Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : বাংলাদেশ যুব মহিলা লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে যুব মহিলা লীগ উপজেলা শাখার আয়োজন শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে যুব মহিলা সাধারণ সম্পাদক মিতু মনির সঞ্চালনায় এক আলোচনা সভায় সভাপতিত্বে করেন যুব মহিলা লীগ সভাপতি রাবেয়া সুলতানা সেতু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রচার সম্পাদক আফছার প্রাং, সহ-সভাপতি গায়ের আলী, নওগাঁ জেলা পরিষদ সদস্য ফেরদৌসী চৌধুরী, শ্রমিক লীগ সহ-সভাপতি হামিদুল ইসলাম তোতা শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন ছিলেন। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনায় অন্তত সাতজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার উকিলের মোড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।


নিহতরা হলেন, দিনাজপুর জেলার কাওসার হোসেন (৪০) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মানিক হোসেন (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে গরু নিয়ে ভটভটি যোগে নয়জন গরু ব্যবসায়ী দিনাজপুরের হিলি হাকিমপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ধামুইরহাট উকিলের মোড়ের কাছে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই কাওসার হোসেন মারা যান। আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নেয়া হলে সেখানে মানিক হোসেন মারা যান। আহতদের বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম দূর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। আহতরা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি বলেছেন, শিশুদের কল্যাণে নানামুখী কাজ করছে সরকার। বছরের প্রথমদিনেই বিনা পয়সার বই তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে। দেওয়া হচ্ছে উপবৃত্তি। বিনোদনের জন্য আলাদাভাবে গড়ে তোলা হচ্ছে শিশু পার্ক। সরকারের বিভিন্ন বিশেষ দিবসে শিশুরা যেন সার্বিক বিনোদন পায় সে বিষয়েও কাজ করছে সরকার।
গত বুধবার বিকেলে মান্দা উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপি শিশু মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সরকারের এসব কাজের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও কাজ করছে। সরকারের পক্ষ থেকে আমার প্রচেষ্টা থাকবে মান্দা উপজেলাকে শিশুবান্ধব হিসাবে গড়ে তোলা। শিশুদের লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশে খেলাধূলা ও বিনোদনের সমান সুযোগ দিতে হবে। কারণ আজকের শিশুরাই আগামি দিনের উজ্জ্বল নক্ষত্র।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা তথ্য অফিসার আতিকুর রহমান শাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক, উপজেলা প্রকৌশলী মোরশেদুল হাসান, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আব্দুল আলিম, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম, প্রভাষক নিরঞ্জন বাগচি নিরু, উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ।
শেষে কবিতা আবৃতি, চিত্রাঙ্কণ, রচনা ও গান প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আছুরা বিবি (৪০) নামের এক মানসিক রোগী গত এক মাস ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিলেও তার কোন সন্ধান তারা পায়নি।

এ ব্যাপারে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ আছুরা বিবি উপজেলার ইসলামগাঁথী গ্রামের মো: আকবর আলীর স্ত্রী। তার শ্যামবর্ণ গায়ের রং, মুখমন্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক ৫ ফুট।

নিখোঁজ আছুরা বিবির ছেলে আশিক আলীর সাথে কথা বললে তিনি জানান, আমার মা গত ৩১ মে হারিয়ে যাওয়ার পর আমি গত ৬ জুন আত্রাই থানায় জিডি করেছি। যার নং-২০২। তিনি আরো জানান আমার মা দীর্ঘ দিন যাবৎ মানসিক রোগে ভুগছিলো। আমি মায়ের একটি বিষয় লক্ষ করেছে তিনি বেশির ভাগ সময় হাত মাথার উপড়ে উঠিয়ে রাখে আর একটু পর পর হাতটি ঝাকুনি দেয়। গর্ভধারিনী মা কে প্রায় এক মাস ধরে তাদের কাছে না পেয়ে ছেলে-মিয়ে ও আতœীয় স্বজন নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে পাগল প্রায়। যদি কোন সহৃদয় ব্যক্তি মহিলাটির খোঁজ বা সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে স্থানীয় থানায় অথবা ০১৭১০-৪৯১৩৪৮ নাম্বারে খোঁজ দেওয়ার আকুল আবেদন জানিয়েছে তার অভিভাবকরা।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন জানান, নিখোঁজ আছুরা বিবির সন্ধানের জন্য দেশের বিভিন্ন থানায় ছবিসহ পরিচয় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ’র পত্নীতলায় বিজিবি’র রংপুর রিজিয়ন পর্যায়ে আন্ত:ব্যাটালিয়ন উশু প্রতিযোগিতা ১৮ অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা উপজেলা সদরে অবস্থিত ১৪ বিজিবি’র ব্যবস্থাপনায় আয়োজিত এই উশু প্রতিযোগিতায় বিজিবি রংপুর রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়নের উশু প্রতিযোগিরা অংশগ্রহন করেন।
গত বুধবার বিকেলে ১৪ বিজিবি’র গ্রাইন্ডে প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ৮টি স্বর্ন, ৪টি রৌপ্য ও ১টি তা¤্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নওগাঁ’র পত্নীতলায় অবস্থিত ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। ১টি স্বর্ন, ২টি রৌপ্য ও ১টি তা¤্র পদক পেয়ে রানার আপ হয়েছে কুড়িগ্রামে অবস্থিত ২২ বর্ডার গার্ড ব্যাটালিযন।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন রংপুর রিজিওেেনর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান বিএসসি, এনডিসি, পিএসসি।
১৪ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মো. খিজির খান-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ পিএসসি, দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান, ২২ বিজিবি’র অধিনায়ক ও রংপুর সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে: কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওছার, ৫০ বিজিবি’র অধিনায়ক ও ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে: কর্নেল মোহাম্মদ হোসেন, নওগাঁস্থ ১৬ বিজিবি অধিনায়ক লে: কর্নেল খাদেমুল বাশারসহ সকল ব্যাটালিয়নের অধিনায়কগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৫ জুন থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।

নওগাঁ প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেলে আটকিয়ে রাখার প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২ টায় শহরের বাটার মোড় থেকে জেলা বিএনপির উদ্যেগে বিশাল বিক্ষোভ মিছিল সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নের্তৃত্বে বের হয়ে কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম বেলাল ও নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আযম ভিপি রানা, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বুলেট, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক জেড.এইচ.খান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ, সাধারন সম্পাদক শফিউল আযম টুটুল প্রমূখ।
বক্তারা দলের সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও আওয়ামীলীগ সরকারের পতন করে নিরপেক্ষ নির্বাচনের দাবী জানানো হয়। সমাবেশে জেলা বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget