Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শার নাভারনে হোমিও প্যাথিক প্যারা-মেডিকেল কলেজের নামে পত্রিকায় সংবাদ প্রকাশের পর বেরিয়ে আসছে থলের বিড়াল। আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছে ভুক্তভোগি ব্যক্তিরা। হোমিও প্যাথিক প্যারা-মেডিকেল কলেজে ভর্তি হতে হলে কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিন্তু অত্র কলেজের পরিচালক ডাঃ ওবায়দুল কাদির নিয়ম-নীতি না মেনে এসএসসি/সমমান পরীক্ষার ভুয়া সনদ দেখিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে ছাত্র-ছাত্রী ভর্তি করে থাকে। একটি কলেজ চালাতে হলে কমপক্ষে ৪জন ডিএইচএমএস ডিগ্রীধারী শিক্ষক থাকা আবশ্যক। কিন্তু সেখানে এ ধরনের কোন শিক্ষক নিয়োগ না দিয়ে পরিচালক একাই চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানের সমস্ত কাজকর্ম।
হোমিও প্যাথিক প্যারা-মেডিকেল বোর্ডের নিয়ম অনুযায়ী একটি কেন্দ্রে পরীক্ষা চালাতে হলে জেলা প্রশাসক, স্থানীয় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অবগতির জন্য পরীক্ষার প্রোগ্রামের অনুলিপি দেওয়া আবশ্যক। কিন্তু শার্শার নাভারন হোমিও প্যাথিক প্যারা-মেডিকেল কলেজের পরিচালক ডাঃ ওবায়দুল কাদির নিয়ম-নীতি না মেনে কাউকে অবহিত না করে নিজের ইচ্ছা মত মনগড়া আইনে চুরি করে পরীক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নিয়ম অনুযায়ী পরীক্ষার প্রশ্ন প্রশাসনিক কোন দপ্তরে বা স্থানীয় কোন ব্যাংকে রাখার নিয়ম থাকলেও সেখানে না রেখে পরিচালক ডাঃ ওবায়দুল কাদির নিজের কাছে রেখে দেন এবং প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে স্থানীয় সাংবাদিকদের নাম করে ৫শ’ টাকা করে আদায় করার অভিযোগ রয়েছে।
বাগআাঁচড়া বাজারে হোমিও চিকিৎসক আব্দুস সামাদ তার এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্র না থাকলেও সে এই হোমিও প্যাথিক প্যারা-মেডিকেল কলেজ থেকে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে চালিয়ে যাচ্ছে হোমিও চিকিৎসা। এ ধরনের পরীক্ষা দিতে প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ ওবায়দুল কাদিরকে দিতে হয় মোটা অংকের টাকা। পরীক্ষার্থীদের পরীক্ষায় ভাল ফলাফল পাইয়ে দেওয়ার জন্য টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। টাকা দিলে এক জনের পরিক্ষা অন্য জন দিতে পারে এ প্রতিষ্ঠানে।
এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল’র নিকট জানতে চাইলে তিনি বলেন, নাভারনে হোমিও প্যাথিক প্যারা-মেডিকেল কলেজ নামে কোন প্রতিষ্ঠান আছে কিনা আমার জানা নাই। পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ সংক্রান্ত কোন চিঠিপত্র আমার দপ্তরে কখনই আসেনি।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ধান-পাটের বদলে আখ চাষে সাফল্য পেয়েছে শার্শা উপজেলার পুটখালী ও বাগআঁচড়া ইউনিয়নের ২০০ কৃষক। উৎপাদনের খরচের তুলনায় অন্তত ৫ গুণ মুনাফার কথা জানিয়েছেন তারা। তবে কিছু ক্ষেতে রোগ-বালাই দেখা দেয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা। সহায়তা দেয়ার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। উপজেলার পুটখালী ও বাগআঁচড়া ইউনিয়নে বেড়েছে আখ চাষ। ধান-পাটে আশানুরুপ ফলন না পাওয়ায় কয়েক বছর ধরে এই পণ্যের চাষে ঝুকেছেন চাষীরা। নতুন প্রজাতির গান্ডারী ইশ্বরদী ও এসআর-১৬ জাতের আখের ফলন ভালো বলছেন চাষীরা।

উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের আখ চাষী আজগর আলী জানালেন, এক বিঘা জমিতে ৩০-৪০ হাজার টাকা খরচ করে পাওয়া যায় দেড় থেকে দুই লাখ টাকা। তিনি প্রতি বছরই আখ চাষ করে থাকেন। চলতি বছর ২ বিঘা জমিতে আখ চাষ করেছেন ফলনও ভাল হয়েছে।

এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায়ও যাচ্ছে এই আখ। তবে চলতি মৌসুমে অনেক আখ ক্ষেতে পচন ও মাজরা পোকা দেখা দেয়ায় শংকিত চাষীরা।

এই সব পোকা দমনে উপ-সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে চাষীদের সহযোগীতা দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। চলতি বছর শার্শা উপজেলায় ৩০০ বিঘা জমিতে আখের চাষ হয়েছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনামতে নতুনত্ব সৃষ্টির লক্ষ্যে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম বেলাল হোসেনের উদ্যোগে গত বুধবার জাতীয় শোক দিবসে উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোখলেছার রহমান রচিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবন ও রক্তাক্ত পনেরই আগষ্ট শীর্ষক “মহাননেতা বঙ্গবন্ধু” নামক একটি পত্রিকা প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।

এ উপলক্ষে বেলা ১১টায় ইউপি ভবনে এক আলোচনা সভা প্যানেল ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেন। আরও বক্তব্য রাখেন ইসলামপুর মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মকবুল হোসেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সুপার আব্দুল জোব্বার, ইউপি সদস্য মাহবুবুর রশিদ, আব্দুর রাজ্জাক প্রমূথ। সভায় প্রায় ৭ শতাধিক “মহাননেতা বঙ্গবন্ধু” ও রক্তাক্ত পনের আগষ্ঠ” বহির মোড়ক উম্মোচন বিতরন ও বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে প্রদর্শনের জন্য ৩টি এলইডি টিভি বিতরন করা হয়। ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেন জানান, সরকারের কর্মসূচী বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জবাবদিহি ও স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে আগামীতে গ্রামীন জনগোষ্টির মাঝে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড অবগত করতে বিস্তর কর্মসূচী গ্রহন করা হয়েছে। প্রকাশিত পত্রিকাটি এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির কুন্দগ্রাম থেকে সিপ্রা রানী (৩০) নামের এক প্রবাসির স্ত্রী রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে। সে পরকীয়ার টানে নাকি তাকে অপহরণ করা হয়েছে। এনিয়ে নানা গুঞ্জন চলছে। সে কুন্দগ্রামের সৌদি প্রবাসি শ্রী স্বপনের স্ত্রী ও দুই সন্তানের জননী। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
জানাযায়, সিপ্রা রানীর স্বামী শ্রী স্বপন ৮মাস আগে সৌদিতে যান। গত ১৫ আগষ্ঠ দুপুরের সিপ্রা রানী স্বামীগৃহ থেকে তার দুই সন্তানসহ দুপচাঁচিয়ার তালোড়া বাজারে দাওয়াত খাবার নাম করে বেড়িয়ে যায়। তালোড়া বাজারে দুই সন্তানকে একটি মাইক্রোতে পিত্রালয় রাজশাহীর আড়ানী গ্রামে পাঠিয়ে দিয়ে সিপ্রা রানী রহস্যজনক নিখোঁজ হয়। এরপর বিষয়টি জানাজানি হলে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সিপ্রা রানীর স্বশুড় শ্রী যুগল ঘটনা নিশ্চিত করে জানায়, বাড়ী থেকে টাকা সোনার গহনাসহ পাশের বাড়ীর ট্রাকচালক মিঠন নামের এক যুবকের সাথে পরকীয়ার জড়িয়ে পালিয়েছে। ঘটনায় তদন্তকারি উপ-পরিদর্শক সাম মোহাম্মাদ অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে জানান উদ্ধার তৎপরতা চলছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: গত বৃহস্পতিবার রাতে আদমদীঘি থানা পুলিশ চোরাই সন্দেহে ৫টি গরুসহ ইয়াাছিন আলী (৬২) নামের এক কসাইকে আটক করেছে। আটক ইয়াছিন আলী আদমদীঘির বড়আখিড়া সোনারপাড়া গ্রামের বয়তুল প্রামানিকের ছেলে। এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানাগেছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে চোরাই গরু রয়েছে এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির বড়আখিড়া সোনারপাড়া ইয়াছিন আলী নামের ওই কসাইয়ের বাড়ীতে অভিযান চালিয়ে চোরাই সন্দেহে ৫টি গরু উদ্ধার ও তাকে আটক করা হয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুসা মিয়া জানান, ৫টির মধ্যে ৩টি গরুর মালিক মিলেছে অবশিষ্ট ২টি ওদেরই হতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান সাংবাদিকদের জানান, এ ঘটনায় আরো অনুসন্ধান ও খতিয়ে দেখার পর মামলা রুজু করা হবে।

এস রহমান সোহেল, ভোলা জেলা সংবাদদাতাঃ ঢাকা টু দুলার হাট থানার ঘোষেরহাট রুটে জাহিদ - ৮ লঞ্চে অজ্ঞান পার্টির সদস্য -৩ জনকে আটক করেছে লঞ্চ যাত্রীরা।

(১৭ আগষ্ট) শুক্রবার দুলার হাট থানার এস আই শাহজালাল সংগীয় অফিসার ও ফোর্স যাত্রীদের হাতে আটককৃত অজ্ঞান পার্টির সদস্য তিনজন কে গ্রেফতার করে থানায় নিয়েযান।

আটক কৃত অজ্ঞান পার্টির সদস্যরা হলেন ১।মো: রায়হান চোধূরী(২১) পিং মহিউদ্দিন চৌধূরী মাতা- রোকসানা বেগম সাং দক্ষিনকাগজী পাড়া ১নং ওয়ার্ড থানা মুন্সিগন্জ(সদর) জেলা - মুন্সিগন্জ।
২। সাইফুল ইসলাম মুন্না(২৩) পিং আজিজ বেপারী,মাতা-তাজনুর বেগম সাং দক্ষিন কাগজী পাড়া ১নং ওয়ার্ড থানা- মুন্সিগন্জ সদর, মুন্সিগন্জ ৩।রুবেল সর্দার(১৮) পিং বাচ্চু সর্দার মাতা- সাহেদা বেগম সাং দারিয়াকান্দি থানা- সালতা জেলা -ফরিদপুর। প্রত্যক্ষদর্শী নাজিম আকন,বেল্লাল হোসাইন,আলমগীর,মো: ফারুক,এ,কে এম রুবেল হোসেন আমাদের প্রতিনিধি কে জানান রাত ১১:৩০ হতে ৫:৩০ যে সময়ের মধ্য কাটপট্রী ঘাটে জাহিদ -৮ লঞ্চে অবস্থান নেয় এবং দুই লঞ্চযাত্রীরকাছ হতে নগদ ৪২০০০ টাকা ও ১৫০০ টাকা এবং সংগে থাকা স্যামসাং গ্যালাক্সী ৮২২৬২ মডেল মুল্য ২২০০০ টাকা নকিয়া ২২০ মডেল দাম ৩৫০০ টাকা গল্প গুজবের সুযোগে চেতনা নাশক রুমাল প্রয়োগ করে মোট ৭০০০০ টাকা নিয়ে স্থান ত্যাগ করে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো: মাহমুদুল হাসান(৩৫) পিং মৃত আ:হাই পটুয়াখালী বাসিন্দা দুলার হাট থানাধীন পাঙ্গাসীয়া নামক স্থানে পৌছলে জ্ঞান ফিরে তার সংগে থাকা টাকা মোবাইল না পাওয়ায় রায়হান চৌধূরী, সাইফুল ইসলাম, রুবেল সর্দার তিনজনকে সনাক্ত করলে লঞ্চের যাত্রী ভীর জমলে ২নং আসামী সাইফুল ইসলাম মুন্না নদীতে ঝাপ দেয়। বাকী দুজন কে জনতার হাতে আটক হলে দুলার হাট থানায় খবর পাওয়ার সাথে সাথে এস আই মো: শাহজালাল সংগীয় অফিসার ও ফোর্স ঘোষের হাট লঞ্চ ঘাটে গ্রেফতারে সক্ষম হয়। ঘটনাস্থলেই গ্রেফতারকৃত কাছে সংগে থাকা ৪মিলিগ্রাম পিরিটন ০৬ পিচ ট্যাবলেট ও ৪.৫ ইঞ্চি সাইজের ষ্টিলের ১পিচ সিজার উদ্ধার করে গ্রেফতার করা হয়েছে। এদিকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মাহমুদুল হাসান শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ্য হয়ে দুলার হাট থানাধীন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় অভিযোগের ভিত্তিতে মামলা প্রদান করা হয়েছে বলে জানান। দুলার হাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটওয়ারী সত্যতা স্বীকার করেন এবং বলেন গ্রেফতারকৃত অজ্ঞান পার্টির সদস্য সাইফুল ইসলাম মুন্না কে গাছির খাল নামক স্থানে জনতার হাতে আটক হওয়ার খবর পেয়ে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতার কৃত এ অজ্ঞান পার্টির সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে তাদের খপ্পরে পড়ে বহু যাত্রী সর্বস্ব হচ্ছে এমনকি জীবন মৃত্যর মুখে পতিত হচ্ছে। কোরবানী ঈদের এ সময়ে সকল যাত্রী ও জনসাধারন সর্বদা সজাগ থেকে অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করতে সম্ভব হবে বলে মনে করেন তিনি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget