নওগাঁয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন কর্তৃপক্ষরা জানান, আগামী ১৪ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই হাজার ৩৭৬টি কেন্দ্রে সাত হাজার ১২৮জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে জেলায় প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৭৫জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুকে ১ লাখ ইন্টারন্যাশনাল ইউনিক নীল রংয়ের ক্যাপসুল ৩৩ হাজার ৫৯৯জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে ২ লাখ ইন্টারন্যাশনাল ইউনিক লাল রংয়ের ক্যাপসুল ৩ লাখ ২ হাজার ৪৭৬ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
মতবিনিময় সভায় ডেপুটি সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান, মেডিক্যাল অফিসার ডা: শরিফুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা: আশিষ কুমার সাহা, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুস সবুর, জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক সাদাকাতুল বারী জয়, সদস্য সচিব আশরাফুল নয়ন সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ডপুটি সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান বলেন, ছয় মাসের কম ও ৫ বছরের বেশী বয়সি এবং চার মাসের মধ্যে ভিটামিন “এ” ক্যাপসুল প্রাপ্ত শিশুকে খাওয়ানো যাবে না। এছাড়া শিশুকে মায়ের দুধ বিশেষ করে, শাল দুধ, ডিম, দুধ, কলিজা, মাছ, মাংস, গাঢ় রংয়ের সবজি, গাজর মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, লাল শাক, কচু শাক, হেলেনচা শাক, হলুদ ফলমুল, পাকা আম, পাকা পেঁপে, পাকা কাঠাল ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে।

কর্মসূচী চলাকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওই সংগঠনের সভাপতি সাফি আরমান শুভ। মানববন্ধন চলকালে বক্তব্য রাখেন আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী কমল,অধ্যক্ষ সাইদুর রহমান,প্রধান শিক্ষক রবিউল ইসলাম,প্রধান শিক্ষক একে আজাদ,প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল,প্রধান শিক্ষক আলহাজ্ব আবু সালেহ,আবু রায়হান,মোসাদ্দেকুর রহমান জিতু প্রমুখ। মানববন্ধনে নিহত বাবুর নিজ গ্রাম ও আড়ানগর ইউনিয়নের বিপুল সংখ্যক নারী,পুরুষ ও শিশু অংশ গ্রহণ করে। উল্লেখ্য,গত ৯ জুলাই সোমবার বিকেলে আড়ানগর গ্রামের আলহাজ্ব ফয়েজ উদ্দিন মাস্টারের ছেলে ওই ইউনিয়ন আ’লীগের সহসভাপতি মশিউর রহমান বাবু (৪৮) কে একটি মহলের নির্দেশে এলাকার চিহিৃত মাদকসেবী ও সন্ত্রাসীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে। পরদিন বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবু মারা যায়। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম বলেন,নিহত বাবুর স্ত্রী নাজমুন নাহার বাদী হয়ে থানার একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩জন কে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যারাই এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকবে তাদের আটক করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।