Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় জেলা ফুটবল লীগ ২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে নওগাঁ ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে ফেষ্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম মোঃ শাহনেওয়াজ। উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন অলিম্পিক স্পোটিং ক্লাব বনাম ক্রীড়া পল্লি। খেলায় অলিম্পিক স্পোটিং ক্লাব, ক্রীড়া পল্লিকে ৩-০ গোলে হারিয়ে জয় লাভ করে। জেলা ক্রীড় সংস্থার সহয়োগীতায় জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজন করেন। জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মামনুর রশীদ মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, নওগাঁ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও জেলা ফুটবল লীগের পরিচালনা কমিটির আহবায়ক ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু, সহ-সভাপতি নাছিম আহম্মেদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন অলিম্পিক স্পোটিং ক্লাব বনাম ক্রীড়া পল্লি। খেলায় মোট ৬টি দল অংশ গ্রহন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলা চলছিল।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দা উপজেলায় পুলিশি বাঁধায় আটকা পড়ল অর্ধশত গাড়ি। শুক্রবার ছিল রাজশাহী বিভাগীয় ঐক্যফ্রন্টের জনসভা। এ জনসভা অভিমুখে যাওয়ার পথে মান্দা ফেরীঘাট এলাকায় থানা পরিদর্শক মো. মোজাফফর হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সকাল থেকে বাস থামিয়ে বাঁধার সৃষ্টি করে। ফলে এ এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বেলা আড়াই টায় দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাটে বাঁধা পেয়ে তাৎক্ষনিক এক প্রতিবাদ সভায় উপস্থিত নওগাঁ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, মো. শামীম আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, খায়রুল আলম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক, রুহুল কুদ্দুস পলাশ প্রমূখ সরকারের এরকম শান্তিপূর্ণ সমাবেশে যোগদানের পথে বাঁধা হয়ে দাঁড়ানোর প্রেক্ষাপটে এ হীন কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। এ সময় মহাদেবপুর, রাণীনগর, আত্রাই, বদলগাছি, পত্মীতলা, ধামুইরহাট, নিয়ামতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা উপস্থিত থেকে সরকার বিরোধী নানা শ্লোগান দেন।
মান্দা থানার পরিদর্শক মো. মোজাফফর হোসেন জানান, যেন কোন বিশৃংখলা সৃষ্টি না হয়, সেজন্য সমাবেশে আগত বাসগুলো আটকিয়ে আবার পূর্বের স্থানে ফিরিয়ে দিয়েছেন। তবে কাউকে আটক করা হয়নি বলেও  তিনি আরো জানান।

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল করেছেন সাপাহার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক তফসিল ঘোষণা হওয়ার পর তাৎক্ষণিক এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের ব্যানারে আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে স্থানীয় জিরোপয়েন্টে মুক্তমঞ্চে  আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাজেদুল আলম, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গোপাল মন্ডল, উপজেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক ইস্ফাত জেরিন মিনা, উপজেলা যুবলীগের সভাপতি নৈমুদ্দীন, সাধারণ সম্পাদক বকুল হোসেন, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক রাসেল রানা, কলেজ শাখা ছাত্রলীগের আহব্বায়ক বিপ্লব কর্মকার প্রমুখ।
এ সময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে ভুয়া মেজার পরিচয়ে ১ জনকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র আই,সি,পি ক্যাম্পের বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার(৮/১১/১৮ইং) তারিখ সন্ধ্যা ৬ টার দিকে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর মালামালকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মনাল এ বিজিবি’র অস্থায়ী চেকপোষ্টে চঞ্চল বিশ্বাস নামে এক পাসপোর্ট যাত্রীর নিকট অতিরিক্ত ৬/৭ পিচ কম্বল পাওয়ায় তাকে আই,সি,পি ক্যাম্পে নিয়ে যাওয়া হলে চেকপোষ্টের মামুন এন্টার প্রাইজ এর কর্মচারী শাওনেওয়াজ তপু ঐ যাত্রী ভুঁয়া মেজর রেজাউল হোসেন(৩৬) এর লোক বলে আই,সি,পি ক্যাম্পের নায়েক সুমন এর কাছে পরিচয় তুলে ধরে। পরে ক্যাম্প কমান্ডার ভুঁয়া রেজাউলের সাথে কথা বলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলের খলশি সীমান্ত থেকে ১ কেজি ওজনের  ৫০ লাখ টাকা মূল্যের ১ টি সোনার বার ভারতে পাচারের সময় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শুক্রবার (০৯ নভেম্বর ) দুপুর ১২ টার সময় খলশি বাজারের পাশে একটি ধান ক্ষেত থেকে সোনার বার টি উদ্ধার করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

বিজিবি জানায়,  গোপন খবরের ভিত্তিতে জানতে পারি বেনাপোলর খলশি সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করবে পাচারকারীর।এ সময় পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান সংগীয় সদস্য দিয়ে খলশি স্কুলের পাশের একটি ধান ক্ষেতে গোপন অবস্থানে থেকে ওই পাচারকারী সোনার বার নিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় ধাওয়া দিলে পাচারকারী সোনার বার টি ফেলে পালিয়ে যায়। এ সময় ১ কেজি ওজনের ১ টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।


২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার ১ কেজি ওজনের ১টি সোনার বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: “শেখ হাসিনার সরকার, বার বার দরকার” এই শ্লোগানকে সামনে রেখে ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম ব্রুহানী সুলতান মামুদ গামা ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে উপজেলার বিভিন্ন এলাকার গ্রাম-গঞ্জ, হাট-বাজার ও লোকালয়ে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে এবং প্রার্থীতা জানান দিতে গণসংযোগ করে যাচ্ছেন। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন তিনি। প্রচার প্রচারনার অংশ হিসেবে বিভিন্ন দিবসের শুভেচ্ছা জানিয়ে এবং ভোট প্রার্থনা করতে গামা’র ছবি সংবলিত পোষ্টার, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ডে ছেয়ে গেছে এ উপজেলা। তিনি জানান, জনপ্রিয়তা যাচাই করে মনোনয়ন দেওয়া হলে আমার বিশ্বাস এই আসনে জননেত্রী শেখ হাসিনার নৌকার মাঝি আমিই হব । নৌকা প্রতীকে মনোনয়ন পেলে এই আসন থেকে আমি নিশ্চিত জয় ছিনিয়ে আনব বলে আশা ব্যক্ত করেন গামা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget