Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ফারমান আলী, নওগাঁ: নওগাঁয় মালবোঝায় ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে হেলফার (চালকের সহযোগী) গৌতম কুমার (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক সাইদুল ইসলাম সহ দুইজন আহত হয়েছে। সোমবার রাত ৯ টার দিকে নওগাঁ সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের বাইপাস নওগাঁ-বগুড়া মহাসড়কে শাফিন ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত গৌতম কুমার জেলার মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামে বাড়ি।


স্থানীয় সূত্রে জানা যায়, জেলার মান্দা উপজেলার ফেরিঘাট থেকে ঢাকা মেট্টো ন-১৩-৫২২৬ নম্বর ট্রাকে মাছ ও আম নিয়ে ঢাকার গাবতলীর উদ্যেশে রওয়ানা হয়। পথিমধ্যে খলিশাকুড়ি গ্রামের শাফিন ফিলিং স্টেশনের সামনে এসে ট্রাকটি একটি ব্যাটারি চালিত চার্জারকে ওভারটেক করে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরকে বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই হেলফার গৌতম কুমার মারা যান।


এসময় ট্রাকের চালক সাইদুল ইসলাম সহ দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই দূর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় থানায় মামলা হয়েছে।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁর রাণীনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৮ইং এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাণীনগর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আতাউর রহমান, সহকারি শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় উপজেলার মোট ১৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল অংশ গ্রহণ করে। উদ্বোধনী দিনে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে ৮টি দলের মধ্যকার খেলায় ৪টি দল বিজয়ী হয় এবং একই সময়ে শের-এ বাংলা মহাবিদ্যালয় মাঠে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টেও ৪ টি দল বিজয়ী হয়। আগামীকাল মঙ্গলবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল খেলা উক্ত দুই মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে বলে প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান জানান।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে আদমদীঘি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কৃষি অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ কামরুজ্জামান, প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুবুর আলম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিছার রহমান প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরন করা হয়। মেলায় বিভিন্ন প্রজাতির ২৫টি ফলদ বৃক্ষের স্টল স্থান পায়।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির ছোট ঝাকইড় গ্রামের মাদরাসার নির্মান কাজ নিয়ে বিরোধে আব্দুল হান্নান নামের এক গৃহনির্মান মিস্ত্রীর মাথাসহ বিভিন্ন স্থানে হাতুরি পেটায় মারাত্মক আহত অবস্থায় আদমদীঘি হাসপাতালে ভর্তি হয়েছে। আহত গৃহনির্মান মিস্ত্রী উপজেলার ছোট ঝাকইড় গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় ইউসুফ আলী ও গোপাল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
আহত আব্দুল হান্নানের ভাই আব্দুল মান্নান জানায়, গ্রামের একটি মাদরাসা নির্মাান কাজ করার জন্য তার ভাই হান্নান চুক্তিতে নিয়ে কাজ শুরু করে। এরমধ্যে নির্মান মিস্ত্রী হান্নানের স্ত্রী অসুস্থ হলে তাকে একটি ক্লিনিকে চিকিৎসা নেয়ার জন্য কয়েক দিন কাজ বন্ধ রাখতে হয়। এ সুজুকে মাদরাসা কতৃপক্ষ কাজটি অপর একটি মিস্ত্রীকে দিয়ে করাতে শুরু করেন। মঙ্গলবার সকাল ৮টায় মাদরাসা মাঠে উক্ত বিষয় নিয়ে হান্নাকে একা পেয়ে বড় ঝাকইর ইউসুফ ও গোপাল কথাকাটার এক পর্যায়ে গৃহনির্মান মিস্ত্রী হান্নানের মাথায় হাতুরী দিয়ে আঘাত করে মারাত্মক আহত করে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর) প্রতিনিধি: মায়ানমার সীমান্ত রক্ষী বাহিণীর পুলিশ’র ৯ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শন করেছেন। মায়নমার সীমান্ত রক্ষীবাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মাইও থান।বর্ডারগার্ড বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ আল মামুন প্রতিনিধি দলকে ফুল দিয়ে শূভেচ্ছা জানান।


পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিণী (বিএসএফ) এর ৬৪ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার রাভি ভুশন মায়ানমার সীমান্ত রক্ষী বাহিণীর প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভচেছা জানান। মায়ানমার সীমান্ত রক্ষীবাহিণী, বিজিবি ও বিএসএফ যৌথভাবে বেনাপোল চেকপোস্ট নোমান্সল্যান্ডে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফ রিট্রিট সিরিমনি(যৌথ কুচকাওয়াজ) উপভোগ করেন। আগে প্রতিনিধি দলটি বেনাপোল বিজিবি ক্যাম্পে বিজিবির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিমিয় করেন।


প্রতিনিধি দলে মায়ানমার সীমান্ত রক্ষীবাহিণীর পক্ষে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মাই ইন থ , ডাইরেক্টর অব ডিফেন্স ইউ থেট , কর্ণেল মাই ইন নল ,মিনিস্ট্রী অব ডিফেন্স, লে. কর্নেল মাই ইন খো থু , মিনিস্ট্র অব এফিয়ার্স। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল তৌহিদুল ইসলাম,৪৯ বিজিবির কামান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক, আরআইবির কমান্ডিং অফিসার লে. কর্নেল খবির উদ্দিন। পরে প্রতিনিধি দলটি খুলানর উদ্দেশ্যে রওয়ানা দেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর) প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার বিদায়ী অফিসার ইনচার্জ জনাব অপৃর্ব হাসানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে বেনাপোল পোর্ট থানায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বেনাপোল ইমিগ্রেশন ওসি মোঃ তরিকুল ইসলাম।বিদায়ী ওসির সম্মানে এক আবেগঘণ পরিবেশে এসময় বক্তব্যে রাখেন,নাভারন সার্কেল (এ,এসপি) জনাব জামাল আর নাসির,নবনিযুক্ত ওসি মোঃ আবু সালেহ মাসুদ করিম,শার্শা থানার তদন্ত ওসি তাসকিন, বেনাপোল ৪নং ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান,পুটখালি ইউনিয়নের চেয়ারম্যান হাদিউজ্জামান,বেনাপোল পৌর প্যানেল মেয়র শাহাবুদ্দিন মন্টু,বেনাপোল পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুলফিকার আলী মন্টু, এসময় আরো উপস্থিত ছিলেন,বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান হাব্বি, এসআই কাজী এহসানুল হক,এসআই সুজিত কুমার মৃধা,এসআই মোঃ মতিউর রহমান,এসআই মফিজুর রহমান,এসআই হারুন অর রশিদ,এসআই মোঃ মনিরুল ইসলাম,এসআই এইচ এম আঃ লতিফ,এএসআই রিপন দাস,এএসআই মোঃ জহিরুল ইসলাম,এএসআই মোঃ রবিউল ইসলাম,আহাদ আলী ও বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী ও গন্যমান্যা ব্যাক্তিবর্গ।
বিদায়ী অফিসার ইনচার্জ অপৃর্ব হাসানকে ফুলের শুভেচ্ছা, প্রীতি উপহার ও ক্রেষ্ট প্রদান করেন বেনাপোল পোর্ট থানার পুলিশ অফিসার ও সদস্যরা। সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মোঃ সাহিদুল ইসলাম শাহীন,সহ-সভাপতি আলী হোসেন বাচ্চু,সাধারন সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষী,সাংগাঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তামিম হোসেন সবুজ, অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,সহ-অর্থ সম্পাদক মোঃ শামিম হোসেন নয়ন,দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সেন্টু, সহ-দপ্তর সম্পাদক মোঃ সুমন হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল ইসলাম, সহঃ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সেলিম রেজা তাজ,সদস্য মোঃ কাজু তুহিন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget