Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (৩০) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলার কালি কাশিপুর গ্রামের সমসের আলীর ছেলে।


পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চন্দ্র বলেন, শফিকুল ইসলাম পতœীতলা শাখার ব্র্যাক অফিসের হিসাবরক্ষক ছিলেন। অফিসের কাজ শেষে রাতে মোটরসাইকেল যোগে ভাড়া বাড়িতে যাচ্ছিলেন।


ব্র্যাক অফিসের কিছু দূরে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শফিকুল মারা যান। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৭১৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (১৭ আগস্ট) সকালে বেনাপোলের শিকড়ি সীমান্তের একটি মাঠ থেকে ফেনসিডিলের চালানটি জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি বলে জানান বিজিবি সদস্যরা।


৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে একদল চোরাচালানী মাদক দ্রব্য পাচার করে বাংলাদেশে নিয়ে আসবে। এমন সংবাদে বেনাপোল কোম্পানি সদরের নায়েক মো. আব্দুল ওয়াদুদের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল শিকড়ী দক্ষিণ পশ্চিম মাঠ এলাকায় অবস্থান নেয়। এ সময় ১০-১২জনকে বস্তা মাথায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি ধাওয়া করলে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বস্তাগুলো তল্লাশি করে ৭১৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।যার আনুমানিক মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা।


জব্দকৃত ফেনসিডিল মাদকদ্রব্য যশোর ব্যাটালিয়নে জমা করা হবে বলে তিনি জানান।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওরিয়ন টি কোম্পানি লিমিটেডের (জাফ্লং চা) এর আদমদীঘির সান্তাহারে একমাত্র পরিবেশক সজীব ট্রেডার্সের পক্ষ থেকে সেরা গ্রাহকদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।


গত বৃহসপ্রতিবার দুপুর আড়াই ২টায় সিএসডি খাদ্য গুদাম সংলগ্ন একটি হোটেলে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। আদমদীঘি উপজেলায় ওরিয়ন কোম্পানির (জাফ্লং চা-পাতা) পণ্যক্রেতাদের মধ্যে সান্তাহার সিএসডি গেটের সামনে উৎস হোটেলে সর্বোচ্চ পরিমান জাফলং চা-পাতা বিক্রয় করায় সজীব টেডার্সের রেকর্ড অনুপাতে সেরা গ্রাহক হিসেবে নির্বাচিত হয় ওই হোটেল মালিক বেলাল হোসেন। নির্বাচিত বেলাল হোসেনকে সজীব টেডার্সের পক্ষ থেকে উপহার সামগ্রী হিসেবে একটি মোবাইল ফোন প্রদান করা হয়েছে। এসময় উপহার সামগ্রী প্রদান করেন ওরিয়ন টি কোম্পানি লিমিটেডের রাজশাহী রিজিওনাল ম্যানেজার (আরএম) সিরাজুল ইসলাম, সজীব ট্রেডার্সের পরিবেশক তপন মূখার্জী ডানো, ওরিয়ন টি কোম্পানি লিমিটেডের বগুড়ার এরিয়া ম্যানেজার হাবীবুল্লাহ আনছারী,নওগাঁর টেরিটোরী ম্যানেজার আব্দুল ওহাব মন্ডল, এসআর মাসুদ,সিএম জনি,সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু,সেবিকা রাণী,সজীব মূখার্জী প্রমূখ। এছাড়া সান্তাহারসহ আদমদীঘি উপজেলার প্রায় ২০টি দোকানের জাফ্লং চা বিক্রেতাদের মাঝে উপহার সামগ্রী হিসেবে মোবাইল ফোন ও গøাস সেট তুলে দেয়া হয়েছে।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে নিখোঁজের প্রায় ১০ ঘন্টার পর গত বৃহস্পতিবার সকাল ৯টায় রানীদীঘি নামক একটি পুকুর থেকে মছির উদ্দিন ফকির (৯৪) নামের এক বৃদ্ধের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। সে ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামের সখ ফকিরের ছেলে ও ৭ সন্তানের জনক। তিনি ভারসাম্যহীন অবস্থায় ছিলেন বলে পারিবারিক সুত্রে বলা হয়। পুলিশ মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে।


পুলিশ ও পরিবার সুত্রে জানাযায়, মছির উদ্দিন ফকির বাঁশের তৈরী ডালা তৈরী করে জীবিহা নির্বাহ করতেন। মানসিক রোগী ছিলেন। গত বুধবার রাত ১১টায় তার বাড়ী থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এরপর বহু খোঁজাখুজির এক পর্যায়ে পরদিন গতকার বৃহস্পতিবার সকাল ৯টায় গ্রামের পূর্ব পার্শ্বে মাঠের মধ্যে অবস্থিত রানীদীঘি নামক একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেন। বৃদ্ধ মছির উদ্দিন মানসিক রোগী ছিল, পুকুরের পানিতে ডুবে মারা যায়।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: কোরবানীর ঈদকে সামনে রেখে বেনাপোলসহ শার্শা উপজেলায় ২ হাজারের অধিক  খামারে গরু পরিচর্যা করছেন খামার মালিকরা। গরুগুলিকে মানুষের আদলে লালন পালন ও সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধানে রেখে পরিচর্যা করা হচ্ছে।  তবে সীমান্ত পথে  ভারতীয় গরু আসলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার আশংখা করছেন খামারীরা। গরু পালন ও খামার ব্যবসায়ীদের ব্যস্ত সময়ের ভিডিও চিত্র তুলে ধরে রিপোর্ট করছেন আমাদের বেনাপোল প্রতিনিধি আয়ুব হোসেন পক্ষী।


যশোর বেনাপোল ও শার্শা সীমান্ত দিয়ে চোরা পথে গরু আসা কমে যাওয়ায় এ অ লের বেশ কিছু বেকার যুবক দেশীয়  প্রযুক্তিতে উন্নত জাতের গরুর খামার তৈরি করে লাভবান হচ্ছেন। এবাবের কোরবানীর ঈদে বিক্রি করার জন্য শার্শা উপজেলায় ছোট বড় প্রায় ২ হাজার গরু মোটা তাজাকরন খামারে প্রায় ১৮ হাজার গরু রয়েছে। খামার মালিকদের নিবিড় পরিচর্যায় এসব খামারের গরুগুলো অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় চেহারায় রূপ নিয়েছে। খামারী মালিকরা দিন রাত কষ্ট পরিশ্রম করে এসব গরুর পরিচর্যা করছেন। এক বছর আগে যে গরু গুলি ৭০ থেকে ৮০ হাজার টাকায় কিনেছেন সেসব গরুগুলি এখন ২ লাখ টাকা দাম হলে বিক্রি করবেন। যশোরের শার্শা সীমান্ত পথে ভারত থেকে এ বছর গরু কম আসায় এখনও পর্যন্ত বাজারে গরুর দাম ভালো আছে বলে জানান খামারীরা। তবে গরুর হাটে দেশের অন্যান্য এলাকার ব্যাপারী কম থাকায় বিক্রি কম হচ্ছে। এ উপজেলায় এবারের কোরবানীতে যে পরিমান গরু লাগবে তার দিগুন গরু রয়েছে এসব খামারে। শার্শা উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র উন্নত জাতের গরু উৎপাদনের জন্য বিভিন্ন সময়ে এসব খামারীদের পরামর্শ ও ওষুধ দিয়ে সহযোগীতা করে থাকেন। ভারত থেকে গরু আমদানি বন্ধ হলে আগামীতে এ এলাকায় খামার বৃদ্ধি পাবে ও অনেক মানুষের কর্মসংস্থান হবে। গরুর খামার ব্যবসায়ীরা বিনা সুদে লোন পেলে অনেকেই এ পেশায় আসতে উৎসাহিত হবেন। এবারের কোরবানী ঈদের আগে শার্শা সীমান্ত পথে ভারতীয় গরু আসার সম্ভবনা রয়েছে। তবে কোন বাংলাদেশী ভারতে প্রবেশ করে গরু আনতে পারবেনা। ভারতীয়রা যদি গরু গুলিকে সীমান্ত পার করে দেয় তবেই বাংলাদেশে গরু আসতে পারবে বলে বিজিবি‘র পক্ষ থেকে বলা হয়েছে।


কোরবানীর ঈদকে সামনে রেখে শার্শা উপজেলায় ২ হাজারের অধিক গরু মোটা তাজা করণ খামার গড়ে উঠেছে। পুষ্টিকর খাদ্য খাইয়ে গরু মোটা তাজা করনে খামারীদের মাঝে প্রাণী সম্পদ বিভাগ বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকেন। ভারত থেকে গরু আসা কমে যাওয়ায় এবছর খামারীরা অধিক লাভবান হবেন। স্ট্রয়েড ও ডাইক্লোফেন জাতীয় ওষুধ খাইয়ে গরু মোটাতাজা করতে না পারে এ ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রেখেছি।

ডাঃ জয়দেব কুমার সিংহ, প্রাণি সম্পদ কর্মকর্তা, শার্শা উপজেলা।


২১, ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি  ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ মোঃ সোহেল আহম্মেদ অামাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে বলেন, খুলনা।

এখন সীমান্ত পথে ভারত থেকে  গরু আসছে কম। তবে কোরবানী ঈদের আগে শার্শা সীমান্ত পথে ভারতীয় গরু আসার সম্ভবনা রয়েছে। তবে কোন বাংলাদেশী ভারতে প্রবেশ করে গরু আনতে না পারে সে জন্য কঠোর নজরদারী রাখা হয়েছে। ভারতীয়রা যদি গরু গুলিকে সীমান্ত পার করে দেয় তবেই বাংলাদেশে গরু আসতে পারবে।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঢাকাসহ সারা বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা।


বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপি অবস্থান ও কর্মবিরতী কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ঠাকুরগাঁও জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।


ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মো. মনসুর আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, দৈনিক খবরের জেলা প্রতিনিধি শাহীন ফেরদৌস, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান খান, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি এসএম জসিম উদ্দীন, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু,সকালের সময় সাংবাদিক কামরুল হাসান, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ, রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য জীতেন্দ্র নাথ প্রমুখ।


বক্তারা বলেন, ঢাকাসহ সারা বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিকরা সবসময় ঘটনার তথ্য সংগ্রহ করে জনগণের সামনে সংবাদ তুলে ধরেন। আজ উল্টো সাংবাদিকরাই সংবাদের শিরোনাম হয়েছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও নির্যাতনের ঘটনা বন্ধ করতে হবে। এছাড়াও এসব ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জানানো হয়।


কর্মবিরতী ও অবস্থান কর্মসূচি শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget