Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পুটখালী সীমান্ত থেকে দেড় লাখ টাকা সহ সেলিম হোসেন (২৪)নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।


বুধবার (২৯ আগষ্ট )দুপুর ১২ টার সময় পুটখালী মসজিদ পোস্ট নামক স্থান থেকে তাকে আটক করেন। আটক সেলিম বেনাপোল থানার পুটখালী গ্রামের হাসেম আলীর ছেলে।
বিজিবি জানায় গোপন সূত্রে জানতে পারি সেলিম নামে এক হুন্ডি ব্যবসায়ী ভারত থেকে হুন্ডির টাকা নিয়ে পুটখালী থেকে বেনাপোলের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি একটি টহল দল মসজিদ বাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকা সহ সেলিম নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়।


২১ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান আটক সেলিম কে হুন্ডি টাকা সহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

রিপোর্ট : ইমাম বিমান: বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধী সূবর্না নদী (৩২) কে ২৮ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাতে সন্ত্রাসী কুপিয়ে হত্যা করার প্রতিবাদ সহ ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছে সাংবাদিক বান্ধব সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ

সাংবাদিক সবাই ঐক্য গড়ি, সাংবাদিক নির্যাতন হত্যার প্রতিবাদ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংবাদিক বান্ধব সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর ২৯ আগষ্ট বুধবার সকালে এক যৌথ বিবৃতিতে বলেন, গতকাল রাতে পাবনা জেলায় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির জেলা প্রতিনিধি সূবর্না নদীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে পাবনা জেলার আইন রক্ষাকারী বাহিনীর উর্দ্ধতন কতৃপক্ষের নিকট আগামি ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক সূবর্না নদী হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।

এ বিষয় সাংবাদিক বান্ধব সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হুশিয়ারী উচ্চরন করে বলা হয়, আগামী ২৪ ঘন্টার মধ্যে পাবনার নারী সাংবাদিক সূবর্না নদীর হত্যাকারীদের গ্রেফতার করা না হলে দেশের সকল সাংবাদিক সহ দেশের একমাত্র সাংবাদিক বান্ধব সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ প্রতিবাদ কর্মসূচির ঘোষনা দিবে।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর রাণীনগরে ঘোষগ্রাম উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে অবৈধ লটারীর র‌্যাফেল ড্র-তে গুলি, স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় থানায় মামলা। এঘটনায় গত শনিবার রাতে উপজেলার শহর থেকে স্থানীয় গোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।


রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, শনিবার রাতেই গুলিবিদ্ধ রোবায়েত এর বাবা জাবেদ আলী বাদী হয়ে রাণীনগর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন জেলা গোয়েন্দা পুলিশ। মামলার পর ওই এলাকা থেকে আশিকুজ্জামান রাব্বী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তারকৃত দুইজনকে রবিবারে জেল হাজতে পাঠানো হয়েছে।


ওসি আরো জানান, ঘোষগ্রাম-বেতগাড়ী উদয়ন ক্রীড়া সংসদ কর্তৃক আয়োজিত ঘোষগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অবৈধ লটারী র‌্যাফেল ড্র প্রশাসনের অনুমতি ছাড়াই ওই কমিটি লটারীর র‌্যাফেল ড্র চালিয়েছে। রাব্বীর রবিবারে আদালতে দেওয়া স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে গুলির ঘটনায় জড়িত থাকাসহ সে বিষয়ে গুরত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে সোমবারে জানান মামলার তদন্ত কর্মকর্তা নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ হেল জামান।


উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় শুক্রবার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ঘোষগ্রাম-বেতগাড়ী উদয়ন ক্রিড়া সংসদ কর্তৃক এক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিন বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে সন্ধ্যার পর খেলা উপলক্ষে অবৈধ র‌্যাফেল ড্র (লটারী) ছাড়া হয়। র‌্যাফেল ড্র চলাকালিন সময়ে রাত অনুমান ১১টার সময় কে বা কাহারা অর্তকিত ভাবে গুলি ছোড়ে। এতে ভবানীপুর মন্ডলপাড়া গ্রামের জাবের মন্ডলের ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রোবায়েত হোসেনের মাথায় গুলি লেগে গুরুত্বর আহত হন। রোবায়েতকে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোবায়েত হোসেন ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আহত অপর ২জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নওগাঁর রাণীনগরে গনসংযোগ ও প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। ইতিমধ্যেই বড় দুই দলের মনোনয়ন প্রত্যাশী নেতারা শুরু করেছেন গনসংযোগ, উঠান বৈঠক, সভা, সমাবেশসহ নানা কার্যক্রম।


এরই ধারাবাহিকতায় সোমবার রাণীনগর উপজেলার সিম্বা, লোহাচুড়া, গহেলাপুর, কাটরাশইন, করজগ্রাম (খাঁনপুকুর), মাধায়মুড়ি, আবাদপুকুরসহ আশেপাশের এলাকায় বিএনপি থেকে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন বুলু গনসংযোগ করেছেন। গনসংযোগ শেষে এদিন বিকেলে আবাদপুকুর বাজারের চারমাথায় এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান তারা।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি এসএম আল ফারুক জেমস, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক একেএম মো: জাকির হোসেন, এইচএম নয়ন খাঁন লুলু, সহ-দপ্তর সম্পাদক মো: মতিউর রহমান উজ্জ্বল, উপজেলা যুবদলের সভাপতি মো: এমদাদুল হক, সাধারণ সম্পাদক মো: মোজ্জাকির হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের আহŸায়ক শরিফ মাহমুদ সোহেল, যুগ্ন আহŸায়ক মশিউর রহমান রাজু, নাছির উদ্দিন টনি, আজাদুল হক আজাদসহ উপজেলা বিএনপি ও কালিগ্রাম, একডালা ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগরে ঘুমের ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন এক গৃহবধু। শনিবার রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লোহাচুড়া দক্ষিনাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত স্বামী চন্দন হোসেনকে (৩০) ঢাকায় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দন উপজেলার সদর ইউনিয়নের লোহাচুড়া দক্ষিণাপড়া গ্রামের নাছির উদ্দিন ফকিরের ছেলে।


চন্দনের পরিবার সূত্রে জানা যায়, এদিন রাতে খাবার খেয়ে আমরা বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রাত ২টার দিকে চন্দন চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে ঘরের দরজায় ধাক্কাদিলে ভিতর থেকে দরজার বন্ধ পাওয়া যায়। এসময় চন্দন দরজা খুলে রক্তাত্ত অবস্থায় বাহিরে আসে এবং স্ত্রী গোপনাঙ্গ কেটে দিয়েছে। গুরত্বতর আহতবস্থায় প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নেয়া হচ্ছে। চন্দনের স্ত্রী আর স্বামীর সংসার করবে না বলেও জানা গেছে। অথচ স্ত্রী আট মাসের অন্ত:স্বত্তা।


রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চন্দনের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে দুইকেজি গাঁজাসহ আলম হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা। রোববার রাত ১০ টার দিকে বদলগাছী উপজেলার বালুভরা হিন্দুপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আলম হোসেন নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের লবির উদ্দিনের ছেলে।


নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শামসুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে রাতে বদলগাছী উপজেলার বালুভরা হিন্দুপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের সদস্যরা। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে দুইকেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget