Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় তুলশীগঙ্গা নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনা এবং নদীর পানিতে মাছ চাষ করে বেকারত্ব দুর এবং নদীর পানি ব্যবহার করে ফসল উৎপাদন করার লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদীর কচুরীপানা পরিস্কার উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার বেলা ১১টা থেকে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এই কার্যক্রম শুরু হয়েছে।


নওগাঁর জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তুলশীগঙ্গা নদীর কচুরীপানা পরিস্কার কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুশতানজিদা পারভীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েলসহ উক্ত ইউনয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


পরে বোয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন বয়সের শতাধিক মানুষ নদীতে নেমে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরীপানা পরিস্কার কার্যক্রমে অংশগ্রহন করেন।


বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাছানুর আল মামুন বলেছেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের পরাসর্শ অনুযায়ী তুলশীগঙ্গা নদীর কচুরীপানা পরিস্কার করার উদ্যোগ নিয়েছেন। এই পরিস্কার পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত তিনি এই কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান।


এই কার্যক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেছেন এই নদীটি একদিকে ভরাট হয়ে অন্যদিকে কচুরীপানা জন্ম নেয়ায় প্রাকৃতিক বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নদীর পুনরায় স্বাভবিক নাব্যতা ফিরিয়ে আনতে পারলে একদিকে পসল উৎপাদন যেমসন বাড়বে অন্যদিকে মাছের উৎপাদন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে। তিনি বেকার যুবকদের এই নদীর পানিতে খাঁচায় মসাছ চাষ করার পরামর্শ দেন। এ ক্ষেতে ঋনসহ সরকারী সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ ফেনিতে রাজমি¯ী¿র কাজ করতে গিয়েছিলো দুই বন্ধু বিপ্লব (১৭) ও মোশারফ । কাজ শেষ করে মোশারফ বাড়িতে ফিরতে পারলেও বাড়ি ফেরা হলোনা বিপ্লবের। সোমবার বিকেলে একতা এক্সপ্রেস ট্রেনটি রাণীনগর স্টেশন পৌছামাত্র ঘতক ওভার ব্রিজ কেড়ে নিলো বিপ্লবের প্রাণ। বুক খালি হলো বিপ্লবের মায়ের বন্ধু হারালো মোশারফ। সেই ওভারব্রিজ শুধু বিপ্লবের প্রাণ নয় কেড়ে নিয়েছে অনেকেরই প্রাণ খালি করেছে অনেকের মায়ের বুক। কিন্তু এভাবে রেলওয়ে কর্তৃপক্ষের উদাসিনতায় আর কতো মায়ের সান্তানকে হারাতে হবে? এতো জিবনের বিনিময়েও কি রেল কর্তৃপক্ষের টনক নড়বেনা? শুনেছি মৃত্যুও খবর পেলেই কর্তৃপক্ষ মাপযোগ নিয়ে যায়। এই মাপযোগকে এখন এলাকাবাসী লোক দেখানো শান্তনা বলেই অবিহিত করছে। এইতো সেদিনের কথা দিনটি ছিলো বুধবার ২১শে ফেব্রæয়ারী এই দিনে রাণীনগর রেলওয়ে স্টেশনের নিচু এই ওভার ব্রীজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় প্রাণ যায় ৪জনের এবং আহত হয়েছিলেন ২ ট্রেন যাত্রী। খবর নিয়ে জানা যায় নিহত ৪জন ছিলো দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বড়হাসিমপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গির আলম (২২), একই জেলার পার্বতিপুর উপজেলার চৈতাপাড়া গ্রামের মুনির হোসেন (২২), নওগাঁর সাপাহার উপজেলার মালিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আমিনুল ইসলাম বুলবুল (২৯) ও পঞ্চগড় জেলার বোদা উপজেলার পিমকী এ্যাপ্যারেন্স লি: এর কর্মী আপেল মাহমুদ (২৬)। অপরদিকে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। ওই দিন নিহতরা ট্রেন যোগে সবাই ঢাকা থেকে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। ঘাতক ওই ওভার ব্রীজটি নিচু হওয়ার কারণে মাঝে মধ্যেই এই রকমের দূর্ঘটনা ঘটেই চলেছে। কিন্তু প্রতিকার কি? জানা নেই কারো। এমন দূর্ঘটনা এড়াতে স্থানীয়রা রেলকর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। যাতে আর কনো মায়ের বুক খালি না হয়।

নওগাঁ প্রতিনিধি: কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে নওগাঁয় বিএনপির প্রতীকি অনশন হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের মুক্তির মোড় নওযোয়ান মাঠের সামনে এ অনশন হয়।
এসময় উপস্থিত ছিলেন, চেয়ারপার পারসনের উপদেষ্টা লে. কর্ণেল আব্দুল লতিফ, সাবেক এমপি রায়হান আকতার রনি, কেন্দ্রীয় বিএনপি সদস্য সাবেক এমপি সামসুল আলম প্রামানিক, জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম বেলাল, নাসির উদ্দীন ও ডা. একরামুল বারী টিপু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ভিপি রানা জেলা বিএনপির সদস্য রবিউল ইসলাম বুলেট, ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারি কলি, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ন সম্পাদক জেডএইচ খান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামিম আহমেদ, সাধারন সম্পাদক শফিউল আযম টুটুল, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি পারভেজ আরেফিন সিদ্দিকী জনি সহ জেলার ১১ উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকালে বিভিন্ন স্থান থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল নিয়ে মুক্তির মোড়ে একত্রিত হয়।

এফ এম আবু ইউসুফ, রাণীনগর, নওগাঁ: নওগাঁর রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে আবাদপুকুর মহাবিদ্যালয়ে বিভিন্ন প্রকার সামগ্রি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে প্রায় দুই লক্ষ টাকার বিভিন্ন সামগ্রিগুলো প্রদান করা হয়।
অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জিএম মাসুদ রানা (জুয়েল) জানান, কালীগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে এল,জি,এসপি প্রকল্প -৩ এর আওতায় মহাবিদ্যালয়ের বৈজ্ঞানিক যন্ত্রপাতি সংরক্ষন ও ব্যবহার করার লক্ষে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে একটি আলমারী,দু’টি শোকেস, তিনটি টেবিল, একটি ফুটবল ও দুই সেট ক্রিকেট সামগ্রিসহ প্রায় দুই লক্ষ টাকার বিভিন্ন সামগ্রি হস্তান্তর করা হয়েছে। এদিন দুপুরে কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল মহাবিদ্যালয়ে তার কাছে ওই সামগ্রিগুলো হস্তান্তর করেন। এসময় পরিষদের মেম্বার হেলালুজ্জামান হেলু মন্ডল,মোফাজ্জল হোসেন বাচ্চু,শহিদুজ্জামান রুবিনসহ পরিষদের মেম্বার ও মহাবিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের বাইপাস সড়কের জেলখানার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় জয় (১৫) নামে এক কিশোরের নিহত হয়েছে। এ ঘটনায় জয়ের চাচা মনসুর আলী গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় সদর উপজেলার দিঘীরপার রামরায়পুর গ্রামের হোসেন আলীর ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, সন্ধ্যায় চাচা মনসুর আলী এবং ভাতিজা জয় জেলার বদলগাছি উপজেলা থেকে মোটরসাইকেল নিয়ে বাইপাস হয়ে নওগাঁ সদরে আসছিলো। পথে জেলখানা মোড় এলাকায় টেম্পুর সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জয়ের মৃত্যু হয়। এ ঘটনায় চাচা মনসুর আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে (রমেক) হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে পরিবারের কাছে মহদেহ হস্তান্তর করা হয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পুটখালী সীমান্ত থেকে হুন্ডির ১২ লাখ টাকাসহ আঃ রাজ্জাক (৩০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।


সোমবার দুপুর ১২ টার সময় বেনাপোলের পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি বিজিবি পোষ্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক রাজ্জাক পুটখালী গ্রামের মৃত আশানূর রহমানের ছেলে।


বিজিবি জানায়,গোপন সূত্রে জানতে পারি পুটখালী সীমান্ত থেকে দুইজন হুন্ডি পাচারকারী বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে বেনাপোলের দিকে নিয়ে যাচ্ছে ।এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পুটখালীর মসজিদ বাড়ি বিজিবি চেকপোস্ট পার হয়ে যাওয়ার সময় রাজ্জাকে মটরসাইকেল সহ আটক করা হয়।পরে পুটখালী কোম্পানী সদরে নিয়ে তাদের শরীর তল্লাশি করে বাংলাদেশী ৯ লাখ টাকা পাওয়া যায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ বলেন,৯ লাখ টাকাসহ রাজ্জাক নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করা হয়েছে। আটক রাজ্জাককে উদ্ধারকৃত টাকাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget