Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ উদ্বৃত্ত মাছ উৎপাদনের একটি জেলা। এ জেলার মোট জলাভুমির পরিমাণ ৫২ হাজার ৭শ ৭ দশমিক ৬৯ হেক্টর। এসব জলাশয়ে মোট মাছ উৎপাদিত হয় ৭৩ হাজার ২শ ৭৯ দশমিক ৪৭ মেট্রিক টন। এ জেলায় মোট মাছের চাহিদা ৬০ হাজার ৫শ ১২ মেট্রিক টন। মোট উদ্বৃত্ত মাছ উৎপাদনের পরিমাণ ১২ হাজার ৭শ ৬৭ দশমিক ৪৭ মেট্রিক টন। জাতীয় মৎস্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মৎস্য অফিসার ফিরোজ আহম্মেদ নতাঁ বর্ক্তৃতায় এই তথ্য প্রদান করেছে।
বৃহষ্পতিবার নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য অফিসার মো. ফিরোজ আহাম্মেদ। জেলা প্রশাসক মো. মিজানুর রহমান আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক, সদর উপজেলা চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার বেগম মুশতদানজিদা পারভীন এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: গৌতম কুমার দাস।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্যচাষী প্রতিনিধি ফিরোজ আহম্মেদ এবং মৎস্যচাষী প্রতিনিধি একছার উদ্দিন।
উল্লেক্য মৎস্য সপ্তাহ উপলক্ষে গত ১৮ জুলাই স্তানীয় সাংবাদিকদের সাথ এক মতবিনিময়সভার আয়োজন করা হয়।

রাসেল নওগাঁ : নওগাঁর মহাদেবপুরের জন্তইল গ্রামের বাক্কার আলীর মেয়ে বুদ্ধি প্রতিবন্ধি বেবী খাতুন (২২) ধর্ষণের শিকার হয়ে গর্ববতি হয়েছে। এঘটনায় ওই মেয়ের খালা মর্জিনা বেগম বাদী হয়ে মহাদেবপুর থানায় নাইমুল হাসান দুখু (১৫) নামের এক কিশোরকে বিবাদী করে মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানাযায়, ওই বুদ্ধি প্রতিবন্ধি মেয়ের প্রতিবেশি সাবেক ইউপি সদস্য আনিছুর রহমানের ছেলে নাইমুল হাসান দুখু দীর্ঘদিন ধরে বেবীকে ধর্ণষ করে আসছে। এর ফলে বেবী গর্ববতি হয়ে পড়ে। মামলা প্রেক্ষিতে বিবাদী নাইমুল হাসানকে গত মঙ্গলবার রাতে আটক করেন পুলিশ। স্থানীয়রা জানান, বেবী খাতুন ছোট থেকেই বুদ্ধি প্রতিবন্ধি। তার পারিবারে তেমন কোন অভিভাবক না থাকায় বেবী রাত বিরাত বাহিরে থাকতো। এবং বিভিন্ন অনুষ্ঠান ও মেলাতে বেবী দিন রাত থাকতেন। বাড়ি থেকে বের হয়ে দুই তিন দিন বিভিন্ন জয়গাতেও থাকতো। এর কারনে তিনি কোথায় ধর্ষিত হয়েছে তা সঠিক বলা সম্ভব হচ্ছে না। আর সে বুদ্ধি প্রতিবন্ধি হওয়ায় এক এক বার এক এক জনের নাম বলছে। এমনকি তার বাবার নামও বলেছে বেবী খাতুন।
এবিষয়ে মামলার দায়িত্ব প্রাপ্ত এস আই আবু রায়হান সরদার বলেন, বেবী খাতুন নামে একজন বুদ্ধি প্রতিবদ্ধি মেয়ে ধর্ষণের ফলে গর্ববতি হওয়ায় তার খালা মার্জিনা খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে আসামীকে দুখুকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বেসরকারী সংগঠন মানবিক সাহায্য সংস্থার পক্ষ থেকে প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। গত বুধবার বিকেলে শহরের সংস্থার কার্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুসতানজিদা পারভীন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্থার প্রোগ্রাম অফিসার মো: জাহাঙ্গীর আলম, এরিয়া ব্যবস্থাপক মো: শহিদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মো. হিরণ আলী, মো. বাহদুর হোসেন, মো. ওমর ফারুক ও মো. রহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের অন্যান্য এরিয়ার কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।


প্রত্যেক বছরের ন্যায় এ বছরও মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে উক্ত সংস্থার উপকারভোগীর মেধাবী সন্তানদের মাঝে অষ্টম শ্রেণী হতে ¯œাতকোত্তর পর্যায় পর্যন্ত শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা আ”লীগের সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম জনাব শহীদুল্লাহ মিঞা’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরন সভা অনুষ্টিত হয়েছে। বুধবার বিকেলে রাণীনগর উপজেলা আ’লীগের উদ্দ্যোগে দলীয় কার্যালয়ের সামনে স্মরন সভা অনুষ্টিত হয়।
রাণীনগর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল বারিক মোল্লার সভাপতিত্ব স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আ’লীগের সভাপতি মো: আব্দুল মালেক এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম, নওগাঁ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: শাকিল আহম্মেদ বাদল, রাণীনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন, মরহুম শহীদুল্লাহর ছেলে মো: জারজিস হাসান মিঠু প্রমুখ। বক্তারা মরহুম শহীদুল্লাহর রাজনৈতিক ও ব্যক্তি জীবনের ভূয়সী প্রশংসা করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।

আর আই সবুজ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলা উপজেলায় মাটিন্দর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে বৃহস্পতিবার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম (রুবেল) এর সভাপতিত্বে সকাল ১০'০০ হইতে দুপুর ১'০০ টা পর্যন্ত ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সকল গ্রাম পুলিশ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মুক্তিযোদ্ধা, শিক্ষক, নারী নেত্রী, ব্যবসায়ী, ডাক্তার, এনজিও কর্মীসহ বিভিন্ন পেশাজীবীর মোট ৫০ জন নারী-পুরুষ নিয়ে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয়ন ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) তাদের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ কমিউনিটি মতবিনিময় সভার আয়োজন করে।
উক্ত কমিউনিটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গ্রাম আদালত প্রকল্পের পতœীতলা উপজেলা সমন্বয়কারী মোঃ সেলিম উদ্দীন (ইএসডিও), ইউপি সচিব মোঃ আব্দুল মান্নান, গ্রাম আদালত সহকারী মোছা রুজিনা খাতুন (ইএসডিও), ইউপি সদস্য মোছাঃ তৌফিকা বানু, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইজাবুল হোসেন প্রমুখ। কমিউনিটি মতবিনিময় সভায় গ্রাম আদালতের অধ্যাদেশ, আইন, এখতিয়ার, ক্ষমতা, আবেদন দাখিলের সময়, ফিস, সমন জারী, সদস্য উপস্থির অনুরোধ পত্র, আদালতের গঠণ, বিচার প্রক্রিয়া, ক্ষতিপ‚রণ আদায় ইত্যাদ বিষয়ে বিশদ ভাবে আলোচনা হয়।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য অফিসারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস অধিদপ্তরের উদ্যোগে গত বুধবার বিকালে উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুজ্জামান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মফস্বল সাংবাদিক ফোরাম’ (বিএমএসএফ) উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, প্রভাষক রুহুল আমিন, মুজাহিদ খাঁন, আব্দুল মজিদ মল্লিক, সাবেদ আলী, আল-আমিন মিলন প্রমূখ। সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের সাথে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গ্রহিত কর্মসূচিসহ উপজেলার মৎস্য সম্পর্কিত সকল তথ্য উপস্থাপন করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget