Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মশিউর রহমান বাবু হত্যাকারীদের ফাঁসির দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী উপজেলার আড়ানগর ইউনিয়নের ফতেপুর বাজারে ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উভয় পার্শে অনুষ্ঠিত হয়। সেবাধর্মী প্রতিষ্ঠান প্রিয়জন যুব সংগঠনের উদ্যোগে এবং ওই ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ফতেপুর বাজার বণিক সমিতির সহযোগিতায় এ মানববন্ধন কর্মসূচী চলাকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওই সংগঠনের সভাপতি সাফি আরমান শুভ। মানববন্ধন চলকালে বক্তব্য রাখেন আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী কমল,অধ্যক্ষ সাইদুর রহমান,প্রধান শিক্ষক রবিউল ইসলাম,প্রধান শিক্ষক একে আজাদ,প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল,প্রধান শিক্ষক আলহাজ্ব আবু সালেহ,আবু রায়হান,মোসাদ্দেকুর রহমান জিতু প্রমুখ। মানববন্ধনে নিহত বাবুর নিজ গ্রাম ও আড়ানগর ইউনিয়নের বিপুল সংখ্যক নারী,পুরুষ ও শিশু অংশ গ্রহণ করে। উল্লেখ্য,গত ৯ জুলাই সোমবার বিকেলে আড়ানগর গ্রামের আলহাজ্ব ফয়েজ উদ্দিন মাস্টারের ছেলে ওই ইউনিয়ন আ’লীগের সহসভাপতি মশিউর রহমান বাবু (৪৮) কে একটি মহলের নির্দেশে এলাকার চিহিৃত মাদকসেবী ও সন্ত্রাসীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে। পরদিন বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবু মারা যায়। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম বলেন,নিহত বাবুর স্ত্রী নাজমুন নাহার বাদী হয়ে থানার একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩জন কে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যারাই এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকবে তাদের আটক করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা গঠন বিষয়ে ৪দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ধামইরহাট,নওগাঁর বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো.মঈন উদ্দিন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কৃষিবিদ ড.মো.জামাল উদ্দিন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.এমরান আলী,সিনিয়র কৃষি প্রকৌশলী আবুল খায়ের,বিসিক কর্মকর্তা রইচ উদ্দিন,কৃষিবিদ কায়ছার ইকবাল প্রমুখ। কর্মশালায় মৌচাষ,মাসরুম চাষ,বীজ উৎপাদন প্যাকেটজাতকরণ ও বিক্রি,ভ্যার্মি কম্পোষ্ট,ছাগল-ট্যার্কি মুরগী পালন,উচ্চ মূল্যের ফুল,ফল সবজি চাষ ও বিক্রয় বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালায় ৫০ জন বেকার যুবক অংশ গ্রহণ করেন।

নওগাঁ প্রতিনিধিঃ মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, নওগাঁর আয়োজনে জেলার শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শহরের হাট নওগাঁ স্কুল মাঠে শিক্ষার্থীদের নিয়ে চকলেট দৌড়, ও এসো রুমাল খুঁজি খেলা সহ বিভিন্ন প্রকার খেলা অনুষ্ঠিত হয়। বৃহস্প্রতিবার বিকেলে জেলা প্রশাসক নওগাঁর সম্মেলন কক্ষে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা হতে পাঠ অনুষ্ঠিত হয় ও নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুজ্জামান, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মমিনুল ইসলাম ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, নওগাঁর সহকারী পরিচালক সাথী মজুমদার প্রমুখ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় ৫০০ পিস ইয়াবাসহ লাকি বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ ফাড়ি সদস্যরা।
বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে তাকে আটক করা হয়। আটক লাকি বেনাপোলের সাদিপুর গ্রামের হুমায়ুন কবীর (বুললি)’র স্ত্রী।
নাভারন হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণের সাতক্ষীরা মোড়ে বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে লাকিকে আটক করা হয়। পরে তার শরীরে তল­াশী চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, ৫০০ পিস ইয়াবাসহ লাকি নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি বেনাপোল থেকে ইয়াবা নিয়ে যশোরে বিক্রির উদ্দ্যেশে যাচ্ছিলেন।
আটক লাকির নামে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবিতে


ফারমান আলী, নওগাঁ: দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবিতে নওগাঁয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বেলা সাড়ে ১১টায় থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের কেডির মোড় বিএনপির নিজ দলীয় কার্যালয়ের সামনে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন রুবেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, সহ সভাপতি নওশাদ খান এরশাদ, সহ সভাপতি শফিউল আহসান রাহী, আমিনুল ইসলাম মিঠু, যুগ্ন সম্পাদক আবু বক্কর সিদ্দিক অপু, খন্দকার রাশেলুজ্জামান সিম, শহিদুল ইসলাম সোহাগ, এ কে এম তানজিমুল ইসলাম সোহান, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকার, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন প্রমূখ।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা লে. কর্ণেল আব্দুল লতিফ, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ভিপি রানা, যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম বেলাল, যুবদলের নবনির্বাচিত সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সেচ্ছা সেবক দলের সাধারন সম্পাদক শফিউল আযম টুটুল, মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম রুস্তম,সাবেক ছাত্রনেতা নাজমুল সাদাত রুপম,জুলহাস উর রশিদ অপু সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ভিডিও:- নওগাঁয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের একটি আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় যুবক-যুবতীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা। বুধবার ভোররাতে শহরের কাঁচাবাজারে অবস্থিত প্লাবন হোটল থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, নওগাঁ শহরের বিহারী কলোনি মহল্লার আব্দুস সালামের ছেলে পলিন হোসেন (২৩) ও বরিশাল জেলার কতোয়ালী থানার চরআইশা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে সনিয়া খাতুন (২১)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শামসুদ্দিন বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে শহরের কাঁচাবাজারে অবস্থিত প্লাবন হোটেলে বুধবার ভোররাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় হোটেলের একটি কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় পলিন হোসেন এবং সনিয়া খাতুনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget