Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নওযোয়ান সমিতির মাঠে। জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে সম্পাদনের যাবতয়ি ব্যবস্থা গ্রহন করেছে। ইতিমধ্যে মাঠে সুদৃশ্য প্যান্ডেল নির্মান করা হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কে বাংলা ও আরবীতে ঈদ মোবারক খচিত ব্যনার টানানো হয়েছে। সরকারী, বেসরকারী ও স্বায়ত্ত¡শাসিত ভবনসমূহে আলোকসজ্জা করনরে কাজ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় এই মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মওলানা আলহাজ্ব আব্দুল মজিদ এই জামাতে ইমামতি করবেন।


আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উৎযাপনকে কেন্দ্র করে নওগাঁ জেলা পুলিশ শহরে বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে। সাধারন মানুষ, ক্রেতা এবং ব্যবসায়ীরা যাতে নিরাপদে চলাচল এবং নিশ্চিন্তে ক্রয় বিক্রয় করতে পারে সে জন্য শহরে ব্যপক সতর্কতামুলক ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ সুপার মো. ইকবাল হোসেনের নির্দেশে এবং তাঁরই নেতৃত্বে এই বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার সতর্কতামুলক ব্যবস্থার অংশ হিসেবে নওগাঁ শহরের মুক্তিরমোড়, ডিগ্রি কলেজের মোড়, তাজ সিনেমা হলের মোড়, ঢাকা বাস টার্মিনাল, কালিতলা মোড়, বালুডাঙ্গা বাস টার্মিনাল, ব্রীজের মোড়, গীতাঞ্জলী শপিং কমপ্লেক্স মোড়, বাজার এলাকা, গোস্ত হাটির মোড়সহ মোট ১৫টি স্থানে পুলিশের অবস্থান সুদৃঢ় করা হয়েছে।


প্রতিটি পয়েন্টে যে কোন একজন অফিসারের নেতৃত্বে পুলিশের এই টীম রাস্তার পার্শ্বে অবস্থান নিয়ে সতর্ক দৃষ্টি রাখছে। সন্দেহজনক কোন ব্যক্তি বা গাড়িতে তল্লাশী চালানো হচ্ছে। দ্রতগতিতে মোটর সাইকেল বা গাড়ী চালানো হচ্ছে কি না তা দেখা হচ্ছে। এ ছাড়াও অবৈধ কোন মোটরসাইকেল বা যে কোন ধরনের যানবাহন চলাচল করছে কি না তাও গুরুত্বে সাথে দেখা হচ্ছে।


অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক জানান আসন্ন ঈদের সকল আয়োজনে এবং সকল কর্মকান্ডে যাতে সাধারন মানুষ নিরাপদে নির্বিঘেœ চলাফেরা করতে পারে এবং ঈদকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এই ব্যবস্থা। তিনি আশা করেন এ বছর জেলায় কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটবেনা। মানুষ অত্যন্ত শান্তিপূর্নভাবে ঈদ উদযাপন করবেন।

নওগাঁ জেলা প্রতিনিধি: বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি বলেছেন, সমাজে কোনো জাতিগোষ্ঠী পিছিয়ে থাকলে দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব হবে না। এ কারণে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিছিয়ে থাকা জাতিগোষ্ঠীর মানুষদের ভাগ্য উন্নয়নের কথা ভাবছেন এবং সেই লক্ষে কাজ করে যাচ্ছেন। তাদেরকে এগিয়ে নিতে অর্থ সহায়তার হাত প্রশস্ত করে রেখেছেন প্রধানমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন বিষয় নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিচর্চারও নির্বিগ্ন সুযোগ করে দিয়েছেন তিনি।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার লক্ষে পথ চলছে সরকার। এই জন্য অনেকদিনের অব্যবস্থাপনা ভেঙে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, মান্দা মমিন শাহানা সরকারি কলেজ অধ্যক্ষ বেদারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনোরঞ্জন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান ইব্রাহীম আলী বাবু প্রমুখ।
মন্ত্রী একই অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মসজিদ ও মন্দিরে চেক ও হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিদ্যুতের নতুন সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। মন্ত্রী এর আগে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাষ্টাররোলে নিয়োগকৃত কর্মচারীদের মাঝে বেতন ও উৎসবভাতা প্রদান করেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ২৩ বোতল বাংলামদসহ শ্রী: কাঞ্চন কুমার (২০) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ। সোমবার উপজেলা সদরের রেলষ্টেশনের সিএনজি ষ্ট্র্যান্ড থেকে তাকে আটক করা হয়।


আটককৃত কাঞ্চন কুমার সদর ইউনিয়নের খট্টেশ্বর হাদিপাড়া গ্রামের শ্রী: রতন চন্দ্রের ছেলে ও রাণীনগর শেরে বাংলা কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, কাঞ্চন কুমার মাদক ব্যবসা করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বাংলামদসহ তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ২৩ বোতল বাংলামদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ: আসন্ন ঈদুল আযহাকে ঘিরে কোরবানির পশু জবাইয়ের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারদের ব্যস্ততা। একদিকে হাপরে আগুনের শিখা অন্যদিকে হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে তৈরি হচ্ছে দা, বঁটি, ছুরি, চাপাতি, হারকাটি। শহর-গ্রাম সবখানেই কামাররা সমান ব্যস্ত পুরোনো দা, ছুরি এবং বঁটিতে শাণ দিতে। আবার মোটর চালিত মেশিনে শান দেয়ার কাজ চলছে পুরানোগুলোর। কেউবা ব্যস্ত নতুন নতুন দা-ছুরি তৈরিতে। তাই দম ফেলার যেন সময় নেই তাদের। সারা বছর অনেকটা অলস সময় পার করা কামাররা ব্যস্ততার ভিড়ে এখন অতিরিক্ত দরদাম করে সময় নষ্ট করতেও আগ্রহী নন। মান্দা এবং মহাদেবপুর উপজেলার বিভিন্ন কামারদের দোকান ঘুরে দেখা যায়, কোরবানিদাতারা কোরবানির পশু কাঁটাছেড়া করার জন্যে পরিবারের ব্যবহৃত ও অব্যবহৃত সবক’টি দা ছুরি অার বটি শাণ দেয়ার জন্যে নিয়ে আসছে কামারদের কাছে। ফলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কামারদের বিরামহীন ব্যস্ততা। উপজেলার বিভিন্ন বাজারে কামারের দোকানগুলো ঘুরে দেখা গেছে, অনেকেই এসব দোকানে আসছেন। মমহাদেবপুর উপজেলার কচুকুড়ি গ্রামের তকিমদ্দিনের ছেলে রেজাউল নামের একজন ক্রেতা জানান, কয়েক দিন আগে একটা চাপাতি এবং বড় চাকু দিয়েছি। তা তৈরি না হওয়ায় ১ঘন্টা বসে থেকে তা তৈরী করে নিলাম। হার্ডওয়্যারের দোকানগুলোতে এবং কামার পট্টিতে ক্রেতাদের ভিড় বেড়েছে। অন্য সময়ের চেয়ে দোকানে মৌসুমি কর্মচারীর সংখ্যাও বেড়েছে। পোড়া কয়লার গন্ধ, হাপরের হাঁসফাঁস আর হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে তৈরি হচ্ছে চকচকে ধারালো দা, চাপাতি, ছুরি, বঁটিসহ নিমিষে মাংস কাটা-কুটার উপকরণ। জেলা সদর ও উপজেলার কামারের তৈরীকরা দা,ছুরি,বটি, হারকাটির (হার্ডওয়্যারের) দোকানগুলোতে কারিগরদের যেমন ব্যস্ততা বেড়েছে তেমনি বেচাবিক্রি করতে গিয়েও গলদগর্ম হয়ে পড়ছেন বিক্রেতারা। মান্দা উপজেলার সতীহাটে গনেশপুর গ্রামের নরেশ কর্মকারের ছেলে নয়ন কর্মকার এবং তার ছেলে প্রদীপ কর্মকারের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৩০ বছর যাবৎ নয়ন কর্মকার এই পেশায় নিয়োজিত। তিনি অারো জানান,স্প্রিং লোহা ও কাঁচা লোহা সাধারণত এ দুই ধরনের লোহা ব্যবহার করে এসব উপকরণ তৈরি করা হয়। সতীহাটে মেশিনে শান দেয়ার কাজে ব্যস্ত কুলিহার গ্রামের মৃত হাফেজের ছেলে অাশরাফুল জানান, বাবার মৃত্যুর পর হতে তিনি দীর্ঘ ১৮বছর যাবৎ বাবার পেশা কাঁচিতে দড়িটানা শান দেয়ার পাশাপাশি বর্তমানে মেশিনে দা,বটি,চাকু,ছুরি, হারকাটিতে শান দিয়ে জীবিকা নির্বাহ করতিছেন। সতীহাটের দিলিপ হার্ডওয়্যারের মালিক দিনেন্দ্রনাথ এবং রুস্তম অালী জানান,স্প্রিং লোহা দিয়ে তৈরি উপকরণের মান ভালো, দামও বেশি।#

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় রেজা আহমেদ (৪০) নামে এক ভ‚য়া ডিজিএফআই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের মুক্তিরমোড় এমপির অফিস থেকে তাকে আটক করা হয়। আটক রেজা আহমেদ শহরের খাস-নওগাঁ মহল্লার মৃত নাজিম উদ্দিনের ছেলে। গ্রামের বাড়ি জেলার আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের চাপড়া গ্রামে। ঘটনায় নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল বাদী হয়ে রবিবার থানায় একটি মামলা করেন।


জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের অফিসে যান রেজা আহমেদ। এসময় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়ে এমপির সাথে কথা বলেন। আগামীতে এমপির অবস্থান খারাপ এমন মন্তব্য করে উপর মহলে একটি রিপোর্ট পাঠাবেন বলে জানান। তবে রিপোর্টটি এমপির পক্ষে করে দিবে এমন শর্তে মোটা অংকের টাকা দাবী করেন রেজা আহমেদ। এসময় এমপির মনে সন্দেহ জাগে এবং মোবাইলে সদর থানায় বিষয়টি অবগত করেন। পরে থানা পুলিশ গিয়ে তাকে আটক করে।


আরো জানা যায়, রেজা আহমেদ বিভিন্ন সময় নিজেকে বিভিন্ন গোয়েন্দা বিভাগের কর্মকর্তার পরিচয় দিয়ে সাধারন মানুষের মাঝে ভয়ের সৃষ্টি করেন। গোয়েন্দা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি অফিস, প্রতিষ্ঠান ও ব্যাক্তির কাছ থেকে চাঁদা আদায় করত। দীর্ঘদিন থেকে এ প্রতারনা করে আসছেন। এক সময় ডিজিএআই এর সোর্স হিসেবে কাজ করত বলেও জানা গেছে।


তবে নওগাঁ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ও মামলার বাদী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল এ বিষয়ে কোন মন্তব্য করতে চান না।


নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার আয়ু আব্দুল আনাম বলেন, ডিজিএফআই এর ভ‚য়া পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে রেজা আহমেদ প্রতারনা করে আসছিল। নওগাঁ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের অফিসে গিয়ে চাঁদা চাওয়ায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৯৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  ররিবার সকাল ১০টার দিকে শহরের বাইপাস মলফেলা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, সদর উপজেলার রজাকপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে রাজু (২৯) ও পাঁচবাড়িয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে (৫২)।


নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, গোপন সংবাদে জানা যায় একটি মোটরসাইকেলের ট্যাংকির ভিতর করে জেলার ধামইরহাট উপজেলার সীমান্ত থেকে মাদক বহন করে শহরের দিকে আসছে। এ তথ্যের উপর ভিত্তি করে শহরের বাইপাস মলফেলা এলাকায় পুলিশ অবস্থান করে। তাদের দেখে সন্দেহ হওয়ায় রাস্তার উপর থামিয়ে মোটরসাইকেল তল্লাসি করা হয়। এসময় ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget