাটি ঘটেছে জেলার মহাদেবপুর উপজেলার নওহাটামোড় (চৌমাশিয়া) বাজারের মেসার্স দেওয়ান ট্রেডার্স নামক কিটনাশকের দোকানে।
 
দেওয়ান ট্রেডার্স এর মালিক মোফাজ্জল হোসেন দেওয়ান জানান, তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে সিজিনারী বেশী মাল তোলার পর থেকেই সারাদিন ব্যবসার পর রাতে দোকানেই থাকতেন। ঘটনারদিন গত বৃহস্পতিবার সারাদিন দোকানদারী করে রাত আনুমানিক পোনে ১১টারদিকে দোকান বন্ধ করার সময় একই গ্রামের একজন পল্লী চিকিৎসক বাড়িতে যাওয়ার পথে তাকে ও বাড়িতে যাওয়ার কথা বল্লে এসময় ঐ পল্লী চিকিৎসকের সাথে মোফাজ্জল হোসেন ও বাড়িতে যান।
 
পরের দিন শুক্রবার সকালে দোকান খুলতে এসে প্রথমেই ঝাপের তালা ভাঙ্গা দেখতে পেয়ে দিশেহারা হয়ে পড়েন এবং দোকানের ভেতরে গিয়ে দেখতে পান আলমারী সম্পূর্ন ফাঁকা।
মোফাজ্জল হোসেন, আরো বলেন আলমারী ও কাটনে রাখা বায়ার কোম্পানির ডেসিস, সেমকো কোম্পানির সেলটিমা ও কৃষ, মার্সাল কোম্পানির সিডর ও এ্যামাগ্রিন কোম্পানির এমাকন টাটা নামের আনুমানিক ২ লাখ টাকা মূল্যের কিটনাশক চুরি হয়েছে। এব্যাপারে মামলা করার পস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
অপরদিকে এচুরির ঘটনায় একদিকে বাজারের ব্যবসায়ীদের মাঝে আতংকের চৃষ্টি হয়েছে অপরদিকে যেহতু দোকানী প্রতিনিয়তই রাতে দোকানে থাকতেন ঘটনার দিন রাতে হঠাৎ করে বাড়িতে গেলেন আর ঐ রাতে চুরি সংঘঠিত হওয়ার ঘটনাটি রহস্যজনক বলেও মন্তব্য করেছেন অনেকেই।  

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget