Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

তরিকুল ইসলাম জেন্টু, নওগাঁ: নওগাঁয় ডিবি পুলিশের এসআই মিজানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মামুদুর রহমান নয়ন (৩২) কে ১১০ পিচ নেশার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। সে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে।
 
গত শনিবার রাত ৮টায় নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যাবসা চালিয়ে আসছিলো। এব্যাপারে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৬ এর পৃথক দুটি অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা-বেনাপোল এলাকা থেকে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

রবিবার ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম এর নেতৃত্বে পৃথক দুটি অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন শাখারীপোতা গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ শামসুর রহমান(৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক শামসুর রহমান শাখারীপোতা গ্রামের মৃত আয়ুব মোড়লের ছেলে। অপর দিকে শার্শা থানাধীন দুর্গাপুর গ্রাম থেকে ৮৩০ গ্রাম গাঁজাসহ মোঃ কালাম মোহর আলী(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটক কালাম মোহর আলী দুর্গাপুর গ্রামের মোংলা সর্দারের ছেলে। মোট গাঁজার আনুমানিক মুল্য (৩৬,৫০০)ছত্রিশ হাজার পাঁচশত টাকা।

যশোর র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কমান্ডার মোহাম্মদ ছুরত আলম আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে মোট  ১কেজি ৮৩০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করি।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে নিশ্চিত করেন।

বেনাপোল পুটখালী সীমান্তে ১৪ পিস স্বর্ণের বারসহ আটক-১
১৪ পিস স্বর্ণের বারসহ আটক-১
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৪ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শনিবার(১৬/০২/১৯ইং) তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুটখালী বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ বিজিবি’র মসজিদ বাড়ি পোস্টের সামনে পাকা রাস্তার পাশে শ্রী দিলীপ হাওলাদার(৩৫)নামে এক পাচারকারী অভিনব কায়দায় সেন্ডেলের সোলের ভিতরে রাখা ১৪ পিস স্বর্ণের বারসহ তাকে আটক করতে সক্ষম হয় বিজিবি।আটক স্বর্ণ পাচারকারী দিলীপ হাওলাদার বালুন্ডা গ্রামের ক্ষুদিরাম হাওলাদার এর ছেলে।
                       
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১৪ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করতে সক্ষম হয়।আটককৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৮১ লক্ষ ৫০ হাজার টাকা। আটককৃত আসামী ও স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়া চলছে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে নিশ্চিত করেন।

রোহিঙ্গাদের জন্য ৬০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র
বাংলা‌দে‌শে আশ্রয় নেয়া রো‌হিঙ্গা শরণার্থী‌দের জন্য ৬০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি বছর রোহিঙ্গাদের জন্য ৯২০ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন বলে জাতিসংঘ ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্র এই অনুদানের পরিমাণের কথা জানালো।শুক্রবার জেনেভায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম যৌথ বৈঠকের (জয়েন্ট রেসপন্স প্ল্যান) পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তি‌তে তা‌দের অনুদানের ঘোষণা দেয়।‌বিবৃ‌তি‌তে বলা হয়, রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকার ৬০ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেবে। যাতে বাংলাদেশসহ এই সঙ্কট মোকাবিলা করতে বৈশ্বিক উন্নয়ন সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সুবিধা হয়।‌

সেখানে আরও বলা হয়, রো‌হিঙ্গা সংকট কাটিয়ে উঠতে বিগত ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৪৪৯ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে ৪০৬ মিলিয়ন ডলার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সুরক্ষায় খরচ করা হয়।জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, এ বছরের জন্য প্রয়োজনীয় তহবিলের অর্ধেকের বেশি দরকার হবে খাদ্য, পানি, পয়ঃনিষ্কাশন ও আশ্রয়ের মতো গুরুত্বপূর্ণ সাহায্য ও সেবায়। তহবিল আবেদনে আরও রয়েছে- স্বাস্থ্য, এলাকা ব্যবস্থাপনা, শিশুসহ অন্যদের রক্ষা, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা রোধ, শিক্ষা ও পুষ্টি।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যান্তোনিও ভিটোরিনো বলেন, বাংলাদেশ সরকারের একাত্মতা ও মানবিক সাহায্যকারীদের অঙ্গীকার ২০১৮ সালে প্রথম জয়েন্ট রেসপন্স প্ল্যান সফলভাবে বাস্তবায়ন সম্ভব করেছে।

এক্ষেত্রে এগিয়ে যেতে আমরা এসব জনগোষ্ঠীর ভীষণ প্রয়োজনগুলো পূরণে আমাদের প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করছি এবং এ প্রচেষ্টায় সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই।জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক ও জাতীয় এনজিও এবং সরকারি বিভিন্ন সংস্থাসহ মোট ১৩২ অংশীদারকে সাথে নিয়ে এ যৌথ পরিকল্পনা তৈরি করা হয়েছে। যার লক্ষ্য হলো উদ্বাস্তু নারী, পুরুষ ও শিশুদের নিরাপত্তা এবং জীবন রক্ষাকারী সহায়তা দেয়া ও সামাজিক সংযোগ বৃদ্ধি করা।২০১৮ সালের জেআরপি তহবিলে চাহিদা ছিল ৯৫০ মিলিয়ন মার্কিন ডলার। বিপরীতে পাওয়া যায় ৬৯ শতাংশ বা ৬৫৫ মিলিয়ন মার্কিন ডলার।২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এছাড়া আগে থেকে দুই লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল।

 নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন, সংসদে সংরক্ষিত আসনে ৪৯ প্রার্থীর সবাই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আগামীকাল চূড়ান্ত ঘোষণা শেষে এই ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবং কোনও আসনে একাধিক প্রার্থী না থাকায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন ইসির যুগ্ম-সচিব ও রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।নির্বাচিতদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র একজন।রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম আরও বলেন, নির্বাচিতদের চূড়ান্ত তালিকা রোববার জানানো হবে।

একই সঙ্গে নির্বাচিতদের গেজেট প্রকাশের জন্য রোববার নির্বাচন কমিশন সচিবকে চিঠি দেয়া হবে। পরে কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে।আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৩ নারী সংসদ সদস্য হলেন- ঢাকা থেকে সুবর্ণা মুস্তাফা, শিরীন আহমেদ, জান্নাতুল বাকিয়া, শবনম জাহান শিলা ও নাহিদ ইজহার খান। চট্টগ্রাম থেকে খাদিজাতুল আনোয়ার ও ওয়াশিকা আয়েশা খানম; কক্সবাজার থেকে কানিজ ফাতেমা আহমেদ, খাগড়াছড়ি থেকে বাসন্তী চাকমা, কুমিল্লা থেকে আঞ্জুম সুলতানা ও আরমা দত্ত, ব্রাহ্মণবাড়িয়া থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম, গাজীপুর থেকে শামসুন্নাহার ভূঁইয়া ও রুমানা আলী, বরগুনা থেকে সুলতানা নাদিরা, জামালপুর থেকে হোসনে আরা, নেত্রকোনা থেকে হাবিবা রহমান খান (শেফালী) ও জাকিয়া পারভীন খানম, পিরোজপুর থেকে শেখ এ্যানী রহমান, টাঙ্গাইল থেকে অপরাজিতা হক, সুনামগঞ্জ থেকে মো. শামীমা আক্তার খানম, মুন্সীগঞ্জ থেকে ফজিলাতুন নেসা, নীলফামারী থেকে রাবেয়া আলীম, নরসিংদী থেকে তামান্না নুসরাত বুবলী, গোপালগঞ্জ থেকে নার্গিস রহমান, ময়মনসিংহ থেকে মনিরা সুলতানা, ঝিনাইদহ থেকে মোছা. খালেদা খানম, বরিশাল থেকে সৈয়দা রুবিনা মিরা, পটুয়াখালী থেকে কাজী কানিজ সুলতানা, খুলনা থেকে গ্লোরিয়া ঝর্ণা সরকার, টাঙ্গাইল থেকে খন্দকার মমতা হেনা লাভলী, দিনাজপুর থেকে জাকিয়া তাবাসসুম, নোয়াখালী থেকে ফরিদা খানম (সাকী), ফরিদপুর থেকে রুশেমা বেগম, কুষ্টিয়া থেকে সৈয়দা রাশেদা বেগম, মৌলভীবাজার থেকে সৈয়দা জোহরা আলাউদ্দিন, রাজশাহী থেকে আদিবা আনজুম মিতা, চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেরদৌসী ইসলাম জেসী, শরীয়তপুর থেকে পারভীন হক সিকদার, রাজবাড়ী থেকে খোদেজা নাসরীন আক্তার হোসেন, মাদারীপুর থেকে তাহমিনা বেগম, পাবনা থেকে নাদিয়া ইয়াসমিন জলি ও নাটোর থেকে রত্না আহমেদ।জাতীয় পার্টি থেকে নির্বাচিত ৪ জন হলেন- অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, অ্যাডভোকেট সালমা ইসলাম, অধ্যক্ষ রওশন আরা মান্নান ও নাজমা আকতার। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি থেকে লুৎফুন নেসা খান ও স্বতন্ত্র সেলিনা ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget