Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় ‘বদলগাছী প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়’ এর নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা সদরে ছোট যমুনা নদীর তীরে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্থর ফলকের উন্মোচন করেন, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম আলী বেগ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজার রহমান, স্বেচ্ছাসেবক লীগ ফেরদৌস হোসেন বাবু, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মালিহা ইয়াসমিনসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ যশোরের নাভারন হাইওয়ে পুলিশ যশোর - বেনাপোল মহাসড়কের কলাগাছি থেকে ভারতীয় উন্নতমানের ৭৮ পিছ শাড়ী সহ দুইজন চোরাচালানি ১ জন গাড়ির ড্রাইভার সহ একটি পিকআপ আটক করেছে ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার সময় এ পন্য ও চোরাচালনী সহ পিআপ আটক হয়।
আটককৃতরা হলো ঃ যশোরের ওভায়নগর থানার বনগাও গ্রামের মাসুদুর রহমানের ছেলে মাহফুজ আলম (৩২) একই গ্রামের মোতাহার মোল্যার ছেলে উজ্জল হোসেন বিপ্লব (২৮) ও বুইকরা গ্রামের আমিরুলের ছেলে রিয়াদ মাহমুদ (৩২)।
চোরাচালানি মাহফুজ বলেন, আমরা বিজিবির সোর্স । গতকাল বিজিবিকে চোরাচালানি পন্যর ব্যাপারে তথ্য দিলে বিজিবি সেই পন্য আটক করে আমাদের শাড়ী গুলি দেয়।
নাভারন হাইওয়ে পুলিশের সার্জেন্ট পলিটন মিয়া বলেন গোপন সংবাদের ভিত্তিতে সকালে পিকআপটি থামলে তার ভিতর ২ বস্তা ভারতীয় শাড়ী পাওয়া যায়। শাড়ী সহ পিকআপটি আটক করে থানায় এনে গুনলে ৭৮ পিছ শাড়ী পাওয়া যায়।
আটককৃতদের চোরাচালানি মামলা দিয়ে জেল হাজতে পাঠানা হবে বলে তিনি জানান।
বিজিবি উক্ত শাড়িগুলো দিয়েছে কিনা জানতে চাইলে বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার মনির হোসেন বলেন আমরা কোন শাড়ী কাউকে দেই নাই। যা ধরেছি তা আমরা জমা করেছি। তিনি আরো বলেন ওরা এক সময় সোর্সের কাজ করত এখন করে না। ওরা এখন চোরাচালানি ব্যবসা করে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যবাহী শতবছর বয়সী হাতিরপুল ব্রিজটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোন মুহুর্তে ব্রিজটি ভেঙ্গে গিয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যদি এই ব্রিজটি ধসে পড়ে যায় তাহলে রাণীনগর থেকে আবাদপুকুরসহ উপজেলার পূর্ব অঞ্চলে যাওয়ার একমাত্র পথ চলাচলের জন্য বন্ধ হয়ে যাবে।


জানা গেছে, রাণীনগর উপজেলা সদর হতে দুই কিলোমিটার দূরে আবাদপুকুর-রাণীনগর মহাসড়কের ওপড় ব্রিটিশ শাসন আমলে নির্মাণ করা হয় শতবছর বয়সী ঐতিহ্যবাহী হাতিরপুল নামক এই ব্রিজটি। দীর্ঘদিন যাবত সংস্কার না করায় বর্তমানে ব্রিজটির নিচের গার্ডার ফেটে গেছে, উপরের গার্ডার ফেটে হেলে গেছে ও উপরের পাটাতন দেবে গিয়ে ঝুঁকিপূর্ন অবস্থায় দাঁড়িয়ে আছে ব্রিজটি। ব্রিজটি ঝুঁকিপূর্ন জেনেও প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এর উপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে ছোট-বড় যানবাহনসহ পথচারীরা। এই ব্রিজটির উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রকার ভারী যান বাহন চলাচল করে থাকে।


সাধারণ পথচারীসহ অনেক চালক জানান, উপজেলার বাণিজ্যিক রাজধানী আবাদপুকুরের সঙ্গে রাণীনগরের একমাত্র যোগাযোগ মাধ্যম হলো এই সড়ক। এই সড়কে ব্রিটিশ আমলে নির্মিত এই ঐতিহ্যবাহি ব্রিজটির দীর্ঘদিন কোন সংস্কার না করায় তা এখন চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ন। ব্রিজটির ওপড় দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা প্রতিদিন চলাচল করছি। দ্রæত এই ব্রিজটি সংস্কার করা অতিব জরুরী। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।


এ ব্যাপারে রাণীনগর উপজেলা প্রকৌশলী মো. সাইদুর রহমান মিঞা বলেন, ঐতিহ্যবাহী এই ব্রিজটির বর্তমান অবস্থার কথা উপর মহলে লিখিত ভাবে জানানো হয়েছে। উপরের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ ভারতে ১৭ মাস জেল খেলে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরল ১৪ তরুন। মঙ্গলবার বেলা ৩ টার সময় ভারতের বিএসএফ বেনাপোল ইমিগ্রেশন ও বিজিবির কাছে তাদের হস্তান্তর করেন।


ফেরত আসারা হলো ঃ-রাজশাহী জেলার আব্দুর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর,আফছার আলীর ছেলে আব্দুল হাকিম,হাবিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন,কামাল হোসেনের ছেলে আবদুল হালিম,গোলাম নবীর ছেলে বাবু,আলাউদ্দিনের ছেলে আজিজুল হক,আলমের ছেলে জহুরুল,ফজলুর রহমানের ছেলে শহিদুল,আক্তার আলীর ছেলে ইকবাল হোসেন,আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা,আশরাফুলের ছেলে সুমন,নওশাদ আলীর ছেলে জহিরুল,আশরাফুল ইসলামের ছেলে মোমিন,আব্দুর রহমানের ছেলে ফুলাল হোসেন। এদের বয়স ১৭ বছর থেকে ২৪ বছর পর্যন্ত।


বেঙ্গালুর শহরে যাওয়ার ১ থেকে ২ মাসের ভিতর আমরা সেদেশের পুলিশের কাছে ধরা পড়ি। পরে পুলিশ আদালতের মাধ্যমে আমাদের জেল হাজতে পাঠায়। আমরা ধারওয়া সেন্ট্রাল জেলে ১৭ মাস জেল খেটে আজ দেশে ফিরেছি।


বেনাপোল পোর্ট থানার এ এসআই শাহিন ফরহাদ বলেন, এরা ভারতে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনায় চিঠি চালাচালির এক পর্যায়ে সেদেশের সরকার বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে পাঠায়। ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতা শেষ করে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া থেকে মো. সবুজ হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গত সোমবার দুপুরে তাকে আটক করা হয়। সবুজ উপজেলার পার বোয়ালিয়া স্কুলপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামসুদ্দিন জানান, সোমবার দুপুরে গোপণ সংবাদের ভিত্তিতে সবুজের বাড়ি থেকে ২৬ গ্রাম হিরোইনসহ তাকে আটক করা হয়। সবুজ এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত। তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলাও রয়েছে। আটকের পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

নওগাঁ প্রতিনিধিঃ স্মৃতি চারন, কবিতা আবৃত্তি, গান ও কেক কাটার মধ্যে দিয়ে নওগাঁয় উদযাপন করা হলো আবৃত্তি পরিষদ নওগাঁ (আপন) এর ৩১ তম বর্ষপূর্তি উৎসব। সংগঠনের উপদেষ্টা, কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারন সদস্য ও আমন্ত্রিত অতিথি বৃন্দের আগমনে মিলন মেলায় পরিনত হয়েছিল রবিবার সন্ধ্যায় নওগাঁ বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ মিলনায়তন। প্রফেসর শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তি পরিষদ নওগাঁ এর সাধারন সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, এসময় উপস্থিত ছিলেন এ্যাড. ডি.এম আব্দুল বারী, কায়েশ উদ্দীন, এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল, সিনিয়র সাংবাদিক নবির উদ্দিন, মেসাদ্দেক হোসেন, আব্দুস সাত্তার মন্ডল, ফরিদুল করিম, রফিকুদ্দৌলা রাব্বী, বিন আলী পিন্টু, শরিফুর রহমান, এম.এম রাসেল, এ্যাড. রেজাউল বাসার মতি, নুরুন নাহার সুষমা সাথি, তৌফিক মোল্লা সেতু, তাসলিমা ফেরদৌস, নওরিন, মায়া, অসীম, শিবনাথ, পূজা, সরোজ, রুপস প্রমূখ। সব শেষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget